18
Apr
দক্ষিণবঙ্গের পাশাপাশি ব্যাপক গরম পড়েছে উত্তরবঙ্গেও। বাদ যায়নি শিলিগুড়িও। হাঁসফাঁসানি অবস্থা এখানেও। তবে শুধুমাত্র সাধারণ মানুষ নন,গরমে নাজেহাল অবস্থা পশুপাখিদেরও। সেই কারণে বেঙ্গল সাফারির বন্যপ্রাণীদের গরমে কুল রাখতে বিশেষ ব্যবস্থা করেছে সাফারি কর্তৃপক্ষ। গরমের হাত থেকে বাঁচতে বন্যপ্রাণীদের জন্য ঠান্ডা ফল ও আইস বারের ব্যবস্থা করেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। এছাড়াও তাদের জন্য এয়ার কুলারের ব্যবস্থা রাখা হয়েছে। গরমের হাত থেকে বাঁচতে পাখিদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে ঘর।রাখা হয়েছে পর্যাপ্ত জলের ব্যবস্থাও। নর্থবেঙ্গল ওয়াইল্ড এনিম্যাল পার্ক-এর ডিরেক্টর কমল সরকার জানান, বন্যপ্রাণীদের জন্য ঠান্ডা ফল ও আইস বারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাদের জন্য এয়ার কুলারের ব্যবস্থাও করা হয়েছে। রাখা হয়েছে…
