জলঢাকা নদীর বাঁধ ভে*ঙে বি*পর্যস্ত গধেয়ারকুঠি! দু*র্গতদের পাশে মীনাক্ষী

জলঢাকা নদীর বাঁধ ভে*ঙে বি*পর্যস্ত গধেয়ারকুঠি! দু*র্গতদের পাশে মীনাক্ষী

জলঢাকা নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল, মৃত গবাদি পশুর দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। বহু মানুষ আশ্রয় নিয়েছেন রেল লাইনের ধারে তাবু খাটিয়ে। বৃহস্পতিবার দুর্গতদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছায় সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী। প্রথমে গধেয়ারকুঠির হোগলাপাতা এলাকার ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলে। এরপর দুটি রেললাইন পেরিয়ে পৌঁছায় জলঢাকা নদীর বাঁধের মূল ভাঙন এলাকায়, যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গ্রাম। দুর্গতদের ক্ষোভ, “বিডিও বা জয়েন্ট বিডিও এক-দু’বার এসেছেন, কিন্তু কোনও মন্ত্রী বা বড় নেতা দুঃখ দেখতে আসেননি। ঘরবাড়ি ভেসে গেছে, খাবার নেই, ওষুধ নেই, দুর্গন্ধে…
Read More
ম*র্মান্তিক সড়ক দু*র্ঘটনায় প্রাণ হা*রালেন সাহুডাঙ্গীর গৌরী রায়

ম*র্মান্তিক সড়ক দু*র্ঘটনায় প্রাণ হা*রালেন সাহুডাঙ্গীর গৌরী রায়

রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গী এলাকায় ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। কাজ থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো গৌরী রায়ের (বয়স ২১)। ঘটনাটি ঘটেছে সাহুডাঙ্গীর সাহু ব্রিজের কাছে, বুধবার সন্ধ্যার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরী রায় সাহুডাঙ্গীর ছত্রর পাড়ার বাসিন্দা। তাঁর বাবা ধনেশ্বর রায় (হুলুং রায়) একজন রিক্সা চালক। আর্থিক অনটনের কারণে গৌরী পড়াশোনার পাশাপাশি কাজ করে সংসারের হাল ধরতে। কিন্তু সেই সংগ্রামী জীবনের করুণ পরিণতি ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শী দিনবন্ধু রায় জানান, “গৌরী কাজ শেষে বাড়ি ফিরছিলো। হঠাৎ রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।” খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এনজেপি…
Read More
ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ গদেয়ারকুঠিতে

ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ গদেয়ারকুঠিতে

অভিযোগ, সঠিকভাবে ত্রাণ সামগ্রী বন্টন করছেন না বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই অভিযোগে সোমবার রাতে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় এবং স্থানীয় এক ক্লাবের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, সরকারের তরফে পাঠানো ট্রিপল ও অন্যান্য ত্রাণসামগ্রী বন্যাকবলিত পরিবারগুলির হাতে পৌঁছচ্ছে না। অভিযোগ, পঞ্চায়েত প্রধান বিজয় রায় নাকি তা অন্যত্র বিতরণ করছেন, যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। ‘ত্রাণ বন্টনে স্বচ্ছতা চাই’ স্লোগানে সরব হন অনেকেই। প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় জানান, “সরকার মানুষের বিপদের সময় সাহায্য পাঠাচ্ছে, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্বে সেই সাহায্য সাধারণ মানুষ পাচ্ছেন না।” তিনি অভিযোগের দ্রুত তদন্তের দাবিও…
Read More
জলমগ্ন গ্রামে চিকিৎসা শিবির, নেতৃত্বে ডা. ইরফান হোসেন

জলমগ্ন গ্রামে চিকিৎসা শিবির, নেতৃত্বে ডা. ইরফান হোসেন

চারদিকে বন্যার জল, ভেসে গেছে গ্রাম, যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গের বহু অঞ্চল। এমন সময় যখন মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন এগিয়ে এলেন একদল মানবিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (PHA)-এর উদ্যোগে ডা. মোল্লা ইরফান হোসেন-এর নেতৃত্বে শুরু হয়েছে এক অনন্য ত্রাণ ও চিকিৎসা অভিযান। নাগরাকাটার বামনডাঙ্গা (তাণ্ডু) গ্রাম এখন কার্যত দ্বীপে পরিণত। সেতু ভেসে গেছে, রাস্তাঘাট কাদামাটিতে ঢাকা, মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ঠিক এই পরিস্থিতিতেই BMOH ডা. ইরফান হোসেন নিজের জীবন ঝুঁকিতে ফেলে পৌঁছে যান দুর্গত এলাকার মানুষের কাছে। সঙ্গে নিয়ে গেছেন প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও টিমের স্বাস্থ্যকর্মীদের। সেখানে গড়ে তোলা হয়েছে একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প, যেখানে প্রতিদিন শতাধিক…
Read More
নাগরাকাটায় উত্তে*জনা, বিজেপি সাংসদ-বিধায়কের ওপর হা*মলা; উত্তরের পাহাড়ে বৃষ্টি ও ধসের দাপট অব্যাহত

নাগরাকাটায় উত্তে*জনা, বিজেপি সাংসদ-বিধায়কের ওপর হা*মলা; উত্তরের পাহাড়ে বৃষ্টি ও ধসের দাপট অব্যাহত

নাগরাকাটায় ধ্বস-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করে ইট-পাথর ও জুতো ছুঁড়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় খগেন মুর্মুর মাথায় আঘাত লাগে, শঙ্কর ঘোষকে ধাক্কা দেওয়া হয় হয় বলে অভিযোগ। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে লাগাতার বৃষ্টিতে নাগরাকাটা, মিরিক, জোরবাংলো, কালিংপং, ধূপগুড়ি ও আলিপুরদুয়ারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিন কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা জলই আমাদের এলাকা প্লাবিত করছে। ডিভিসি ইচ্ছামতো জল ছাড়ছে। আমরা সীমিত ক্ষমতায় এই জল সামলাচ্ছি।" তিনি কেন্দ্র ও স্থানীয় প্রশাসনকে আরও সহযোগিতা করার আহ্বান জানান।
Read More
জোরকদমে জলপাইগুড়িতে চলছে কার্নিভালের প্রস্তুতি

জোরকদমে জলপাইগুড়িতে চলছে কার্নিভালের প্রস্তুতি

দুর্গা পুজো শেষ হলেও, এর রেশ ধরে চলবে শিল্প-সংস্কৃতির উদযাপন। কার্নিভালে বসছে এক মহা-উৎসবের আসর। ২০১৬ সালের পর এটি হবে বৃহত্তম কার্নিভাল, যেখানে ১১৩টি পুরস্কার-জয়ী সেরা পুজো কমিটি অংশ নেবে ,এবার ১১৩টি পুরস্কার-জয়ী পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে। ২০১৬ সালে কার্নিভাল শুরু হওয়ার পর থেকে যা সর্ব বৃহৎ কার্নিভাল। গত বছর ৮৯টি পুজো অংশ নিয়েছিল। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও প্রায় ১০০টি পুজো অংশ নিয়েছিল। শহরের দুর্গা পুজোর মণ্ডপগুলির মতো, এই বছরের কার্নিভালের প্রদর্শনীতেও সমসাময়িক নানা বিষয় উঠে আসতে চলেছে।
Read More
রেল চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাতির দল

রেল চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাতির দল

ডুয়ার্সের ফের ট্রেনের সামনে হাতির দল, তবে এবার দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাতির দল। জানা গেছে, ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে চলছিল। সেসময় ট্রেনের চালক সুজিত কুমার সিং ও সহকারী চালক রণজিৎ কুমার শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৪ মিনিটে জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া নাগরাকাটা- চালসা রেললাইনের মাঝে ৬৮/৯-৫ পিলারের কাছে দেখতে পান রেললাইনের ওপর একটি শাবক সহ আরো দুটি হাতি। এরপর আপদকালীন ব্রেক করে ট্রেনটির গতি কমিয়ে দেন। পরবর্তীতে শাবক হাতি সহ হাতি দুটি জঙ্গলে ঢুকে গেলে ফের ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে এগিয়ে যায়। উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় ডুয়ার্সের মংপং এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছিল।…
Read More
জলপাইগুড়িতে দূর্গা পূজা কমিটির মানবিক উদ্যোগ

জলপাইগুড়িতে দূর্গা পূজা কমিটির মানবিক উদ্যোগ

শারদীয়ার আন্তরিক প্রীতি ও  শুভেচ্ছা জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন দূর্গা পূজার কমিটির তরফে শতাধিক দুস্থ মানুষের হাতে নতুন কাপড় বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি পুজোর কটা দিন যেন সকলেই আনন্দে কাটাতে পারে সে কারণেই সকলের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ক্লাবের তরফে। দুর্গাপূজা কমিটির এখানে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মানুষ।
Read More
রেললাইনে হাতির করুণ মৃ*ত্যু, পরিবেশকর্মীদের হুঁশি*য়ারি

রেললাইনে হাতির করুণ মৃ*ত্যু, পরিবেশকর্মীদের হুঁশি*য়ারি

উত্তরবঙ্গের রেলপথে ফের এক হাতির মৃত্যুর ঘটনায় তীব্র প্রশ্ন উঠছে রেল ও বন দপ্তরের সমন্বয় নিয়ে। বুধবার সন্ধ্যায় সেবক ও বাগরাকোর্ট রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় একটি প্রাপ্তবয়স্ক হাতির। প্রতিদিনই উত্তরবঙ্গের বিভিন্ন রেলপথ হাতিদের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বহু আগেই বন দপ্তর ও পরিবেশকর্মীরা রেল কর্তৃপক্ষকে বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছিলো। রেললাইনের আশেপাশে সতর্কীকরণ ব্যবস্থা, হাতি চলাচলের সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ, বিশেষ সিগন্যাল বসানো—সবই আলোচনায় উঠেছিল। কিন্তু বাস্তবে কার্যকর হয়নি অনেক পদক্ষেপই বলে অভিযোগ। ফলে বারবার একই চিত্র ধরা পড়ছে—ট্রেনের গতিতে মৃত্যু হচ্ছে বন্যপ্রাণীর, বিশেষ করে হাতির। স্থানীয়রা জানান, হাতির দল নিয়মিত ওই অঞ্চলের জঙ্গল থেকে…
Read More
দূর্গা পূজার গাইড ম্যাপ উদ্বোধন জলপাইগুড়িতে

দূর্গা পূজার গাইড ম্যাপ উদ্বোধন জলপাইগুড়িতে

জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে জেলা পরিষদের হল ঘরে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা ২০২৫ গাইড ম্যাপ উদ্বোধন হলো। সুষ্ঠুভাবে মানুষ জন যাতে পূজা মন্ডপ গুলোতে পুজোর আনন্দ উপভোগ করতে পারে এবং কোন  কোন রাস্তা দিয়ে কিভাবে যান চলাচল হবে তা সবই এই গাইড ম্যাপ এর মধ্য দিয়ে সহজে জানতে পারা যাবে। এই গাইড ম্যাপে রয়েছে হেল্প লাইন নাম্বার। রয়েছে স্বাস্থ্য দপ্তরের হেল্প লাইন নাম্বারও। যেকোনো প্রয়োজনে জলপাইগুড়ি জেলা পুলিশ সদা তৎপর। পাশাপাশি যেকোনো প্রয়োজনে মানুষের পাশে রয়েছে জেলা পুলিশ বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশের ডিআইজি,  পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকেরা।
Read More
২০ শতাংশ বোনাসের দাবিতে গেট মিটিংয়ে সামিল হল কিলকোট চা বাগানের শ্রমিকেরা

২০ শতাংশ বোনাসের দাবিতে গেট মিটিংয়ে সামিল হল কিলকোট চা বাগানের শ্রমিকেরা

হাতে গোনা কয়েকদিন পরেই পুজো। এখনো বোনাস নিয়ে আন্দোলন করতে হচ্ছে শ্রমিকদের। পুজোর আগে ২০ শতাংশ বোনাসের দাবিতে গেট মিটিংয়ে সামিল হল কিলকোট চা বাগানের শ্রমিকেরা। আজ সকালে চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে শ্রমিকরা জমায়েত হয়ে গেট মিটিং করে। গেট মিটিংয়ের পর একটি দাবীপত্র বাগান ম্যানেজারকে দেওয়া হয়। এই চা বাগান সম্মেলন টি অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড এর অন্তর্গত। ২০ সেপ্টেম্বর বাগান কর্তৃপক্ষের তরফে পুজোর আগে ১০ শতাংশ, ৩১ ডিসেম্বরের মধ্যে ৫ শতাংশ ও বাকি ৫ শতাংশ ফাগুয়া উৎসবের সময় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু এই হারে বোনাস নিতে নারাজ শ্রমিকেরা।তবে এদিন নাগেশ্বরী চা বাগানে গেট মিটিং হয়নি। বাগানের…
Read More
জিএসটি ছাড়ে পুজোর বাজার জমজমাট

জিএসটি ছাড়ে পুজোর বাজার জমজমাট

দুর্গা পুজোর আগে শহরের বাজার যেন উৎসবমুখর। তবে এবারের ভিড়ের বড় কারণ শুধু পুজো নয়, সরকারের ঘোষিত জিএসটি হ্রাসও। সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে নতুন হারে কর আদায়—যেখানে ১৮% জিএসটির পরিবর্তে মাত্র ৫% নেওয়া হচ্ছে। আর তাতেই জমে উঠেছে পুজোর কেনাকাটার বাজার। শহরের ব্যবসায়ীরা জানাচ্ছে, জিএসটি ছাড়কে কেন্দ্র করে তাঁরা নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ইলেকট্রনিক্স— সবেতেই ‘সাশ্রয় অফার’ চালু করেছে। ফলে একদিকে যেমন ক্রেতাদের মুখে হাসি ফুটেছে, অন্যদিকে বিক্রেতারাও পাচ্ছেন বাড়তি আশ্বাস।  এক শপিং মলের ম্যানেজার জানালেন, "গত বছরের তুলনায় এবার ভিড় দ্বিগুণ। ক্রেতারা অনেক বেশি করে কেনাকাটা করছে। জিএসটি কমায় দামের ব্যবধান স্পষ্ট।" অন্যদিকে, এক ক্রেতার কথায়, "আগে যেখানে একসঙ্গে…
Read More
চুরি যাওয়া ৩১ বস্তা তৈরি চাপাতা উদ্ধার করল শ্রমিকেরা

চুরি যাওয়া ৩১ বস্তা তৈরি চাপাতা উদ্ধার করল শ্রমিকেরা

সোমবার সকালে এঘটনায় নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা রাত একটা নাগাদ শ্রমিকেরা টের পায় কেউ বা কারা ফ্যাক্টরির ভিতর থেকে তৈরি চাপাতার বস্তা তুলে নিয়ে যাচ্ছে। চৌকিদার দেখে ফেললেই দৌড়ে পালিয়ে যায়।এরপর ঐ চৌকিদার রাতারাতি চাবাগান কতৃপক্ষকে খবর দেয়। চাবাগান কতৃপক্ষ চলে আসে। খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশও চলে আসে। সোমবার সকাল দশটা নাগাদ চাবাগানের দুটি জায়গা থেকে ৩১ বস্তা চাপাতা উদ্ধার করে পুলিশ। ম্যানেজার দেবাশিষ রায় বেলা সাড়ে দশটা নাগাদ নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
রাজগঞ্জে সংঘের শতবর্ষের সূচনায় ঐতিহ্য ও সংগঠনের মিলনমেলা

রাজগঞ্জে সংঘের শতবর্ষের সূচনায় ঐতিহ্য ও সংগঠনের মিলনমেলা

দেবীপক্ষের ভোরে যখন বাংলার ঘাটগুলো ভক্তির স্রোতে মুখরিত, তখনই গজলডোবায় অন্য এক আবহ—রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের পদযাত্রা। ১৯২৫ সালে নাগপুর থেকে শুরু হওয়া পথচলা ১০০ বছরে পা দিল। এই দীর্ঘ যাত্রাপথের স্মৃতিকে মনে করিয়ে দিতে রাজগঞ্জ খণ্ডের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। সজ্জিত স্বয়ংসেবকরা একত্রিত হয়ে রাস্তায় নামেন। শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপের মধ্য দিয়ে শুধু একটি প্রতিষ্ঠানের শতবর্ষ নয়, বরং শৃঙ্খলা ও সংগঠনের দর্শনকেই তুলে ধরতে চেয়েছেন তাঁরা। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, শতবর্ষ উদযাপনকে ঘিরে আগামী এক বছর ধরে দেশজুড়ে নানা সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি চলবে। দেবীপক্ষ দিনে এই সূচনা তাই শুধু উত্তরবঙ্গ নয়, দেশের সর্বত্র এক প্রতীকী বার্তা বহন করছে।…
Read More