উত্তরবঙ্গ

ভারতে আটকে থাকাদের পাশে দাড়ালো মালদহের ব্যবসায়ীরা

ভারতে আটকে থাকাদের পাশে দাড়ালো মালদহের ব্যবসায়ীরা

বাংলাদেশ থেকে ভারতে এসে আটকে পড়েছেন বহু পর্যটক এবং রোগী ও তাদের আত্মীয়েরা। মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর এলাকার আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে লকডাউন ঘোষণা হতেই নিজেদের দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় দিন গুনছেন বাংলাদেশি বহু পরিবার। ইতিমধ্যে সোমবার দুটি পরিবারকে তাদের দেশে ফেরার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার বলে জানা গিয়েছে। কিন্তু এখনো আরও বেশকিছু পরিবার আটকে রয়েছে মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে, তারা এখন নিজেদের দেশে কোনরকমে ফিরে যাবার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এই পরিস্থিতিতে অবশ্য স্থানীয় ব্যবসায়ীরাও ওইসব পরিবারগুলোর জন্য খাদ্য সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ।  কেবলমাত্র বাংলাদেশ সরকারের অনুমতি পত্র মিললেই দেশে ফিরতে পারছেন আটকে থাকা…
Read More
করোনা টিকা নিয়ে নানা গুজব: সরযূ নদীতে ঝাঁপ প্রায় ২০০ মানুষের

করোনা টিকা নিয়ে নানা গুজব: সরযূ নদীতে ঝাঁপ প্রায় ২০০ মানুষের

উত্তরপ্রদেশে করোনার টিকা দিতে গিয়ে প্রায় হিমশিম খেলেন স্বাস্থ্যকর্মীরা। অনেক পরিশ্রম করেও মাত্র ১৪ জনকে টিকা দেওয়া সম্ভব হয়। টিকা নিয়ে গুজবের ফলে টিকাকরন থেকে সরযূ নদীতে ঝাঁপ দেয় প্রায় ২০০ গ্রামবাসী । শনিবার রামনগর মহকুমার অন্তর্গত সিসৌরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ঐদিন গ্রামের মধ্যে একদল স্বাস্থ্যকর্মী টিকাকরনের জন্য পৌঁছয়। তাদের দেখামাত্রই গ্রামবাসীদের মধ্যে হইচই পরে যায়। এমন বেগতিক পরিস্থিতি দেখে এগিয়ে আসেন মহকুমাশাসক রাজীব কুমার শুক্ল। নানাভাবে তিনি গ্রামবাসীদের টিকার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এতেই পরিস্থিতি আরও বিগড়ে যায়, তাদের মতে 'বিষ ইনজেকশন' তারা কোনমতেই নিবে না। টিকার হাত থেকে বাঁচতে প্রায় ২০০ গ্রামবাসী ঝাঁপ দেন সরযূ নদীতে।…
Read More
রায়গঞ্জ – বারসুই সড়ক নির্মানের জন্য বিহারের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জ – বারসুই সড়ক নির্মানের জন্য বিহারের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে তৎপর হলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ-বারসই সড়ক যোগাযোগ ব্যাবস্থা গড়ে তোলার জন্য বিহার রাজ্যের বলরামপুরের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামে বিহারের বারসই জেলার বলরামপুরের বিধায়ক মেহবুব আলমের সাথে মিলিত হয়ে বৈঠক করেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। বৈঠকে দুই রাজ্য সরকারের জনপ্রতিনিধিই রায়গঞ্জ-বারসই রাজ্য সড়ক এবং মহানন্দা নদীর উপর সেতু নির্মানের উপরে জোর দেন। দুই রাজ্যের বিধায়কই তাদের সরকারের কাছে দ্রুত রায়গঞ্জ-রারসই সড়ক নির্মানের জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন। একটা সেতু আর সড়ক যোগাযোগ না থাকার কারনে বিহার…
Read More
নিজের নিরাপত্তা প্রতাহার করতে চাইছে কোন বিজেপি মহিলা সাংসদ? জানতে পড়ুন …

নিজের নিরাপত্তা প্রতাহার করতে চাইছে কোন বিজেপি মহিলা সাংসদ? জানতে পড়ুন …

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকেই অশান্ত এই রাজ্য। দুষ্কৃতিদের আক্রমনের হাত থেকে বিধায়কদের বাঁচাতে বিজেপির বিধায়কদের কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। তবে বিজেপির ১৫ জন বিধায়ক এর আগে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করেছেন। এবার রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে নিজের কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি লকেট চট্টোপাধ্যায়ের। তাঁকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি । লকেট দেবী অভিযোগ করে বলেছেন, রাজ্য জুড়ে বিজেপির নেতা-কর্মীরা যখন আক্রান্ত হচ্ছে, তখন আমি নিরাপত্তা নিয়ে কি করব। অভিযোগ, ২ মে’র পর থেকে রাজ্যে লাগাতার হিংসার ঘটনা ঘটছে৷ লোকসভার বিজেপি সাংসদ…
Read More
চাঁচলে করোনা সংক্রমণের দৈনিক হার কমছে, স্বস্তি স্বাস্থ্য দপ্তরে

চাঁচলে করোনা সংক্রমণের দৈনিক হার কমছে, স্বস্তি স্বাস্থ্য দপ্তরে

লকডাউনের জেরে অনেকটাই কমেছে করোনার সংক্রমণ। যার কারণে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হওয়া নতুন করোনা বিভাগে রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেক রোগী। এর ফলে জেলা স্বাস্থ্য দপ্তরে কর্তাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে ।  জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানিয়েছেন, লকডাউনের পর থেকে সংক্রমণ অনেকটাই কমেছে। লালারসের নমুনা সংগ্রহের পর যে পরিমাণ পজিটিভ রিপোর্ট আসছিল, এখন তা অনেকটাই কমেছ, ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এসেছে। লকডাউনের মধ্যে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্যানিটাইজার ও মাক্স ব্যবহার করার জন্য মানুষকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেড়ানো জন্য প্রচার করা হচ্ছে। …
Read More
তীব্র গতিতে ধেয়ে আসছে ইয়াস: কলকাতায় ভালোই প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের বললেন বিশেষজ্ঞরা

তীব্র গতিতে ধেয়ে আসছে ইয়াস: কলকাতায় ভালোই প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের বললেন বিশেষজ্ঞরা

বুধবার সন্ধ্যাতেই পারাদ্বীপ ও সাগরের মধ্যে ল্যান্ডফল করবে ইয়াস। বাংলা-ওড়িশা উপকূলে তীব্র আকার নিয়ে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। প্রশাসন চূড়ান্ত সর্তকতা দিয়েছেন কলকাতায়, ফলে শহরবাসীদের মধ্যে উদ্বিগ্ন ক্রমশ বেড়েই চলছে। কারণ কিছু সময় আগেই আমফানের কবলে তছনছ হয়েছিল কলকাতা। সেই ভয়ানক স্মৃতি শহরবাসী এখনো ভুলতে পারিনি এর মধ্যে আরেক বিপর্যয় চলে এসেছে। আবহাওয়াবিদদের মতে ২৬ মে দুপুর থেকে ইয়াস এর প্রভাব দেখতে শুরু করবেন শহরবাসী, ভারী বৃষ্টির সঙ্গে বইবে ৯০-১০০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের ডানদিকে থাকতে পারে তিলোত্তমা। ফলে প্রভাব ভালোই পড়বে শহরে, তাই আগাম সর্তকতা প্রশাসন দিয়েছে। পুরসভা চিন্তিত শহরের কিছু পুরনো বাড়ি গুলি কে নিয়ে অর্থাৎ ১৭০০…
Read More
পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক, থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রীও

পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক, থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রীও

করোনার দাপটের মাঝেই ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড়। আগামী বুধবার দুপুরে পারাদ্বীপ ও সাগরের মধ্যে আছড়ে পড়তে পারে। এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে পূর্ব উপকূলের তিন রাজ্য – বাংলা, ওড়িশা, অন্ধ্র। এ নিয়ে এবার তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গেও ভিডিয়ো বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে মূলত এই ঝড় মোকাবিলা নিয়ে বিশদে পর্যালোচনা করবেন অমিত শাহ। বিশেষত বাংলা এবং ওড়িশায় যশের তাণ্ডবলীলা সবচেয়ে বেশি চলবে বলে আগাম পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। এই অবস্থায় তিন রাজ্য নিয়ে সতর্ক কেন্দ্রও। তবে তাৎপর্যপূর্ণভাবে, এই বৈঠকে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা…
Read More
স্বস্তি পেলেও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা

স্বস্তি পেলেও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা

গত বছরের তুলনায় এবছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছিল করোনা। এবার স্বস্তির নিঃশ্বাস দেশে। বেশ কয়েক দিন পর দেশের করোনার গ্রাফে বড়সড় স্বস্তি। খানিকটা হলেও আশার আলো দেখছে দেশবাসী। দেশে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ। দেশের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। এক মাসেরও বেশি সময় পর দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে আড়াই লক্ষের নীচে। যা বেশ খানিকটা স্বস্তির খবর। দেশের অধিকাংশ রাজ্যে দৈনিক সংক্রমণের লাগামছাড়া পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৭ লক্ষ ২০ হাজার। যদিও করোনার জেরে দৈনিক মৃত্যু কমার কোনও লক্ষণ নেই। করোনায় মৃত্যুতে…
Read More
# ক্যান্সেলবোর্ডএক্সাম #ক্যান্সেলঅলবোর্ডএক্সাম: সোশ্যাল মিডিয়ায় ক্লাস ১২ এর বোর্ড পরীক্ষা বাতিলের প্রচার

# ক্যান্সেলবোর্ডএক্সাম #ক্যান্সেলঅলবোর্ডএক্সাম: সোশ্যাল মিডিয়ায় ক্লাস ১২ এর বোর্ড পরীক্ষা বাতিলের প্রচার

রবিবার সকাল সাড়ে এগারটায় সরকারের উচ্চ-স্তরের বৈঠকের আয়োজন করা হয় যেখানে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত হন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল 'নিশঙ্ক', ইউনিয়ন মিনিস্টার ফর উইমেন অ্যান্ড চাইল্ড স্মৃতি জুবিন ইরানি এবং ইউনিয়ন মিনিস্টার ফর ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং প্রকাশ জাভাদেকর।    যদিও বৈঠকের আগেই সিবিএসই, আইসিএসই ক্লাস ১২ বোর্ডের পরীক্ষা বাতিলের দাবি আরও বেড়েছে। অনেকেই যুক্তি দিয়েছেন যে ২০২১ বোর্ডের পরীক্ষা অফলাইন মোডে করার পক্ষে পরিস্থিতি অনুকূল নয়, অন্য শিক্ষার্থীরা জোর দিয়েছে যে যদি অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হতে পারে তবে পরীক্ষাও করা যেতে পারে। ভার্চুয়াল সভার ঘোষণা করার সময় মিঃ পোখরিয়াল টুইটারের মাধ্যমে সকল স্টেকহোল্ডার যেমন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক…
Read More
করোনার পরিস্থিতি নিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে বৈঠক

করোনার পরিস্থিতি নিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে বৈঠক

করোনার পরিস্থিতি নিয়ে উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করলেন উত্তরবঙ্গে কোভিডের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সুশান্ত রায়। বৈঠকে তিনি জেলায় করোনা চিকিৎসার জন্য আরও ১০০ টির মত বেড বাড়ানোর পাশাপাশি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ দ্রুত শুরু হবে বলে জানান। এছাড়া করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, “করোনার তৃতীয় ঢেউএ শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাই আমরা এখন থেকেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশুদের জন্য ২০ বেডের পেডিয়াট্রিক ইন্সেন্টিভ কেয়ার ইউনিট(PICU) খোলার প্রস্তুতি নিচ্ছি।” এদিনের বৈঠক থেকে করোনা আক্রান্ত রোগীদের বেসরকারী হাসপাতালে না গিয়ে সরকারি হাসপাতালের পরিষেবা নেওয়ারও অনুরোধ করেন। সুশান্ত বাবু…
Read More
মালদায় গ্রেপ্তার চার টোটো ছিনতাইকারী

মালদায় গ্রেপ্তার চার টোটো ছিনতাইকারী

৩৪নম্বর জাতীয় সড়কে গাড়ি ছিনতাইয়র অভিযোগে গ্রেফতার হল চার ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করার সরজাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম জীত দাস,অনিমেশ মন্ডল,বিপ্লব কর্মকার,অজয় রায়। এদের মধ্যে প্রথম জনের বাড়ি মালদার ইংরজবাজরে। বাকিদের বাড়ি মালদা থানা এলাকায়। একদিকে লক ডাউন অন্যদিকে কাজ নেই। স্বাভাবিক ভাবেই জেলায় ছোট-খাটো চুরি ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে আসে। শুক্রবার রাত্রিবেলা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রথবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখানেই ওই চারজন সন্দেহ ভাজন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ তাদের ধাওয়া করে চারজনকে আটক করে জিঞ্জাসাবাদ করলে গাড়ি…
Read More
করোনা আক্রান্তদের পাশে থাকতে নয়া কর্মসুচী নিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি

করোনা আক্রান্তদের পাশে থাকতে নয়া কর্মসুচী নিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি

দেরীতে হলেও এবার রাজনৈতিক দল হিসেবে করোনা আক্রান্ত রোগী থেকে রোগীর পরিবার এবং সাধারন মানুষের পরিষেবায় নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। টেলি মেডিসিন, বিনামূল্যে অক্সিজেন সহ একগুচ্ছ কর্মসূচি গ্রহণ উত্তর দিনাজপুর জেলা বিজেপির লকডাউনের মধ্যে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি৷ জরুরি পরিবহন পরিষেবা, বিনামূল্যে অক্সিজেন, ওষুধ, খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটি। লকডাউন পরিস্থিতিতে জেলা জুরে একাধিক পরিকল্পনা গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। করোনা আক্রান্তদের বাড়িতে খাবার, ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি টেলি মেডিসিন পরিষেবা শুরু করল বিজেপি৷ শনিবার সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি…
Read More
কালিয়াচকে হাজারের বেশি ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুই

কালিয়াচকে হাজারের বেশি ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুই

বাংলাদেশে পাচার করার আগে প্রচুর পরিমাণে ফেন্সিডিলসহ ২ পাচারকারীকে আটক করল বিএসএফ।শুক্রবার গভীররাতে কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে ৬-৭ জন পাচারকারী সীমান্তের কাঁটা তারের বেড়া কেটে ফেন্সিডিলের বস্তা পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা বলে অভিযোগ। বিএসএফের গোয়েন্দা শাখার গোপন খবর পেয়ে বিএসএফের ২৪ নং ব্যাটালিয়নের জওয়ানরা ঘিরে ফেলে পাচারকারীদের। বিএসএফের ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুই পাচারকারী ধরা পড়ে যায় বিএসএফ জওয়ানদের হাতে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, অপূর্ব মন্ডল (২০) এবং দীপক মন্ডল (৩৩)। দুই জনের বাড়ি কালিয়াচক থানার উমাকান্ত টোলা গ্রামে। ধৃতদের কাছ থেকে বিএসএফ উদ্ধার করেছে ১৩৫০ টি ফেন্সিডিলের বোতল। যার বাজার মূল্য প্রায়…
Read More
দেশে কমছে দৈনিক করোনা সংক্রমণের হার, টিকাকরনে জোর কেন্দ্রের

দেশে কমছে দৈনিক করোনা সংক্রমণের হার, টিকাকরনে জোর কেন্দ্রের

কিছুটা হলেও দেশের করোনা পরিস্থিতির উন্নতি হল। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ অনেকটাই কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। একটা সময় দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে ৪ লক্ষ ছাড়িয়ে গেলেও রাজ্যে রাজ্যে লকডাউন-নাইট কার্ফু চালু হতেই সংক্রমণ একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০। দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যু চার হাজারের উপরেই থাকছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের। গত চারদিনে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার কমের দিকেই। দৈনিক সংক্রমণ কমার এই হার যদি আগামী…
Read More