উত্তরবঙ্গ

ভিড় বাড়ছে রবির কক্ষপথে

ভিড় বাড়ছে রবির কক্ষপথে

বামজামানায় কোচবিহারে শূন্য থেকে শুরু করে একসময় বিধায়ক সংখ্যা নয়ের মধ্যে আটে এসে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের। আর সেই অপ্রতিরোধ্য তৃণমূলের বিজয় রথ আটকে যায় বিগত ২০১৯ লোকসভায়। বিজেপির কাছে কোচবিহার লোকসভা আসনে পরাজিত হয় তৎকালীন জেলা সভাপতি সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর এরপরেই দলের জন্মলগ্ন থেকে দায়িত্বে থাকা জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের হাত ঘুরে জেলা সভাপতির দায়িত্ব বর্তমানে তুলনায় তরুণ ও নবীন নেতৃত্ব পার্থ প্রতীম রায়ের হাতে। তা সত্বেও বিগত বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে শাসকদল ভালো ফল করলেও করতে পারেনি কোচবিহারে। বিধায়ক সংখ্যা এসে দাড়িয়েছে সাকুল্যে দুইয়ে। দলের এই হতাশাব্যঞ্জক…
Read More
টোকিও থেকে দেশে ফিরলেন মীরাবাঈ চানু

টোকিও থেকে দেশে ফিরলেন মীরাবাঈ চানু

টোকিওয় চলতি অলিম্পিক্সে ভারত্তোলনে রুপো জেতার পর আজ দেশে ফিরলেন মীরাবাঈ চানু। দেশে ফেরার পর চানু জানিয়েছেন, ‘এবারের অলিম্পিক্স বেশ কঠিন ছিল। আমরা ২০১৬ থেকে প্রস্তুতি শুরু করেছিলাম। রিও অলিম্পিক্সের পর প্রস্তুতির ধরন বদলে ফেলি। আমরা (চানু ও তাঁর কোচ) টোকিও অলিম্পিক্সের জন্য পাঁচ বছর দিয়েছি। এত ভালবাসা ও সমর্থনের মধ্যে দেশে ফিরে ভাল লাগছে। সবাইকে ধন্যবাদ।’ ২১ বছরের খরা কাটিয়ে চানুর হাত ধরে অলিম্পিক্সে ভারত্তোলনে পদক পেয়েছে ভারত। ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ভারত্তোলনে ব্রোঞ্জ পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী। তারপর এই প্রথম কোনও ভারতীয় ভারত্তোলক অলিম্পিক্সে পদক পেলেন। টোকিও অলিম্পিক্সে দেশের প্রথম পদকজয়ী চানুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, ‘টোকিও…
Read More
পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের প্রশংসণীয় উদ্যোগ

পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের প্রশংসণীয় উদ্যোগ

ফ্লিপকার্ট ৩০টি জীবনদায়ী আইসিইউ ভেন্টিলেটর দিলো ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডকে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সময়মতো প্রয়োজনীয় পরিচর্যায় সাহায্য করার জন্য বিভিন্ন রাজ্য সরকারকে সহায়তা প্রদানের প্রচেষ্টা হিসেবে ফ্লিপকার্ট আইসিইউ ভেন্টিলেটর দান করার যে কর্মসূচি গ্রহণ করেছে, তারই অঙ্গ পশ্চিমবঙ্গে ৩০টি ভেন্টিলেটর দান করা। ফ্লিপকার্টের এই সাহায্য প্রদানকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগ মন্ত্রী ড. পার্থ চ্যাটার্জি। ফ্লিপকার্টের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার আশা প্রকাশ করে বলেন, এই আইসিইউ ভেন্টিলেটরগুলি সরকারের কোভিড-বিরোধী লড়াইকে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রসঙ্গত, বিগত ১৫ মাস ধরে ফ্লিপকার্ট দেশের বিভিন্ন রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষকে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে নানাভাবে সহায়তা প্রদান করে…
Read More
দিনহাটায় রবির উদয়ন

দিনহাটায় রবির উদয়ন

গোষ্ঠীকোন্দলও নাকি শুভ মহরৎ দেখে শুরু হবে কোচবিহারে! তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা জন্মলগ্ন থেকে টানা ২২ বছর জেলা সভাপতির দায়িত্বে থাকা রবীন্দ্রনাথ ঘোষের রবিবারের এক কর্মসুচী নিয়ে সামাজিক মাধ্যম এখন উত্তাল। এদিন রবিবাবু কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য মীর হুমায়ুন কবীরের বাড়িতে ঈদের শুভেচ্ছা জানাতে আসার পুর্ব পরিকল্পিত কর্মসুচী নিয়েছেন। সেই কর্মসুচীতে নিজের অনুগামীদেরও বাড়িতে আমন্ত্রণ করেছেন হুমায়ুনবাবু। সেই আমন্ত্রণের কর্মসুচীই নাকি গোষ্ঠী কোন্দলের শুভ মহরৎ দিনহাটায়। এই নিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছে রবি বিরোধী গোষ্ঠী। আর এই কোন্দলে রীতিমত বৈঠক হয়েছে দিনহাটায়। কোচবিহারে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতীম রায়, দিনহাটার সাবেক বিধায়ক উদয়ন গুহের নেতৃত্বে দিনহাটা-২…
Read More
পরীক্ষাই হলো না তো, ফেল কিসের? উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে অকৃতকার্যদের বিক্ষোভ জেলায় জেলায়

পরীক্ষাই হলো না তো, ফেল কিসের? উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে অকৃতকার্যদের বিক্ষোভ জেলায় জেলায়

শুক্রবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, " পরীক্ষাই তো হলো না! তবে আমাদের ফেল কেন করানো হলো?"। বিক্ষোভ শুধুমাত্র জলপাইগুড়িতেই হয়নি। হয়েছে কলকাতার অনেক জেলায়, ছাত্র-ছাত্রীর সহ তাদের অভিভাবকরা বিক্ষোভ ও অবরোধের সামিল হন জেলায় জেলায়। এদিন, বৃহস্পতিবার ফল প্রকাশিত হয়েছিল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার। কিন্তু সেই ফলপ্রকাশে অসন্তুষ্টি প্রকাশ করল অকৃতকার্য ছাত্রছাত্রীর, তাই শুক্রবার পথ অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হন। ময়নাগুড়ির ভোটপট্টি স্কুল মোড় এলাকা থেকে জলপাইগুড়ি শহরের কদমতলা বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে না পারা পরীক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভে উত্তপ্ত হয় এলাকা।স্কুলে তারা তালা লাগিয়ে দেয়।…
Read More
টোকিও অলিপিক্স: ভারতের প্রথম পদক, ভারত্তোলনে রুপো মীরাবাঈ চানুর

টোকিও অলিপিক্স: ভারতের প্রথম পদক, ভারত্তোলনে রুপো মীরাবাঈ চানুর

টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় পদকের খাতা খুললেন মীরাবাঈ চানু। ভারত্তোলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি , তাই হতাশ করলেন না মীরাবাঈ। প্রথম পদক জিতল ভারত। ভারত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাঈ। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভরোত্তলন করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১১০ ও দ্বিতীয় প্রচেষ্টায় ১১৫ কেজি ভরোত্তলন করেন চানু। তৃতীয় প্রচেষ্টায় ১১৭ কেজি তোলার চেষ্টা করেও সফল হননি। সফল হলেও সোনা জয়ের সুযোগ ছিল না। কেননা…
Read More
মুম্বই হামলার কাণ্ডে বড় সাফল্য পেতে পারে ভারত

মুম্বই হামলার কাণ্ডে বড় সাফল্য পেতে পারে ভারত

বড় সাফল্য পেতে চলেছে ভারত। আজ থেকে বেশ কয়েক বছর আগে অভাবনীয় ঘটনার বড় এক অভিযুক্তকারীকে হেফাজতে পেতে চলেছে ভারত। ২৬/১১ কাণ্ডের মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে হেফাজতে পেতে চলেছে ভারত। ওই ভয়াবহ হামলায় ২০১৩ সাল থেকে ১৪ বছর ধরে রানা আমেরিকায় জেল খাটছে। তাকে সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী রানার অপরাধ কোনওভাবেই জইশ-ই-মহম্মদ জঙ্গি নেতা মাসুদ আজহার, হিজবুল নেতা সৈয়দ সালাউদ্দিন এবং লস্কর-ই-তইবার নেতা হাফিজ সইদের থেকে কম নয়। জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলসের ফেডারেল কোর্টে রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছে বাইডেন প্রশাসন। উল্লেখ্য, ২৬/১১ কাণ্ডে আরেক ষড়যন্ত্রী ডেভিড কোলম্যান হেডলি ওরফে…
Read More
নতুন টিকা পেতে পারে ভারত

নতুন টিকা পেতে পারে ভারত

এবার করোনা সংক্রমণ রুখতে আরও এক টিকা পেতে পারে ভারত। যদিও এই টিকা এখনও ছাড়পত্র পায়নি ভারতের তরফে। এই টিকাকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি ভারত সরকার। কিন্তু অন্যদিকে কোভ্যাক্সন প্রকল্পের অধীনে ভারতকে ৭৫ লক্ষ মডার্না টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যদিও ভারতের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিয়ে জটিলতা থাকায় এই টিকা কবে ভারতে আসবে তা এখনও পরিষ্কার নয়। মর্ডানাকে টিকা দেওয়ার ব্যাপারে নীতি আয়োগের আধিকারিক ভি কে পাল জানিয়েছেন, কোভিড টিকার ছাড়পত্র দেওয়ার ব্যাপারে মডার্না এবং ফাইজারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছে কেন্দ্র। টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জনিত বিভিন্ন ব্যাপারে মামলা যাতে না হয়, সে জন্য…
Read More
ইস্তফা দিন অমিত শাহ, তদন্ত হোক মোদির বিরুদ্ধে! পেগাসাস বিতর্কে সরব রাহুল

ইস্তফা দিন অমিত শাহ, তদন্ত হোক মোদির বিরুদ্ধে! পেগাসাস বিতর্কে সরব রাহুল

জঙ্গিদের উপর নজরদারি রাখতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তা বিরোধীদের উপরে নজর রাখতে ব্যবহার করেছে কেন্দ্র৷ পেগাসাস কাণ্ডে মোদি সরকারকে এমনই তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ তাঁর দাবি, ফোনে আড়ি পাতা কাণ্ডে স্পষ্ট জবাব দিক কেন্দ্র৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও ইস্তফা দাবি করেছেন তিনি৷ ফোনে আড়িপাতা কাণ্ডে এ দিন সংসদের বাইরে কংগ্রেস, শিবসেনা, ডিএমকে সাংসদদের সঙ্গে বিক্ষোভেও অংশ নেন রাহুল৷ পেগাসাস বিতর্ক সামনে আসার পরই একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, যাঁদের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ, সেই তালিকায় রাহুল গান্ধিরও নাম রয়েছে৷ এ দিন সেই প্রসঙ্গ তুলে কংগ্রেস নেতা বলেন, 'পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে…
Read More
আগামীকাল দুপুরে ফল প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসি – র

আগামীকাল দুপুরে ফল প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসি – র

করোনার জেরে আইসিএসই এবং আইএসসি বোর্ডের পরীক্ষা নেওয়া নিয়ে চিন্তিত ছিল। কিন্তু বেশকিছু পরীক্ষার্থীর পক্ষ থেকে শারীরিকভাবে পরীক্ষায় বসার অনুমতি চেয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। যদিও করোনার প্রকোপে তাদের কথা ভেবেই পরীক্ষা নেওয়া হয়নি। অবশেষে প্রতীক্ষার অবসান আগামীকাল অর্থাৎ ২৪ শে জুলাই দুপুর তিনটের সময় আইসিএসই এবং আইএসসি এর দশমএবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হবে। প্রথমবার এই দুই বোর্ডের পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ হচ্ছে। পরে যাতে উচ্চশিক্ষায় ব্যাঘাত না ঘটে তার জন্য ৩১ শে জুলাই এর মধ্যেই দশম শ্রেণির ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল , সেই নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার আগেই ফল প্রকাশিত করবে সিআইএসসি কর্তৃপক্ষ। করোনার…
Read More
কোচবিহার জেলা রাজনীতিতে কি এবার তাহলে “মিনি পুলওয়ামা” তত্ত্ব?

কোচবিহার জেলা রাজনীতিতে কি এবার তাহলে “মিনি পুলওয়ামা” তত্ত্ব?

ভোট মিটলেও রাজনৈতিক হিংসা কমার রেশ নেই কোচবিহারে। শুধু বিরোধীদল নয়, শাসকদল তৃণমুল কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতৃত্বরাও আক্রান্ত হচ্ছেন আজকাল। ভোটের পরে শাসকদলের শীর্ষ নেতৃত্বদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। বিধানসভায় কোচবিহারে শাসকদলের ভরাডুবির ফলে শাসকদলের নেতৃত্বে এক রাজনৈতিক শুন্যতা দেখা দিয়েছে। ফলে তৃণমুলের হেভিওয়েট নেতাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখান থেকেই ভাবমুর্তি পুনরুদ্ধারের জন্য এই আক্রমণের নাটক হচ্ছে নাতো? প্রতিটি আক্রমণের ঘটনাকে ‘মিনি পুলয়ামা’ বলে ইতিমধ্যে আড়ালে আবডালে আলোচনা শুরু হয়েছে। কেননা, এইসব আক্রমণের ঘটনাগুলিতে শাসকদলের আক্রান্তরা যতই বিরোধীদের দিকে আঙুল তুলুক না কেন দলের অভ্যন্তরেই এগুলি সাজানো ঘটনা বলে অনেকেই দাবি করছেন।…
Read More
অরণ্য সপ্তাহে পারিবারিক বৃক্ষরোপন

অরণ্য সপ্তাহে পারিবারিক বৃক্ষরোপন

অরণ্য সপ্তাহের শেষদিনে এক অনন্য নজির সৃষ্টি করলেন শিলিগুড়ির সামাজিক সংগঠন বসুন্ধরার প্রাণপুরুষ সমাজসেবী সুজিত রাহা। সকলের সামনে দৃষ্টান্ত তুলে ধরতে পরিবারের বিভিন্ন প্রজন্মের ২৫-৩০ জন সদস্য মিলে রোপন করলেন একটি করে ফলের গাছ । তার বক্তব্য, এইরকম ছোট ছোট উদ্যোগেই আমরা বদলে দিতে পারি আমাদের পরিচিত জগত। করতে পারি আরো বেশি সবুজের আহ্বান।
Read More
একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই চব্বিশের লড়াইয়ের ডাক দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই চব্বিশের লড়াইয়ের ডাক দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই চব্বিশের লড়াইয়ের ডাক দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। '২১ জুলাই শহিদ দিবস তর্পণের দিন। দিনটি ক্রমশ এতটাই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে যে এই তারিখটি আমাদের শক্তি দেয়, অনুপ্রাণিত করে, চলার পথের দিকনির্দেশ করে দেয়', নিজের অনুভূতি ব্যক্ত করলেন তৃণমূল সুপ্রিমো। 'এবার শপথ দিল্লি চলো', এই বার্তাই দিয়েছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'আমরা জিতেছি মা-মাটি-মানুষের আশীর্বাদে। কিন্তু সামনে আরও অনেক কাজ'। পাঁচটি পয়েন্টে সেই কাজের কথা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়- ১. রাজ্য সরকারের একের পর এক উন্নয়ন ও সামাজিক স্কিমগুলির উপযোগিতা মানুষেরপ কাছে তুলে ধরা। মানুষকে সহযোগিতা করা। ২. কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রচার। বাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণ চক্রান্তের…
Read More
‘আসছি’, বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মালদহের তৃণমূল নেতা, ঘনাচ্ছে রহস্য

‘আসছি’, বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মালদহের তৃণমূল নেতা, ঘনাচ্ছে রহস্য

চার দিন ধরে নিখোঁজ তৃণমূল নেতা। তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। নিখোঁজ আনিসুর রহমান (৫০) পেশায় ইটভাটা ব্যবসায়ী। তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের হাতিছাপা গ্রামের বাসিন্দা আনিসুর। তিনি ওই বুথের তৃণমূলের আহ্বায়কও। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতি দিনের মতো রবিবার সকালে ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তার পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। আনিসুরের ছেলে নুর ইসলাম বলেন, ‘‘রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইটভাটায় যাচ্ছি বলে বাবা বাড়ি থেকে বের হন। তার পর থেকে কোনও খোঁজ…
Read More