উত্তরবঙ্গ

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও জলপাইগুড়িতে ভোটের প্রচার শুরু করলো বিজেপি

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও জলপাইগুড়িতে ভোটের প্রচার শুরু করলো বিজেপি

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও জলপাইগুড়িতে ভোটের প্রচার শুরু করলো বিজেপি। জলপাইগুড়ি রাজগঞ্জ সদর ব্লক সহ জলপাইগুড়ি আসাম মোড় এলাকার পাশাপাশি জেলা জুড়েই দেখা গেল বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হচ্ছে। উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী এবং বিজেপির জেলা সহ-সভাপতি শ্যাম প্রসাদ এবং যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জানান আমরা লোকসভা ভোটের আগেই প্রচার করছি, জেলা জুড়ে ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার  লাগানো হচ্ছে। আপনার একটি ভোট হবে আরও শক্তিশালী ও নিশ্চিত দেশ।
Read More
শিলিগুড়িতে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শিলিগুড়িতে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শিলিগুড়িতে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শিলিগুড়ি পৌরনিগম ও পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই অনুষ্ঠানে মাল্যদান করেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান সহ অন্যান্যরা। বাঘাযতীন পার্ক ময়দানে ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকারের লড়াইয়ে শহিদদের স্মৃতিতে শহিদ স্মৃতি স্মারক স্তম্ভ তৈরি করে পৌরনিগম। এদিন আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন বিশিষ্ট ব্যক্তিরা।
Read More
বসন্ত কালে কুয়াশা, জলপাইগুড়িতে শীতের আমেজ অব্যাহত

বসন্ত কালে কুয়াশা, জলপাইগুড়িতে শীতের আমেজ অব্যাহত

বসন্ত কালে কুয়াশা, জলপাইগুড়িতে শীতের আমেজ অব্যাহত।বুধবার কুয়াশায় চাদরে মোরা জলপাইগুড়ি।বেশ কয়েকদিন থেকেই ভোর রাত থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে তিস্তা পাড়ের জনপদ,এদিন সকালেও সেই একই দৃশ্যের সাক্ষী রইলো জলপাইগুড়িবাসী,বেলা গড়ালেও তিস্তা নদীর পাড়ে উকি দেয়নি সূর্যদেব।তবে আবহাওয়ার এই খামখেয়ালী পনার মজা নিচ্ছেন প্রাত ভ্রমনকারি থেকে জলপাইগুড়ির আমজনতা।এই প্রসঙ্গে শহরের বাসিন্দা ইন্দ্র ভূষণ সাহা বলেন, গত চার পাঁচ বছরে আবহাওয়ার এমন খেলা দেখিনি, সরস্বতী পুজোর পরেও এমন কুয়াশা অবাক লাগছে তবে উপভোগ করছি বেশ।
Read More
শহরে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ইংরেজবাজার থানার আইসি

শহরে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ইংরেজবাজার থানার আইসি

ইংরেজ বাজার শহরে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ইংরেজবাজার থানার আইসি।মালদা শহরে বেড়েই চলেছে বেআইনি মাদক ঠেক। মাঝেমধ্যেই চুরি, ডাকাতি ও খুনের ঘটনা ঘটায় আতঙ্কিত শহরবাসী।অপ্রীতিকর ঘটনা রুখতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার থানার নবাগত আইসি সঞ্জয় ঘোষ, গৌতম চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সহ-সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক উত্তম বসাক, উপদেষ্টা মন্ডলীর সদস্য বিমল চন্দ্র দাস, বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা। এদিন বৈঠকে আগত মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আইসির…
Read More
টোটো স্ট্যান্ড সরিয়ে দেওয়ায় দাবিতে বিক্ষোভ দেখালেন চালকেরা

টোটো স্ট্যান্ড সরিয়ে দেওয়ায় দাবিতে বিক্ষোভ দেখালেন চালকেরা

টোটো স্ট্যান্ড সরিয়ে দেওয়ায় বিক্ষোভ দেখালেন চালকেরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সেতুমোড় এলাকায়।এদিন সংশ্লিষ্ট থানার পুলিশের পক্ষ থেকেই যানজটের এড়াতে সেতু মোড় থেকে অস্থায়ী টোটো স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়। আর তারপরেই পুলিশের এমন ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেই ওই এলাকার টোটো চালকরা বিক্ষোভ দেখান। টোটো চালকদের বক্তব্য , দীর্ঘদিন ধরেই সেতু মোড় এলাকায় তাদের স্ট্যান্ড রয়েছে। যেহেতু পুরাতন মালদা অধিকাংশ টোটো চালকরা ইংরেজবাজার শহরে যায় না। ফলে সেতু মোড় এলাকা থেকেই যাত্রী ভাড়া নেওয়া হয়। এছাড়াও ইংরেজবাজার এবং পুরাতন মালদা দুই শহরের প্রাণকেন্দ্র এই সেতুমোড় । এখানে বিভিন্ন ধরনের যানবাহনের স্ট্যান্ড রয়েছে। ফলে টোটো চালকদের যাত্রী…
Read More
লটারির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের আবাসন দেওয়ার উদ্যোগ নিল SJDA

লটারির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের আবাসন দেওয়ার উদ্যোগ নিল SJDA

লটারির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাসন দেওয়ার উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ।মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের মাঠে আয়োজিত হলো লটারি।জানা গিয়েছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাসন দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিলিগুড়ি কাওয়াখালী এলাকাতে মোট ৪২২টি ফ্ল্যাট তুলে দেওয়া হবে। সেই লক্ষ্যেই মঙ্গলবার এই লটারির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা। জানা গিয়েছে, এই ফ্ল্যাট পাওয়ার জন্য তপশিলি, উপজাতি সহ বিভিন্ন কোঠা থেকে ১৮৪৮ জন আবেদন করেছিলেন তার মধ্যে ১৮২৮ টি আবেদন গৃহীত হয়। এদিন এই আবেদনকারীরাই লটারিতে…
Read More
বড় বিনিয়োগ আসতে চলেছে রাজ্যে

বড় বিনিয়োগ আসতে চলেছে রাজ্যে

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আরও একধাপ এগিয়ে গেল উত্তরপ্রদেশ। পুরো ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে রাজ্য। প্রায় ১৪ হাজার বিনিয়োগ প্রকল্প চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৩৪ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে এই দফায়‌, যা ইউপিকে ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করবে। দিল্লি থেকে এই প্রকল্পগুলির ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে গোটা বিশ্বের চোখ ইউপির দিকে। দিল্লিতে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে প্রায় ৪০০০ প্রতিযোগী অংশগ্রহণ করবেন। বিশিষ্ট শিল্পপতি, বিদেশী বিনিয়োগকারীরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন এখানে।…
Read More
ফালাকাটায় শুরু হলো তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন কর্মসূচি

ফালাকাটায় শুরু হলো তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন কর্মসূচি

ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী প্রচারের দেওয়াল লিখন কর্মসূচি শুরু হলো সোমবার থেকে, জানা গেছে এখনো তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়নি তার আগেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল। সোমবার তৃণমূলের ফালাকাটার দলীয় কার্যালয় থেকে টাউনব্লক কমিটির সকল শাখা সংগঠন এবং তৃণমূল কংগ্রেস তারা সঙ্ঘবদ্ধভাবে এসে ফালাকাটার ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিপাড়ার কালী মন্দিরের পাশে দেওয়াল লিখন কর্মসূচি শুরু করলো। তৃণমূলের যে সকল জনকল্যাণমুখী প্রকল্প গুলো রয়েছে সেগুলোই তুলে ধরা হয়েছে এই দেওয়াল লিখনের মধ্য দিয়ে, এবং তাদের যে জোড়া ফুল সেই চিহ্ন লিখে এবং তৃণমূলের পক্ষ থেকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এই দেওয়াল লিখন বলে জানায় ফালাকাটা টাউন ব্লক তৃণমূল…
Read More
রাজগঞ্জ গ্রামীন হাসপাতাল সংলগ্ন মকরাডাঙ্গি জনবহুল এলাকায় ফের হাতির হানা

রাজগঞ্জ গ্রামীন হাসপাতাল সংলগ্ন মকরাডাঙ্গি জনবহুল এলাকায় ফের হাতির হানা

জেলা জুড়ে প্রায়শই হাতির তাণ্ডবের অভিযোগ। সাত সকালে লোকালয়ে ঢুকে ভাঙলো দেওয়াল। নষ্ট জমির ফসলও। আতঙ্কে এলাকাবাসী।জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ গ্রামীন হাসপাতাল সংলগ্ন মকরাডাঙ্গি জনবহুল এলাকায় ফের হাতির হানা। সোমবার ভোরে দুটি হাতির হানার খবর মেলে। হাতির হানায় বেশ কিছু জিনিসপত্রের ক্ষতি হয়েছে। রাজগঞ্জ শিল্পতালুক এলাকার দুটি দেওয়াল পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে একাধিক কৃষিজমিও নষ্ট করেছে হাতি দুটি বলে অভিযোগ।প্রত‍্যক্ষদর্শীদের দাবী, বেশ কিছুদিন আগে হাতির উপদ্রব লক্ষ্য করা গেছিলো। তবে সোমবার ভোর রাতে জলপাইগুড়ি বৈকন্ঠ‍পুর জঙ্গল থেকে বেরিয়ে দুটি হাতি এলাকায় তান্ডব চালায় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে।বনদপ্তরের টহলদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Read More
চলছে ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা, ভক্তদের ভীড় লোকাল ট্রেনে

চলছে ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা, ভক্তদের ভীড় লোকাল ট্রেনে

চলছে হলদিবাড়ির ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা। উত্তরবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে লোকসমাগম হয়েছে। যার জেরে লোকাল ট্রেনে বাঁদরঝোলা করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত হলদিবাড়ি- নিউ জলপাইগুড়িগামী ট্রেনে। সোমবার সকাল থেকে দেখা গেল ভক্তদের ভীড় লোকাল ট্রেনে। সপ্তাহের কাজের প্রথম দিনেই কর্মস্থলে যেতে বিড়ম্বনার মুখে রেলের নিত্যযাত্রীরা।সকাল থেকে সুন্দর মিলে যায় লোকাল ট্রেনের টাইমিংও। গতকাল শিলিগুড়ি,এনজেপি সহ উত্তরবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বড় অংশই গিয়েছিলেন হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায়। সোমবার সকালে তারা ফেরেন হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি গামী লোকাল ট্রেনে৷ আর এতেই চাপে পড়ে যান জলপাইগুড়ি স্টেশন সহ বিভিন্ন স্টেশনে অপেক্ষারত নিত্যযাত্রীরা। ঠেলেঠুলে কোনরকমে ট্রেনে ওঠা, ভেতরে বসার জায়গা আগে থেকেই ভক্তদের দখলে।…
Read More
৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতার অবৈধ নির্মাণ নিয়ে এবার পদক্ষেপের আশ্বাস দিলেন মেয়র

৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতার অবৈধ নির্মাণ নিয়ে এবার পদক্ষেপের আশ্বাস দিলেন মেয়র

শিলিগুড়ি পৌরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতার অবৈধ নির্মাণ নিয়ে এবার পদক্ষেপের আশ্বাস দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন অবৈধ নির্মাণ হলে সে যে দলেরই হোক না কেন অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে।  প্রসঙ্গত শুক্রবার ৪৭ নম্বর ওয়ার্ডের সৌমিত্র দেবনাথ নামে স্থানীয় একটি তৃণমূল কংগ্রেসের নেতার অবৈধ নির্মাণ ভাঙতে যায় পুরকর্মীরা। নির্মাণ ভাঙতে গেলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাধার মুখে পড়তে হয় পুরকর্মীদের। ফলে অবৈধ নির্মাণ না ভেঙে ফিরে আসতে হয়েছিল তাদের।  নির্মাণ ভাঙা থেকে আটকাতে বাড়ির নিচে তৎক্ষণাৎ তৃণমূল কংগ্রেসের ভোট কার্যালয় পরিণত করা হয়। এই…
Read More
নদী বাঁধ সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক এলাকাবাসীদের

নদী বাঁধ সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক এলাকাবাসীদের

নদী বাঁধ সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক দিল তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের ভানুকুমারী এক গ্রাম পঞ্চায়েতের বড়লাউকুঠি এলাকার বাসিন্দারা। এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ প্রতিবছর বন্যায় প্লাবিত হয় এই বড় লাউকুঠি এলাকা। বহুবার প্রশাসনকে জানানোর পর গত বছর কাজ শুরু হলেও ১৫০০ মিটার বাঁধ এর মধ্যে ২০০ মিটার বাঁধ নির্মাণের পর বন্ধ হয়ে যায় কাজ। এখন নতুন করে নদী প্লাবিত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে এই বড়লাউকুঠি এলাকার বাসিন্দারা। তাই শনিবার ভোট বয়কোটের ডাক দিলেন এলাকাবাসীরা।  দ্রুত বাঁধ নির্মাণ না হলে বড়লাউকুঠি এলাকার সমস্ত সরকারি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদের সামিল হওয়ার হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা।
Read More
উদ্বোধনের পরও তালা ঝুলছে শৌচাগারে,ক্ষোভ ব্যাবসায়ীদের

উদ্বোধনের পরও তালা ঝুলছে শৌচাগারে,ক্ষোভ ব্যাবসায়ীদের

ব্যাবসায়ীদের আবেদন মেনে মাস তিনেক আগে ঘটা করেই এসজেডিএ ও পুরসভার যৌথ উদ্যোগে উদ্বোধন হয়েছিল এনজেপি গেটবাজারের নব নির্মিত শৌচাগার।খোদ মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী নিজের হাতে এই শৌচাগারের উদ্বোধন করেন। তবে কয়েকমাস গড়ালেও তালা বন্ধ অবস্থায় পরে রয়েছে ওই নতুন শৌচাগারটি।বিদ্যুৎ ও জলের কোন ব্যাবস্থাই নেই ওখানে।জানাগেছে এসজেডিএ ওই শৌচাগার নির্মান করেই পুরসভার হাতে তুলে দেয়।তার পর থেকেই তালা বন্ধ অবস্থায় পরে রয়েছে।এদিকে শৌচাগার চালু না হওয়ায় অনেকে প্রকাশই শৌচ্যকর্ম করছে। অনেকে দূর দুরেন্ত গিয়ে শৌচকর্ম সারছেন।ফলে নানান অসুবিধের সন্মুখীন হতে হচ্ছে ব্যাবসায়ীদের।তারা দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান।অন্যদিকে কি কারনে ওই শৌচাগারের…
Read More
সন্দেশখালি কান্ডে এবার ধর্নায় বসলো বিজেপি

সন্দেশখালি কান্ডে এবার ধর্নায় বসলো বিজেপি

সন্দেশখালি কান্ডে এবার ধর্নায় বসলো বিজেপি।রবিবার দুপুরে  জলপাইগুড়ি সমাজ পাড়া এলাকায় ধর্না অবস্থানে বসেন বিজেপি যুব মোর্চার কর্মীরা।বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন সন্দেশখালিতে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে। সেখানে মা বোন দের সম্মান নষ্ট করেছে তৃনমূলের নেতা কর্মীরা বলে অভিযোগ। আমাদের কেন্দ্রীয়  প্রতিনিধি দলকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছেনা। এইসবের প্রতিবাদে আজ আমরা ধর্নায় বসেছি।
Read More