উত্তরবঙ্গ

বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী

বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী

কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবগঞ্জে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী । দিনহাটা বিধানসভার বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী । তিনি মঞ্চ এ উঠে জনসাধারণের উদ্দেশ্য প্রতিশ্রুতি দিয়ে বলেন , বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের বাসে কোনো ভাড়া দিতে হবেনা । আমার ভাই বোনেরা যতদূর ইচ্ছে পড়াশুনা করবে , তার জন্য কোন টাকা পয়সা দিতে হবে না । সমস্ত হাসপাতালে জেনারেল বেড গুলোকে শীততাপ নিয়ন্ত্রিত করা হবে । তিনি আরো বলেন , যারা এতদিন ধরে খেয়েছেন , তারা ঢেঁকুর তুলে বেরিয়ে যাবেন । সেটা হবে না । প্রয়োজন হলে তাদের চাঁদ থেকে ধরে আনবো । বিজেপি…
Read More
তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত গোসাইপুরে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটলো মঙ্গলবার রাতে। লোয়ার বাগডোগরার গোসাইপুরের একটি মোবাইলের দোকান, একটি সাউন্ড সিস্টেমের দোকান এবং একটি ইলেকট্রনিক্স মেকানিক্যাল দোকানে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝেমধ্যেই এলাকাতে ঘটছে চুরির ঘটনা, তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা জানিয়েছেন দোকানের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা এবং দোকান থেকে দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয়, বাগডোগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে,
Read More
শিলিগুড়ির জলপাই মোড়ে বাস থেকে  উদ্ধার হলো প্রায় ৯ কেজি গাঁজা।

শিলিগুড়ির জলপাই মোড়ে বাস থেকে উদ্ধার হলো প্রায় ৯ কেজি গাঁজা।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ শুক্রবার রাতে জলপাই মোড় এলাকায় বিভিন্ন যানবাহন থামিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই তল্লাশি চালানোর সময় কোচবিহার থেকে দক্ষিণ বঙ্গ গামী একটি বাস থেকে শুক্রবার রাতে উদ্ধার হলো প্রায় 9 কেজি গাঁজা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম সাবিন ফকির ও সুলখা বারুই। অভিযুক্ত দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা। অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই অভিযুক্ত কোচবিহার থেকে মুর্শিদাবাদে এই গাঁজা পাচার করছিল।
Read More
শিলিগুড়ি প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেপ্তার দুই দুষ্কৃতী

শিলিগুড়ি প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেপ্তার দুই দুষ্কৃতী

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাদা পোশাকের পুলিশের অভিযান।গ্রেপ্তার দুই।চম্পাসারি মিলন মোড় এলাকাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ।ওই এলাকায় দুই দুষ্কৃতী চুরির উদ্দেশ্য জড়ো হয়েছিল বলে জানতে পারে পুলিশ।ধৃতদের নাম মনোজ মুন্ডা ও মুন্না ওরাও।ধৃতরা এর আগেও বেশ কিছু চুরির ঘটনায় যুক্ত ছিল বলে জানিয়েছে প্রধান নগর থানার পুলিশ।অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন যাবৎ চম্পাসারি এবং মিলন মোড় এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেছিল।এরপর পুলিশ তাদের সূত্রটি কাজে লাগায় এবং এই সাফল্য পায়।এই চুরি চক্রের আরও কারা জড়িত রয়েছে কিনা তা জানতে…
Read More
টম্যাটোর ন্যায্য মুল্য না পাওয়াকে কেন্দ্র করে কামাখ্যাগুরিতে টম‍্যাটো ফেলে বিক্ষোভ চাষিদের

টম্যাটোর ন্যায্য মুল্য না পাওয়াকে কেন্দ্র করে কামাখ্যাগুরিতে টম‍্যাটো ফেলে বিক্ষোভ চাষিদের

আলিপুরদুয়ারঃটম্যাটো রাস্তায় ফেলে বিক্ষোভ করলেন চাষীরা। শনিবার সকালে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।চাষীদের অভিযোগ তারা ফসলের ন্যায্য মুল্য পাচ্ছেন না। প্রায় কয়েকশ চাষি এই বিক্ষোভে সামিল হন । চাষিদের অভিযোগ বহু টাকা খরচ করে ফসল ফলন করেও বাজারে পাইকারি ট্যোমেটো মূল্যহীন এদিন বঞ্চনা অভিযোগ তুলেই বিক্ষোভ দেখান চাষিরা । এরপর ঘটনাস্থলে পুলিস এসে চাষিদের সাথে কথা বলেন এবং চাষিরা বিক্ষোভ তুলেনেন । ঘটনার জেরে কয়েকঘন্টা যানবাহন চলাফেরা স্তব্ধ হয়ে যায় । অবশেষে পুলিশের আশ্বাসই বিক্ষোভ তুলেন চাষিরা
Read More
রাস্তার দাবিতে ফের আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের  ১৯ নং ওয়ার্ডের বাসিন্দারা।

রাস্তার দাবিতে ফের আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের ১৯ নং ওয়ার্ডের বাসিন্দারা।

রাস্তার দাবিতে ফের আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের ৪ নম্বর গুমটি সংলগ্ন নিউটাউনপাড়া এলাকার বাসিন্দারা। বিধান‌সভা নির্বাচনে‌র আগে তারা শ্লোগান তুললেন 'নো রোড নো ভোট'। অভিযোগ, ভোটের আগে এসে সকলেই রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়ে চলে যান। তারপর আর কারও দেখা মেলেনা। স্থানীয় বাসিন্দা‌রা বলেন, আমাদের যাতায়াতের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। এই রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। স্থানীয় কাউন্সিলারকে বিষয়টি বারবার বলা হলেও কাজের কাজ কিছুই হয় না। বছরের পর বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত পাকা রাস্তার মুখ দেখতে পারেননি স্থানীয় বাসিন্দা‌রা। এলাকার মানুষ ভেবেছিলেন হয়তো বিধানসভা নির্বাচনের আগে এলাকায় পাকা রাস্তা দেখতে পাবেন। যদিও তা আর…
Read More
দুইদিনের বুটিকস অব ইন্ডিয়া প্রদর্শনী

দুইদিনের বুটিকস অব ইন্ডিয়া প্রদর্শনী

কোর্টইয়ার্ডের তিস্তা হলে ষষ্ঠ বুটিকস অফ ইন্ডিয়া প্রদর্শনী আরম্ভ হয়েছে। দুদিনের এই প্রদর্শনী উদ্বোধন করেছেন বুটিকস অফ ইন্ডিয়ার ডিরেক্টর শ্রীমতি মীরা দেবী আগরওয়াল। এবারের প্রদর্শনীতে ৪৫টি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড যোগ দিয়েছে। প্রদর্শনী উপলক্ষে বুটিকস অফ ইন্ডিয়ার তরফে লেডিস সার্কেল ইন্ডিয়ার মাধ্যমে দুইটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে লাইটহাউস দিশাকে। এজন্য শিলিগুড়ি লেডিস সার্কেল ১৪০-এর পক্ষ থেকে চেয়ারপার্সন অংশু আগরওয়াল বুটিকস অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। শিলিগুড়িতে এবারের প্রদর্শনীতে যেসব ব্র্যান্ডের দেখা পাওয়া যাচ্ছে সেগুলির মধ্যে রয়েছে রীতু কুমার, লা ক্রিম বাই সাবরা, ক্রাতি জৈন, গীত অরোরা, ফ্লন্ট, ডিজায়ার, কাধুয়া বেনারস বাই অভিলাষ পোদ্দার, কোকিলা সিল্ক, মহাবীর ধনওয়ার, জুয়েল ইট আপ,…
Read More
২৬ মার্চ, মালদা জেলা পরিষদের সঙ্গে জেলা প্রশাসনের কর্তাদের কনফারেন্সে কি মতামত বিনিময় করা হয় পড়ুন

২৬ মার্চ, মালদা জেলা পরিষদের সঙ্গে জেলা প্রশাসনের কর্তাদের কনফারেন্সে কি মতামত বিনিময় করা হয় পড়ুন

মালদা, ২৬ মার্চ । প্রার্থীদের মামলা থাকলে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মানুষকে অবগত করতে হবে । পাশাপাশি ৮০'র ঊর্ধ্বে যারা ভোটার রয়েছেন তাদের পোস্টাল ব্যালটের জন্য বাড়ি বাড়ি আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। শুক্রবার নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ শিবিরে এমনটাই জানিয়েছেন উপস্থিত প্রশাসনের কর্তারা । এদিন সকাল ১১টা থেকে মালদা জেলা পরিষদের কনফারেন্স হলে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করা হয় । উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তথা মালদা জেলা পরিষদের নির্বাহি আধিকারিক বিশ্বজিৎ বারিক, জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি দেবজিত ঘোষ , ওসি মিডিয়া সেলের রাজেন্দ্র রাজ সুনদাস, তথ্য-সম্প্রচার দপ্তরের…
Read More
নতুন বাগান পরিচালন কর্তৃপক্ষ বৈধ কাগজ না দেখালে কাজে যোগ দেবেন না, অভিযোগ বীরপাড়া চা বাগানের শ্রমিকেদের

নতুন বাগান পরিচালন কর্তৃপক্ষ বৈধ কাগজ না দেখালে কাজে যোগ দেবেন না, অভিযোগ বীরপাড়া চা বাগানের শ্রমিকেদের

দীর্ঘ ১৭মাস পর আলিপুরদুয়ারের বীরপাড়া চা বাগান খুলে গেলেও, শ্রমিক বিক্ষোভ অব্যাহত ওই চা বাগানের জটেশ্বর ডিভিশনে।ফেব্রুয়ারি মাসে ডানকান পরিচালিত বীরপাড়া চা বাগানের দেখভালের দায়িত্ব ম্যারিকো ইন্ডাস্ট্রিরর হাতে তুলে দেয় রাজ্য সরকার। কিন্তু জটেশ্বর ডিভিশনের ১৪০০ শ্রমিকের অভিযোগ নতুন বাগান পরিচালন কর্তৃপক্ষ বৈধ কাগজ না দেখানো পর্যন্ত তাঁরা কিছুতেই কাজে যোগ দেবেন না।তাঁদের আরও দাবি, বাগান বন্ধ থাকার সময় যে ভাবে তাঁরা অপারেটিং ম্যানেজমেন্ট কমিটি তৈরি করে কাঁচা চা পাতা বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগ করে নিতেন, সেভাবেই কাজ চালিয়ে যেতে চান তাঁরা।কিন্তু তাতে বাদ সেধেছে নতুন বাগান পরিচালন কর্তৃপক্ষ।বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষ চরমে উঠলে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ…
Read More
গভীর রাতের রেড করে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত পুলিশ গাড়ি

গভীর রাতের রেড করে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত পুলিশ গাড়ি

মালদা,২৬ মার্চ : গভীর রাতের রেড করে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত একটি পুলিশ গাড়ি। মৃত ৩ আহত ৭ ‌। কালিয়াচক থানার সিভিক সহ প্রায় ১০ জন একটি চার চাকায় চেপে রেড করতে বেড়ায়। রাত্রি ১ টা নাগাদ কালিয়াচক থানার জালাল পুর ডাঙ্গা এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে । দুর্ঘটনায় ৩ জন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়‌। বাকিদের চিকিৎসা চলছে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে।এর মধ্যে ১জনকে কলকাতা রেফার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারদের নাম, পঙ্কজ মণ্ডল, ওবায়দুল শেখ এবং রাজা শেখ। বাড়ি কালিয়াচক এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে ওয়ারেন্ট আসামিদের ধরতে তিনটি পুলিশ গাড়ি থানা…
Read More
ভোরে  বাইসনের হামলায় গুরুতর জখম দুই

ভোরে বাইসনের হামলায় গুরুতর জখম দুই

আলিপুরদুয়ার : ভোরের আলো ফোটার কিছু পরেই আচমকা বাইসনের হামলায় গুরুতরভাবে জখম দুই জন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের চেপানি এলাকায়। চেপানি গ্রামের পাশেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল । জানাগেছে সেই জঙ্গল থেকেই ভোরবেলা একটি বাইসন বেরিয়ে চেপানি গ্রামে ঢুকে তাণ্ডব চালায় । প্রাতঃভ্রমন করতে বেড়নো 75 বছর বয়সী রেণুবালা দেবনাথ কে আক্রমণ করে বাইসনটি । ওই বৃদ্ধার তলপেটে সিং ঢুকিয়ে নাড়িভুঁড়ি বের করে দেয় ।তারপর মহিতশ রায় নামে আরেক গ্রামবাসী কেও আক্রমণ করে জখম করে । দুজনেরই অবস্থা আশঙ্কাজনক । প্রথমে তাদের জাসোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ,তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয় । ঘাটনাস্থলে শামুক্তলা…
Read More
শিলিগুড়ি হায়দার পাড়া এলাকায় ভোররাতে আগুন

শিলিগুড়ি হায়দার পাড়া এলাকায় ভোররাতে আগুন

শিলিগুড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত চারটি দোকান। শিলিগুড়ির হায়দার পাড়া এলাকায় ভোররাতে আগুনে ক্ষতিগ্রস্ত হলো চারটি দোকান। স্থানীয় সূত্রে খবর ভোর তিনটে নাগাদ হঠাৎই আগুন লক্ষ্য করতে পারে স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে ও ভক্তিনগর থানার পুলিশকে। আগুন নিভাতে সহযোগিতার হাত বাড়িয়েদেয় স্থানীয় বাসিন্দারা । আগুনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার দোকানের মালিকেরা। জানা যায় চারটি দোকান ফুল, ফুল ও খাবারের দোকান ছিল। তবে কী কারণে এই ঘটনা তানিয়ে ধন্দে সকলে।
Read More
সিএএ থেকে গোহত্যা নিয়ে একই ইস্যুতে বিভিন্ন রাজ্যে বিজেপির কোন সুর

সিএএ থেকে গোহত্যা নিয়ে একই ইস্যুতে বিভিন্ন রাজ্যে বিজেপির কোন সুর

মতুয়া ভোটব্যাঙ্ক বাংলার বুকে বেশ উদ্বেগে রেখেছে বিজেপির নেতৃত্বকে। আর এই ভোটব্যাঙ্ককে কাছে পেতে মতুয়াগড়ে গিয়ে অমিত শাহ বড় প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে, দক্ষিণভারতের তামিলনাড়ুতে বিজেপির জোট শরিক এআইএডিএমকে অমিত শাহের উল্টো সুরে কথা বলতে শুরু করেছে ভোট প্রচারে। দেখা যাক একটি ইস্যুকে কেন্দ্র করে বিজেপি নিজের ইস্তেহারে কোন রাজ্য়ে কোন ধরনের স্টান্স নিয়েছে। গোহত্যা ইস্যু ও বিজেপি ২০১৬ সালের বিধানসভা ভোটে তমিলনাড়ুতে বিজেপি খাতা খুলতে পারেনি। এবার তারা তামিলভূমে ২০ টি আসনে লড়ছে। ফলে ভোটব্যাঙ্ক দখলে রাখা তাঁদের কাছে পাখির চোখ। তামিলনাড়ুতে বিজেপি নিজের ইস্তেহারে গোহত্যা রোখা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে। জানানো হয়েছে, কেরলের মতো জায়গায় গরু বিক্রি বন্ধ করার বিষয়ে…
Read More
প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি চিকিৎসা পরিষেবা চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি চিকিৎসা পরিষেবা চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

মালদা- দুটি নতুন জটিল চিকিৎসা পরিষেবা চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাস থেকে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারির বর্হিবিভাগ পরিষেবা চালু হয়েছে। দুইটি বিভাগে অপাতত একজন করে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। সপ্তাহে দুই দিন করে বর্হিবিভাগে বসছেন চিকিৎসকেরা। মালদা মেডিকেল সুত্রে জানা গিয়েছে, নতুন ট্রমা কেয়ার ভবনে চালু হবে দুটি বিভাগের জরুরি পরিষেবা ও নতুন আধুনিক অপারেশন থিয়েটার চালু হবে। প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি পরিষেবা চালু হওয়াই উপকৃত হবেন মালদা জেলা সহ আশেপাশের জেলার মানুষ। এইদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান এখন থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি চিকিৎসা…
Read More