উত্তরবঙ্গ

উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে পলাতক ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগী

উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে পলাতক ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগী

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেলেন মিউরমাইকোসিস কিংবা ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগী। হাসপাতালের ওয়ার্ড থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান এক মহিলা রোগী। চিকিৎসকদের দাবি তিনি ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ছিলেন। ঘটনা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়িতে অভিযোগ জানানোর সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। গোটা ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে শিলিগুড়িতে। বৃহস্পতিবার রাতেই মিউকরমাইকোসিসের রিপোর্ট পজিটিভ আসে ওই রোগীর। বাইরে থেকে আসছি বলে মহিলা ENT অর্ন্তবিভাগ থেকে বের হন। অভিযোগ, এরপর আর ফিরে আসেননি তিনি। কিছুক্ষণ পর সেখানকার কর্মীদের নজরে আসে বিষয়টি। তারপর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আধিকারিকদের বিষয়টি জানানো হয়। তবে কীভাবে নিরাপত্তা থাকা সত্বেও একজন রোগী পালিয়ে যেতে পারলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ENT…
Read More
শিল্পপতি আম্বানির বাড়ির বিস্ফোরক ঘটনায় গ্রেফতার আরও এক

শিল্পপতি আম্বানির বাড়ির বিস্ফোরক ঘটনায় গ্রেফতার আরও এক

শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক সমেত একটি গাড়ি উদ্ধার হয় বেশ কয়েয় মাস আগে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেশজুড়ে। বিস্ফোরক-সহ গাড়ি রাখার ঘটনায় গ্রেফতার আরও এক। মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলা মামলায় এনকাউন্টার স্পেশ্যালিস্ট প্রদীপ শর্মাকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা। এনকাউন্টার স্পেশালিষ্ট হিসেবে অপরাধ জগতে ‘কুখ্যাতি’ ছিল তাঁর। তাঁর মুম্বইয়ের বাড়িতে অভিযান চালানোর পরই শিব সেনা নেতা তথা মুম্বই পুলিশের প্রাক্তন অফিসার শর্মাকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই ষড়যন্ত্রের নেপথ্যে আরও বেশ কয়েকজন রাঘব বোয়াল রয়েছেন বলেও মনে করছেন গোয়েন্দারা। প্রদীপ শর্মাকে জেরা করে সেই রহস্যের সমাধান হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে…
Read More
কোভিড-১৯ রুখতে ইএসএল-এর উদ্যোগ

কোভিড-১৯ রুখতে ইএসএল-এর উদ্যোগ

কোভিড-১৯ অতিমারির সেকেন্ড ওয়েভ রোখার কাজে ঝাড়খন্ড সরকারের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে ইএসএল স্টিল উদ্যোগী ভূমিকা নিয়েছে। সম্প্রতি, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ১০০ বেডের বেদান্ত কোভিড কেয়ার ফিল্ড হসপিটালের উদ্বোধন করেছেন। এই হাসপাতালটি বোকারোর সদর হাসপাতালের এক্সটেনশন হিসেবে কাজ করবে। অতিমারি চলাকালীন ইএসএল স্টিল প্রায় ৫০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। তারই সঙ্গে, প্রায় ৫০০ মেট্রিক টন লিকুইড মেডিক্যাল অক্সিজেন দেওয়া হয়েছে ঝাড়খন্ড, বিহার ও পাঞ্জাবকে। ২০২০ সালে, ইএসএল ৮০,১০০ জন মানুষের জন্য ফুড, রিফ্রেশমেন্ট ও ড্রাই রেশন বিতরণ করেছে। কোম্পানির তরফে বোকারোর চন্দনকিয়ারিতে সিএসই হসপিটালে লাইফ-সেভিং ইকুপমেন্টস দেওয়া হয়েছে এবং ২০টি গ্রামে কোভিড সচেতনতা ও প্রতিরোধ সংক্রান্ত প্রচার অভিযান চালানো…
Read More
পরিস্থিতি শিথিল হতেই খুলতে চলছে পুরীর মহাপ্রভুর মন্দির

পরিস্থিতি শিথিল হতেই খুলতে চলছে পুরীর মহাপ্রভুর মন্দির

করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ বিপর্যস্ত হয়ে পড়ে। লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় একাধিক তীর্থস্থান। এই পরিস্থিতিতেই দীর্ঘ সময় ধরেই বন্ধ ছিল পুরীর মন্দির। এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলতে চলেছে পুরীর মন্দির। উলটো রথ কাটলে ২৬ জুলাইয়ের পর পারে এই মর্মে ওড়িশা সরকারের কাছে প্রস্তাব পাঠাল পুরীর মন্দির কর্তৃপক্ষ। তবে তখনও মন্দিরে প্রবেশ করার সময় ভক্তদের বেশকিছু কোভিডবিধি মানতে হতে পারে। আপাতত ওড়িশায় ভিনরাজ্যের বাসিন্দারা প্রবেশ করুন এটা চাইছেন না সে জেলার প্রশাসকরা। মন্দির প্রশাসকমণ্ডলী সূত্রে খবর, যাঁদের কোভিড টিকার দুটি ডোজ নেওয়া হয়েছে, তাঁদের টিকার সার্টিফিকেট দেখে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতে পারে। ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকলেও ভিতরে…
Read More
প্রথম জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে মৃত্যু জামাইয়ের

প্রথম জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে মৃত্যু জামাইয়ের

জামাই ষষ্ঠীতে প্রথম শ্বশুরবাড়ি এসে মৃত্যু হলো এক জামাইয়ের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সংশ্লিষ্ট এলাকার নিমাই দেবনাথের বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে আসে ময়নাগুড়ি ব্লকের মধ্য খাগড়া বাড়ি এলাকার বছর ৩০ এর মিঠুন সরকার নামে মেয়ের জামাই। রাতে খাওয়া দাওয়ার পর হটাৎ পেটের সমস্যা তৈরি হয়। দুই তিন বার পায়খানা করার পর অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয় চিকিৎসকের কাছ থেকে গ্যাসের ট্যাবলেট এনে খাওয়ানোর পর কিছুটা সুস্থ অনুভব করে বলে খবর। বৃহস্পতিবার ভোরবেলা ফের অসুস্থ অনুভব করায় তাকে সকালে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে…
Read More
শিলিগুড়িতে বন্দুক সহ গ্রেফতার এক

শিলিগুড়িতে বন্দুক সহ গ্রেফতার এক

আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত এক ব্যাক্তিকে গ্রেফতার করলো শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তদন্তের স্বার্থে ১৪ দিনের রিমান্ডের আবেদন। গোপন সুত্রের খবরের ভিত্তিতে বুধবার এন জে পি থানার অন্তর্গত ভালোবাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত ব্যাক্তিকে গ্রেফতার করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। পুলিশ সুত্রে জানা গেছে ধৃত ব্যাক্তি দানেশ মহম্মদ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা। কোন অপরাধমুলক কাজ সংগঠিত করতে শিলিগুড়ি এসেছিল সে। তার কাছ থেকে উদ্ধার হয় ৭ এমএম এর একটি অটোমেটিক পিস্তল, দুই রাউন্ড কার্তুজ ও দুটি ম্যাগাজিন ও একটি মোবাইল। ধৃত ব্যাক্তিকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশী রিমান্ডের আবেদন জানানো হবে।
Read More
ফের শিলিগুড়িতে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার

ফের শিলিগুড়িতে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার

আরোও একবার বড়সর সাফল্য এনজেপি থানার পুলিশের। উদ্ধার দুটি গাড়ি সহ লক্ষাধিক টাকার গাঁজা। ঘটনায় ধৃত ৩ জন। একের পর এক বড়সর সাফল্য মান বাড়িয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। বিগত কয়েকমাসে শুধু নেশার দ্রবই নয়,আগ্নেয়াস্ত্র উদ্ধারেও সক্ষম হয়েছে তারা। তাদের এমন সাফল্য সুনাম কুড়িয়েছে পুলিশ কমিশনারের কাছেও।গত মঙ্গলবার ১৫৬ কিলো অর্থাৎ প্রায় ২১ লক্ষ টাকার গাজা উদ্ধার করার পর ২৪ ঘন্টা পার হতে না হতেই আবারও প্রায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। যার বাজার মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা। পুলিশ সুত্রে জানা গেছে, কোচবিহার থেকে দুটি ওয়াগনর গাড়ি গাঁজা নিয়ে ফুলবাড়ি…
Read More
উত্তর দিনাজপুরে সোনা ছিনতাই করতে এসে গ্রেফতার ছিনতাইকারী

উত্তর দিনাজপুরে সোনা ছিনতাই করতে এসে গ্রেফতার ছিনতাইকারী

এক দূস্কৃতী স্বর্নলঙ্কার নিয়ে পালাতে গিয়ে গ্রামবাসীরা তাকে হাতেনাতে ধরে ফেলে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার পাটইর গ্রামে। দূস্কৃতীর পরিচয় জানা যায়নি। আহত ওই দুস্কৃতিকে চিকিৎসার জন্য হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পরিবারসূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার পাটইর গ্রামের বাসিন্দা কৈলাস রাজবংশী সকালে ঘুম থেকে উঠে শৌচাগারে গিয়েছিলেন। এই অবস্থায় ঘর ফাঁকা থাকার সুযোগে এক দুস্কৃতি কৈলাশবাবুর ঘরের জানালা দিয়ে হাত বাড়িয়ে স্বর্নালঙ্কার নিয়ে চম্পট দেয়। কৈলাসবাবু শৌচাগার থেকে ঘরে এসে স্বর্নালঙ্কার দেখতে না পেয়ে বাইরে বের হন। দুস্কৃতি তাকে দেখে পালিয়ে যাবার চেষ্টা করে। কৈলাশবাবুর চিৎকারে ছুটে…
Read More
জলপাইগুড়িতে ক্ষুদ্র চা শ্রমিকদের  হাজিরা বাড়লো ২৬ টাকা

জলপাইগুড়িতে ক্ষুদ্র চা শ্রমিকদের হাজিরা বাড়লো ২৬ টাকা

কোভিড পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে শ্রমিকদের হাজিরা বাড়লো ২৬ টাকা। বুধবার শহরের কদমতলা সংলগ্ন পাটগোলা সমিতির অফিসে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা পর চুক্তি অনুযায়ী ২৬ টাকা মজুরি বাড়লো। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, "জলপাইগুড়ি জেলা ও কোচবিহার জেলার প্রায় ৩০ হাজার ক্ষুদ্র চা বাগান যে গুলো ২৫ একরের অবদি। সেই চাবাগান গুলোতে আজকে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে শ্রমিকদের প্রতিনিধি দের নিয়ে চুক্তি সম্পাদিত হল। ২৬ টাকা হাজিরা বাড়লো। আগে হাজিরা ছিল ১৬১। বেড়ে হাজিরা হল ১৮৭ টাকা। দ্রব্য মূল্য বৃদ্ধির মুখে শ্রমিকদের হাজিরা বাড়ানো হল। এরফলে জলপাইগুড়ি কোচবিহারের জেলার প্রায় ৬০…
Read More
জামাই ষষ্ঠীতে পুলিশের সততায় হারানো টাকা ফেরত পেল শ্বশুর

জামাই ষষ্ঠীতে পুলিশের সততায় হারানো টাকা ফেরত পেল শ্বশুর

করোনা প্রতিষেধক টিকা নিতে এসে পাঁচ হাজার টাকা হারিয়ে যায় এক প্রবীণের। ওই টাকা দিয়ে জামাই ষষ্ঠীর বাজার সারার পরিকল্পনা ছিল তাঁর। হারিয়ে যাওয়া টাকা ফেরত পাবেন এমনটা আশা করেননি জলপাইগুড়ি নতুন পাড়ার এক বেসরকারি আবাসনের বাসিন্দা বিবেকানন্দ ভট্টাচার্য। অবসরপ্রাপ্ত সরকারি স্বাস্থ্য কর্মী বিবেকানন্দ বাবু টিকা নিতে পেরে খুশি হলেও টাকা হারিয়ে যাওয়ার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। ষষ্ঠীর বাজার করবেন কিভাবে? এই দুশ্চিন্তায় তিনি শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। শহরের কংগ্রেস পাড়ার টিকাকরণ শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ কনস্টেবল বাবলু বাসফোর পাঁচ হাজার টাকা কুড়িয়ে পান টিকাকরণ শিবির চত্বরে। দ্রুত ওই টাকা কর্তব্যরত চিকিৎসকের কাছে জমা দেন…
Read More
পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ উত্তর দিনাজপুরে

পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ উত্তর দিনাজপুরে

পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক কংগ্রেস। হেমতাবাদ শহরের ঠাকুরবাড়ি এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রোডে অবস্থিত পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করে হেমতাবাদের কংগ্রেস কর্মীরা। বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ, প্রবীন কংগ্রেস নেতা তিলকতীর্থ ভৌমিক সহ অসংখ্য কংগ্রেস নেতা কর্মীরা। হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক বলেন, প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি ঘটে চলেছে ডিজেল ও পেট্রোলের। একশো টাকা ছুঁই ছুঁই পেট্রোল কিনতে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। অপরদিকে ডিজেলের দাম ক্রমশ উর্দ্ধমুখী…
Read More
প্রতিবেশী দুই দেশে ভয়াবহ বন্যা

প্রতিবেশী দুই দেশে ভয়াবহ বন্যা

বুধবার নেপাল ও ভুটানে ভয়াবহ বন্যা। যার জেরে নেপালে নিখোঁজ কমপক্ষে সাত জন। একই সঙ্গে ভুটানে মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছেন আরও পাঁচজন। ভুটানের একটি পর্বত চূড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, ওই ভুটানি গ্রামবাসীরা কর্ডিএসিপস ছত্রাক সংগ্রহ করছিল। রাজধানী থিম্পু থেকে উত্তরে প্রায় ৬০ কিমি দূরে এই একটি পাহাড়ে ঘুমাচ্ছিল ওই ভুটানি গ্রামবাসীরা। হঠাৎ করেই জলস্রোতের ধাক্কা আসে। মৃত্যু হয় ১০ জনের। মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। একটি ভুটানি সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে, ভুটানি গ্রামবাসীদের ওই দলটি দুটি পাহাড়ের মাঝের একটি নদীর পাশে তাঁবু ফেলে রাত কাটাচ্ছিল। মনে করা হচ্ছে হঠাৎ…
Read More
আকাশ লাইভের পড়ুয়া এনটিএসই পরীক্ষায় শীর্ষে

আকাশ লাইভের পড়ুয়া এনটিএসই পরীক্ষায় শীর্ষে

আকাশ লাইভের ছাত্র অর্ণব পাতি তার ইনস্টিটিউট ও রাজ্যকে গর্বিত করে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এগজামিনেশনের (এনটিএসি) স্টেজ-১’এ পশ্চিমবঙ্গে শীর্ষস্থান দখল করেছে। অর্ণব ২০০ নম্বরের মধ্যে ১৯১ পেয়ে এই জাতীয়স্তরের পরীক্ষার পরবর্তী ধাপে বসার যোগ্যতা অর্জন করেছে। অর্ণব পাতিকে অভিনন্দন জানিয়ে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আকাশ চৌধরি বলেন, রাজ্যে শীর্ষস্থান দখল করায় অর্ণবের সাফল্যে তারা গর্বিত। এর পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, তার অভিভাবকদের সহায়তা ও আকাশের ‘কোয়ালিটি টেস্ট প্রিপারেশন’।  উল্লেখ্য, বর্তমান পরিকাঠামোয় এনটিএসই স্কলারশিপ দেওয়া হয় সায়েন্স ও সোস্যাল সায়েন্স ক্ষেত্রে ডক্টরাল লেভেল পর্যন্ত এবং মেডিসিন ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রফেশনাল কোর্সের সেকেন্ড-ডিগ্রি লেভেল পর্যন্তপড়াশোনা চালিয়ে যাবার জন্য। মেধা যাচাই করা হয় দ্বি-স্তরীয় সিলেকশন…
Read More
অনেকটা নিয়ন্ত্রিত রয়েছে করোনা সংক্রমণ

অনেকটা নিয়ন্ত্রিত রয়েছে করোনা সংক্রমণ

দেশে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। তবে নিয়ন্ত্রণেই রয়েছে দেশের কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬২,২২৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লক্ষ ছাড়িয়ে গেল। মঙ্গলবার করোনায় প্রাণ হারিয়েছেন ২,৫৪২ জনের। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট মৃত ৩,৭৯,৫৭৩ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৮,৬৫,৪৩২। মঙ্গলবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,০৭৬২৮ জন। দেশে সুস্থতার সংখ্যা বেড়ে হল ২.৮৩ কোটির বেশি।   পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৩,২৬৮ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। অন্যদিকে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৭৫…
Read More