কাঞ্চনজঙ্ঘা দর্শনে মেতে উঠল শিলিগুড়িবাসী

কাঞ্চনজঙ্ঘা দর্শনে মেতে উঠল শিলিগুড়িবাসী

নভেম্বরের শুরুতেই হালকা শীতের আমেজে মোড়া শহর শিলিগুড়ি। পরিষ্কার আকাশে আজ সকাল থেকেই ফুটে উঠেছে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘার রূপ। শহর ও আশপাশের এলাকা থেকে দূর থেকে দেখা মিলছে বরফে ঢাকা পাহাড়শ্রেণির সেই মনোরম দৃশ্য। একদিকে শীতের হালকা ছোঁয়া, অন্যদিকে সূর্যের কোমল আলো — সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব দৃশ্য উপহার দিল উত্তরবঙ্গবাসীকে। ভোরবেলা থেকেই শহরের বিভিন্ন প্রান্তে মানুষজন ছুটে গিয়েছেন ছাদে কিংবা খোলা স্থানে, শুধু একঝলক কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। পর্যটকরাও এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত। পর্যটন মরশুমে এমন দৃশ্য যেন অতিরিক্ত আনন্দ যোগ করেছে তাদের ভ্রমণে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এই ধরনের পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে, ফলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আরও স্পষ্টভাবে…
Read More
রিচা ঘোষ—শহরের মেয়ের বিশ্বজয়, আনন্দে মাতল শিলিগুড়ি

রিচা ঘোষ—শহরের মেয়ের বিশ্বজয়, আনন্দে মাতল শিলিগুড়ি

রিচা ঘোষ! নামটাই এখন যেন এক আবেগ, এক গর্ব, এক উন্মাদনা শিলিগুড়ির মানুষের কাছে। রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা শহর। শহরের সর্বত্রই একটাই স্লোগান— “রিচা, তুমি আমাদের গর্ব!” রবিবার সন্ধ্যার পর থেকেই হিলকার্ট রোড, বাঘাযতীন পার্ক, হাকিমপাড়ার অলিগলি থেকে শুরু করে প্রতিটি পাড়ায় পাড়ায় শুরু হয় আনন্দ উৎসব। আতশবাজির শব্দে, ঢাকের তালে, গানের ছন্দে কেঁপে ওঠে শহর। রিচার বাড়ির সামনে মানুষের ভিড় সামলানোই দায়। উৎসবমুখর পরিবেশে এলাকার মানুষ চিৎকার করে উঠছিলেন— “আমাদের রিচা দেশের মুখ উজ্জ্বল করেছে!” রিচার প্রতিবেশীদের কথায়, “রিচাকে ছোট থেকে খেলতে দেখেছি। ওর মধ্যে আলাদা জেদ, পরিশ্রম…
Read More
অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে সরব বিধায়ক

অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে সরব বিধায়ক

অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে সরব হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার শিলিগুড়ি পুর নিগমের গেটের সামনে বিজেপির উদ্যোগে এই আন্দোলনের সূচনা হয়। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ নিজে ঝাড়ু হাতে রাস্তা সাফাই অভিযানে যোগ দেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ বিজেপি কাউন্সিলর সহ বহু বিজেপি কর্মী ও সমর্থক। বিধায়কের দাবি, বহুদিন ধরে অস্থায়ী সাফাই কর্মীরা ন্যায্য বেতন থেকে বঞ্চিত। পুর প্রশাসন এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়াতেই এই প্রতীকী সাফাই কর্মসূচি। উল্লেখ্য, সম্প্রতি ছট পুজো শেষে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে মেয়র গৌতম দেব ঝাড়ু হাতে সাফাই অভিযানে…
Read More
টানা বৃষ্টির পর স্বাভাবিক ছন্দে দুধিয়া, পুনরায় শুরু যান চলাচল

টানা বৃষ্টির পর স্বাভাবিক ছন্দে দুধিয়া, পুনরায় শুরু যান চলাচল

টানা বৃষ্টির জেরে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল দুধিয়া অঞ্চলে, তা এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল দুধিয়ার হিউম পাইপ সেতু। তবে শনিবার সকালে বালাসন নদীর জলস্তর নামতে শুরু করায় ফের খুলে দেওয়া হয়েছে সেতুটি। বর্তমানে ধীর গতিতেই হলেও স্বাভাবিকভাবে চলছে যান চলাচল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত বালাসন নদীর জল উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছিল। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। রাতভর পরিস্থিতি পর্যবেক্ষণে রাখেন পূর্ত দফতরের আধিকারিকরা। গুরুত্বপূর্ণ কিছু যানবাহন সীমিতভাবে চললেও সাধারণ যানবাহনের জন্য সেতুটি তখন বন্ধ ছিল। শনিবার সকালে বৃষ্টি কমতে শুরু করলে পরিস্থিতির উন্নতি…
Read More
ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমশ শক্তি হারিয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। তবে তার প্রভাব এখনও রয়ে গিয়েছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। শনিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদা জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে, ‘মন্থা’-র অবশিষ্টাংশের কারণে এই বৃষ্টিপাতের ধারা রবিবার পর্যন্ত চলবে। পরবর্তী সপ্তাহের শুরু থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়া উন্নতির দিকে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে, লাগাতার…
Read More
চুরির সামগ্রী সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

চুরির সামগ্রী সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

যখন বাড়ির লোকেরা গভীর নিদ্রায় মগ্ন, ঠিক তখন জানালা খুলে লাঠি ঢুকিয়ে ব্যাগ ও মোবাইল নিয়ে চম্পট দেয় চোরের দল। এমন ঘটনাটি ঘটে জুলাই মাসের ৫ তারিখে বাড়িভাষার বিজয় কুমার সিনহার বাড়িতে। এমন চুরির ঘটনার পর পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে মোড়বাজার সংলগ্ন এলাকা থেকে এক যুবককে আটক করে তাকে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দামি মোবাইল ও নগদ ২০০০ টাকা। প্রথমে মোবাইলটি নিজের বলে দাবি করলেও পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পারে মোবাইলটি সেই চুরি যাওয়া মোবাইল। অভিযুক্তকে…
Read More
মন্থা’-র প্রভাবে উত্তরবঙ্গজুড়ে ভারী বৃষ্টি

মন্থা’-র প্রভাবে উত্তরবঙ্গজুড়ে ভারী বৃষ্টি

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব পড়তে শুরু করেছে উত্তরবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ‘মন্থা’র প্রভাবে উত্তরবঙ্গের আকাশে ঘন মেঘের চাদর, তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি মালদা ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার রাত থেকে পাহাড়–সমতলে বৃষ্টির তীব্রতা বেড়েছে। শুক্রবার সকাল পর্যন্ত শিলিগুড়ি শহর সহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি চলছে। সকাল…
Read More
পুর নিগমের বৈঠকে বাম-তৃণমূলের সংঘা*ত, সভা ত্যাগ বাম কাউন্সিলরদের

পুর নিগমের বৈঠকে বাম-তৃণমূলের সংঘা*ত, সভা ত্যাগ বাম কাউন্সিলরদের

বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের অনুষ্ঠিত ৪৫তম বোর্ড অব কাউন্সিলরসের বৈঠক রণক্ষেত্রের চেহারা নেয়। শহরের যানজট সহ একাধিক সমস্যার প্রসঙ্গে আলোচনার মধ্যেই বাম ও তৃণমূল কাউন্সিলরদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। চিৎকার, চেঁচামেচি, হট্টগোলে ভরে ওঠে সভাকক্ষ, শেষ পর্যন্ত সভা ত্যাগ করে বাম কাউন্সিলররা। অভিযোগ, শহরের যানজট সমস্যা নিয়ে বক্তব্য রাখছিলেন বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। সেই সময় তৃণমূল কাউন্সিলর আলম খান পাল্টা মন্তব্য করে বাম আমলের উন্নয়নকে কটাক্ষ করে। তিনি বলেন, “বাম জমানাতেই বরবাদ হয়েছে শিলিগুড়ি।” এই বক্তব্যেই ক্ষোভে ফেটে পড়েন বাম কাউন্সিলররা। এরপর শুরু হয় তীব্র বিতণ্ডা। বামপন্থীরা অভিযোগ তোলেন, তৃণমূল সরকার ও বর্তমান বোর্ড শহরের উন্নয়ন থমকে দিয়েছে। বাম…
Read More
উত্তরবঙ্গে শুরু বৃষ্টি, দার্জিলিং–জলপাইগুড়িতে আকাশ মেঘলা

উত্তরবঙ্গে শুরু বৃষ্টি, দার্জিলিং–জলপাইগুড়িতে আকাশ মেঘলা

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দিনাজপুরের একাধিক জায়গায় আকাশ মেঘলা ও বৃষ্টিপাত চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানা অঞ্চলে অবস্থান করছে ও ধীরে ধীরে উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ৩১ অক্টোবর শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ওই দিন ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া মালদা ও উত্তর দিনাজপুরেও সেদিন ভারী বৃষ্টি হতে পারে। ৩০ অক্টোবর থেকেই…
Read More
অ*গ্নিকাণ্ডে ক্ষ*তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র

অ*গ্নিকাণ্ডে ক্ষ*তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র

গত রবিবার গভীর রাতে দার্জিলিং মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারটি আসবাবপত্রের দোকানে, যার ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। টানা কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগেই পুড়ে ছাই হয়ে যায় দোকানের সমস্ত মালপত্র। প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১ নম্বর বরো চেয়ারম্যান, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্যান্য আধিকারিকরা। মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের পাশেই থাকার আশ্বাস…
Read More
মহানন্দা ঘাটে ঝাড়ু হাতে পরিষ্কার অভিযান চালালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

মহানন্দা ঘাটে ঝাড়ু হাতে পরিষ্কার অভিযান চালালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

প্রতিমা নিরঞ্জন হোক কিংবা ছটপুজো। পুজো শেষে ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মহানন্দা নদীর নিরঞ্জন ঘাটে পৌরকর্মীদের সঙ্গে একত্রে নেমে ঘাট এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন তিনি। মেয়র জানান, “শহরের গর্ব এই ঘাট। প্রতিমা নিরঞ্জন হোক বা ছটপুজো—শহরবাসীর নদীর কথা ভেবে তার পরিচ্ছন্নতা রক্ষা করাই প্রথম লক্ষ্য।" ঘাটের চারপাশে জমে থাকা আবর্জনা ও ফুল-মালা সরিয়ে প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করা হয়।
Read More
এক মণ্ডপেই তিন শ্রীক্ষেত্র, জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ শিলিগুড়ির কলেজপাড়ায়

এক মণ্ডপেই তিন শ্রীক্ষেত্র, জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ শিলিগুড়ির কলেজপাড়ায়

কলকাতা – চন্দননগরের লাইট থিম থেকে এবার সরাসরি ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরের পবিত্র শব্দধারায় প্রবাহিত হল শিলিগুড়ি কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো। এবারের পুজোর মূল আকর্ষণে যুক্ত হয়েছে পুরী ধাঁচের লাইভ ঘন্টা, কাঁসা ও শঙ্খবাদকের দল, যা ইতিমধ্যেই শিলিগুড়ির দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। কলেজপাড়া পুজো কমিটির সম্পাদক সৌরভ ভাস্কর জানান, “এবারের পুজোর পঞ্চম তম বর্ষে দর্শনার্থীরা পুজো চাক্ষুষ করার পাশাপাশি যাতে কান ও হৃদয় দিয়েও পুজো অনুভব করতে পারেন সেই ভাবনাতেই পুরীর মন্দির ঐতিহ্যের সাউন্ড লাইভ আনা হয়েছে।” এমন আধ্যাত্মিক আবেশের মধ্যে তৈরি হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভিত্তিক ভারতভ্রমণ থিম — প্যান্ডেলের প্রতিটি কোণ যেন একেকটি পুণ্যক্ষেত্র। নির্বিঘ্ন আলোকসজ্জা, দেবালয়ের স্টাইলের সাউন্ড, আর…
Read More
দুধিয়ায় বিকল্প হিউম পাইপ সেতু উদ্বোধন

দুধিয়ায় বিকল্প হিউম পাইপ সেতু উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে অবশেষে। ভয়াবহ বন্যায় ধ্বংসপ্রাপ্ত দুধিয়া সেতুর স্থানে বিকল্প হিউম পাইপ সেতুর নির্মাণ সম্পূর্ণ হয়েছে, এবং আজ, সোমবার থেকেই সেই সেতুর উপর দিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে। এর ফলে ফের সচল হয়েছে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। গত ৫ অক্টোবর বালাসন নদীর উপর অবস্থিত ১৯৬৫ সালে নির্মিত দুধিয়া সেতুটি প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে পড়েছিল। সেতু ভেঙে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিক-শিলিগুড়ি রুট। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকরা চরম দুর্ভোগে পড়েন। শিলিগুড়ি থেকে মিরিক যেতে যেখানে আগে সময় লাগত দেড় ঘণ্টা, সেখানে বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছিল তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত — তাও অতিরিক্ত…
Read More
শিলিগুড়িতে ছটপুজোর সাজে উৎসবের রঙ — মহানন্দা ঘাটে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়িতে ছটপুজোর সাজে উৎসবের রঙ — মহানন্দা ঘাটে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়ি শহর ও শহর সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সহ বিভিন্ন নদীর ঘাট জুড়ে চলছে ছটপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ বিকেলে অনুষ্ঠিত হবে ছটব্রতীদের পবিত্র সান্ধ্য অর্ঘ্য। সেই উপলক্ষে সকাল থেকেই পরিবারের সদস্যরা, স্থানীয় স্বেচ্ছাসেবী দল সহ স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ একযোগে ব্যস্ত ঘাট সাজানো ও পরিষ্কার - পরিচ্ছন্নতার কাজে। প্রতিটি ঘাটে কলাগাছ পুঁতে, ফুল, আলপনা ও বর্ণিল কাপড় দিয়ে সুন্দর ভাবে সজ্জিত করা হচ্ছে পুজো মঞ্চ। জল প্রবাহের ধার ঘিরে চলছে ঘাটের চারপাশ পরিষ্কার, বালি সমতলকরণ ও নিরাপত্তা নিশ্চিত করার নানা উদ্যোগ। ইতিমধ্যেই উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে মহানন্দা নদী এলাকা ও শহরের অন্যান্য ছট ঘাটগুলিও। ভক্তদের ভিড় সামাল দিতে তৈরি…
Read More