উত্তরবঙ্গ

চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন হওয়ায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু

চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন হওয়ায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু

মাঝ আষাঢ় মাসের প্রবল বর্ষনে জলচ্ছাস ঘটল মাল ব্লকের লিস নদীতে।বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন। বাসিন্দারা জাতীয় সরকের উপর এসে দাঁড়িয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় নদীর গতিপথ পরিবর্তন করে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার রাতভর কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় প্রবল বর্ষন চলে।সেই বর্ষনের জলধারা লিস,ঘিস সহ বিভিন্ন নদী দিয়ে সমতল অভিমুখে নেমে আসে। সৃষ্টি হয় লিস নদীতে জলস্ফীতি। প্রবল জলস্রোতের ধাক্কায় লিস নদীর জাতীয় সরক ও রেললাইনের মাঝে থাকা গাইড বাঁধের প্রায় ২০-২৫ মিটার অংশ ভেঙে মঙ্গলবার সকালে জলস্রোত ঢুকে পড়ে চান্দা কলোনিতে। বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে। বাসিন্দারা জাতীয় সরকের উপর উঠে আসে। লিস নদীর জলস্রোত চান্দা কলোনিকে ডুবিয়ে…
Read More
অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযান শিলিগুড়ি পুরনিগমের

অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযান শিলিগুড়ি পুরনিগমের

অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযান পুরনিগমের।সোমবার শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মান ভেঙে দিল পুরনিগম। জানা গিয়েছে, ৪২ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে একটি বিল্ডিং তৈরি করা হয়েছিল।এই অভিযোগ পায় পুরনিগম।এরপর সেই অবৈধ নির্মান ভেঙে দেওয়ার জন্য পুরনিগমের তরফে মালিককে নোটিশ করা হয়। নোটিশ দেওয়ার পরও কোন কাজ না হওয়ায় আজ পুরনিগমের কর্মীরা পৌঁছে অবৈধ নির্মাণ ভেঙে দেয়।পুরনিগমের তরফে লাগাতার এই অভিযান চলবে বলে জানা গিয়েছে।
Read More
মাটিগাড়া এলাকা থেকে চুরি যাওয়া মোবাইল ফোন গুলি উদ্ধার করলো পুলিশ

মাটিগাড়া এলাকা থেকে চুরি যাওয়া মোবাইল ফোন গুলি উদ্ধার করলো পুলিশ

দীর্ঘদিন থেকেই মাটিগাড়ার বিভিন্ন এলাকা থেকে ফোন চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়ার অভিযোগ উঠে আসে। সেই ঘটনার তদন্তে নেমেই মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ মোবাইল ফোনগুলি উদ্ধার করে । সোমবার চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোট ৪১ টি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের ডেকে তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়।  মোবাইল ফোন হাতে পেয়ে তারা মাটিগাড়া থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।
Read More
আলিপুরদুয়ারের কুঞ্জনগরের উত্তরপাড়ায় উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন

আলিপুরদুয়ারের কুঞ্জনগরের উত্তরপাড়ায় উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন

উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার রাত এই প্রাণীকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জনগরের উত্তরপাড়া এলাকায়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার এক স্থানীয় বাসিন্দা প্রথম বার প্যাঙ্গোলিনটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বন দফতরে। ঘটনাস্থলে এসে পৌঁছন কুঞ্জনগর বিটের বনকর্মীরা। ওই প্যাঙ্গোলিনকে উদ্ধার করে তাঁরা নিয়ে যান। এদিকে ওই প্রাণীটিকে দেখতে উপচে পড়ে গ্রামবাসীদের ভিড়।
Read More
সামান্য কম হলো গ্যাসের দাম

সামান্য কম হলো গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মাসের প্রথম দিন এক ধাক্কায় দাম কমল রান্নার গ্যাসের। আজ পয়লা জুলাই থেকে দেশজুড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। তবে তাতে আম জনতার সরাসরি কোনো সুবিধা হল না। কারণ কেবল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দাম কমানো হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পয়লা জুলাই থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য কমানো হচ্ছে। আগে এই সিলিন্ডার কিনতে শহর কলকাতায় গ্রাহকদের ব্যয় করতে হত ১,৭৮৭ টাকা। তবে এবার তা কমে হল ১,৭৫৬ টাকা। অর্থাৎ সিলিন্ডার প্ৰতি…
Read More
টাকা পাচ্ছে না কৃষকরা, দুর্নীতির অভিযোগ সরকারের তরফে

টাকা পাচ্ছে না কৃষকরা, দুর্নীতির অভিযোগ সরকারের তরফে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এবার নয়া অভিযোগ কৃষকবন্ধু প্রকল্পের টাকা নয়া অভিযোগ বঞ্চিত হচ্ছেন শতাধিক কৃষক। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের কৃষকদের টাকা যাচ্ছে বিহারের অ্যাকাউন্টে। প্রশাসনে বেশি লোক বিজেপির, দাবি রাজ্যের শাসক দলের। জানা যাচ্ছে, কৃষকদের নামে আইডি সক্রিয় হলেও টাকা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে। নাবালকদের অ্যাকাউন্ট বানিয়ে সেখানেও টাকা ঢোকানো হচ্ছে। ফলে বঞ্চিত হচ্ছেন বহু কৃষক। এই দুর্নীতির নেপথ্যে সক্রিয় দালাল চক্র রয়েছে বলে খবর। তবে প্রশাসনের কাছে কোনও খবর নেই। দুর্নীতি নিয়ে TMC-র দাবি, প্রশাসনে বিজেপির লোকেরা রয়েছে। অন্যদিকে গেরুয়া শিবিরের…
Read More
আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে গভীর রাতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড

আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে গভীর রাতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড

গভীর রাতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়ার দিন বাজারের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই আগুনের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলের দীর্ঘক্ষনের চেষ্টায় শেষে এই আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই দোকানের বেশিরভাগ জিনিসপত্র। ওই দোকানের মালিক জানিয়েছেন, ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
Read More
পাহাড়ে প্রবল বৃষ্টির কারণে আবারো ১০ নম্বর জাতীয় সড়কে ধস

পাহাড়ে প্রবল বৃষ্টির কারণে আবারো ১০ নম্বর জাতীয় সড়কে ধস

বেশ কয়েকদিন ধরেই পাহাড়ে মাঝারি থেকে বাড়ি ধরনের বৃষ্টিপাত হয়ে চলেছে যার কারণে ইতিমধ্যেই পাহাড়ে বেশ কিছু জায়গায় ধসের খবর উঠে এসেছে। আবারো ১০ নম্বর জাতীয় সড়কের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে গেল যান চলাচল। ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন।
Read More
অল্প বৃষ্টিতেই জল জমে যাতায়াতে দুর্ভোগকে নিয়ে পুরসভাকে কটাক্ষ স্থানীয়দের

অল্প বৃষ্টিতেই জল জমে যাতায়াতে দুর্ভোগকে নিয়ে পুরসভাকে কটাক্ষ স্থানীয়দের

অল্প বৃষ্টিতেই জল জমে যাতায়াতে চরম দুর্ভোগ। এটাতো পুরসভা না গরুসভা পুরসভা কে কটাক্ষ স্থানীয়দের। জুতো হাতে জল পেরিয়ে যাতায়াত। চরম সমস্যায় এলাকাবাসী। ধুপগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। বারংবার পৌরসভা সহ বিভিন্ন জায়গায় জানিও কোন লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। ধুপগুড়ি শহরের স্টেশন পাড়া এলাকার 15 নম্বর ওয়ার্ডের একাংশে র বাসিন্দাদের অভিযোগ, আজ পর্যন্ত কোনো রকম রাস্তায় বানানো হয়নি ওই এলাকায়। পাশাপাশি গর্ভবতী মা থেকে শুরু করে অসুস্থ রোগী সকলকেই কোলে করে প্রায় এক কিলোমিটার নিয়ে আসার পর অ্যাম্বুলেন্সে তুলতে হয়। এমনকি একটু বৃষ্টিতেই কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে তা দিয়েই চলে যাতায়াত। এলাকাবাসীদের অভিযোগ, বারংবার ধুপগুড়ি পৌরসভার…
Read More
বিজেপির পক্ষ থেকে মারাত্মক অভিযোগ হাজি নুরুলের বিরুদ্ধে

বিজেপির পক্ষ থেকে মারাত্মক অভিযোগ হাজি নুরুলের বিরুদ্ধে

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় ভালো পারফরম্যান্স করতে পারেনি বিজেপি। BJP-র অন্যতম বড় হাতিয়ার ছিল সন্দেশখালি ইস্যু। তা সত্ত্বেও কিছু করতে পারেনি গেরুয়া শিবির। সন্দেশখালির বসিরহাটে হাজি নুরুল ইসলামের হাত ধরে জোড়াফুল ফুটেছে। এবার তাঁর বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ এনে হাই কোর্টের দ্বারস্থ হলেন রেখা পাত্র। তাঁর অভিযোগ, মনোনয়নে ভুল তথ্য দিয়েছেন জোড়াফুল প্রার্থী। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল অবধি বসিরহাটের সাংসদ ছিলেন হাজি নুরুল। এরপর ২০১৪ এবং ২০১৯ লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবার ফের যখন বসিরহাট কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেন তিনি, তখন BJP মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়…
Read More
বাড়ানো হলো বেতনের পরিমাণ

বাড়ানো হলো বেতনের পরিমাণ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সিভিকদের ‘দৈনিক মজুরি’ বৃদ্ধি করল মমতা সরকার। একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এ বার থেকে সিভিক ভিলেজ পুলিশের ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা করে বাড়ানো হচ্ছে। এই ঘোষণার সাথে সাথেই মাস গেলে তাদের বেতনে যোগ হচ্ছে এক হাজার টাকা। অর্থাৎ ১০০০ করে বেতন বাড়ল সিভিক ভলান্টিয়ারদের। এর আগে গত বছর প্রথম দিকেও সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশের ভলান্টিয়াদের বেতন বাড়ানো হয়। চলতি বাজেট অধিবেশনে সিভিক ভলান্টিয়ারদের জন্য মোট ১৮০ কোটি টাকা…
Read More
নয়া মোড় নিলো কয়লা পাচার কাণ্ড

নয়া মোড় নিলো কয়লা পাচার কাণ্ড

বিগত বেশ কিছু বছর ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলাতে আরও তিনজনকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা। প্রায় ৪ বছর ধরে তদন্তকারী সংস্থার আধিকারিকরা কয়লা পাচারের শিকড়ে পৌঁছনোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি কয়লা পাচার মামলার সূত্রে ECL-র প্রাক্তন জিএম সহ অমিত কুমার ধর সহ দু’জন কয়লা কারবারিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। এরপর তাঁদের টানা জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে গতকাল রাতেই তিনজনকে গ্রেফতার করে CBI। ধৃতদের নিয়ে নিজাম প্যালেস থেকে আসানসোলের বিশেষ CBI আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।…
Read More
জোড়াফুলের দখলে গেলো সিঙ্গুর সমবায় সমিতি

জোড়াফুলের দখলে গেলো সিঙ্গুর সমবায় সমিতি

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় ভালো পারফরম্যান্স করে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করেছে তৃণমূল। ২৯ খানা লোকসভা দখল করেছে জোড়াফুল শিবির। আর এরই মাঝে এবার সিঙ্গুরে উড়ল সবুজ আবির। দীর্ঘ ৩৫ বছর পর সিঙ্গুরে সমবায় সমিতি সিপিএমের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। অবসান তিন দশকের ইতিহাসের। সিঙ্গুর বিধানসভার নসিবপুর অঞ্চলের গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচন হয়। ভোটের ফলাফল সামনে আসতে দেখা যায় মোট ৪৫ আসনের মধ্যে সবগুলোতেই জয়ী তৃণমূল। সিপিএম ও বিজেপিকে শুন্যে নামিয়ে জয়ের পতাকা উত্তোলন করলেন তৃণমূল প্রার্থীরা। রাজ্য থেকে বহু আগেই বামেরা…
Read More
প্রকাশ্যে এসেছে অযোগ্যদের সুপারিশের প্রক্রিয়ার তথ্য

প্রকাশ্যে এসেছে অযোগ্যদের সুপারিশের প্রক্রিয়ার তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আদালতে বড় তথ্য ফাঁস করল ইডি। তথ্য সমেত দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের নামও সামনে আনল কেন্দ্রীয় এজেন্সি। ইডির দাবি, ভুয়ো সুপারিশপত্র তৈরী করে এসএসসিতে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ ১৮৩ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছিল। ভুয়ো সুপারিশপত্র তৈরী করে তা পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ এর কাছে। আর পর্ষদের কিছু অসাধু কর্মীদের কাজে লাগিয়েই এই ভুয়ো নিয়োগপত্র বানানোর কাজ চলত। তাদের মাধ্যমেই প্রকাশিত হত জাল নিয়োগপত্র। কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিন্‌হার নির্দেশে…
Read More