উত্তরবঙ্গ

ফের বুনো হাতির তাণ্ডব

ফের বুনো হাতির তাণ্ডব

শনিবার ভোরে ফের বুনো হাতির তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের উত্তর বারঘরিয়া, তাতিপাড়া ও টিনবাড়ী গ্রামে। ভোরের আলো ফোটার পর পার্শ্ববর্তী জঙ্গল থেকে বেরিয়ে একদল হাতি গ্রামে ঢুকে পড়ে। মুহূর্তে নষ্ট হয় কলাগাছ, বিভিন্ন আনাজের গাছ ও লতাপাতা। সকাল আটটা পর্যন্ত হাতির দলটি টিনবাড়ী এলাকার একটি ছোট চা বাগানে ঘোরাফেরা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আপালচাঁদ বন বিভাগের কর্মীরা। বনকর্মীদের তৎপরতায় তাতিপাড়ায় আটকে থাকা দুটি হাতি সকাল সাড়ে সাতটার দিকে জঙ্গলের পথে চলে যায়। তবে টিনবাড়ী এলাকায় শাবকসহ প্রায় বারোটি হাতি চা বাগান ও ধানক্ষেতে দীর্ঘক্ষণ অবস্থান করে। অবশেষে বৈকুণ্ঠপুর বন বিভাগের উদ্যোগে সকাল সাড়ে আটটার দিকে বোম…
Read More
জলপাইগুড়িতে কীসের ডিম? ডাইনোসরের ডিমের মতো পাথর ঘিরে শোরগোল

জলপাইগুড়িতে কীসের ডিম? ডাইনোসরের ডিমের মতো পাথর ঘিরে শোরগোল

জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের জাদুঘরে একটি সত্যিকারের ডাইনোসরের ডিম দেখতে এখন উপচে পড়ছে ভিড়। শুনতে অবাস্তব মনে হলেও এটি সত্যি। ডিমটি 'টাইট্যানো সাউরাস' প্রজাতির ডাইনোসরের, যাদের অস্তিত্ব ছিল প্রায় ১৩৫ মিলিয়ন বছর আগে। প্রতি রবিবার সন্ধ্যায় এই বিরল জীবাশ্মটি দেখতে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণরাও ভিড় করছেন। ক্লাবের সম্পাদক রাজা রাউত বলেন, এটি একটি অসাধারণ সুযোগ, যা জেলার মানুষকে প্রাচীন জীবজগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। ডাইনোসরের ডিম ছাড়াও জাদুঘরে ওই প্রাণীর হাড়গোড়ও রয়েছে। ক্লাবের মূল লক্ষ্য হলো বিলুপ্তপ্রায় প্রাণী ও জীবাশ্ম সংগ্রহ করে সেগুলো সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো। রাজা রাউত জানান, ডিমটি আসার…
Read More
কোচবিহারের একটি কলেজে ছাত্রীর ঝুলন্ত দেহ: পুলিশ তদন্ত শুরু করেছে

কোচবিহারের একটি কলেজে ছাত্রীর ঝুলন্ত দেহ: পুলিশ তদন্ত শুরু করেছে

কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলেজের গার্লস হোস্টেল থেকে ২০ বছর বয়সী তৃতীয় বর্ষের ছাত্রী অণ্বেষা ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে অণ্বেষার এক সহপাঠী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অণ্বেষার রুমমেট ছুটিতে থাকায় তিনি ওই রাতে অন্য এক বন্ধুর সাথে থাকার কথা ছিল। দেরি হওয়ায় বন্ধুটি অণ্বেষার খোঁজ নিতে গিয়ে এই হৃদয়বিদারক দৃশ্য দেখতে পান। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অণ্বেষার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় এবং ময়নাতদন্তের রিপোর্ট…
Read More
সোনার চেন ছিনতাই মামলায় তিন দুষ্কৃতী গ্রেপ্তার

সোনার চেন ছিনতাই মামলায় তিন দুষ্কৃতী গ্রেপ্তার

গত ২৬ জুন সমরনগর এলাকায় এক মহিলার সোনার চেন ছিনতাই হয়। তার কিছুদিন পর, ২৭ জুলাই চাম্পাশড়ি এলাকাতেও একইভাবে এক মহিলার গলার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এই দুটি ঘটনার পর তদন্তে নেমে প্রধান নগর থানার পুলিশ ফাঁদ পেতে ফাটাপুকুর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতরা হল— বিশ্বজিত রায়, রাজেশ সিং এবং সঞ্জু গোয়ালা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের আদালতে পেশ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে তাদের কাছ থেকে দু’টি ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আজ, শনিবার ধৃতদের ফের শিলিগুড়ির আদালতে তোলা হয়। এ বিষয়ে প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকার জানান, “টানা ছিনতাইয়ের ঘটনায়…
Read More
শিলিগুড়িতে নার্সিংহোমে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়িতে নার্সিংহোমে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ি স্টেডিয়াম এর কাছে তিলক রোডে একটি নার্সিংহোমে আগুন। খবর পেয়ে ছুটে এল দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। নার্সিংহোম সূত্রে বলা হয়েছে সোলার প্যানেলে শর্ট সার্কিট হওয়াতেই ধোঁয়া দেখা দিয়েছিল তারপরেই খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। যেহেতু নার্সিংহোমে আগুন ফলে রোগী এবং রোগীর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে খুব দ্রুত শিলিগুড়ি দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও নার্সিংহোমে আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে ছাদের সোলার প্যানেলেই শর্ট সার্কিট হয় এবং…
Read More
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে উগ্রতারা মন্দিরে ভক্তদের ঢল

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে উগ্রতারা মন্দিরে ভক্তদের ঢল

আজ কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথি উপলক্ষে তারাপীঠের পাশাপাশি শিলিগুড়ির উগ্রতারা মায়ের মন্দিরেও চলছে মহাধুমধাম প্রস্তুতি ও পুজো-অর্চনা। কয়েক বছর ধরে এই অমাবস্যা উপলক্ষে উগ্রতারা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয়ে আসছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন মহাযজ্ঞে অংশ নিতে। অনেকেই তাঁদের মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কেটে পৌঁছান মায়ের দরবারে। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকেরা সকাল থেকেই ব্যস্ত ছিলেন পরিষ্কার-পরিচ্ছন্নতা, মালা গাঁথা ও প্রসাদের আয়োজনের কাজে। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহাযজ্ঞ শুরু হয় ও নিয়মমাফিক সমস্ত আচার পালিত হয়। স্থানীয়রা জানিয়েছেন, কৌশিকী অমাবস্যার এই বিশেষ পুজো ঘিরে প্রতিবছরের মতো এবারও উৎসবের আবহ…
Read More
তিস্তা নদীর জলে ডুবে গেল স্কুল, রাস্তায় পড়াশোনা করতে বাধ্য হল ছাত্রছাত্রীরা

তিস্তা নদীর জলে ডুবে গেল স্কুল, রাস্তায় পড়াশোনা করতে বাধ্য হল ছাত্রছাত্রীরা

তিস্তার জল ঢুকে গিয়ে জলমগ্ন হয়ে পোকামাকড় ও সাপখোপে ভর্তি হয়ে গিয়েছে তাই একপ্রকার বাধ্য হয়ে রাস্তার মধ্যেই পঠনপাঠন চলছে  ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রামপঞ্চায়েতের উত্তরবাসুসুবা হাবিরুদ্দিন স্মৃতি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের। জানা গিয়েছে এখনো চাপাডাঙ্গা গ্রামপঞ্চায়েত এলাকার ৮টি গ্রামের প্রায় ৪০০০ বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে। তার মধ্যে এই স্কুলের প্রাঙ্গণেও একহাটু জল জমে রয়েছে। এমনকি স্কুলের ভিতরেও জল জমে রয়েছে। তাই ক্লাসরুম গুলোতে রয়েছে নদিতে ভেসে আসা বিভিন্ন পোকামাকড় ও সাপ ব্যাঙ বাসা বানিয়ে বসবাস করছে।স্কুলের ভিতরে বসার পরিবেশ নষ্ট বিষাক্ত পোকামাকড়েরা বসবাস করছে। তাই বাধ্য হয়েই শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তার মধ্যেই পঠন পাঠন শুরু করেছে। কখনো প্রখর রৌদ্র কখনো মুষলধারে…
Read More
নতুন এডিসিপি কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর

নতুন এডিসিপি কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর

বুধবার নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি ৬৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। এছাড়া এদিন বিদ্যালয়ের খুদে ছাত্র-ছাত্রীদের বর্ষা থেকে বাঁচতে রেইনকোট দেওয়া হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি বিশ্ব চাঁদ ঠাকুর, এডিসিপি অভিষেক মজুমদার সহ অন্যান্য পুলিশ কর্তারা।
Read More
শিলিগুড়ির শক্তিগড়ে উজ্জ্বল সংঘে বহিরাগত দুষ্কৃতীদের হামলা, চাঞ্চল্য এলাকায়

শিলিগুড়ির শক্তিগড়ে উজ্জ্বল সংঘে বহিরাগত দুষ্কৃতীদের হামলা, চাঞ্চল্য এলাকায়

শহরের শক্তিগড় এলাকায় গভীর রাতে ক্লাব দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব। উজ্জ্বল সংঘ ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি পূজা মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘক্ষণ টহলদারি চালানো হয়। উজ্জ্বল সংঘের সভাপতি বাপন রায় বলেন, “আমরা আতঙ্কে আছি। পূজা করার আগেই আমাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।” শহরের ৩২ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
Read More
সুখবর, দুর্গাপূজার আগেই খুলে যাবে গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু

সুখবর, দুর্গাপূজার আগেই খুলে যাবে গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু

সেতু রিপিয়ারিং এর কাজ প্রায় শেষ। চলতি মাসের শেষে গজলডোবা তিস্তা ব্যারেজের সেতু খুলে দেওয়া হবে বলে জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভিন জানান। তিস্তা ব্যারেজের সেতু কয়েক মাস বন্ধ থাকার পর স্থানীয়দের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছিল বাইক চলাচল জন্য। সামনেই পুজো, আরি পুজোর মৌসুম যেন কোন অসুবিধা সম্মুখীন না হয় সেকারণেই জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজের উপর দীর্ঘ এই সেতুর কাজ প্রায় শেষ পর্যায়। চলতি মাসেই যাতায়াতের জন্য এই সেতু খুলে দেওয়া হবে বলে আশ্বাস জেলা শাসকের। যদিও দীর্ঘ কয়েক মাস ধরে এই সেতু বন্ধ থাকার দরুন শিলিগুড়ি-জলপাইগুড়ি, ডুয়ার্সের যোগাযোগে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজনের। সেতু খুলে গেলে সকলেই উপকৃত হবে…
Read More
রাজ্য সড়ক থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

রাজ্য সড়ক থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

মালদার নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর এলাকা থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ। নালাগোলা যাওয়ার পথে একটি বেসরকারি বাসের চালক রাস্তায় জমা জলে কচ্ছপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি কচ্ছপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে যান। চালক প্রথমে কচ্ছপের বিরলত্ব বুঝতে না পারলেও পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে জানতে পারেন এটি বিরল প্রজাতির ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল (Indian Flapshell Turtle)। রাতেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সফল হননি। ফলে, ওই কচ্ছপটিকে নালাগোলা বাসস্ট্যান্ডে সুরক্ষিতভাবে রাখা হয়। বনদপ্তরের সঙ্গে যোগাযোগের পর কচ্ছপটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মানস গোস্বামী জানান, “বাস চালকের তৎপরতার কারণে বিরল প্রজাতির কচ্ছপটি রক্ষা পেল। বনদপ্তরকে খবর…
Read More
নক্সালবাড়িতে জল সমস্যার সমাধানে উদ্যোগ, কিলারাম পাম্প হাউস ঘুরে দেখলেন মহাকমা পরিষদের সভাধিপতি

নক্সালবাড়িতে জল সমস্যার সমাধানে উদ্যোগ, কিলারাম পাম্প হাউস ঘুরে দেখলেন মহাকমা পরিষদের সভাধিপতি

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জল সরবরাহ ব্যবস্থাকে সক্রিয় করার উদ্যোগ নিল প্রশাসন। নক্সালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিলারাম এলাকায় বন্ধ হয়ে থাকা পাম্প হাউস পরিদর্শন করলেন মহাকমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ। এদিন তিনি আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন এবং আগামী দিনে স্থানীয় মানুষের স্বার্থে কিভাবে দ্রুত এই পাম্প হাউস কার্যকরী করা যায়, সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। সভাধিপতি জানিয়েছেন, পাম্প হাউস চালু হলে এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সংকট দূর হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও এতদিন সমস্যার সুরাহা হয়নি। প্রশাসনের এই পদক্ষেপে তারা আশাবাদী যে খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা মিটবে।
Read More
আগামী একুশে আগস্ট থেকে জলপাইগুড়ি শহরে শুরু হচ্ছে “আমার পাড়া, আমার সমাধান” ক্যাম্প

আগামী একুশে আগস্ট থেকে জলপাইগুড়ি শহরে শুরু হচ্ছে “আমার পাড়া, আমার সমাধান” ক্যাম্প

আগামী একুশে আগস্ট  বৃহস্পতিবার সবার ৮ নম্বর ওয়ার্ডের ১০৭ নম্বর এবং ১০৮ নম্বর বুথে "আমার পারা, আমার সমাধান" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তরকারী প্রকল্পের এই ক্যাম্পে আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সহ স্টেশন বাজার সংলগ্ন এলাকার মানুষজনকে রাস্তাঘাট পানীয় জল সহ এলাকায় সিসিটিভির ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আবেদন করার অনুরোধ জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। আবেদনের ভিত্তিতেই সমস্যা সমাধান করা হবে বলে ভাই চেয়ারম্যান জানান।
Read More
শিলিগুড়িতে এনবিএসটিসি কর্মীদের অনশন আন্দোলন

শিলিগুড়িতে এনবিএসটিসি কর্মীদের অনশন আন্দোলন

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের শিলিগুড়ি ডিপো শাখার উদ্যোগে আগামী ২১ আগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টা ব্যাপী অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই অনশনে শিলিগুড়ি ডিপো সহ উত্তরবঙ্গের বিভিন্ন ডিপোর এনবিএসটিসি কর্মীরা সামিল হবেন। সিটু অনুমোদিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, “উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে বাঁচাতে” এবং নিজেদের চাকরি রক্ষার দাবিতেই এই আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন কর্মীরা। বাম শ্রমিক সংগঠনের দাবি, এক সময় গোটা রাজ্যে এনবিএসটিসি-র স্থায়ী কর্মীর সংখ্যা ছিল প্রায় ৬৫০০। বর্তমানে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র ৪০০-তে। ফলে ক্রমশ অনিশ্চয়তার মুখে পড়ছেন সংস্থার কর্মীরা। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য কমিটির…
Read More