উত্তরবঙ্গ

জীবন যুদ্ধে হেরে গেলো কোচবিহার দুই নম্বর ব্লকের খাপাইডাঙ্গার নির্যাতিতা কিশোরি

জীবন যুদ্ধে হেরে গেলো কোচবিহার দুই নম্বর ব্লকের খাপাইডাঙ্গার নির্যাতিতা কিশোরি

জীবন যুদ্ধে হেরে গেলো কোচবিহার দুই নম্বর ব্লকের খাপাইডাংগার নির্যাতিতা কিশোরি ।এদিন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরীর।উল্লেখ্য ওই কিশোরীকে  ধর্ষণ করা হয় বলে অভিযোগ।এই ঘটনায় মূল অভিজুক্ত সহ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।গুরুতর অবস্থায় ওই কিশোরীর চিকিত্সা চলছিলো হাসপাতালে ।এদিন এই কিশোরী মৃত্যুর কোলে ঢলে পরে ।
Read More
জাভেদের বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারি

জাভেদের বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারি

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও কঙ্গনা একে অপরের অজানা নন। তারা বহুবার খবরে এসেছেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কঙ্গনা প্রকাশ্যে হৃতিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করতে দ্বিধা করেননি। এখানেই শেষ নয়। হৃতিক রোশন এবং কঙ্গনার তর্ক তাদের আশেপাশের লোকদেরও প্রভাবিত করেছে। 2016 সালে, জাভেদ এই বিষয়ে কথা বলার জন্য কঙ্গনার বাড়িতে ফোন করেছিলেন। পরে, 2020 সালে, কঙ্গনা জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। কঙ্গনার অভিযোগ, জাভেদ তাকে বাড়িতে ডেকে হুমকি দিয়েছেন। তিন বছর আগের মানহানির মামলার শুনানি এখনো চলছে আদালতে। প্রবীণ গীতিকারকে আবারও তলব করল মুম্বাই আদালত। জানা গেছে, বলিউড অভিনেত্রী কঙ্গনা জাভেদ আখতারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ এবং…
Read More
তিনবাত্তি মোড়ে তৈরি হবে নতুন বাস টার্মিনাস, এলাকা পরিদর্শনে মেয়র

তিনবাত্তি মোড়ে তৈরি হবে নতুন বাস টার্মিনাস, এলাকা পরিদর্শনে মেয়র

শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে তৈরি হবে নতুন বাস টার্মিনাস, এলাকা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জায়গায় তৈরি হবে নতুন বাস টার্মিনাস ও NBSTC এর প্রশাসনিক ভবন। মঙ্গলবার, দিল্লি থেকে আগত বাস্তুকার তথা স্থপতি পি আর ম্যাহেতাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব। এদিন তিনবাত্তি মোড়ের নতুন বাস টার্মিনাসের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র। তবে, পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলের ওপর ক্ষোভ উগরে দেন মেয়র। এদিন মেয়র গৌতম দেব বলেন, "এই কাজ করতে রেলের তরফ থেকে অসহযোগিতা করা হচ্ছে। এই জায়গা NBSTC এর হলেও রেল নিজের বলে দাবি করছে। এই জায়গার সমস্ত…
Read More
ধর্ষিতা নাবালিকার সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা

ধর্ষিতা নাবালিকার সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা

কোচবিহার দুই নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর্ষিতা অসুস্থ নাবালিকার সঙ্গে আজ দেখা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। গত ১৮ই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী ওই নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার দুদিন পর কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকাকে চিকিৎসাধীন অবস্থায় খুঁজে পাওয়া যায়। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে কোচবিহার মেডিকেল কলেজে ওই নাবালিকার চিকিৎসা চলছে। বিজেপি নেতা রাহুল সিনহা আজ ওই ধর্ষিতা নাবালিকার সঙ্গে দেখা করতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত বিজেপি কর্মীরা আহত হয়েছে এবং নিহত হয়েছে সেই সমস্ত বিজেপি কর্মী এবং…
Read More
উত্তরবঙ্গ নিয়ে আক্ষেপের সুর খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের গলায়

উত্তরবঙ্গ নিয়ে আক্ষেপের সুর খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের গলায়

এবার উত্তরবঙ্গ নিয়ে আক্ষেপের সুর খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের গলায়। উত্তরবঙ্গ মানেই একটু পিছিয়ে পরা মনোভাব। পারফরম্যান্সের মধ্যে দিয়ে নিজেদের জায়গা করতে হয়। এমনটাই বক্তব্য গৌতম দেবের।গৌতম দেবের এই মন্তব্যের পরই রাজনৈতিকমহলে সমালোচনার ঝড় উঠেছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ নিয়ে খোদ রাজ্যের শাসকদলের জনপ্রতিনিধির এই মনোভাবে অস্বস্তিতে রাজ্যের শাসকদল। এদিন মেয়র বলেন অনেক ক্ষেত্রেই মনে হয় উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে।এবিষয়ে কলকাতায় সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও। তিনি বলেন, আমরা সবসময় বলে এসেছি উত্তরবঙ্গ বঞ্চিত। আজ মেয়র নিজেও এই কথা স্বীকার করে নিলেন।
Read More
জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

বৃষ্টিতে ভেঙে গিয়েছে কালভার্ট। দ্রুত মেরামতের দাবী জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের হুদুগছ এলাকার বাসিন্দাদের।চরম সমস্যায় স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী এবং এলাকাবাসীরা। অতি বৃষ্টির ফলে ভেঙ্গেছে কালভার্ট।গ্রামের যোগাযোগ ব্যবস্থা হয়ে বন্ধ। প্রশাসনের কর্তারা এসে দেখে গেলও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এক প্রকার এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন বলা যেতে পারে। স্কুল খোলা রয়েছে কিন্তু পড়ুয়ারা রাস্তাঘাটে খেলাধুলা করছে। জিজ্ঞাসা করতে তাদের মুখে একটাই শব্দ স্কুলে তো যাওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু যাব কোন দিক দিয়ে? রাস্তা তো বন্ধ। এলাকাবাসীরা জানান কালভার্ট ভেঙ্গে যাওয়ায় আমরা বাজার ঘাট করতে পারছি না। ফলে রান্নাবান্না খাওয়া দাওয়া, হাট বাজারের সমস্যা হচ্ছে। আজ প্রায় দুই সপ্তাহ পার হয়ে গেলেও…
Read More
ভেটাগুড়ির লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপিঠের ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ,বিক্ষোভ

ভেটাগুড়ির লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপিঠের ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ,বিক্ষোভ

দিনহাটার ভেটাগুড়ির লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপিঠে গত ৬ জুলাই থেকে একদিকে পঞ্চায়েত নির্বাচনের বুথ কেন্দ্র অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ রয়েছে স্কুল। একটানা ১৮ দিন ধরে স্কুল বন্ধ থাকায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। সোমবার দুপুর বারোটা থেকে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রী বিদ্যাপিঠের সামনেই স্কুলের ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালে বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। ছাত্র-ছাত্রীরা জানান,১৮ দিনেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ রয়েছে। ভোটের পর কেন্দ্রীয় বাহিনী এখনও স্কুলে রয়েছে।যার ফলে স্কুল বন্ধ থাকায় আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। অভিযোগ প্রশাসনের কোন হেলদোল নেই। আমরা পড়াশোনা করতে পারছি না,…
Read More

বই প্রকাশ অনুষ্ঠান

কোচবিহার, ২৩ জুলাই : রবিবারের শ্রাবণ সন্ধ্যায় কোচবিহার ফিল্ম সোসাইটি মঞ্চে আজ মোড়ক উন্মোচিত হলো আলপনা সোমের ' আমার কথা মাটিতে নজরুল প্রতিমা' শীর্ষক প্রবন্ধের বই ও কবি সঞ্জয় সোমের 'কবিতা সমগ্র ১' । দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি ভূপালী রায়, অশোক ঠাকুর, নিখিল ভৌমিক। উপস্থিত অতিথিদের প্রদীপ প্রজ্বোলনের দ্বারা অনুষ্ঠানের উদ্বোধনের পর শ্রুতিমধুর উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শ্রেষ্ঠ দাস। আলপনা সোম এর প্রবন্ধ ও সঞ্জয় সমেত কবিতা নিয়ে আলোচনা করেন ভূপালী রায় অশোক ঠাকুর ও নিখিল ভৌমিক। নিজের এই নজরুলকে নিয়ে প্রবন্ধের বইটি নিয়ে বিস্তারিতভাবে বলেন আলপনা সোম। নিজের কবিতার জার্নির কথা তুলে ধরেন সঞ্জয় সোম। এরই মাঝে…
Read More
জীবন কৃতী সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট চিকিৎসক হৃদ রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুভাষ চন্দ্র সাহা

জীবন কৃতী সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট চিকিৎসক হৃদ রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুভাষ চন্দ্র সাহা

জীবন কৃতী সম্মান দেওয়া হল কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সাহাকে। ওয়ার্ল্ড হাইপারটেশন লিগের পরিচালনায় এই সম্মান দেওয়া হয় তাকে৷ সংস্থা জানিয়েছে চিকিৎসায় নতুন দিগন্ত এনে দিয়েছেন ডাক্তার সুভাষ সাহা৷ দেরাদুনে ওয়ার্ল্ড হাইপারটেশন লিগ কমিটির প্রেসিডেন্ট ডাক্তার ভেঙ্কটেশ রাম তিনি ডাক্তার সুভাষ সাহাকে এই সম্মান তুলে দিয়েছেন৷ পশ্চিমবঙ্গের অন্যতম চিকিৎসক হিসেবে কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক সুভাষ সাহাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে৷
Read More
ব্যালটে সাক্ষর নেই প্রিসাইডিং অফিসারের,পুনরায় নির্বাচন অথবা পুনঃগণনার দাবি

ব্যালটে সাক্ষর নেই প্রিসাইডিং অফিসারের,পুনরায় নির্বাচন অথবা পুনঃগণনার দাবি

মাত্র ৮ ভোটে হেরেছেন পঞ্চায়েত নির্বাচনে অথচ ওই বুথের ১৩৯ টি ব্যালটে সাক্ষর নেই প্রিসাইডিং অফিসারের। প্রিসাইডিং অফিসারের সাক্ষর ছাড়া বাতিল হওয়া ১৩৯ টি ব্যালটের মধ্যে তৃণমূল পেয়েছে ৯৪ টি ভোট। আর সেইজন্যই সাংবাদিক সম্মেলন করে পুনরায় নির্বাচন অথবা পুনঃগণনার দাবি জানালেন দিনহাটা ১ নং ব্লকের ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ৭/২৮০ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল মজিদ। তার দাবি যদি প্রিসাইডিং অফিসার ওই ব্যালটগুলোতে সই করতেন তাহলে একটি ভোটও বাতিল হতো না এবং নির্বাচনে তিনি জয়ী হতেন। তিনি জানান ইতিমধ্যেই তিনি এই ব্যাপারে দিনহাটা ১ নং ব্লক বিডিও এবং দিনহাটা মহাকুমার শাসককে অভিযোগ জানিয়েছেন। তিনি আরো জানান মহকুমা শাসক…
Read More
চোর সন্দেহে দুই মহিলাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে প্রায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ,নিন্দার ঝর সর্বত্র

চোর সন্দেহে দুই মহিলাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে প্রায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ,নিন্দার ঝর সর্বত্র

মণিপুরের নারকীয় ঘটনা নিয়ে যখন দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি, ঠিক সেই সময়েই মালদায় সামনে এল এক চরম অমানবিক বর্বরোচিত  ঘটনা৷ চোর সন্দেহে দুই মহিলাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে প্রায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল একদল উন্মত্ত জনতার বিরুদ্ধে৷ পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সিভিক ভলান্টিয়ারের সামনেই দুই মহিলাকে চোর সন্দেহে প্রায় বিবস্ত্র করে মারধরের ঘটনার ভাইরাল ভিডিও সামনে আসতেই রীতিমতো সোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে,তবে সোশ্যাল মিডিয়ার ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি পূর্বোত্তর।মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় নিন্দার ঝড় উঠল বিভিন্ন মহলে৷ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের…
Read More
অজয় রায়ের গ্রেফতারের প্রতিবাদে ভেটাগুড়িতে পথ অবরোধ

অজয় রায়ের গ্রেফতারের প্রতিবাদে ভেটাগুড়িতে পথ অবরোধ

বিজেপি শহর মন্ডল সভাপতি অজয় রায়ের গ্রেফতারের প্রতিবাদে ভেটাগুড়িতে পথ অবরোধ করল বিজেপি নেতৃত্ব। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ভেটাগুড়ি সবজি বাজার সংলগ্ন এলাকায় দিনহাটা কোচবিহারগামী রাজ্যসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি করে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের অভিযোগ গতকাল মিথ্যে অভিযোগের ভিত্তিতে দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায় কে গ্রেফতার করা হয়েছে। সেই কারণেই পুলিশ প্রশাসনকে এবং রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে এদিন তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে। জানা গিয়েছে এদিন প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সম্পাদক জিবেশ বিশ্বাস, সিতাই চার নম্বর মন্ডল সভাপতি সুধাংশু মহন্ত ছাড়াও অন্যান্য নেতৃত্ব
Read More
রাজ্য জুড়ে আজ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ

রাজ্য জুড়ে আজ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকেই বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর জেরে আবহাওয়ার বড়সড় বদল হবে৷ আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজ্যজুড়ে থাকবে আংশিক মেঘলা আকাশ। আজ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকু়ড়া, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। তবে রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে, গত একমাস টানা বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক…
Read More
বৃষ্টির কারণে আগামী এক মাস বন্ধ করা হলো ট্রয় ট্রেন পরিষেবা

বৃষ্টির কারণে আগামী এক মাস বন্ধ করা হলো ট্রয় ট্রেন পরিষেবা

কদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার নাম মানেই আগেই মনে পরে দার্জিলিং-এর কথা। আর দার্জিলিংয়ের পাশাপাশি এখানকার অন্যতম আকর্ষণ হল টয় ট্রেন। এই টয় ট্রেনে চড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দ বা সুযোগ কোনভাবেই হাতছাড়া করতে চান না পর্যটকরা। কিন্তু বহু ক্ষেত্রেই টিকিট পাওয়া যায় না। তবে এবার যাত্রীসংখ্যা কম থাকার ফলে এই জয় রাইড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। বর্ষার মরশুমে দার্জিলিংয়ে পর্যটকদের সংখ্যা অনেক কম থাকার ফলে যেহেতু আয় কমে যায় তাই টয় ট্রেন এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল। রেলের মতে, ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে টয় ট্রেন। এর পাশাপাশি দার্জিলিং থেকে…
Read More