উত্তরবঙ্গ

কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছে ধুপগুড়ির পুলিশ ইন্সপেক্টর সুবীর কর্মকার

কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছে ধুপগুড়ির পুলিশ ইন্সপেক্টর সুবীর কর্মকার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কারে সম্মানিত হচ্ছেন ধুপগুড়ির পুলিশ ইন্সপেক্টর সুবীর কর্মকার। কাজের অসম্ভব পারদর্শিতায় এবং সাহসিকতায় সঠিক তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করার পুরস্কার স্বরূপ কেন্দ্রীয় সরকার এই পুরস্কারে সম্মানিত করছে সুবীরবাবুকে। জানা যায়, ২০১৮ সালের ২১ অক্টোবর, একজন মহিলাকে এলাকার দুই ব্যক্তি মিথ্যে অজুহাতে নদীর ধারে নিয়ে যায়। সেখানে পৌঁছে অন্য এক ব্যক্তির উপস্থিতিতে মহিলাকে ধর্ষণ করে আরেকজন। তাঁকে সাংঘাতিকভাবে শারীরিক নির্যাতন করা হয়। এক অভিযুক্ত ভুক্তভোগীর দূর সম্পর্কের আত্মীয়। জানা গেছে, মহিলার সঙ্গে তার জমির বিরোধ ছিল। দ্বিতীয় অভিযুক্ত আরেকজনকে সাহায্য করেছিল, যদিও মহিলার সঙ্গে তার কোনও শত্রুতা ছিল না। ক্রমশ ভুক্তভোগীর অবস্থার অবনতি ঘটে। পরের দিন তাঁর স্বামী চিকিৎসার…
Read More
রাজগঞ্জ সন্ন্যাসীকাটা ব্লকে এক মাদ্রাসা ছাত্রীর গণধর্ষণ

রাজগঞ্জ সন্ন্যাসীকাটা ব্লকে এক মাদ্রাসা ছাত্রীর গণধর্ষণ

রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েত এলাকায় দশম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রী গণধর্ষণ হয়েছে বলে জানা গিয়েছে। দশম শ্রেণীর ওই ছাত্রী গত ১০তারিখ থেকে নিখোঁজ ছিল।পুলিশ গতকয়েকদিন আগে মেয়েটির অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর।অভিযুক্তরা দুজন হল রহমত, জহিরুল ।জানা গিয়েছে পুলিশ মেয়েটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মাদ্রাসার ওই ছাত্রীর গণধর্ষনের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশী মানুষরা ঘটনার তদন্ত করে দোষীদের ফাঁসির দাবি করেছে। এদিন পরিবারের সঙ্গে দেখা করতে আসেন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায় । তিনি ঘটনার সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশকে এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি তোলেন।
Read More
লকডাউন সফল করতে রাস্তায় নামল কোচবিহারের মহকুমাশাসক।

লকডাউন সফল করতে রাস্তায় নামল কোচবিহারের মহকুমাশাসক।

রাজ্য সরকারের পূর্ব ঘোষিত তৃতীয় ও চতুর্থ লকডাউন সফল করতে রাস্তায় নামল কোচবিহারের মহকুমাশাসক।কখনো দেখা গেল লাঠি হাতে কখনো দেখা গেল গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করতে। এদিন আইন অমান্য করে যারা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়েছিল তাদের গাড়ি আটকে রাখা হয়।কোথাও আইন ভঙ্গকারীকে কান ধরে ওঠবোস করাল মহকুমাশাসক। রাস্তার মোড় গুলিতে ছিল কড়া নজরদারি।এদিন মহকুমাশাসকের সঙ্গে ছিলেন কোচবিহার থানার ওসি। পুলিশ সূত্রে জানা গিয়েছে লকডাউন না মানায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ।তাদের থানায় নিয়ে যাওয়া হয়। কোচবিহারে লকডাউন সফল করতে এইদুইদিন বিভিন্ন জায়গায় পুলিশি পাহারা দেয় পুলিশ বাহিনী
Read More
অবশেষে শিলিগুড়িতে চালু হলো সেফহাউস

অবশেষে শিলিগুড়িতে চালু হলো সেফহাউস

প্রায় একমাস পর অবশেষে শিলিগুড়িতে চালু হলো সেফহাউস । শিলিগুড়িতে উত্তরোত্তর করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত একমাস আগে শিলিগুড়িতে সেফহাউস নির্মাণের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর ।শিলিগুড়িতে করোনা রোগীদের চিকিৎসার জন্য মাটিগাড়ার চ্যাং হাসপাতাল এবং মেডিকেল কলেজের পাশে ডিসান হাসপাতাল কোভিড হাসপাতালে পরিণত করলেও আরো হাসপাতালের প্রয়োজন হয়ে পড়ে শিলিগুড়িতে । সেই মতো জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন শিলিগুড়িতে ইন্ডোর স্টেডিয়ামে সেফ হাউস তৈরির সিদ্ধান্ত নেয় । কিন্তু প্রথমদিকে এই সেফ হাউস নির্মাণে প্রতিবেশীদের নানা বিরোধ প্রতিবাদ সত্ত্বেও পর্যটনমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে সেফ হাউসে করোনা রোগীদের চিকিৎসা শুরু হল আজ থেকে ।জানা গেছে ঈষৎ উপসর্গ বা উপসর্গহীন করোনা রোগীদের এই সেফহাউসে…
Read More
পার্সোনাল মনিটরিং সিস্টেম যন্ত্র আবিষ্কার করে নজর কাড়লেন শিলিগুড়ির যুবক

পার্সোনাল মনিটরিং সিস্টেম যন্ত্র আবিষ্কার করে নজর কাড়লেন শিলিগুড়ির যুবক

করোনা পরিস্থিতিতে যাদের প্রতিদিন বেরোতে হয় ঘরের বাইরে ,যাদের অনাবশ্যক ভিড়ের মধ্য দিয়ে চলতে হয় তাদের সচেতন করে দেওয়ার জন্য বাজবে এলার্ম । এমনই যন্ত্র আবিষ্কার করে ফেললেন সুভাষপল্লীর বিদ্যুৎ বিভাগের অধিকর্তা কৌশিক কুমার দাস । জানা গিয়েছে কৌশিক দাস অনেকদিনের চেষ্টায় এই বিশেষ যন্ত্রটি আবিষ্কার করেছেন । কৌশিক বাবুর কথায় জানা গিয়েছে মাত্র পাঁচ ছয়শো টাকা ব্যয়ে এই যন্ত্রটি তিনি বানিয়েছেন । বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন ও সজাগ করতে তাঁর এই যন্ত্রের আবিষ্কার বলে জানা গিয়েছে ।এর আগেও তিনি নানা যন্ত্র বানিয়েছিলেন।তাঁর তৈরি এই যন্ত্রটি কোমরে বেল্টের সঙ্গে লাগিয়ে নিলেই ২ফুট দূরত্বের কাছাকাছি কেউ চলে আসলেই বেজে উঠবে…
Read More
শিলিগুড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট,গ্রেপ্তার দুই

শিলিগুড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট,গ্রেপ্তার দুই

শিলিগুড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার অবৈধ বিদেশি সিগারেট।কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দার আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার গোয়ালটুলিতে অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করে। হানা গিয়েছে ওই অবৈধ বিদেশি সিগারেট গুলির বাজার প্রায় ৫০লক্ষ টাকা। জানা গিয়েছে, ইন্দো-মায়ানমার সীমান্ত হয়ে শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল ওই বিপুল পরিমাণ বিদেশি সিগারেট । সূত্রের খবর মারফৎ অভিযান চালিয়ে বুধবার একটি ট্রাক আটক করা হয় গোয়ালটুলি মোড় এলাকায় । এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৫০ কার্টুন সিগারেট । জানা গিয়েছে ওই বিপুল পরিমাণ সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষা টাকা । শিলিগুড়ি মহকুমার গোয়ালটুলি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে…
Read More
লকডাউনে শিলিগুড়ি এসে পৌঁছল দুবাই ফেরত শ্রমিকরা

লকডাউনে শিলিগুড়ি এসে পৌঁছল দুবাই ফেরত শ্রমিকরা

দুবাই থেকে ৮৩জন শ্রমিক শিলিগুড়ি ফিরল । করোনা মহামারিতে বিদেশে আটকে পড়েছিল কর্মরত শ্রমিকরা। জানা গিয়েছে ওই পরিযায়ী শ্রমিকরা দুবাইয়ে লকডাউনে আটকে পড়েছিল।ওই পরিযায়ী শ্রমিকরা পাহাড়ের বিভিন্ন অঞ্চলের ।গতকালই বিমানে করে তাদের কলকাতায় নিয়ে আসা হয়। রাজ্যসরকার এবং জিটিএ র সহযোগিতায় কলকাতা থেকে ওই ৮৩জন শ্রমিক কে আজ এক বাসে করে শিলিগুড়ি নিয়ে আসা হয়। বিলেত ফেরত এই সব মানুষদের করোনা টেস্ট করানো হয়েছে।এবং সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আজই এই শ্রমিকদের নিজের নিজের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে জিটিএ প্রধান অনীত থাপা। দুবাই ফেরত শ্রমিকদের রিপোর্ট নেগেটিভ হলেও স্বাস্থ্যবিধি মেনে ১৪দিন হোম কোয়ারেন্টাইন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
Read More
৮০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই

৮০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই

শীতলকুচিতে প্রায় ৮০কেজি গাঁজা সহ গ্রেপ্তার হল দুইজন। জানা গিয়েছে ছোটো শালবাড়ির মানসাই নদীর চর এলাকায় গাঁজা সহ হাতে নাতে পুলিশের হাতে ধরা পরে দুইজন। ওই দুই অভিযুক্ত সন্তোষ দাস ও সন্তু সেন। শীতলকুচি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে অভিযুক্তদের । পুলিশ অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য শীতলকুচি থানায় নিয়ে আসে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে
Read More
গোডাউনে ভয়াবহ আগুন, দীর্ঘ ৫ঘন্টা পর নিয়ন্ত্রণে

গোডাউনে ভয়াবহ আগুন, দীর্ঘ ৫ঘন্টা পর নিয়ন্ত্রণে

শিলিগুড়ির ৭নং ওয়ার্ডে এক গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে উত্তেজনা ছড়াল বিবেকানন্দ পল্লীতে ।বুধবার গভীর রাতে আচমকাই গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকল বাহিনীকে খবর দেয় স্থানীয়রা । দমকল বাহিনীর সক্রিয় প্রচেষ্টায় ৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে । জানা গিয়েছে বিবেকানন্দ পল্লীতে এক বড় গোডাউনে আচমকাই আগুন লাগে । গুদামঘরে অনেক দাহ্য বস্তু জমা থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের অনুমান । গোডাউনের ভয়াবহ আগুনে পাশের চারটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে।গুডাউনের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে । পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের কাঠের বেঞ্চ,আসবাব ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন এলাকায়বাসী ।পুলিশ ও…
Read More
শিলিগুড়িতে করোনার গ্রাফ নিম্নমুখী

শিলিগুড়িতে করোনার গ্রাফ নিম্নমুখী

সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনে আজও শুনশান শহর শিলিগুড়ি ।আগস্ট মাসের তৃতীয় লকডাউনের ছবি সর্বত্র প্রায় একই ।যদিও পুলিশি টহল ছিল শহরের এয়ার ভিউ,ভেনাস মোড়,পানিট্যাঙ্কি মোড় এর মতো ব্যস্ত মোড়গুলিতে । রাজ্য সরকারের আগাম ঘোষণা অনুযায়ী আজ ও আগামীকাল লকডাউন রয়েছে । Microscopic view of Coronavirus, a pathogen that attacks the respiratory tract. Analysis and test, experimentation. Sars. 3d render সেই নির্দেশিকা মতো সম্পুর্ন লকডাউন শিলিগুড়ি শহরে। অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত কয়েকটি গাড়িই শুধু নজর পড়ল হিলকার্ট রোডে।শহরের প্রধান রাস্তাগুলিতে যানবাহন না চললেও পুলিশ তৈরি ছিল চেকিংয়ে। রাস্তায় বেরোনো প্রতিটি গাড়িকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে পুলিশসূত্রে। পুলিশ কয়েকটি…
Read More
উন্নয়নের চাপে উদ্বোধনের ২৪ঘন্টার মধ্যে ভেঙে পড়ল জলের ট্যাংক

উন্নয়নের চাপে উদ্বোধনের ২৪ঘন্টার মধ্যে ভেঙে পড়ল জলের ট্যাংক

উদ্বোধনের ২৪ঘন্টা যেতে না যেতেই ভেঙে পড়ল নবনির্মিত জলের ট্যাংক ।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া গ্রাম পঞ্চায়েতে।এর ঘটনার প্রতিবাদে বিডিও কে স্মারকলিপি দিয়েছে স্থানীয় গ্রামবাসী । উদ্বোধনের ২৪ঘন্টা পেরোতে না পেরোতেই কিভাবে নতুন জলের ট্যাংক ভেঙে পড়ে তা নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি ব্লকের আধিকারিকরা ।এদিকে স্থানীয় সিপিএম নেতারা কাটমানি নিয়ে অভিযোগ করেছে । এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন সঠিক তদন্তের দাবি তুলে সদর দপ্তরে বিক্ষোভ দেখান গ্রাম পঞ্চায়েতের সিপিএমের নেতা নেত্রীরা । তাঁদের অভিযোগ এলাকায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ২৮টি জলের ট্যাঙ্ক বসানো হচ্ছে ।জলের ট্যাঙ্কের কাজের মান নিয়ে প্রশ্ন তুললেন তারা এবং এই কাজের সঠিক তদন্তের দাবি…
Read More
শান্তিনিকেতনে দেওয়াল ভাঙার প্রতিবাদে শিলিগুড়িতে ধিক্কার মিছিল বিজেপির

শান্তিনিকেতনে দেওয়াল ভাঙার প্রতিবাদে শিলিগুড়িতে ধিক্কার মিছিল বিজেপির

শান্তিনিকতনে দেওয়াল ভাঙার ঘটনার প্রতিবাদে আজ শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করল বিজেপি। গত দুদিন আগে রবীন্দ্রনাথের স্বপ্নের শান্তিনিকেতনে দেওয়াল নির্মাণ ও ভাঙ্গাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আজ শিলিগুড়ি জেলা বিজেপির তরফ থেকে ধিক্কার মিছিল বের করে । বিজেপির এক নেতার কথায় জানা গেছে যে শান্তিনিকেতনে তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনীর হাতে যেভাবে শান্তিনিকেতনে বুলডোজার লাগিয়ে দেওয়াল ভাঙা হলো তাতে রবীন্দ্রনাথের ভাবমূর্তিতে দাগ লেগেছে । এর প্রতিবাদে আজ শিলিগুড়ির হিলকার্ট রোডে ধিক্কার মিছিল করে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা ।বিশ্ববিখ্যাত বিশ্বভারতীতে তৃণমূল আশ্রিত বাহিনীর দেওয়াল ভাঙার তীব্র বিরোধিতা করেছে বিজেপি ।
Read More
ভাঙছে গঙ্গা, আতঙ্কে মালদাবাসী

ভাঙছে গঙ্গা, আতঙ্কে মালদাবাসী

গত দু থেকে তিন দিন ধরে মালদা জেলায় গঙ্গার ভাঙন শুরু হয়েছে । জল বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে গঙ্গা তার ধ্বংসলীলা শুরু করেছে । সেচদপ্তর সতর্ক দৃষ্টি রাখলেও কালিয়াচকের বাঙ্গীটোলা ও বৈষ্ণবনগর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে । গত এক সপ্তাহ ধরে ধীরে ধীরে এই ভাঙন  ব্যাপক আকার ধারণ করেছে। গঙ্গার ধার বরাবর ১৫ থেকে ২০ বিঘা জমি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে । ভাঙ্গনের পাশাপাশি গোটা কালিয়াচক-২ নং ব্লকে বন্যার সম্ভাবনা প্রবল হয়েছে । ফলে গঙ্গার তীরবর্তী বাঙ্গীটোলা অঞ্চলের কয়েক হাজার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে । গ্রামবাসীদের অভিযোগ এক সপ্তাহ ধরে এখানে সেচ দপ্তরের কোনো আধিকারিক বা…
Read More
রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ছাড়া হল গাপ্পি মাছ

রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ছাড়া হল গাপ্পি মাছ

ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় গাপ্পি মাছের পোনা ছাড়া হল । ডেঙ্গু বাহক মশার লার্ভা নাশ করতে এই গাপ্পি মাছ ছাড়া হল বলে জানা গিয়েছে । এর পাশাপাশি ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা নিয়ে আগামীদিনে আরো নানা কর্মসূচি নেওয়া হবে শিকারপুর অঞ্চলের প্রধান জানিয়েছেন । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিকারপুর অঞ্চলের প্রধান রঞ্জিতা রায়, গ্রামীন সম্পদ কর্মী পলাশ রায়, এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা । শিকারপুর অঞ্চলের প্রধান রঞ্জিতা রায় জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধ করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ । পরবর্তীতে আরও সচেতনমূলক নানা কাজ করা হবে বলে জানান গ্রামীণ সম্পদ কর্মী পলাশ রায় ।…
Read More