উত্তরবঙ্গ

কোচবিহার পুরসভার ৭২ জাল সার্টিফিকেট নিয়ে ‘SIR’ সিনড্রোম

কোচবিহার পুরসভার ৭২ জাল সার্টিফিকেট নিয়ে ‘SIR’ সিনড্রোম

কোচবিহার পৌরসভায় ভোটার তালিকার নিবিড় সংশোধনের (সার) কাজের সময় ৭২টি জাল জন্ম শংসাপত্র ধরা পড়েছে। এই সার্টিফিকেটগুলো ২০০২ থেকে ২০১৭ সালের বিভিন্ন সময়ে তৈরি হয়েছে। এগুলোতে পৌর উপপ্রধান আমিনা আহমেদ এবং একজন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। পৌরসভার কর্মীরা জানিয়েছেন, এই সার্টিফিকেটগুলোর রেজিস্ট্রেশন নম্বর আসল রেকর্ডের সাথে মিলছে না। পৌর উপপ্রধান আমিনা আহমেদ বলেন, কর্মীরা তার স্বাক্ষর চিনতে পারায় জালিয়াতি ধরা পড়ে। এই ঘটনার পেছনে একটি দালাল চক্র সক্রিয় বলে সন্দেহ করা হচ্ছে, যারা গ্রামের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজ করছে। এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে এই ঘটনার জন্য পৌরসভাকে দায়ী…
Read More
হিলকার্ট রোডের সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরো চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

হিলকার্ট রোডের সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরো চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

শিলিগুড়ির বিধান জুয়েলারি নামে হিলকার্ট রোডের সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরো চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকে বিহারের বাসিন্দা। বিহারের বৈশালী জেলার বিদুপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এদের। বিধানস নামে ঐ জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনার পর ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হয়েছিল ২ দুষ্কৃতি। এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছিল আরো ৬ দুষ্কৃতিকে। এবার আবার পুলিশের জালে চার দুষ্কৃতী উদ্ধার ৫৫ গ্রাম সোনা। সূত্রের খবর বিধানস নামে ওই জুয়েলারি থেকে দশ কোটি টাকারও বেশি সোনা এবং হীরে ও platinum এর গহনা লুট হয়েছিল। ওই ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা ১২…
Read More
চাবাগানে খাঁচায় বন্দি চিতাবাঘ

চাবাগানে খাঁচায় বন্দি চিতাবাঘ

চা বাগানে খাঁচায় বন্দি চিতাবাঘ, নাগরাকাটার জলঢাকা আল্টাডাঙ্গা চাবাগানে খাঁচা পাতার মাত্র তিন ঘণ্টার মধ্যেই ধরা পড়ল এক চিতাবাঘ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাবাগানের পাশের খুদিরডাঙ্গা গ্রামে গত এক সপ্তাহ ধরে চিতাবাঘ আতঙ্ক ছড়িয়েছিল। ওই গ্রাম থেকে ইতিমধ্যেই কয়েকটি ছাগল তুলে নিয়ে খেয়ে ফেলেছিল চিতাবাঘটি। তাতেই আতঙ্কিত হয়ে পড়ে চা শ্রমিকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শিমুলবাড়ি সেকশনে ছাগলকে টোপ হিসেবে রেখে খাঁচা পেতে দেওয়া হয়। রাত ন’টা নাগাদ ছাগল শিকার করতে এসে খাঁচায় বন্দি হয়ে পড়ে চিতাবাঘটি। এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে নিয়ে যায় ওই চিতাবাঘকে।
Read More
মায়ের আগমনের আনন্দে প্রতিমা গড়ার ব্যস্ততা তুঙ্গে

মায়ের আগমনের আনন্দে প্রতিমা গড়ার ব্যস্ততা তুঙ্গে

আর মাত্র ১৬ দিন পরেই মায়ের আগমন। শহরের মতোই এখন ব্যস্ততার আঁচ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলাতেও। রাজগঞ্জের ফাটাপুকুরে ঢুকতেই চোখে পড়ে – বাঁশ, খড়, মাটি আর তুলির গন্ধে ভরে উঠেছে চারদিক। প্রতিমাশিল্পীদের হাতের ছোঁয়ায় যেন ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন দেবী দুর্গা। পাশাপাশি একই চিত্র শিলিগুড়ির কুমারটুলি সহ পালপাড়ার মৃৎ শিল্পীদের ব্যস্ততা। কারিগরদের কথায়, "বছরের অন্য সময়টা তেমন কাজ থাকে না। কিন্তু দুর্গোৎসব এলেই দিন ফিরতে শুরু করে। এবছর প্রায় ৩০টি প্রতিমার বরাদ পেয়েছি অনেকেই। এগুলো রাজগঞ্জ ছাড়াও বেলাকোবা, আমবাড়ি, জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুজো মণ্ডপে যাবে।" তবে আনন্দের পাশাপাশি রয়েছে একরাশ চিন্তাও। প্রতিমাশিল্পীদের আক্ষেপ – মাটি, খড়, রং, বাঁশ সহ সবকিছুর দাম…
Read More
উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী, নেপালের পরিস্থিতি ও পুজো প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ

উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী, নেপালের পরিস্থিতি ও পুজো প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ

দু’দিনের উত্তরবঙ্গ সফর শেষে বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যা থেকে বেরোনোর সময় আকাশ ছিল মেঘলা। মুহূর্তের মধ্যেই শিলিগুড়িতে নামল প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় করেই মুখ্যমন্ত্রী পৌঁছন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, “সব সুস্থ থাক, ভালো থাক। প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে সাবধানে থাকতে হবে বার্তা দেন তিনি। পাশাপাশি সম্প্রতি উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির কারণে বিপাকে পড়েছে পুজো উদ্যোক্তারা, বৃষ্টির কারণে এখনো অসমাপ্ত পুজো প্যান্ডেল সে নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী” উত্তরবঙ্গ সফরকালে সরকারি একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র নেপালের অশান্তি পরিস্থিতি নিয়ে…
Read More
পথেই শেষ হল স্বপ্ন! মালদায় সড়ক দুর্ঘটনায় ২ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

পথেই শেষ হল স্বপ্ন! মালদায় সড়ক দুর্ঘটনায় ২ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

মালদায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময়ে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম তন্ময় প্রামাণিক এবং মোহাম্মদ রেহান, দুজনেই সামসী এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। পুলিশ সূত্রে জানা গেছে, রতুয়া-সামসী রাজ্য সড়কে সামসী মতিগঞ্জে উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বন্ধু তাদের উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা দিতে বাইকে করে রতুয়া হাই স্কুলে যাচ্ছিল। পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে সামসী ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার…
Read More
অশান্ত নেপাল, সীমান্তে কড়া নজরদারি

অশান্ত নেপাল, সীমান্তে কড়া নজরদারি

নেপালে ফের অশান্ত পরিস্থিতি। সীমান্ত সংলগ্ন এলাকায় থমথমে পরিবেশ। খবর মিলেছে, নেপালের বিভিন্ন অঞ্চলে ফের ছড়িয়ে পড়েছে আগুন। সীমান্তবর্তী ভারতীয় এলাকা থেকেও দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। পরিস্থিতি সামাল দিতে ইন্দো-নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। এদিন সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন উত্তরবঙ্গের এডিজি অজয় নন্দ। সঙ্গে ছিলেন সীমান্তরক্ষী বাহিনী এসএসবি-র ডিআইজি। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। এডিজি অজয় নন্দ জানান, “নেপালের পরিস্থিতি নিয়ে আমরা সম্পূর্ণ সজাগ। সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সন্দেহজনক যাতায়াতের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।” সীমান্তবর্তী গ্রামগুলিতেও বাড়ানো হয়েছে টহলদারি। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ…
Read More
২৪ ঘণ্টার মধ্যে টোটো চুরি উদ্ধারে সাফল্য, দুই চোর ধরা পড়ল শিলিগুড়িতে

২৪ ঘণ্টার মধ্যে টোটো চুরি উদ্ধারে সাফল্য, দুই চোর ধরা পড়ল শিলিগুড়িতে

চুরি হওয়া টোটো উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে দুই চোরকে। ধৃতদের নাম মাহফুজ আলম ও কবীর আলম। দুজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জলেশ্বরীর বাসিন্দা সুন্দরম ঠাকুর। অভিযোগে তিনি জানান, অরবিন্দপল্লির সমর বিড়ি ফ্যাক্টরির সামনে টোটো রেখে তিনি দিদির বাড়িতে যান। সেখান থেকেই অল্প সময়ের মধ্যেই টোটোটি চুরি হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম টিম। গোপন সূত্রে খবর পেয়ে রাত প্রায় ১২টা নাগাদ বর্ধমান রোডে সন্দেহজনকভাবে ওই টোটো আটকায় পুলিশ। বৈধ কাগজপত্র চাইতেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। সেই…
Read More
টাঙ্গন বাঁচাতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতীকী কর্মসূচি

টাঙ্গন বাঁচাতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতীকী কর্মসূচি

টাঙ্গন নদী রক্ষার দাবিতে বুধবার এক অভিনব কর্মসূচির আয়োজন করা হলো। বনিয়াদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষার্থীরা পিডব্লুডি বাংলো পাড়ায় জমায়েত হয়ে হাতে থাকা কাগজের নৌকা টাঙ্গনের জলে ভাসিয়ে দেন। এই প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও টাঙ্গনকে বাঁচানোর দাবি তোলা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছরই নদীর জলধারা শুকিয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে নদী প্রায় শূন্য হয়ে পড়ে, এমনকি বর্ষাকালেও পর্যাপ্ত জল থাকে না। এর ফলে মাছ ধরা বন্ধ হয়ে গিয়েছে, বহু মানুষ বাধ্য হচ্ছেন জীবিকা পরিবর্তন করতে। একসময় নৌযান চলাচলের জন্য পরিচিত টাঙ্গন আজ বিলুপ্তির পথে। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই শুরু হয়েছে ‘টাঙ্গন…
Read More
নেপালে রাজনৈতিক অস্থিরতা চরমে, সীমান্তে জারি সতর্কতা

নেপালে রাজনৈতিক অস্থিরতা চরমে, সীমান্তে জারি সতর্কতা

প্রতিবেশী নেপালে রাজনৈতিক অস্থিরতা ও প্রবল বিক্ষোভের জেরে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা দার্জিলিঙে পানিট্যাংকিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি নেপালে ফেসবুক, এক্স, ইউটিউব-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই প্রবল উত্তেজনা ছড়িয়েছে। ক্রমবর্ধমান বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি চরমে গিয়ে পৌঁছেছে, এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবনেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই প্রেক্ষাপটে ভারত-নেপাল সীমান্তে কড়া নজরদারি চালু হয়েছে। বহু পণ্যবাহী ট্রাক সীমান্তেই দাঁড়িয়ে আছে, চলছে নাকা তল্লাশি। সীমান্ত সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবাতেও প্রভাব পড়েছে। অশান্তির জেরে নেপালে আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিকও। বিদেশি পর্যটকদের জন্য নেপাল ট্যুরিজম বোর্ডের বিশেষ সতর্কবার্তা— বাড়ির বাইরে…
Read More
বন্ধ বেতন, রাজবংশী শিক্ষকদের মাথায় হাত

বন্ধ বেতন, রাজবংশী শিক্ষকদের মাথায় হাত

দক্ষিণ দিনাজপুর জেলার রাজবংশী ভাষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বেতন গত দু'মাস ধরে বন্ধ রয়েছে। পুজোর মুখে এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। জেলায় মোট ১২টি রাজবংশী প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে ৪৩ জন প্যারাটিচার কাজ করেন। তাঁরা মাসে ১০ হাজার টাকা বেতন পান। একজন শিক্ষক শুভরায় বলেন, "উত্তরবঙ্গের অন্য জেলায় এমন সমস্যা নেই, কেবল আমাদের এখানেই হচ্ছে। পুজোর আগে বেতন না পেলে আমরা বড় সমস্যায় পড়ব।" দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ বর্মন জানিয়েছেন, মঙ্গলবার থেকে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবেন। জেলা প্রশাসন জানিয়েছে, বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষকদের নাম নথিভুক্তকরণে কিছু জটিলতা তৈরি হওয়ায় এই সমস্যা হয়েছে।…
Read More
উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জলপাইগুড়িতে চলছে জোর প্রস্তুতি

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জলপাইগুড়িতে চলছে জোর প্রস্তুতি

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জলপাইগুড়িতে জোর প্রস্তুতি লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীর সকলকে ঘিরে প্রশাসনের জোর তৎপরতা। জলপাইগুড়ি পৌরসভা, বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্য দপ্তরে আধিকারিক ও কর্মীদের ব্যস্ততা লক্ষ্য করা যায়।  আগামীকাল অর্থাৎ বুধবার সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান রয়েছে জলপাইগুড়িতে। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই বেশ কিছু ডিস্ট্রিবিউশন কর্মসূচি রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। এদিকে জলপাইগুড়ি শহর  এবং সংলগ্ন এলাকা রাস্তার দুধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ কন্যাশ্রী ( আমি "কন্যাশ্রী" কন্যা ভবিষ্যতের অনন্যা)  লক্ষীর ভান্ডার, পাড়ায় সমাধান, সবুজ সাথী সহ  সরকারি বিভিন্ন প্রকল্পের ফ্লেক্স-ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। এরই মাঝে জলপাইগুড়ি…
Read More
স্কুলে পানীয় জল প্রকল্পের সূচনা কোচবিহারের ঘুঘুমারিতে

স্কুলে পানীয় জল প্রকল্পের সূচনা কোচবিহারের ঘুঘুমারিতে

ঘুঘুমারী হাই স্কুলে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য একটি নতুন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা হল শনিবার। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ এবং তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজন। বিদ্যালয়ে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা গড়ে তোলার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা থাকায় এই প্রকল্পের সূচনা সকলের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ আরও উন্নত হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যায়ক্রমে জেলার অন্যান্য বিদ্যালয়েও এই…
Read More
শিলিগুড়িতে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা, সুইসাইড নোটে লেখা “আমি পড়াশোনায় ভালো নই”

শিলিগুড়িতে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা, সুইসাইড নোটে লেখা “আমি পড়াশোনায় ভালো নই”

শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃশহরজুড়ে শোকের ছায়া ফেলেছে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা। শুক্রবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত মাটিগাড়া থানার কদমতলায় ১৫ বছরের এক নবম শ্রেণীর ছাত্রী বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। মৃত ছাত্রীর নাম শারল্লা ঠকচম। সে কদমতলা বিএসএফ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল। জানা গেছে, তার মা বিএসএফে কর্মরত। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কদমতলা বিএসএফ ক্যাম্পের সামনে অবস্থিত একটি আটতলা আবাসনের ছাদ থেকে ঝাঁপ দেন শারল্লা। কিছুক্ষণ পরেই ছাদের কাছ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট, যেখানে লেখা ছিল—“আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি পড়াশোনায় ভালো নই।” নোটটির উপর একটি ঘড়ি চাপা দিয়ে রেখে…
Read More