উত্তরবঙ্গ

BJP ছাড়লেন বাবুল সুপ্রিয়

BJP ছাড়লেন বাবুল সুপ্রিয়

বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। শনিবার ফেসবুকে পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি, অন্য কোনও দলে আপাতত যোগ দিচ্ছেন না বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “সমাজসেবার কাজ করতে হলে কোনও দলে থাকতে হয় না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।” ২০১৪, ২০১৯ পরপর দুবার আসানসোল থেকে বিরাট ব্যবধানে জিতে বিজেপি সাংসদ হন বাবুল সুপ্রিয়। দু’বারই প্রতিমন্ত্রীও হন। কিন্ত পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া হয়নি তাঁর। এবার তো মন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। ফেসবুকে তা নিয়ে উষ্মাও প্রকাশ করেছিলেন তিনি। তার পর থেকেই তাঁকে ঘিরে বাংলার…
Read More
মর্মান্তিক! বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

মর্মান্তিক! বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে চলছিল একটি ওয়েব সিরিজের শ্যুট। আর সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রোডাকশন কর্মীর। মৃতের নাম রাজু মণ্ডল। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। মৃত যুবকের পরিবারের তরফে প্রোডাকশন হাউজের গাফিলতির অভিযোগ আনা হয়েছে।  জানা যাচ্ছে, বারুইপুর রবীন্দ্র ভবনের কাছে একটি পুরনো রাজবাড়িতে হচ্ছিল শ্যুটিং। সেই সময় লাইট স্ট্যান্ডে হাত দিতেই বিদ্যুতের শক লাগে। আশঙ্কাজনক অবস্থায় ওই প্রোডাকশন কর্মীকে তখনই নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের তরফে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মৃত রাজু মণ্ডলের ভাই রাজা। তিনি জানিয়েছেন, অরিজিৎ দত্ত নামে লাইট কেয়ারটেকার…
Read More
আবারও চিন্তা বাড়াচ্ছে দেশের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

আবারও চিন্তা বাড়াচ্ছে দেশের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

দীর্ঘ বেশ কয়েকদিন দিন স্বস্তি দেওয়ার পর আবারও ঊর্ধ্বমুখী হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই নিয়ে নতুন করে বাড়ছে উদ্বেগ। ফের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে। পর পর চার দিন দেশে রোজ আক্রান্ত হচ্ছেন ৪০ হাজারের বেশি মানুষ। শুধু তাই নয়, এই নিয়ে টানা বেশ কয়েকদিন বাড়ছে অ্যাকটিভ কেসও। যা আশঙ্কা বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন। দেশের এই নতুন আক্রান্তের অধিকাংশই হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টাতেও সেখানে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৭২ জন। বাকি সব রাজ্যেই তা ১০ হাজারের কম।  এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল…
Read More
ম্যারিয়ট, শিলিগুড়ি নিয়ে এসেছে তাদের বেকারির প্রথম সংস্করণ- The SiliguriBakehouse

ম্যারিয়ট, শিলিগুড়ি নিয়ে এসেছে তাদের বেকারির প্রথম সংস্করণ- The SiliguriBakehouse

ডেজার্ট প্রেমীদের জন্য ম্যারিয়ট, শিলিগুড়ি শহরে ৩০ জুলাই, তাদের বেকারির প্রথম সংস্করণ- The SiliguriBakehouse লঞ্চ করল। ম্যারিয়টের The SiliguriBakehouse হল সমস্ত ধরনের অনুষ্ঠানের জন্য কাস্টমাইজড কারিগরি কেক, ফ্রেশ ব্রেড, রোলস, ডোনাটস, কাপকেক, পাই এবং কুকিজের একটি ভাণ্ডার। বেকারি্টিতে স্পেসাল ম্যারিয়ট বনভয় অন হুইলস হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করে “টেক অ্যান্ড গো” এবং “হোম ডেলিভারির” সুবিধাও রয়েছে। ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বেকারি স্পেশালিস্ট শেফ সুখেন ঘোষ হট এবং ফ্রেশ ব্রেড থেকে ফ্লাফি কেক এবং পেস্ট্রিতে বিশেষভাবে সাজানো মেনু তৈরী করেছেন যা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি সুস্বাদু। মেনুতে অফার করা হয়েছে "এসবিএইচ চকলেট কেক, মাকাইবাড়ি রোস্টড হোয়াইট চকোলেট কেক, রাসবেরি ক্রিমাক্স গেটোক্স"-সহ টাটকা…
Read More
অবশেষে প্রকাশিত CBSE 12 Results

অবশেষে প্রকাশিত CBSE 12 Results

পাশের হারে রেকর্ড, অবশেষে প্রকাশিত CBSE 12 Results। করোনা আবহে বাতিল হয়ে যায় চলতি বছর CBSE Class 12 পরীক্ষা। চলতি বছর দ্বাদশে সর্বোচ্চ সংখ্যক পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। CBSE দ্বাদশ পরীক্ষার্থীদের সাফল্যের জন্য টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছর CBSE Class 12-এ নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ। বোর্ডের প্রকাশিত রেজাল্ট অনুযায়ী, চলতি বছর ছাত্রদের থেকে ছাত্রীদের পাশের হার বেশি। ছেলেদের থেকে ০.৫৪% বেশি নম্বর পেয়েছে মেয়েরা। এবছর পাশের হার ৯৯.৩৭ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৬৭ শতাংশ এবং ছাত্রদের পাশ করেছে ৯৯.১৩ শতাংশ। এবছর CBSE Class 12-এ ১ লাখ ৫০ হাজার ১৫২ পরীক্ষার্থীর নম্বর ৯০ শতাংশেরও…
Read More
প্রবল বৃষ্টি, ধস নেমে প্রাণ গেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজে নিযুক্ত ২ শ্রমিকের

প্রবল বৃষ্টি, ধস নেমে প্রাণ গেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজে নিযুক্ত ২ শ্রমিকের

মৌসুমী বায়ু ও নিম্নচাপের জোড়া ফলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি বিপর্যস্ত উত্তরবঙ্গও। ভারী বৃষ্টির জেরে কালিম্পং-সহ পাহাড়ের একাধিক জায়গায় নামল ধস। শুক্রবার বৃষ্টির মধ্যেই চলছিল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ। সেই সময়েই হঠাৎই ধস নামে, চাপা পড়েন ৮ জন শ্রমিক। ২ জনের দেহ উদ্ধার করা গেলেও অনেকের দেহই এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ২ শ্রমিকের মৃতদেহ মিলেছে এবং ২ জন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৪ জন শ্রমিকের কোনও সন্ধান মেলেনি। দশ নম্বর জাতীয় সড়কে ধস নামায় বন্ধ কালিম্পং ও শিলিগুড়ি যাওয়ার রাস্তা।পুলিশ সুপার হরেকৃষ্ণ পাই জানিয়েছেন, '৪ জন এখনও নিখোঁজ। ২ জনের দেহ পাওয়া গেছে। আরও ২ জনকে উদ্ধার…
Read More
টোকিয়ো অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু

টোকিয়ো অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু

টোকিয়ো অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। আজ তিনি জাপানের আকানে ইয়ামাগুচিকে স্ট্রেট সেটে পরাস্ত করলেন। ম্যাচের ফলাফল ২১-১৩, ২২-২০। চলতি টোকিয়ো অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে জয়লাভ করেন পিভি সিন্ধু। ২১-১৩ ব্যবধানে এই গেম তিনি নিজের ঝুলিতে পুরে নিয়েছেন। প্রায় ২৩ মিনিট ধরে চলে প্রথম গেম। সিন্ধু ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। শুরু হয় দ্বিতীয় গেম। এবারও শুরু থেকে পিভি সিন্ধুর অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যায়। তবে ইয়ামাগুচি একেবারে হাল ছেড়ে দেননি। তিনিও দ্বিতীয় গেমে লড়াই করে ফিরে আসেন। একটা সময় এই গেমের ফলাফল দাঁড়ায় ১৮-১৬। কিন্তু, তারপরেও ইয়ামাগুচি ম্যাচে ফিরতে…
Read More
‘বৈঠকের ইতিবাচক ফল ভবিষ্যতে,’সোনিয়ার সঙ্গে বৈঠকের পর জোট-ইঙ্গিত মমতার

‘বৈঠকের ইতিবাচক ফল ভবিষ্যতে,’সোনিয়ার সঙ্গে বৈঠকের পর জোট-ইঙ্গিত মমতার

 বিজেপিকে হারাতে সবাইকে একসঙ্গে আসতে হবে। সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন,'বিজেপিকে হারাতে সবাইকে এক হওয়া জরুরি। আমি একা কিছু নই। সবাই মিলে কাজ করতে হবে।' বুধবার সাড়ে চারটে নাগাদ সনিয়ার বাসভবন ১০ জনপথে পৌঁছে যান মমতা। বৈঠকে ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও। বেরিয়ে মমতা জানান,'সনিয়াজি চায়ের আমন্ত্রণ করেছিলেন। রাহুলজিও ছিলেন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি পেগাসাস ও কোভিড নিয়েও। বিরোধীদের জোট নিয়ে কথা হয়েছে। খুব ভালো এবং ইতিবাচক বৈঠক হয়েছে। আশা করি ইতিবাচক ফল বেরিয়ে আসবে অদূর ভবিষ্যতে।' 
Read More
”সরকার কি  পেগাসাস কিনেছেন? জবাব চাই” বিরোধীদের সাংবাদিক বৈঠকে প্রশ্ন রাহুলের

”সরকার কি পেগাসাস কিনেছেন? জবাব চাই” বিরোধীদের সাংবাদিক বৈঠকে প্রশ্ন রাহুলের

বিজেপি বিরোধীতার সুর চড়া করতে দিল্লিতে বৈঠকে বসেছিলেন বিরোধী দলগুলি। সেই বৈঠকের সভাপতিত্ব করেছেন লোকসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। সেই বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাহুল গান্ধী সহ বিরোধী দলগুলির দলনেতারা যুগ্ম ভাবে মুলতুবি প্রস্তাব আনছেন সংসদে।  এই বৈঠকের শেষে রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ''আমরা মুদ্রাস্ফীতি থেকে শুরু করে পেগাসাস বা কৃষকদের সমস্যা, কোনও বিষয়কেই ছোট করে দেখতে রাজি নই। আমরা সংসদে আলোচনা চাই এই সব ইস্যু নিয়ে। গণতন্ত্রের আত্মার উপর আঘাত হানা হচ্ছে।''বৈঠকের পর সাংবাদিক বৈঠকও করেন বিরোধীরা। রাহুল গান্ধীর কটাক্ষ, ''দেশবাসী জানে দেশের গণতন্ত্রের উপর আঘাত হানা হচ্ছে। দেশের সরকার পেগাসাস…
Read More
প্রি-কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

প্রি-কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

জয়ের ধারা অব্যাহত পিভি সিন্ধুর। মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বে নিজের দ্বিতীয় জয় দিয়ে পদক ঘরে তোলার আশা জিইয়ে রাখলেন ভারতীয় শাটলার। বুধবার সকালে হংকংয়ের এন উই চেয়ুংয়ের মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। সেই চেনা ছন্দেই ধরা দিলেন রিও অলিম্পিকে রুপোজয়ী তারকা। প্রতিপক্ষকে লড়াইয়ের সুযোগই দিলেন না তিনি। গ্রুপ পর্বের ম্যাচ জিতে নেন ২১-৯, ২১-১৬ স্ট্রেট গেমে। আর সেই সঙ্গেই গ্রুপ জে-তে শীর্ষে থেকে শেষ ১৬ নিশ্চিত করে ফেললেন তিনি। তবে সিন্ধুর জয়ের দিন গ্রেট ব্রিটেনের কাছে পরাস্ত ভারতীয় মহিলা হকি দল। ৪-১ গোলে ম্যাচ জিতে নেয় শক্তিশালী প্রতিপক্ষ। গ্রুপ পর্বের টানা তৃতীয় ম্যাচ হেরে বেশ কোণঠাসা ভারত। দিনের শুরুতে হতাশ করলেন ভারতীয়…
Read More
২০২২ সালে মহাকাশে পাড়ি চন্দ্রযান ৩-এর

২০২২ সালে মহাকাশে পাড়ি চন্দ্রযান ৩-এর

করোনার সংক্রমণের প্রভাব পড়েছিল মহাকাশ গবেষণার উপর। পিছিয়ে গিয়েছিল ভারতের চন্দ্রযান অভিযান। কিন্তু ফের একবার 'মিশন টু মুন'-এর জন্য প্রস্তুতি নিচ্ছে ISRO। ২০২২ সালে বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ মিশন শুরু হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, চন্দ্রযান-৩ নিয়ে কাজ চলছে। ২০২২ সালেই এই চন্দ্রযান অভিযান শুরু করবে ভারত। লোকসভায় একটি লিখিত জবাবে তিনি বলেন, 'চন্দ্রযান-৩ নিয়ে কাজ চলছে। ইতিমধ্যেই সাবসিস্টেম রিয়েলাইজেশন, কনফিগারেশন চূড়ান্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও একাধিক বিশেষ পরীক্ষা করার কাজও চলছে।' করোনার জন্য চন্দ্রযান-৩ এর কাজ ব্যহত হয়েছিল। মহাকাশ গবেষণা বিষয়ক দফতর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'এই অভিযানের জন্য বেশ কিছু কাজ বাড়িতে থেকেও করা…
Read More
দেশে ৪৭% বাড়ল সংক্রমণ, একলাফে বৃদ্ধি পেল মৃত্যু-অ্যাক্টিভ কেস

দেশে ৪৭% বাড়ল সংক্রমণ, একলাফে বৃদ্ধি পেল মৃত্যু-অ্যাক্টিভ কেস

গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বুধবারের পরিসংখ্যান যথেষ্ট চিন্তার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৪৩,৬৫৪। মৃতের সংখ্যা ৬৪০। অর্থাৎ একলাফে প্রায় ৪৭ শতাংশ বৃদ্ধি পেল সংক্রমণ। মঙ্গলবারের থেকে বাড়ল মৃত্যু সংখ্যাও।  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, পাঁচ দিন পর দেশের দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৪০ হাজার ছাড়াল। এখনও পর্যন্ত দেশে অতিমারীতে করোনা আক্রান্তর মোট সংখ্যা তিন কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার। করোনা কোপে প্রাণ হারিয়েছেন  ৪ লক্ষ ২২ হাজার ২২ জন।  মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় দৈনিক কোভিড সংক্রমণ কমেছিল অনেকটাই। আক্রান্তের সংখ্যা  ছিল ২৯ হাজার ৬৮৯ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে…
Read More
অগাস্টেই দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ

অগাস্টেই দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ

আগামী মাসেই করোনা টিকা পাবেন শিশুরা। অর্থাৎ অগাস্টেই দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ। জানা গিয়েছে, মঙ্গলবার BJP-র পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বিশেষজ্ঞদের মতে, করোনার শৃঙ্খল রুখতে এটাই সবচেয়ে বড় পদক্ষেপ হবে। তৃতীয় ঢেউ মোকাবিলার ক্ষেত্রেও শিশুদের টিকাকরণ অত্যন্ত আবশ্যিক বলে মনে করা হচ্ছে। চলতি মাসের শুরুতেই কেন্দ্র ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটির চিকিৎসক এন কে অরোরা জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই ১২-১৮ বছরের জন্য টিকাকরণ শুরু হবে। ইতিমধ্যেই ট্রায়াল পর্ব শুরু করেছে জাইডাস ক্যাডিলা সংস্থা। ট্রায়াল চালাচ্ছে ভারত বায়োটেকও। AIIMS প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল পর্ব শেষ হবে। সে ক্ষেত্রে সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিনেশন…
Read More
করোনা পজিটিভ ক্রুনাল পান্ডিয়া! পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ

করোনা পজিটিভ ক্রুনাল পান্ডিয়া! পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ

করোনায় আক্রান্ত ক্রুনাল পান্ডিয়া। আর সেকারণেই পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ। আজ সন্ধ্যাবেলা এই ম্যাচের আয়োজন হবার কথা ছিল। কিন্তু, তা একদিন পিছিয়ে দেওয়া হল। গোটা দলকেই আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার পরপর দুটো ম্যাচ আয়োজন করা হবে। আজকের ম্যাচ স্থগিত করা হলেও, নির্দিষ্ট সময়েই এই সিরিজ শেষ হবে। বৃহস্পতিবারই দেশে ফেরার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেটা কয়েকদিন পিছিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার কারণে পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদবের উপরেও যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডে ভারতীয় স্কোয়াডে এই দুই ব্যাটসম্যান যোগ দেওয়ার কথা রয়েছে। শ্রীলঙ্কা সফর শেষ হলেই ইংল্যান্ডের…
Read More