উত্তরবঙ্গ

নাবালিকা ছাত্রীর ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার এবিভিপির সদস্যরা

নাবালিকা ছাত্রীর ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার এবিভিপির সদস্যরা

ধুপগুড়ির এক নাবালিকা ছাত্রীর ধর্ষণের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্য্কর্তারা। জানা গিয়েছে কিছুদিন আগেই ধুপগুড়ির ১৫ নং ওয়ার্ডে ১৪ বছরের এক নাবালিকা ধর্ষিত হয়। অভিযুক্ত এক জনকে পুলিশ গ্রেপ্তার করলেও আরেকজন অধরা। এরই প্রতিবাদে এবিভিপি ধুপগুড়ির সদস্যরা এদিন প্রতিবাদ মিছিলের আয়োজন করে। এবিভিপির অভিযোগ এদিন ১৭ জন কার্য্কর্তাকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজ জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় ধুপগুড়ি থানায় গিয়ে এবিভিপির সদস্যদের জামিন করে নিয়ে আসে। এই ঘটনায় এবিভিপির ছাত্রনেতারা পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়েছে ।তাদের দাবি পুলিশ ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার না করে ছাত্রদের ধরে জেলে ঢোকাচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জলপাইগুড়ির…
Read More
বিজেপিতে যোগ দান দুই প্রাক্তন কাউন্সিলরের

বিজেপিতে যোগ দান দুই প্রাক্তন কাউন্সিলরের

হাতের জোর কমছে শিলিগুড়িতে! কেন্দ্রে কংগ্রেস নেতৃত্ব টালমাটাল, প্রভাব পড়েছে কংগ্রেসের নীচু স্তরের নেতা কর্মীদের। শিলিগুড়িতেও দুই কংগ্রেসের দুই প্রাক্তন মেয়র পারিষদ বিজেপিতে যোগদান করলেন। শুক্রবার শিলিগুড়ির ভেনাস মোড়ে বিজেপি কার্যালয় জয়মনি ভবনে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস ছেড়ে বিজেপি তে যোগ দান করলেন শিখা রায় ও রুমা নাথ। জানা গিয়েছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির উপস্থিতিতে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ড এবং শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের  প্রাক্তন কাউন্সিলর তথা মেয়র পরিষদ কংগ্রেস নেত্রী শিখা রায় ও রুমা নাথ পদ্মফুলে যোগ দেয় । বিজেপি নেতা প্রবীণ আগরওয়াল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা ওই দুই নেত্রীদের হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ।বিজেপিতে এই…
Read More
গণতন্ত্র রক্ষার দাবিতে বিজেপি মহিলা মোর্চার মিছিল ইসলামপুরে

গণতন্ত্র রক্ষার দাবিতে বিজেপি মহিলা মোর্চার মিছিল ইসলামপুরে

বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে গণতন্ত্র বাঁচাও বিক্ষোভ কর্মসূচি পালন হলো ইসলামপুরে । এই দিন ইসলামপুরের বরহট এলাকা থেকে জাতীয় সড়ক হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় ।তাদের অভিযোগ সরকারের দ্বারা বরাদ্দ রেশন সাধারণ মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছচ্ছে না এবং তাদের দলের সদস্যদের অন্যায় ভাবে গ্রেফতার করা হচ্ছে । এছাড়াও চোপড়া, হেমতাবাদ, ইটাহারে বিভিন্ন ঘটনায় পুলিশি নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। তবে এই বিক্ষোভ মিছিল মহকুমা শাসকের দপ্তরে ঢোকার পূর্বেই ইসলামপুর থানার বিশাল পুলিশ তাদের আটকে দেয়। তবে কেউ তাদের দমাতে পারেনি পুলিশ তাদের আটকানোর পর তারা মাটিতে বসে বিক্ষোভে দেখানো শুরু করে ।…
Read More
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত দেগঙ্গা, রাতভর চলল বোমাবাজি, আহত দুপক্ষের ১৫

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত দেগঙ্গা, রাতভর চলল বোমাবাজি, আহত দুপক্ষের ১৫

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। বৃহস্পতিবার রাতভর সেখানে চলে গোলাগুলি। ঘটনায় অন্তত ১৫ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি মফিজুল হক জানিয়েছেন, ‘দলের ব্যাপার, দল মিটিয়ে নেবে।’ জানা গিয়েছে, দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডলের সঙ্গে ব্লক সভাপতি মফিজুল হকের রেষারেষি বহু পুরনো। বৃহস্পতিবার সন্ধ্যায় চাকলায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে বসে ছিলেন রহিমা মণ্ডলের অনুগামীরা। অভিযোগ, তখন সেখানে সশস্ত্র অবস্থায় হামলা চালায় মফিজুল হকের অনুগামীরা। পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ বোমাবাজি চলে বলে জানিয়েছেন স্থানীয়রা। চলেছে গুলিও। এতে দুপক্ষের মোট ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়…
Read More
শিলিগুড়িতে এসএফআই ও টিএমসিপি ছাত্র বিক্ষোভ আন্দোলন মুখোমুখি, নামানো হল র‍্যাফ

শিলিগুড়িতে এসএফআই ও টিএমসিপি ছাত্র বিক্ষোভ আন্দোলন মুখোমুখি, নামানো হল র‍্যাফ

শিলিগুড়ি কলেজে দুই ছাত্র সংগঠনের মুখোমুখি প্রতিবাদ আন্দোলনে উত্তেজনা ছড়াল কলেজ পাড়ায় ।সূত্রের খবর কলেজের ভর্তিতে অনিয়ম ,দুর্নীতি এবং ভর্তি প্রক্রিয়ায় বদল আনার দাবিতে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল চলাকালীন হঠাৎ তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির ছাত্ররাও মুখোমুখি চলে আসলে উত্তেজনা ছড়ায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই ছাত্র সংগঠন মুখোমুখি চলে আসলে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । নামানো হয় র‍্যাফ ।
Read More
বিজেপি নেতা কর্মীদের প্রতি পুলিশের অন্যায় আচরণের বিরুদ্ধে এসডিও অফিসে বিক্ষোভ দেখাল শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলা

বিজেপি নেতা কর্মীদের প্রতি পুলিশের অন্যায় আচরণের বিরুদ্ধে এসডিও অফিসে বিক্ষোভ দেখাল শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলা

রাজ্যে বিজেপি নেতা কর্মীদের উপর পুলিশের অন্যায় আচরণের প্রতিবাদে আজ এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল শিলিগুড়ির বিজেপি পার্টি। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল , জেলা সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। জানা গিয়েছে সমগ্র রাজ্যে বিজেপি নেতা কর্মীদের বিনা কারনে মামলা দিয়ে জেলে ঢোকানো এবং রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো অনুমতি না দেওয়ার প্রতিবাদে আজ এই বিক্ষোভ মিছিল । এই বিক্ষোভ মিছিলটি শহরের হিলকার্ট রোড অতিক্রম করে বিবেকানন্দ ভবনে এসডিও অফিসের সামনে গেলেই পুলিশ তাদের আটকে দেয় । শিলিগুড়ি বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল জানিয়েছেন , পুলিশ শুধুমাত্র বিজেপির কর্মসূচিগুলি পালনে তাদের অনুমতি দিচ্ছে…
Read More
রাজ্যে প্রথম আলিপুরদুয়ারে চালু হল সুলভ মূল্যে আলুর দোকান

রাজ্যে প্রথম আলিপুরদুয়ারে চালু হল সুলভ মূল্যে আলুর দোকান

বৃহস্পতিবার সকালে রাজ্যে প্রথম আলিপুরদুয়ার বড়বাজারে চালু হল সুলভ মূল্যে আলুর দোকান । সূত্রের খবর, বুধবার জেলার আলু ব্যাবসায়ী, এবং হিমঘর মালিক দের সঙ্গে আলিপুরদুয়ার পুলিশ প্রশাসনের করা একটি গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে নির্ধারন করা হয় প্রতি কেজি আলুর বিক্রয় মুল্য । ২৫ টাকা প্রতি কেজি আলি বিক্রি করা হবে বলেই চুরান্ত সিদ্ধান্ত নেওয়া হয় । আলু ব্যাবসায়ীরা জানান, বাজারে যে হারে আলুর দাম বেড়েছে তাতে সাধারন মানুষ বিপাকে পড়েছেন সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া । যদিও প্রাথমিক স্থরে এই ব্যবস্থা আলিপুরদুয়ারে চালু হয়েছে তবে পরবর্তিতে গোটা জেলার বাজারে এই একই ব্যাবস্থা চালু করা হবে । এছাড়াও জানা গিয়েছে, সুলভ মূল্যে…
Read More
জেলার কোভিড সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের তিন স্বাস্থ্য অধিকর্তা

জেলার কোভিড সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের তিন স্বাস্থ্য অধিকর্তা

আলিপুরদুয়ারে বর্তমানের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন রাজ্য স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন। কিছুদিন আগেই খাবার না পেয়ে কোভিড হাসপাতাল থেকে কোভিড আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার ব্যাপক শোরগোল পড়ে। বিরোধীদের অভিযোগ জেলার স্বাস্থ্য কর্তা ও প্রশাসনের গাফিলতিতে এরকম ঘটনা ঘটেছে । তাই আজ করোনা সংক্রান্ত বৈঠক করলেন রাজ্যের তিন স্বাস্থ্য কর্তা এবং জেলার স্বাস্থ্য কর্তারা। জানা গেছে এদিন বুধবার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন‍্যাতে জেলাশাসক এবং জেলা স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ‍্য স্বাস্থ্য অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী,এন এইচ এম ডিরেক্টর সৌমিত্র মোহন এবং শিক্ষা অধিকর্তা ডঃ দেবাশীষ ভট্টাচার্য । এদিনের বৈঠক শেষে জেলা ডেপুটি সিএমওএইচ ডঃ সুবর্ণ গোস্বামী জানান,রাজ্য স্বাস্থ্য…
Read More
করোনা আক্রান্তদের পাশে ত্রাতার ভূমিকায় অভিজিৎ দে ভৌমিক।

করোনা আক্রান্তদের পাশে ত্রাতার ভূমিকায় অভিজিৎ দে ভৌমিক।

হাতে ব্যাগ, গায়ে পিপিই কিট নিয়ে রোজ দুবেলা ঘোরা এখন তাঁর রোজকার রুটিন । কোচবিহারে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা । কোভিড সংক্রামিত হলেই সামাজিক দিক থেকে একঘরে হয়ে পরা পরিবারদের হাতে প্ৰয়োজনীয় দ্রব্য তুলে দেওয়াই এখন ধ্যান জ্ঞান । পেশায় আইনজীবী অভিজিৎ দে ভৌমিক নিজের কাজের শতব্যস্ততাতেও এগিয়ে আসছেন মানুষের পাশে মানুষের কাজে । তিনি জানান যেহেতু কন্টেন্টমেন্ট জোন থেকে কারো পক্ষে বাইরে বেরোনো সম্ভব নয় সেই কারণে এলাকা বাসীর খেয়াল রাখা তার কর্তব্য । সেই কর্তব্যবোধ থেকেই তিনি আক্রান্ত ব্যক্তিবর্গের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন । তিনি আর বলেন যে, এই সংকটকালীন পরিস্থিতিতে সকলের মধ্যে খাদ্যাভাব দেখা যাচ্ছে সেই…
Read More
শিলিগুড়িতে উদ্ধার ১৩লক্ষ টাকার অবৈধ কাফ সিরাপ, গ্ৰেফতার এক

শিলিগুড়িতে উদ্ধার ১৩লক্ষ টাকার অবৈধ কাফ সিরাপ, গ্ৰেফতার এক

দেবী ডাঙার শিমুল বাড়ির একটি গুদাম থেকে উদ্ধার হলো ১৩লক্ষ টাকার অবৈধ কাফ সিরাপ এবং টেবলেট। সূত্রের খবর, শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ বুধবার এই কফ সিরাপ এবং টেবলেট উদ্ধার করে । এই ঘটনার প্রেক্ষিতে মহম্মদ জাহাঙ্গীর নামে এক জনকে গ্ৰেফতার করে প্রধান নগর থানার পুলিশ । জানা গিয়েছে,অভিযুক্ত শিলিগুড়ির স্থানীয় বাসিন্দা। বুধবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয় এবং সাত দিনের জন্য অপরাধীকে আইনি হেফাজতে নেওয়া হয় । শিলিগুড়ি প্রধান নগর থানায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কথা জানায় প্রধান নগর থানার পুলিশ। এছাড়াও পুলিশি তদন্তের সূত্রে জানা গিয়েছে যে,এই অবৈধ ওষুধ নানা জেলায় পাচার করা হতো ।
Read More
রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সায়ন্তন বসু

রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সায়ন্তন বসু

মালদা শহরের রবীন্দ্র এভিনিউতে অনুষ্ঠিত চায় পে চর্চা নামক একটি কর্মসূচিতে বৃহস্পতিবার সকালে অংশগ্রহণ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। কর্মসূচির শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, হেমতাবাদের ঘটনার পর পুনরায় রায়গঞ্জে এক বিজেপি নেতাকে পুলিশি লকাপে নির্মম ভাবে খুন করা হয়েছে বলে তার অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আগামীকাল রায়গঞ্জে থানা ঘেরাও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সায়ন্তন বসু ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল সহ অন্যান্য কর্মীরা । এই কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি সায়ন্তন বসু কিছু স্থানীয় এলাকাবাসীর বাড়িতে গিয়ে তাদের সাথে কথাও বলেছেন বলে সূত্রের খবর।
Read More
শিলিগুড়ি কলেজে এবার শুরু হতে চলেছে অনলাইন ক্লাস

শিলিগুড়ি কলেজে এবার শুরু হতে চলেছে অনলাইন ক্লাস

যেখানে শিক্ষাই জাতির মেরুদন্ড, সেখানে দেশের এই করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা দিন দিন পিছিয়ে পড়ছে। কিন্তু কভিড-১৯ এর সংক্রমণ এঁরাতে ইতিমধ্যেই নানা বেসরকারী প্রতিষ্ঠানে চালু করা হয়েছে অনলাইন ক্লাসের ব্যবস্থা । এইবার সেই একই পথে হাঁটতে চলেছে শিলিগুড়ি কলেজ। শিলিগুড়ি কলেজে প্রধান অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, বেসরকারী কলেজ গুলির মতো এবার শিলিগুড়ি কলেজেও শুরু হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা ।শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে যে সরকারি কলেজগুলির মধ্যে শিলিগুড়ি কলেজেই প্রথম অনলাইন ক্লাস শুরু করা হচ্ছে ।জানা গেছে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকে তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের অনার্স কোর্সের অধীনে থাকা ছাত্রছাত্রীদের অনলাইন এর মাধ্যমে…
Read More
বন্ধ চাবাগান খোলার দাবিতে রাস্তা অবরোধ সিপিএম এবং কংগ্রেস শ্রমিক সংগঠনের।

বন্ধ চাবাগান খোলার দাবিতে রাস্তা অবরোধ সিপিএম এবং কংগ্রেস শ্রমিক সংগঠনের।

চোপড়ায় বন্ধ চাবাগান খোলার দাবিতে রাস্তা অবরোধ সিপিএম এবং কংগ্রেস শ্রমিক সংগঠনের ।বন্ধ চা বাগান খোলার দাবিতে চোপড়ার লালবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিআইএম ও কংগ্রেস এর শ্রমিক সংগঠনের নেতৃত্ব ।জানা গিয়েছে দীর্ঘ দিন যাবত বন্ধ রয়েছে ডাঙ্কান্স চা কোম্পানির সাতটি ইউনিট কয়েক বছর থেকে বন্ধ হয়ে আছে । এর ফলে কয়েক হাজার শ্রমিক তাদের কাজ হারিয়ে বেকার হয়েছে । তাদের দাবি রাজ্য সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করে শ্রমিকদের কাজের দ্রুত ব্যবস্থা করা ও বন্ধ বাগান পুনরায় চালু করার দাবি জানিয়েছে । সূত্রের খবর শ্রমিকরা এদিন চাবাগান খোলার দাবিতে লাল বাজার মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ…
Read More
বিধানসভা ভোটের আগে দলবদলের হিড়িক নকশালবাড়িতে

বিধানসভা ভোটের আগে দলবদলের হিড়িক নকশালবাড়িতে

করোনা আছে করোনাতেই । রাজ্যে শাসক-বিরোধী , ডান-বাম সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচি এখন খবরের শিরোনামে । রাজ্যের তৃণমূল-বিজেপির দলবদলের হিড়িক এখন ব্রেকিং নিউজ । রাজ্যের সর্বত্রই এখন একই পরিস্থিতি, বিশেষত উত্তরের রাজনীতিতে করোনা আবহেও রাজনৈতিক দলবদলের ঘটনা সংক্রমনের মতো বাড়ছে ।সেটা শহরাঞ্চল হোক কিংবা গ্রামাঞ্চল। দলবদলে শক্তি বৃদ্ধিতে অনেকটা এগিয়ে তৃণমূল ।তবে পিছিয়ে নেই বিরোধী শিবির বিজেপিও । রবিবার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ অঞ্চলে কংগ্রেস, বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল শতাধিক নেতাকর্মী। এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা কোঅর্ডিনেটর নিখিল সাহানী, জেলা যুব সভাপতি কুন্তল রায়, জেলা নেতা ধীমান বোস, ব্লক সভাপতি হিরন্ময় রায়, দুই ব্লকের যুব সভাপতি কিশোরীমোহন…
Read More