উত্তরবঙ্গ

উপাচার্যের পদত্যাদের দাবিতে বিক্ষোভে বিজেপি

উপাচার্যের পদত্যাদের দাবিতে বিক্ষোভে বিজেপি

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের পদত্যাগ এর দাবিতে অবস্থান বিক্ষোভে বসল ভারতীয় জনতা পার্টি। গতকাল SSC নিয়োগে ব‍্যাপক দুর্নীতি মামলায় অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা SSC এর প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্যকে CBI গ্রেপ্তার করে। একারণে রাজ‍্য শিক্ষা ব‍্যবস্থায় অত‍্যন্ত লজ্জাজনক ঘটনার সম্মুখীন হতে হয় সারা রাজ‍্য তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে। এই জঘন্যতম কর্মকান্ডে অভিযুক্ত উপাচার্যকে ধিক্কার জানাতে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে "ছিঃ VC ছিঃ " বলে ধিক্কার প্রদর্শন করা হচ্ছে। এদিনের ধিক্কার কর্মসূচিতে বিজেপির একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
Read More
প্রাচীন সিন্ধু সভ্যতায় সাজবে কোচবিহারের পুজো প্যান্ডেল

প্রাচীন সিন্ধু সভ্যতায় সাজবে কোচবিহারের পুজো প্যান্ডেল

প্রাচীন সিন্ধু সভ্যতার প্রতি বর্তমান এবং পরবর্তী প্রজন্মকে আগ্রহী করে তুলতে পুজো মণ্ডপকে সাজানো হচ্ছে সিন্ধু সভ্যতার কিছু কিছু খন্ড চিত্র দিয়ে। পরিবেশ বান্ধব সমস্ত জিনিস দিয়ে সিন্ধু সভ্যতার চিত্রগুলিকে শিল্পীরা ফুটিয়ে তুলবেন পূজা মন্ডপে। ইতিহাসের প্রতি নবপ্রজন্মকে আগ্রহী করতে এবং বড়দেরকে আরও একবার ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য সিন্ধু সভ্যতার এই চিত্রগুলি ফুটিয়ে তুলছে কোচবিহারের নাট্য সংঘ ক্লাব। শিল্পীরা কোথাও কোথাও মাটি পুড়িয়ে, আবার কোথাও বা চটের উপর মাটির প্রলেপ দিয়ে, আবার কেউ কেউ মাটির উপর আঁকিবুকি করে তৈরি করছেন পূজা মন্ডপ। এবার নাট্য সংঘ ক্লাবের পুজোর ৭৩ তম বছর। প্রতিবছরই এই ক্লাব কিছু না কিছু নয়া থিম তৈরী…
Read More
ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শিক্ষক

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শিক্ষক

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে জলপাইগুড়ি শহরের এক স্কুলের সঙ্গীত শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। বেশ কিছুদিন ধরেই ফোনে ওই শিক্ষক দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীকে কু প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল ম্যাসেজ পাঠাত বলে অভিযোগ। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনে ছাত্রী ও তার পরিবার। স্কুল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করতেই সোমবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Read More
জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় শিলিগুড়ি থেকে ৭ জন

জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় শিলিগুড়ি থেকে ৭ জন

জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন শিলিগুড়ির ৭ কৃতি খেলোয়াড়। ২২শে সেপ্টেম্বর থেকে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির টাকাটোরা স্টেডিয়ামে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন পরিচালিত অল ইন্ডিয়া পোয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ কলছেন শিলিগুড়ির ৭ কৃতি খেলোয়াড়। এদের মধ্যে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী অঞ্চলের মোট ৭ জন দার্জিলিং জেলা থেকে অংশ নেবেন। আগামী ২১শে সেপ্টেম্বর পুরো দল দিল্লির উদ্দেশ্যে রওনা হবার আগে সাংবাদিকদের মুখোমুখি হন দার্জিলিং জেলার দুবারের জাতীয় চ‍্যাম্পিয়ন নীহাররঞ্জন ঘোষ।নীহারবাবু সাংবাদিকদের জানান, পূজা শীল, বিশাল ছেত্রীদের মতো একঝাঁক উঠতি খেলোয়াড় এবার প্রথম অংশ নিচ্ছেন এত বড়ো মাপের প্রতিযোগিতায়।
Read More
বঙ্গ গৌরব সম্মান পাচ্ছেন সমাজসেবী লক্ষ্মীকান্ত রায়

বঙ্গ গৌরব সম্মান পাচ্ছেন সমাজসেবী লক্ষ্মীকান্ত রায়

বঙ্গ গৌরব সম্মান ২০২২ পাচ্ছেন ডুয়ার্সের ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২নং গ্রাম পঞ্চায়েতের খগেনহাটের সমাজসেবী লক্ষ্মীকান্ত রায়। বিশেষভাবে সক্ষম শিশু ও কিশোরদের পড়াশোনা, খেলাধুলো এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্যই  বঙ্গ গৌরব সম্মান ২০২২ পেতে চলেছেন তিনি। গতকাল ১৮ই সেপ্টেম্বর কলকাতায় ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ড নামের প্রকাশনা ও সমাজ উন্নয়নমূলক সংস্থার তরফে তাঁকে এই পুরস্কৃত করা হয়েছে। জানা গিয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার  এবং জলপাইগুড়ি জেলার বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীকে স্কুলমুখী করেছেন তিনি। উচ্চশিক্ষা লাভ সহ বিশেষভাবে সক্ষম ৫ জনকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করে তুলছেন। তাঁর বঙ্গ গৌরব সন্মানে খুশি খগেনহাট সহ গোটা জেলার মানুষ। এদিন লক্ষ্মীকান্ত বাবু বলেন, "আমি…
Read More
ভুল ডেথ রিপোর্টের অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ

ভুল ডেথ রিপোর্টের অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি পৌরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গানগরের বাসিন্দা টুইঙ্কেল বর্মার। কিন্তু পরিবারের অভিযোগ, ডেঙ্গুতে মৃত্যু হলেও মৃত্যুর সার্টিফিকেটে মৃত্যুর কারণ ডেঙ্গু না বলে সাধারণ জ্বর বলা হয়েছে। আর তাতেই আজ সকাল থেকে নার্সিংহোমে ভাঙচুর চালায় মৃতের পরিবার ও প্রতিবেশীরা। এমনকি নার্সিংহোমের প্রধান গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় তারা। জানা গিয়েছে, টুইঙ্কেল একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। এর আগে তার পরিবারের আরও চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এরপর ১৩ সেপ্টেম্বর ওই কিশোরী জ্বরে আক্রান্ত হয়। তাকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু দ্রুত ওই কিশোরীর প্লেটলেট কমতে থাকে। প্লেটলেট কমে ২৫ হাজারে চলে আসে। লিভার, ফুসফুস…
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালের উন্নয়নে নেওয়া হচ্ছে একাধিক নয়া উদ্যোগ

শিলিগুড়ি জেলা হাসপাতালের উন্নয়নে নেওয়া হচ্ছে একাধিক নয়া উদ্যোগ

শিলিগুড়ি জেলা হাসপাতালে আরও উন্নত মানের পানীয় জল ও ব্যবহারের যোগ্য জল সরবরাহের সংযোগ স্থাপন প্রক্রিয়া এবং হাসপাতাল চত্বরে 'মা ক্যান্টিন' স্থাপন করতে উপযুক্ত জায়গা পরিদর্শন করলেন শিলিগুড়ি জেলা হাসপাতালের চেয়ারম্যান গৌতম দেব। উল্লেখিত প্রকল্প সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। হাসপাতালের সুপার ডঃ চন্দন ঘোষকে সঙ্গে নিয়ে সমস্ত কাজ খতিয়ে দেখেন মেয়র। গৌতম দেব জানান, রোগীদের সঠিক চিকিৎসা ও হাসপাতালের পরিকাঠামো সঠিক করতে অতি শীঘ্র নতুন ডাক্তার যুক্ত হচ্ছে হাসপাতালে। শিলিগুড়ি জেলা হাসপাতাল রাজ‍্যের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করে পুরস্কার অর্জন করেছে। রাজ‍্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্দ‍্যোগে নানান উন্নয়ন করা হচ্ছে হাসপাতালের। পাশাপাশি পুরস্কারের…
Read More
বৃষ্টিকে উপেক্ষা করেই বিশ্বকর্মা পুজো হল জলপাইগুড়িতে

বৃষ্টিকে উপেক্ষা করেই বিশ্বকর্মা পুজো হল জলপাইগুড়িতে

বৃষ্টি‌কে উপেক্ষা করেই জলপাইগুড়ি‌তে অনুষ্ঠিত হল দেব শিল্পীর পুজো। জলপাইগুড়ি শহর জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি যানবাহন সংস্থা ও কলকারখানায় অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা‌র পুজো। পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার ও দেবতাদের শিল্পী বলা হয় বিশ্বকর্মাকে। আগে সেই প্রকারে ধুমধাম করে পুজো না করা হলেও এই দেবতার পুজোতে এখন কোথাও কোথাও থিমের আয়োজন করতে দেখা যায়। অনেকের বাড়িতে ও মূলত কলকারখানায় বিশ্বকর্মা‌র পুজো হয়ে থাকে। শনিবার সকাল থেকেই বৃষ্টি পড়ছে জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। তবে বৃষ্টি‌কে উপেক্ষা করেই গৃহস্থের বাড়িগুলোতে পুজো অনুষ্ঠিত হয়েছে এদিন। পুরোহিতের উপস্থিতিতে পুজো সম্পন্ন হয়েছে সর্বত্র। বাড়িতে বিভিন্ন যানবাহনের পুজো দিয়েছেন অনেকে।
Read More
আরও এক নিম্নচাপের কবলে রাজ্য, পুজোর আগে ভাসতে পারে বাংলা

আরও এক নিম্নচাপের কবলে রাজ্য, পুজোর আগে ভাসতে পারে বাংলা

ব্যাপক গরমের পর আবার ক্ষণিকের জন্য স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই, ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ তবে এরই মাঝে প্রশ্ন জাগছে পুজো নিয়ে৷ পুজোর সময় বৃষ্টি হবে কী হবে না, তা নিয়ে জোর চর্চা চলছে। এরই মধ্যে মহালয়ার আগে বঙ্গ যে ভাসতে পারে তার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জেলায়। পাশাপাশি অনুমান করা হচ্ছে, রবিবার থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার কারণে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত হবে। এতএব মহালয়ার আগে বাংলার…
Read More
গোর্খাদের তপশিলি জাতির অন্তর্ভুক্ত করার আর্জি

গোর্খাদের তপশিলি জাতির অন্তর্ভুক্ত করার আর্জি

গোর্খাদের তপশিলি উপজাতি সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয় শুক্রবার। একসময় তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও পরবর্তীতে তা থেকে বাদ দেওয়া হয় গোর্খাদের। তাই গোর্খাদের পুনরায় তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হোক বলে দাবি জানালেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুকান্ত শর্মা। শুক্রবার বিধানসভায় তিনি বলেন, "অনেকে আমাদের বিদেশি বলে অভিভূত করে। এক কোটির বেশি গোর্খা জাতি রয়েছে ভারতে। বিদেশি শব্দ শুনতে অসম্মানে লাগে। তপশিলি উপজাতি স্ট্যাটাস ফিরিয়ে দেওয়া হোক।"
Read More
ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বিজেপি

ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বিজেপি

সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বসল ভারতীয় জনতা পার্টির। এদিন ভারতীয় জনতা পার্টির ইসলামপুর মন্ডল কমিটির পক্ষ থেকে একটি সমাবেশ পার্টি অফিস থেকে বের হয়ে ইসলামপুর থানায় এসে বিক্ষোভ দেখায়। সেখানে একাধিক নেতা তাদের বক্তব্য রাখেন। বিজেপির নেতৃত্বরা জানান, নবান্ন অভিযানে তাদের একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ দেখান।
Read More
স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বৈঠক

স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বৈঠক

মালদা জেলার শূন্য থেকে আঠারো বছর বয়সী ছেলেমেয়েদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া নিয়ে বৈঠক আয়োজিত হল জেলা প্রশাসনিক ভবনে। পুজোর পর থেকে সমস্ত তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এই তথ্য সংগ্রহের মাধ্যমে জেলার ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা খতিয়ে দেখবে জেলা প্রশাসন। তথ্যের ভিত্তিতে স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে জেলা প্রশাসনের তরফে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সৌম্য ঘোষ, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা।
Read More
ডেঙ্গিতে ফের প্রাণহানি ! এবার শিলিগুড়িতে

ডেঙ্গিতে ফের প্রাণহানি ! এবার শিলিগুড়িতে

 আতঙ্ক বাড়ছে ডেঙ্গি নিয়ে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।রাজ্যে ফের ডেঙ্গিতে প্রাণহানি। এবার উত্তরবঙ্গে। মৃতের নাম সঞ্জিত রায় (৪০)। শিলিগুড়ি পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন। পূর্ত দফতরের কাজ করতেন।  পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে সঞ্জিত রায়ের। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে পরিবার। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সঞ্জিত। প্রথমে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি এনএসওয়ান পজিটিভ রিপোর্ট আসে। মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। ডেঙ্গির পাশাপাশি তিনি লিভার সংক্রান্ত রোগেও ভুগছিলেন। এদিকে ওই আবাসনেই আটজন…
Read More
বীরপাড়াতে হঠাৎ হাতির হানা, নিহত ১

বীরপাড়াতে হঠাৎ হাতির হানা, নিহত ১

হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। বীরপাড়া থানার ৩ নম্বর সরুগাঁও বস্তিতে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাতির হানায় নিহত হন পুলিকর ওরাওঁ নামের এক বৃদ্ধ। ৬৬ বছর বয়সী ওই বৃদ্ধ এদিন ভোরে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোতেই একটি দলছুট দাঁতাল হাতি তাঁকে আক্রমন করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান হয়।
Read More