উত্তরবঙ্গ

জাতীয় যুব দিবসে শোভাযাত্রা ও স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ শিক্ষার্থীরা

জাতীয় যুব দিবসে শোভাযাত্রা ও স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ শিক্ষার্থীরা

গোটা বাংলার পাশাপাশি শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং এর পক্ষ থেকে স্বামী বিবেকানন্দর ১৬৩তম জন্মবার্ষিকী পালন করা হয়। সোমবার সকালে ইনস্টিটিউটে হাজির হন প্রতিটি শিক্ষার্থী সহ কর্মীরা। তারা ইনস্টিটিউটে স্বামীর ছবি লাগিয়ে প্রদীপ প্রজ্বলন করে। পরে স্বামীজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শেষে জাতীয় যুব দিবস উপলক্ষে ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সেই শোভাযাত্রায় দেশাত্মবোধক গান করতে করতে পা মেলান শিক্ষার্থীরা। এই শোভাযাত্রা উত্তরকন্যা পর্যন্ত গিয়ে আবার ইন্সটিটিউটে ফিরে আসে। ইন্সটিটিউটের অধ্যক্ষ সুকান্ত মন্ডল শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে স্বামীজি সম্পর্কে আলোকপাত করেন।
Read More
শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে ট্রাফিক গার্ডের তরফে সচেতনতা শিবির

শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে ট্রাফিক গার্ডের তরফে সচেতনতা শিবির

শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে ট্রাফিক সচেতনতা শিবিরের আয়োজন।পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল এদিনের শিবিরের মূল উদ্দেশ্য। শনিবার এই শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ট্রাফিক বিভাগের এসিপি অনির্বাণ মজুমদার সহ পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের একাধিক পুলিশ আধিকারিক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এদিনের শিবিরে নানান পদক্ষেপের কথা বলা হয়। পদক্ষেপগুলির মধ্যে রয়েছে ট্রাফিক সিগন্যাল, রাস্তা পারাপারের নিয়ম, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব, ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা। ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যত প্রজন্মকে ছোটবেলা থেকেই সচেতন করে তুলতে পারলে ভবিষ্যতে দেশ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে।…
Read More
রানওয়ে সম্প্রসারণে অচলাবস্থা! বিমানবন্দর পরিদর্শনে শমীক ভট্টাচার্য

রানওয়ে সম্প্রসারণে অচলাবস্থা! বিমানবন্দর পরিদর্শনে শমীক ভট্টাচার্য

পরিকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রশাসনিক জটিলতায় কোচবিহার বিমানবন্দরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। নয় আসনের ছোট বিমান চালিয়ে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় সংশ্লিষ্ট বিমান সংস্থা আর এই রুটে পরিষেবা চালাতে আগ্রহী নয়। ফলে চলতি চুক্তির মেয়াদ শেষ হলেই, আগামী ৩১ জানুয়ারি থেকে কোচবিহার থেকে উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য মাত্র ১,০৬৯ মিটার। এই দৈর্ঘ্যে ছোট বিমান চলাচল সম্ভব হলেও মাঝারি বা বড় আসনের বিমান ওঠানামা করতে পারে না। যাত্রী সংখ্যা বাড়ানো ও নিয়মিত পরিষেবা চালু রাখতে রানওয়ে সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্যেই লাগোয়া মরা তোর্সা নদীর উপর বক্স…
Read More
সীমান্ত এলাকার যোগাযোগে নতুন দিশা, পথশ্রী প্রকল্পে নতুন রাস্তার সূচনা

সীমান্ত এলাকার যোগাযোগে নতুন দিশা, পথশ্রী প্রকল্পে নতুন রাস্তার সূচনা

সীমান্ত এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের রাস্তাশ্রী - পথশ্রী প্রকল্পের আওতায় বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হল। গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপোড়া এলাকা থেকে কুমারগ্রাম সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণ কাজের সূচনা করেন জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর। জানা গিয়েছে, এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা।  পশ্চিমবঙ্গ কৃষি শিল্প নিগমের সহযোগিতায় রাস্তা নির্মাণের কাজ করা হচ্ছে বলে জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে বর্ষাকালে কাদা ও জল জমে…
Read More
কোচবিহারে প্রাতঃভ্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

কোচবিহারে প্রাতঃভ্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

শনিবার সকালে কোচবিহারে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। কোচবিহারের সাগর দীঘির পার এলাকায় তিনি সকালবেলা হাঁটাহাঁটি করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব ও দলীয় কর্মীরা। উল্লেখ্য, গতকাল কোচবিহারে একটি রাজনৈতিক সভায় যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। সভা শেষে তিনি কোচবিহারেই রাত্রিযাপন করেন। শনিবার সকালে সাগর দীঘির চারপাশ ঘুরে প্রাতঃভ্রমণ করেন তিনি। প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।
Read More
চাল চুরির তদন্ত করতে গিয়ে উদ্ধার হল ট্রাক ভর্তি ডাল,গ্রেফতার দুই

চাল চুরির তদন্ত করতে গিয়ে উদ্ধার হল ট্রাক ভর্তি ডাল,গ্রেফতার দুই

গত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শিলিগুড়ি সন্তোষীনগরের এক ব্যবসায়ী ট্রাক বোঝাই  চাল চুরি সংক্রান্ত মামলা রুজু করে এনজেপি থানায়।এরপরেই সেই চুরির তদন্ত নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এই সূত্র ধরে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় সেই গাড়ি চালক আব্দুল্লাহ মল্লিককে। তার জবানবন্দীর সূত্র ধরে গত বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ি টোল প্লাজার সামনে থেকে আটক করা হয় একটি  মুসুর ডাল বোঝাই WB-45 5296 নম্বরের চৌদ্দ চাকার ট্রাক। ট্রাকে থাকা গাড়ির মালিক তথা চালক মুর্শিদাবাদ জেলা নিবাসী  আলীম শেখকে গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসবাদে ধৃতরা পুলিশকে জানায় যে,তারা দির্ঘদিন ধরেই ওই  ট্রাকের রঙ বদল করে বিভিন্ন জায়গা থেকে সামগ্রী…
Read More
‘স্টল-কেলাঙ্কারি’ নিয়ে কার্যত কোনঠাসা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

‘স্টল-কেলাঙ্কারি’ নিয়ে কার্যত কোনঠাসা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

সকলের অজান্তেই বিলি হয়ে গেল কোচবিহার পুরসভার ভবানীগঞ্জ বাজারের তিনটি সরকারি স্টল। সেই স্টলগুলির একটি পেয়েছেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার চন্দনা মহন্তর স্বামী দীপক মহন্ত। আরেকটি পেয়েছেন তৃণমূল কাউন্সিলার উজ্জ্বল তরের স্ত্রী দীপালি তর। তিন নম্বর স্টলটি পেয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের রূপা দাস মজুমদার। রাজ্য পুর দপ্তরে স্টল বিলি নিয়ে একটি লিখিত অভিযোগ জমা করা হয়েছে। সেখানে বলা হয়েছে রূপা ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অভিজিৎ মজুমদারের ভাইয়ের স্ত্রী। যদিও রূপা তাঁর ভাইয়ের স্ত্রী নন বলেই জানিয়েছেন অভিজিৎ। স্টল নিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে বড়সড়ো দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী নেতৃত্বরা। অভিযোগ, পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একক সিদ্ধান্তেই…
Read More
জন্মদিনে মানবিক উদ্যোগ, ফারাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আনন্দ ভাগ সোনামণি রায়ের

জন্মদিনে মানবিক উদ্যোগ, ফারাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আনন্দ ভাগ সোনামণি রায়ের

মানবিকতার পরিচয় দিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের সভাপতি সোনামণি রায়। নিজের জন্মদিন উপলক্ষে তিনি রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফারাবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীর পাশে দাঁড়ালেন। এদিন পড়ুয়াদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের নিয়ে জন্মদিন উদ্‌যাপন করা হয় এবং দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়। স্কুল চত্বরে উৎসবের আবহে আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের প্রয়োজনীয় খেলার সামগ্রী পেয়ে উপকৃত হয়েছে পড়ুয়ারা। এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও। সংশ্লিষ্ট মহলের মতে, এই ধরনের সামাজিক উদ্যোগ শিশুদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়ক।
Read More
বেতন বকেয়ায় বি*পর্যস্ত পলিটেকনিক

বেতন বকেয়ায় বি*পর্যস্ত পলিটেকনিক

দুই থেকে তিন মাস ধরে বেতন না পেয়ে চরম দুর্দশার মুখে শিলিগুড়ি পলিটেকনিক কলেজের অস্থায়ী কর্মীরা। সাফাই কর্মী, ইলেকট্রিশিয়ান সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত এই কর্মীদের বকেয়া বেতন নিয়ে দীর্ঘদিন ধরে কোনও সুরাহা না হওয়ায় শুক্রবার ধৈর্যের বাঁধ ভাঙে। প্রতিবাদের নজিরবিহীন পদক্ষেপ হিসেবে অস্থায়ী কর্মীরা কলেজের সমস্ত চাবি প্রিন্সিপাল ইন চার্জের হাতে তুলে দিয়ে ধর্নায় বসেন। ফলে কলেজের স্বাভাবিক কাজকর্ম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় কর্তৃপক্ষ সরাসরি কোনও সিদ্ধান্ত নিতে পারছে না। তবে কর্মীদের দাবি, বারবার আবেদন জানিয়েও বকেয়া বেতন মেলেনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। রাজ্য সরকারের…
Read More
রেল যাত্রীদের জন্য খুশির খবর, জলপাইগুড়ি জেলার একাধিক স্টেশনে নতুন স্টপেজের ঘোষণা

রেল যাত্রীদের জন্য খুশির খবর, জলপাইগুড়ি জেলার একাধিক স্টেশনে নতুন স্টপেজের ঘোষণা

রেলযাত্রীদের জন্য বড় সুখবর, জলপাইগুড়ি জেলার একাধিক স্টেশনে নতুন ট্রেন স্টপেজের ঘোষণা বছরের শুরুতেই। দীর্ঘদিনের দাবি পূরণে অবশেষে স্বস্তির খবর পেলেন জলপাইগুড়ি জেলার রেলযাত্রীরা। খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠি লিখে এই সুখবর সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে জানিয়েছেন। রেলের ঘোষণায় জানানো হয়েছে, নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি–বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও এক্সপ্রেস, এই দুটি ট্রেন এবার রানিনগর স্টেশনে দাঁড়াবে। ফলে রানিনগর ও আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। এছাড়াও নিউ জলপাইগুড়ি–আলিপুরদুয়ার রুটের আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস ট্রেনটি এবার বানারহাট, নাগরাকাটা ও গুলমা স্টেশনে স্টপেজ পাবে। পর্যটন ও স্থানীয় যাত্রীদের জন্য এই সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।রেল সূত্রে…
Read More
ঠান্ডায় কাপছে গোটা বাংলা

ঠান্ডায় কাপছে গোটা বাংলা

জলপাইগুড়ির পারদ ৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। কনকনে ঠান্ডা উত্তরবঙ্গের তিস্তা পাড়ের এই জেলায়। কুয়াশায় ঘেরা চারদিক। ঠান্ডার কারণে শহরের ঘুম ভাঙছে অনেক দেরিতে। রাস্তায় লোকজনের আনাগোনা কম। দোকানপাট দেরিতে খুলছে। সকালের প্রাইমারি স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে। প্রচণ্ড ঠান্ডায় জবুথবু অবস্থা জেলাবাসীর। রাস্তার ধারে আগুন পোহানোর দৃশ্য দেখা যাচ্ছে। চায়ের দোকানে বাড়ছে ভিড়। দার্জিলিংয়ের তাপমাত্রাও শূন্যের কাছাকাছি। সিকিমে তুষারপাত চলছে। পাহাড়ে বরফের হওয়া নেমে আসছে ডুয়ার্সে। ঠান্ডায় কাহিল বয়স্করা। এই শীতের মধ্যেও বহু মানুষকে এস আই আর শুনানির জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে সকাল থেকে। অনেকে কোলের শিশুকে নিয়ে হাজির হচ্ছেন শুনানিতে। গায়ে কম্বল জড়িয়ে শুনানিতে আসতে দেখা যাচ্ছে…
Read More
অনুষ্ঠানে গিয়ে আচমকাই অসুস্থ করিমুল হক

অনুষ্ঠানে গিয়ে আচমকাই অসুস্থ করিমুল হক

জলপাইগুড়িতে একটি বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় সন্ধ্যা নাগাদ তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।করিমুল হকের বড় ছেলে আহসানুল হক জানান, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর হৃদ্‌যন্ত্র সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামীকাল শুক্রবার সকালেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু…
Read More
দিক ভুলে লোকালয়ে গন্ডার, আতঙ্কে স্থানীয়রা

দিক ভুলে লোকালয়ে গন্ডার, আতঙ্কে স্থানীয়রা

শীতের রাত, ঘন কুয়াশার দাপট, আর এরই মাঝে ঘটলো বিপত্তি।জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ল একটি গন্ডার।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে গন্ডারটি ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা লাগাতার দাপিয়ে বেড়ায় গন্ডার টি। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শিসামারা নদীর ওপারেই জলদাপাড়া বনাঞ্চল। সাধারণত এই এলাকায় হাতি বা বাইসনের দেখা মিললেও, গন্ডার সচরাচর ঢুকে পড়ে না। জঙ্গল থেকে বেরিয়ে গন্ডারটি প্রথমে এলাকার জহিরুল হক নামে এক ব্যক্তির একটি গোরুকে আক্রমণ করে। এরপর একটি বাড়ির সামনে রাখা মোটরবাইকেও ধাক্কা মারে গন্ডারটি। গ্রাম ঘুরে শেষমেশ নতুনপাড়া বাজারে পৌঁছে যায়…
Read More
শিলিগুড়ি মহাকুমায় মতিয়া নদীতে ডুবে মৃ*ত্যু কিশোরের

শিলিগুড়ি মহাকুমায় মতিয়া নদীতে ডুবে মৃ*ত্যু কিশোরের

শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভীমবার এলাকায় বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনা। মতিয়া নদীতে জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া। মৃত কিশোরের নাম জিৎ সরকার (১৭)। সে দার্জিলিং জেলার ভীমবার ঘোষপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন ওই কিশোর নদীর ধারে গিয়েছিল। আচমকাই অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে জলে ডুবে যায় সে। বিষয়টি নজরে পড়তেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার কাজে নামেন ও কিশোরকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ…
Read More