উত্তরবঙ্গ

গাজলডোবায় ভোরের আলো পরিদর্শনে পর্যটনমন্ত্রী গৌতম দেব

গাজলডোবায় ভোরের আলো পরিদর্শনে পর্যটনমন্ত্রী গৌতম দেব

রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'ভোরের আলো' পরিদর্শনে গেলেন গৌতম দেব। গাজলডোবার ট্যুরিজম হাবের কাজকর্ম তদারকিতেই পর্যটনমন্ত্রীর এই পরিদর্শন বলে জানা গিয়েছে।এদিন গাজলডোবা পরিদর্শনে গিয়ে বৈঠকও করেন সেখানকার বরাদ্দ প্রাপ্ত দপ্তরের সঙ্গে। এর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক, এ ডি এম(এল আর), সদর জলপাইগুড়ির এস ডি ও ,রাজগঞ্জের বিডিও, বাস্তুকার পূর্ত দপ্তর / সেচ দপ্তর / তিস্তা ব্যারেজ , ভূমি দপ্তরের আধিকারিক, বন দপ্তর, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, পর্যটন দপ্তরের আধিকারিক বৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা । গাজলডোবার প্রকল্প গুলির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি । "ভোরের আলো" মেগা ট্যুরিজম হাব -এর সামগ্রিক উন্নয়ন নিয়ে বৈঠক শেষে সংশ্লিষ্ট…
Read More
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা গঙ্গারামপুরে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা গঙ্গারামপুরে

আগামী ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে ।করোনা আবহেও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবছর ভার্চুয়াল সভার মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা । সাথে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।তারই প্রস্তুতি বৈঠক স্বরূপ এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা ছাত্র পরিষদের সভাপতি অতনু রায় , গঙ্গারামপুর টাউন তৃণমূল সভাপতি কৌশিক সাহা ,গঙ্গারামপুর টাউন তৃণমূল সভাপতি অশোক বর্ধন, গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত সহ আরো…
Read More
করোনার মধ্যেও গঙ্গারামপুরে চাহিদা বেড়েছে জাতীয় পতাকার

করোনার মধ্যেও গঙ্গারামপুরে চাহিদা বেড়েছে জাতীয় পতাকার

রাত পোহালে সমগ্র দেশবাসী মেতে উঠবেন স্বাধীনতা দিবস পালনে ।আগামীকাল দেশের ৭৪তম স্বাধীনতা দিবস । দেশের সব মানুষ মাতবে স্বাধীনতা দিবস উদযাপনে ।এবার স্বাধীনতা দিবস মুখে মাস্ক পরে পালিত হবে বলে সূত্রের খবর। তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে বিভিন্ন দোকানে ভারতের জাতীয় পতাকার বিক্রির ব্যাপকভাবে হার বেড়েছে,যা কিনতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই । ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা অবদি বিভিন্ন ধরনের ভারতের জাতীয় পতাকা বিক্রি চলছে বলে জানা গেছে। পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে অনেক ব্যবসায়ীদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়েছিল কিন্তু বর্তমানে লকডাউন কিছুটা ফিকে থাকায় ব্যবসা ভালো হচ্ছে তার পাশাপাশি মুখে হাসি ফুটেছে…
Read More
করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারে দিনের পর দিনের করোনার সংক্রমণ বেড়েই চলেছে । পাঁচমাসে বেশ কয়েকবার লকডাউন করেও কমানো যাচ্ছে না নোভেল করোনাকে । এ বিষয়ে আজ আলোচনায় বসলেন রবীন্দ্রনাথ ঘোষ। জানা গিয়েছে ,কোচবিহারের ডি এম অফিস হলে ক্লাব সদস্যের নিয়ে আলোচনায় বসেন উন্নয়ন মন্ত্রী।এই করোনা মহামারি থেকে রক্ষা পেতে ক্লাবদের এগিয়ে আসতেও পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর।
Read More
মোহনবাগানের ১৩১তম দিবস পালন শিলিগুড়িতে

মোহনবাগানের ১৩১তম দিবস পালন শিলিগুড়িতে

শিলিগুড়িতে পালিত হল মোহনবাগান ক্লাবের ১৩১তম দিবস । শিলিগুড়ির মেরিনার্স ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে । করোনা পরিস্থিতিকে বিবেচনা করে এবং কোভিড বিধিনিষেধ মেনে অনুষ্ঠানটি পালিত হল । অনুষ্ঠানের শুভারম্ভ করেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকারে ।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিল রঞ্জন সরকার, অরূপ মজুমদার, বেদব্রতসহ মেরিনার্স ক্লাবের একাধিক সদস্যবৃন্দ । মোহনবাগান দলের ১০টি কোচিং সেন্টারকে ২০টি করে জার্সিসহ ২টি করে বল তুলে দেওয়া ।
Read More
স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি নজরদারি পুলিশের

স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি নজরদারি পুলিশের

আগামীকাল দেশের ৭৪তম স্বাধীনতা দিবস । দেশের সব মানুষ মাতবে স্বাধীনতা দিবস উদযাপনে।যদিও এবার সেই আমোদে কিছুটা ভাঁটা পড়বে করোনার জন্য।তবুও এই স্বাধীনতা দিবসে শিলিগুড়ি জুড়ে বাড়তি সতর্কতা নিচ্ছে পুলিশ ।শিলিগুড়ি শহরের নানা স্থানে শুরু হয়েছে তল্লাশি।শহরে ঢোকার সমস্ত রাস্তায় গাড়িগুলিতে চলছে নাকা চেকিং, শপিং মল গুলিতেও চলছে চেকিং। নেপাল সীমান্ত থেকে আসা সমস্ত গাড়িকে থামিয়ে চলছে চেকিং । পুলিশ সূত্রে জানা গিয়েছে আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে । নজরদারি বাড়ানো হয়েছে । জাতীয় সড়ক হয়ে শহরে প্রবেশ করা গাড়ি গুলিকে তল্লাশি করা হচ্ছে । কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বাড়তি নজরদারি ও তল্লাশি…
Read More
কলেজ ভর্তির আবেদনে নেওয়া হবে না ফী, ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলেজ ভর্তির আবেদনে নেওয়া হবে না ফী, ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলেজ ,বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের ভর্তির ফর্ম ফিলাপ শুরু হয়ে গিয়েছে । অন্যদিকে করোনা পরিস্থিতিতে টালমাটাল দেশের অর্থনৈতিক অবস্থা । গত ১০ আগস্ট থেকে শুরু হওয়া রাজ্যের সমস্ত সরকার ও সরকার পোষিত কলেজ -বিশ্ববিদ্যালয় গুলি ফর্ম ফিলাপ ও বিভিন্ন তথ্যাদি আপলোড করতে নিতে পারবে না কোনো ফী , এমনটাই জানা গেছে শিক্ষামন্ত্রীর কথায় । রাজ্য সরকার আগেই নির্দেশ দিয়েছিল, কোভিড পরিস্থিতির জন্য এবার অনলাইন ফর্ম ফিলআপ প্রক্রিয়ায় কলেজ বা বিশ্ববিদ্যালয় কোনও রকম অর্থ ছাত্রছাত্রীদের থেকে নিতে পারবে না । কিছু জায়গায় তা হচ্ছে না বলে অভিযোগ আসছিল । বৃহস্পতিবার ভিডিও বার্তা দিয়ে ফের একবার কড়া নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন…
Read More
মার্কেট খুললেও দেখা নেই ক্রেতার !

মার্কেট খুললেও দেখা নেই ক্রেতার !

করোনা এবং লকডাউন বদলে দিয়েছে শিলিগুড়ি মার্কেটের চেহারা । দীর্ঘদিন লকডাউন থাকার পর মার্কেট খুললেও ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না । মার্কেটের একাধিক হোটেল বন্ধ হয়ে গিয়েছে । রেডিমেড পোশাক বা শাড়ির দোকানগুলিও ফাঁকা । প্রতিদিন রুটিন করে দোকান খুলছেন ব্যবসায়ীরা, কিন্তু দেখা নেই ক্রেতাদের । বাজারে এই দশায় ব্যবসায়ীদের মাথায় হাত । আরো এমনটাই চলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ মহল। করোনার আগের দিনগুলিতে এই মার্কেটেই ভিড় জমাতেন নেপাল, ভুটান থেকে বহু ক্রেতা। আজ আর দেখা নেই তাঁদের। তাছাড়া পাহাড় থেকেও নেমে আসতেন বহু লোক। এমনকি সিকিমের একটা বড় অংশ কেনাকাটার উদ্দেশ্যেই ভিড় জমাতেন বিধান মার্কেটে। এখন আর পাহাড় থেকে নেমে…
Read More
খাদ্যপ্রক্রিয়াকরণে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ

খাদ্যপ্রক্রিয়াকরণে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ

বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষজন বাইরের খাবার কিনতে এবং খেতে অনেকটা সচেতন । বিশেষ করে জ্যাম, জেলি,ঠান্ডা পানীয়ের মতো খাবার কেনার আগে ভাবছে বারবার । প্যাকেটজাত খাবারের চাহিদা বাড়ছে সেই তুলনায়। কিন্তু প্যাকেটজাত খাবারে মেশানো রাসায়নিক ক্ষতি করছে মানব শরীরে। এই প্যাকেটজাত খাবারকে কিভাবে আরো উন্নত করা যায় এবং এই প্যাকেটজাত খাবার মানব দেহে ক্ষতি না করে তার নতুন দিশা দেখাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ। বিভাগের বিভাগীয় প্রধান মহেন্দ্রনাথ রায় জানিয়েছেন যে খাদ্য প্ৰক্রিয়াকরনে এই সাফল্য উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নিয়ে যাবে । তারা খুব শীঘ্রই উত্তরবঙ্গের শিল্পপতিদের দিয়ে একটি কর্মশালা আয়োজন করবে যাতে খাদ্য প্রক্রিয়াকরনে এই নতুন পদ্ধতিতে উত্তরবঙ্গের শিল্প লাভবান…
Read More
লোনের টাকা শোধ করতে চাপ কোম্পানির, আত্মঘাতী যুবক

লোনের টাকা শোধ করতে চাপ কোম্পানির, আত্মঘাতী যুবক

লোনের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সালুগারায় । জানা গিয়েছে লকডাউনের আগে এক মাইক্রোফিনান্স কোম্পানির কাছ থেকে প্রায় ত্রিশ হাজার টাকা লোন নেন বিকি প্রসাদ কানু নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি চায়ের দোকান করত ফুটপাথে । লোনের টাকার অনেকটা পরিশোধও করে ওই ব্যক্তি। তার পর মার্চ থেকে লকডাউন শুরু হওয়ায় কর্মহীন হয়ে পড়ে বিকি প্রসাদ । ফলে লোনের টাকা দিতে পারছিল না সে ।এদিকে টাকা পরিশোধ করতে মানসিক চাপ দিতে থাকে লোন কোম্পানি । অবশেষে মানসিক চাপে বিপর্যস্ত তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ । পরিবার সূত্রে জানা গিয়েছে কানু ও তার পরিবারকে…
Read More
জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক গৌতম দেবের

জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক গৌতম দেবের

উত্তরবঙ্গে জাতীয় সড়কের কাজ কতদূর তা জানতে নবান্নের নির্দেশে আজ NHAI কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । করোনা আবহে জাতীয় সড়ক নির্মাণের গতিতে কিছুটা শ্লথ এসেছে । অনেক জায়গায় কাজ শেষ মুহূর্তে, কোথাও কিছু সমস্যার জন্য রাস্তার কাজ আটকে রয়েছে ।সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে আজকের এই বৈঠক। গৌতম দেব মৈনাক টুরিস্ট লজে নিজের অফিসে এই বৈঠক করেন । বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে । গৌতম দেব জানান,ইসলামপুরের ১০কিমি রাস্তার জমিজট মিটে গিয়েছে ।আগামী নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ ইসলামপুরের রাস্তার কাজ সম্পুর্ন হয়ে যাবে বলে আশাবাদী তিনি ।আলিপুরদুয়ার ১ এর রাস্তার জমিজট ও সমস্যা নিয়েও প্রাথমিক কথা…
Read More
৫০০ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মন্ত্রী রবি ঘোষ

৫০০ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মন্ত্রী রবি ঘোষ

করোনার আবহে দেশের অর্থনীতি তলানিতে। গ্রাম বাংলার জনজীবন বিপর্যস্ত । লকডাউনের এই আর্থিক দৈন্যে কাজ হারিয়েছেন বহু মানুষ । এরকম পরিস্থিতিতে আজ কর্মহীন মানুষদেরকে প্রয়োজনীয় নিত্য সামগ্রী তুলে দেন মন্ত্রী রবি ঘোষ। জানা গিয়েছে কোচবিহারের নাটাবাড়ির ভুচুংমারিতে প্রায় ৫০০ মানুষকে অত্যাবশ্যকীয় সামগ্রী তুলে দেন। মন্ত্রী রবি ঘোষ জানান যে, করোনা আর লকডাউনে অনেক মানুষ কর্মহীন । তাদের হাতে কিছু প্ৰয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল।করোনার আবহে অর্থনীতির চূড়ান্ত বেসামাল অবস্থায় অত্যন্ত বিপদে সাধারণ মানুষ। নাটাবাড়ির ভুচুংমারীতে ৫০০ মানুষের হাতে তুলে দেওয়া হলো অত্যাবশ্যক ত্রাণ সামগ্রী।
Read More
বর্ষায় রাস্তা সংস্কার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবি ঘোষ

বর্ষায় রাস্তা সংস্কার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবি ঘোষ

বর্ষায় ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত করে দিলেন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জ ব্লকের হেরিটেজ রোড থেকে ঘাটপার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল ছিল।বর্ষায় আরো অবস্থা খারাপ হয় ।এর ফলে তুফানগঞ্জ এলাকার মানুষ পথে চলতে সমস্যা হচ্ছিল এই বর্ষায় । স্থানীয় মানুষরা তাদের সমস্যার কথা তুলে ধরে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে । সেই দাবি মেনে আজ রবি ঘোষ প্রায় এক কিলোমিটার রাস্তার ফিতা কেটে রাস্তার কাজের সূচনা করেন । উন্নয়নমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা আজ তুফানগঞ্জ ১নং ব্লকের নাটাবাড়ি বিধান সভা কেন্দ্রে প্রায় ১ কিলোমিটার রাস্তা হেরিটেজ রোড থেকে ঘাটপার পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল থাকায়…
Read More
গ্লেনমার্ক নিয়ে এল ফেবিফ্লু-৪০০মিগ্রা

গ্লেনমার্ক নিয়ে এল ফেবিফ্লু-৪০০মিগ্রা

 গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস জানিয়েছে তারা ওরাল অ্যান্টিভাইরাল ফেবিফ্লু’র ৪০০মিগ্রা ভার্সন আনতে চলেছে। এটি মৃদু থেকে মাঝারি ধরণের উপসর্গ-যুক্ত কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে খুবই কার্যকর হবে।  আরও বেশি শক্তিশালী হওয়ায় এই ঔষধ রোগীদের প্রতিদিন আরও কম সংখ্যায় সেবন করতে হবে। এর আগে রোগীদের ২০০মিগ্রা’র ফেবিফ্লু গ্রহণ করতে হত প্রথম দিনে ১৮টি, এবং তারপর ১৪ দিন ধরে প্রতিদিন ৮টি করে। নতুন ৪০০মিগ্রা ফেবিফ্লু প্রথম দিন খেতে হবে ৯টি, তারপর দ্বিতীয় দিন থেকে দিনে ২টি করে দুইবার কোর্স শেষ হওয়া পর্যন্ত। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড হেড, ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট, গ্লোবাল স্পেশালটি/ব্র্যান্ডেড পোর্টফোলিয়ো, ড. মণিকা ট্যান্ডন জানান, কোভিড-১৯ রোগীদের জন্য তারাই ভারতে প্রথম এই ঔষধ লঞ্চ্‌…
Read More