উত্তরবঙ্গ

সিঙ্গুর নিয়ে স্মৃতি রোমন্থন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সিঙ্গুর নিয়ে স্মৃতি রোমন্থন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সিঙ্গুর নিয়ে টুইট মমতার। একই সঙ্গে কৃষক সমস্যা টেনে কেন্দ্রকে খোঁচা দিতেও ছাড়লেন না। টুইট করেছেন, 'দশ বছর আগে আজকের দিনে দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের পর ‘সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল ২০১১’ বিধানসভায় পাশ হয়েছিল।' তাঁর টুইট, 'কেন্দ্রের উদাসীনতার কারণে দেশজুড়ে আমাদের কৃষক ভাইরা যে কষ্ট ভোগ করছেন তা আজ আমার মনেও কষ্ট দিচ্ছে। এক সঙ্গে আমরা আমাদের সমাজের ‘মেরুদণ্ড’র ভালো থাকা নিশ্চিত করার জন্য আমাদের লড়াই চালিয়ে যাব। তাদের অধিকারগুলি তুলে ধরা আমাদের অগ্রিধকারে রয়েছে।' তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ২০০৬-এর বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এসে সিঙ্গুরে ন্যানো প্রকল্পের ঘোষণা করেছিলেন । সেই মতো রাজ্য সরকার সিঙ্গুরে জমি অধিগ্রহণের…
Read More
দিলীপ ঘোষ: ‘অতিরিক্ত চর্বি কমলে নাকি স্বাস্থ্য ভালো হয়’ কড়া কটাক্ষ মুকুলকে

দিলীপ ঘোষ: ‘অতিরিক্ত চর্বি কমলে নাকি স্বাস্থ্য ভালো হয়’ কড়া কটাক্ষ মুকুলকে

এক সাংবাদিক বৈঠকে দলবদল নিয়ে ফের কড়া মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন "এখন বিশেষ একটা পরিস্থিতি চলছে আমরা আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা কষ্টের মধ্যে আছে তাদের সামলানোর চেষ্টা করছে"। কিন্তু হঠাৎ একটি প্রশ্নের উত্তরে তিনি শরীরে অতিরিক্ত মেয়েদের সঙ্গে তুলনা করে একটি মন্তব্য করেন, " শরীরে হঠাৎ চর্বি বেড়ে গেলে হয়তো দেখতে ভালো লাগে, ভরা ভরা লাগে কিন্তু সেই চর্বি ঝরে যাওয়াটাই শরীরের পক্ষে ভালো। এখন আমাদের চর্বি আস্তে আস্তে কমেছে, এরপর আমাদের আসল স্বাস্থ্যটা বোঝা যাবে।" বিধানসভা ভোটের আগে তৃণমূল ও অন্য দল থেকে অনেকেই যোগদান করেছিল বিজেপিতে। তখন দিলীপ ঘোষ বলেছিলেন, ভোটে জিততে…
Read More
ব্যতিক্রমী চরিত্রে বিদ্যা বালান

ব্যতিক্রমী চরিত্রে বিদ্যা বালান

আবার এক ব্যতিক্রমী চরিত্রে নিজেকে মেলে ধরছেন বিদ্যা বালান। ‘শেরনি’ ছবিতে তিনি সৎ আর দাপুটে এক বন কর্মকর্তা। মজার ব্যাপার হচ্ছে, ছবিতে তাঁর চরিত্রটির নাম বিদ্যা, তবে বালান নয়, ভিনসেন্ট। পর্দায় ‘শেরনি’ হয়ে ওঠার জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ‘শেরনি’ ছবির এক ভার্চ্যুয়াল প্রচার অনুষ্ঠানে এই ছবি ঘিরে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন বিদ্যা বালান।
Read More
মালদায় বাইক দুর্ঘটনায় মৃত দুই

মালদায় বাইক দুর্ঘটনায় মৃত দুই

বেপরোয়াভাবে আসা দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই জনের। শুক্রবার রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার মাদিয়া ঘাট এলাকার রাজ্য সড়কে। রাতে স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। দুই মোটর বাইক চালককে রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, হেলমেট বিহীন অবস্থায় ছিল দুটি মোটর বাইকের চালক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মদ্যপ অবস্থায় থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই জনের নাম নাসিম শেখ (২৫) এবং আবু বাক্কার (২৬)। তাদের বাড়ি মাদিয়া ঘাট চাঁদপাড়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা…
Read More
দিনহাটায় অবৈধ ক্লাব ভাঙল পুরসভা

দিনহাটায় অবৈধ ক্লাব ভাঙল পুরসভা

প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ-র উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তদের একজনের দোকান ছাড়াও যে ক্লাব থেকে হামলা করা হয় তা ভেঙ্গে দিল পুর কর্তৃপক্ষ। শনিবার সকালে পৌরসভার কর্মীরা বুলডোজার দিয়ে শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় থাকা বয়েজ ক্লাব ও পাশেই থাকা একটি মোবাইলের দোকান ভেঙে দেয়। উল্লেখ্য গত ৬ মে শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ-র উপর হামলা চালানো হয়। অভিযোগ ওই ক্লাব থেকে লাঠিসোটা নিয়ে বেশ কয়েকজন তার উপর আক্রমণ করে। তাকে বিভিন্ন ভাবে আঘাত করা ছাড়াও তার হাত ভেঙ্গে দেওয়া হয়। তার দুই নিরাপত্তারক্ষীও আক্রান্ত হয়। টানা একমাস কলকাতায় চিকিৎসার পর উদয়ন গুহ দিনহাটা…
Read More
সন্তানকে হারিয়ে শোকগ্রস্ত মা হাতি

সন্তানকে হারিয়ে শোকগ্রস্ত মা হাতি

সন্তানের দেহ আগলে শোকসভা হাতির দলের। তিনদিন পর হাতির দল কে সরিয়ে মৃত হস্তি শাবকের দেহ উদ্ধার করলো বন দফতর। জলপাইগুড়ির বৈকন্ঠপুর বন বিভাগের তিস্তা নদীর গৌরিকোন এলাকার ঘটনা। নদীর চরে বাদাম, ভুট্টা আবাদ করেন চর এলাকার বাসিন্দারা। তা খেতে একপাল হাতি হানাদেয় চর এলাকায়। পেটপুরে খাওয়া দাওয়ার পরেও হাতির দলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়েছিল বন কর্মীদের। স্পেশাল ড্রাইভ করে দলটিকে দুই ভাগ করে বৈকন্ঠপুর এবং কাঠামবাড়ির জঙ্গলের দিকে সরিয়ে দিতেই বেরিয়ে আসে শাবকের মৃত দেহ। মনে করা হচ্ছে তিনদিন আগেই মৃত্যু হয়েছে আনুমানিক চার বছর বয়সী স্ত্রী হস্তি শাবকটির। প্রচণ্ড দাবদাহের মধ্যে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে…
Read More
শিলিগুড়িতে শুরু দুয়ারে ভ্যাক্সিন

শিলিগুড়িতে শুরু দুয়ারে ভ্যাক্সিন

জেলাজুড়ে ৭০ এর উর্দ্ধে মানুষজনদের বাড়ি গিয়ে টিকা দেওয়ার কাজ দ্রুত শুরু করতে চলেছে শিলিগুড়ি পুরসভা, লিভার ফাউন্ডেশন এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর। দুয়ারে ভ্যাক্সিনের আওতায় এই ভ্যাক্সিন দেওয়া হবে বয়স্ক ব্যক্তিদের। যাতে বয়স্ক মানুষরা দ্রুত ভ্যাক্সিন পান সেই বিষয়টি খতিয়ে দেখতে আজ শিলিগুড়ি পুরসভায় একটি জরুরি বৈঠক করেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পর্নমবলম, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য্য, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামানিক সহ পুরসভার আধিকারিকরা। বৈঠক শেষে গৌতমবাবু জানান, জেলায় এখনো পর্যন্ত মোট সাড়ে চার লক্ষ মানুষ ভ্যাক্সিন নিয়েছেন। এবারে দুয়ারে ভ্যাক্সিনের মাধ্যমে জেলায় যাদের বয়স সত্তরের…
Read More
সংক্রমণ কম হলেও, কমছে না দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা

সংক্রমণ কম হলেও, কমছে না দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর হার অল্প হলেও কম ছিল কিন্তু ১০ জুন থেকে বদলালো সেই চিত্র। দেশে দৈনিক মৃত্যু মে মাসে পৌঁছে গিয়েছিল ৪০০০ এর উপরে এবং দেশের সক্রিয় রোগীর সংখ্যাও নেমেছে ১১ লক্ষের নিচে। কিন্তু গত তিন দিন দেশের দৈনিক মৃত্যু সংখ্যা বেড়েই চলছে, হঠাৎ মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিহারে কোভিড আক্রান্তের মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৯৭১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে, ১০ জুন যোগ হয় ওই মৃত্যুর সংখ্যা। অর্থাৎ দেশে দৈনিক মৃত্যু ৬ হাজার ছাড়িয়ে যায়। দেশে অতিমাড়ির পর্ব এখনও পুরোপুরি ঠিক হয়নি, ১১ জুনও দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজারের…
Read More
এবার হাতির হামলা এক বিয়ের অনুষ্ঠানে, বাজির শব্দে রেগে যাওয়ার ফলেই এই কান্ড

এবার হাতির হামলা এক বিয়ের অনুষ্ঠানে, বাজির শব্দে রেগে যাওয়ার ফলেই এই কান্ড

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সরাই ইনায়েত এলাকার আমলাপুর গ্রামে। বাজির অতিরিক্ত শব্দের ফলে রেগে গিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে হামলা চালায় হাতিটি, সেই বিয়ের অনুষ্ঠানে। বিয়ে বাড়ির প্যান্ডেল ও গোটা চারেক গাড়ি উল্টে দেয় সে। ঘটনার দিন অর্থাৎ শুক্রবার রাতে নারায়ণ পুরের বাসিন্দা আনন্দ ত্রিপাঠীর বিয়ে ছিল। তিনি বরযাত্রীদের সঙ্গে আমলাপুর গ্রামে বিয়ে করতে,একটি হাতিও তারা সঙ্গে নিয়ে যান। অনুষ্ঠানের বাজনার সাথে চলছে দেদার বাজি ফাটানো সেই শব্দেই বিরক্ত হয় হাতিটি তারপর একসময় রেগে গিয়ে প্যান্ডেলের দিকে এগিয়ে ভাঙচুর শুরু করে সে। এই বেগতিক পরিস্থিতি দেখে সবাই পালিয়ে যায় সেখান থেকে।
Read More
কোভিড টিকার ওপর জিএসটি এবং ছাড়পত্র ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধে, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

কোভিড টিকার ওপর জিএসটি এবং ছাড়পত্র ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধে, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল তার ওপর রয়েছে কোভিড টিকার ওপর জিএসটি। অনেক অনুরোধ জমা পরার পরেও টিকার ওপর থেকে পণ্য পরিষেবা কর তুলে নেয়ার প্রশ্নই নেই বলে এবার জানিয়ে দিলো কেন্দ্র সরকার। কেন্দ্রের দাবি টিকা কেনার দ্বায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ায় এই ক্ষেত্রে কর তুলে নেওয়ার কোনও যুক্তি খাটে না। বৈঠক মিটতেই সংবাদমাধ্যমের দ্বারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন কোভিড টিকার উপর ৫% জিএসটি থাকবে এবং ঘোষণা মতোই কেন্দ্র ৭৫% টিকা কিনবে। তবে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ টসিলিজুমাব এবং অ্যাম্ফোটেরিসিন বি-র ওপর কোনও জিএসটি নেওয়া হবে না। কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এর উপর জিএসটি কমানোর আবেদন মঞ্জুর করা হয়েছে বলে…
Read More
জর্জ ফ্লয়েডের খুনের রেকর্ডিংয়ের জন্য পুলিৎজার সাংবাদিকতা পুরস্কার পেয়েছে এক কিশোরী

জর্জ ফ্লয়েডের খুনের রেকর্ডিংয়ের জন্য পুলিৎজার সাংবাদিকতা পুরস্কার পেয়েছে এক কিশোরী

পুলিশ অফিসার দ্বারা জর্জ ফ্লয়েড হত্যার চিত্রগ্রহণকারী কিশোরী ডার্নেলা ফ্রেজিয়ারকে (১৮) পুলিৎজার পুরস্কার বোর্ড কর্তৃক একটি বিশেষ সাংবাদিকতার পুরষ্কার দেওয়া হয়েছে। তার সাহসের জন্য তাকে প্রশংসাপত্র প্রদান করা হয়েছিল, পুলিৎজার কমিটি জানিয়েছে। পুলিৎজার্স মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক মর্যাদাপূর্ণ সাংবাদিকতার পুরষ্কার। তার ফিল্মটি বিশ্বজুড়ে জাতিগত বিচারের জন্য বিক্ষোভ শুরু করেছিল এবং বিচারের প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়েছিল যা দোষী সাব্যস্ত করেছিল পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে। কমিটি বলেছে যে তারা "জর্জি ফ্লয়েড হত্যার সাথে সাহসিকতার সাথে হত্যার রেকর্ডিং করায় এই ভিডিওটি বিশ্বব্যাপী পুলিশ বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভের উৎসাহ জাগিয়ে তুলেছিল এবং সাংবাদিকদের সত্য ও ন্যায়বিচারের সন্ধানে নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছিল।" মিসেস ফ্রেজিয়ার গত বছরের…
Read More
ব্ল্যাক ফাঙ্গাস এর ওপর নেই কোনো জিএসটি: এফএম সীতারমণ

ব্ল্যাক ফাঙ্গাস এর ওপর নেই কোনো জিএসটি: এফএম সীতারমণ

শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৪৪ তম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) কাউন্সিলের ফলাফলের বিষয়ে বক্তব্য দিলেন নয়াদিল্লিতে। শুক্রবার অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ছাড়াও, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থ মন্ত্রীরা এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলির সিনিয়র অফিসাররা ছাড়াও শুক্রবার তারা কোভিড -১৯ সম্পর্কিত পণ্যের রেট যৌক্তিকরণ নিয়ে আলোচনা করেছেন। সীতারমণ তার সংবাদ সম্মেলনে বলেছেন যে কাউন্সিল ব্ল্যাক ফাঙ্গাস হিসাবে বহুল পরিচিত মিউকর্মাইকোসিসের ওষুধের জন্য শুল্ককে হ্রাস করেছে। এর মধ্যে রয়েছে টোকিলিজুম্বাব, আম্ফোটেরিসিন বি ওষুধ। কোভিড-১৯ এর ত্রাণ এবং ব্যবস্থাপনায় ব্যবহৃত নির্দিষ্ট আইটেমগুলির উপর জিএসটি হার পাওয়া যাবে ৩০ শে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত। ২৮ শে মে এর সভায়, জিএসটি কাউন্সিল আইজিএসটির কাছ…
Read More
আবার কি তবে কমতে পারে দুই ডোজের মধ্যকার ব্যবধান?

আবার কি তবে কমতে পারে দুই ডোজের মধ্যকার ব্যবধান?

কোভিশিল্ডের দুই ডোজের মধ্যকার ব্যবধান উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মনে। ফের বদলাতে পারে কোভিশিল্ডের দুই ডোজের মধ্যকার ব্যবধান। করোনার টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোয় আপত্তি তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন চিকিৎসকদের একাংশ। ভারতে কোভিশিল্ডের দুই ডোজের মধ্যকার ব্যবধান কমানো নিয়ে চিন্তা ভাবনা শুরু হল। সম্প্রতি ব্রিটেনে এক সমীক্ষা চালানো হয়, যাতে দেখা যায়, টিকার এক ডোজ নেওযা ব্যক্তিরা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে পড়ছেন। ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে টিকার একটি ডোজের কার্যকারিতা ৩৫ শতাংশের নিচে নেমে গিয়েছে সেদেশে। এই বিষয়ে নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল বলেন, 'ভাইরাসের মিউটেশন সম্পর্কিত নয়া তথ্য সামনে আসার প্রেক্ষিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। ২-৩টে পরীক্ষার…
Read More
তিন বছর পর এবার বদল আসতে পারে কেন্দ্রের মন্ত্রিসভায়

তিন বছর পর এবার বদল আসতে পারে কেন্দ্রের মন্ত্রিসভায়

সরগরম রাজ্য রাজনীতি। জল্পনা ছিল অনেকদিন ধরেই এবার তা বাস্তব হতে পারে। গত তিন বছরে কোনো বদল হয়নি তবে এবার বদল আসতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। গতকাল মুকুল রায়ের তৃণমূলে ফেরার দিনেই দিল্লিতে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পরই জল্পনা তৈরি হয় যে বাদল অধিবেশনের পর মন্ত্রিসভা সম্প্রসারণ করতে পারেন মোদী-শাহরা। মোদী বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন। এদিকে এর সঙ্গেই বছর খানেকের মধ্যেই উত্তরপ্রদেশে ভোট। তার আগে উত্তরপ্রদেশের ক্যাবিনেটেও কিছু রদবদলের সম্ভাবনা জোরালো হচ্ছে। মোদীর মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এমনই জল্পনা তৈরি হয়েছে। ২০১৯ সালে দ্বিতীয়…
Read More