রাস্তার ধারে এক ব্যক্তির দেহ পড়ে থাকার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

রাস্তার ধারে এক ব্যক্তির দেহ পড়ে থাকার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় সকালে পথের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। মৃত ওই ব্যক্তির নাম কন্দ্রু হাজরা। মৃতের বয়স ৫৬ বছর। শুক্রবার সকালে বাগডোগরার হালালজোত এলাকার ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। দেহে আঘাতের চিহ্ন রয়েছে দেখেই স্থানীয় বাসিন্দারা খবর দেন বাগডোগরা থানার পুলিশকে। এরপর স্থানীয়রা খবর দেন মৃতের পরিবারকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ এবং মৃতের পরিবারের লোকজন। পুলিশ এবং স্থানীয়দের সন্দেহ গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাগডোগরার হালালজোত এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন কন্দ্রু হাজরা। বাড়ি…
Read More
দক্ষিণ ভারত ভ্রমণ করানোর জন্য আসতে চলেছে বিশেষ ট্রেন

দক্ষিণ ভারত ভ্রমণ করানোর জন্য আসতে চলেছে বিশেষ ট্রেন

পর্যটকদের দক্ষিণ ভারত ভ্রমণ করানোর জন্য একটি বিশেষ ট্রেন শুরু করতে চলেছে IRCTC। ট্রেনটির নাম দেওয়া হয়েছে স্বদেশ দর্শন স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান IRCTC কর্তৃপক্ষ। মার্চ মাসের ১৫ তারিখ এই ট্রেনটি যাত্রা শুরু করবে কাটিহার স্টেশন থেকে। সেখান থেকে মুঙ্গের-ভাগলপুর-দুমকা- কলকাতা থেকে যাত্রীদের নিয়ে দক্ষিণ ভারতের দিকে রওনা দেবে ট্রেনটি। এই ট্রেনে করে তিরুপতি, রামেশ্বরম, কন্যাকুমারী, মাদুরাই, মালিকারজুন ইত্যাদি জায়গায় ঘোরানো হবে। এই ভ্রমণের জন্য তিনটি প্যাকেজ করা হয়েছে। ট্রেনের স্লিপার ক্লাসের টিকিটের প্যাকেজ নিলে খরচ পড়বে মাথা পিছু ২০,৯০০ টাকা, AC তৃতীয় শ্রেণীর টিকিটের প্যাকেজ মাথা পিছু ৩৪,৫০০ টাকা , Ac দ্বিতীয়…
Read More
হাম-রুবেলা দূরীকরণে পদযাত্রা

হাম-রুবেলা দূরীকরণে পদযাত্রা

হাম-রুবেলার দূরীকরণে পদযাত্রা। আগামী ৯ই জানুয়ারি থেকে হাম-রুবেলাকে দূরীকরণ করতে দার্জিলিং জেলা সমতলে শুরু হচ্ছে টিকাকরণ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এদিন এক পদযাত্রার আয়োজন করা হয়। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ও শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পদযাত্রায় অংশগ্রহণ করে পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরা এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পড়ুয়ারা। শনিবার পদযাত্রাতে অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। স্বাস্থ্যবিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ পুর নিগম ও প্রশাসনিক আধিকারিকেরা। পদযাত্রাটি শিলিগুড়ি বাঘাযতীন ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উল্লেখ্য আগামী ৯ই জানুয়ারি থেকে সমতলে টিকাকরণ শুরু হলেও পাহাড়ের স্কুল বন্ধ থাকায় চলতি মাসের ১৫…
Read More
দাবিপূরণের আশায় পথে নামল আন্দোলন শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ

দাবিপূরণের আশায় পথে নামল আন্দোলন শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ

পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে শিলিগুড়ি শহরে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ‘শিক্ষা বাঁচাও-পশ্চিমবঙ্গ বাঁচাও’ শীর্ষক বিশাল জনসমাবেশের ডাক দেওয়া হয়। এদিনের মিছিলটিতে উত্তরবঙ্গের আটটি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পশ্চিমবঙ্গের প্রদেশ কমিটির সদস্য বাপি প্রামানিক জানান,পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আজ বিভীষিকাময় অবস্থা। রাজ্যের গণতন্ত্রহত্যা থেকে শুরু করে রাজনৈতিক হত্যা, আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি এবং জাতির মেরুদণ্ড তথা শিক্ষা-সংস্কৃতির পরিসরকে কর্দমাক্ত বধ্যভূমিতে পরিণত করেছে পূর্বতন বাম ও বর্তমান তৃণমূল রাজ্য সরকার। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের দাবি জানিয়ে একাধিক দাবি নিয়ে পথে নেমে আন্দোলন শুরু করে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ।
Read More
প্রধানমন্ত্রী আবাস যোজনার নামেই গরীব মানুষের বাড়ি বানানোর পরিকল্পনা প্রদীপ কুমার মজুমদারের

প্রধানমন্ত্রী আবাস যোজনার নামেই গরীব মানুষের বাড়ি বানানোর পরিকল্পনা প্রদীপ কুমার মজুমদারের

নামের সংঘাত ভুলে গরীব মানুষের সার্থে বাংলা আবাস যোজনা আর নয়, কেন্দ্রীর শর্ত মেনেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নামেই গরীব মানুষের বাড়ি বানানোর পরিকল্পনা নেওয়ার কথা পঞ্চায়েত রিভিউ মিটিং এ জানান মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার।শিলিগুড়ির মাল্লাগুড়ি মৈনাক টুরিস্ট লজের সভা কক্ষে এক জরুরি সভায় সরকার সকলস্তরের আধিকারিকবৃন্দদের নিয়ে "রিভিউ মিটিং নর্থবেঙ্গল ড্রিস্টিক অর পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ইসু" পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার সভায় মিলিত হন। আবহাওয়া খারাপের কারনে বিমান দেরিতে আসায় সভার কাজ অনেকটা বিলম্বে শুরু হয়। সভা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীববাবু জানান, গ্রামীণ সড়ক ব‍্যবস্থাতে যেমনটাতে জোড় দেওয়া হবে তেমনি গরীব মানুষের কথা…
Read More
পুরনিগমের ব্যর্থতার অভিযোগ নিয়ে লিফলেট বিলি করলেন অশোক ভট্টাচার্য

পুরনিগমের ব্যর্থতার অভিযোগ নিয়ে লিফলেট বিলি করলেন অশোক ভট্টাচার্য

পুর নিগমের নির্বাচনে শিলিগুড়ি পুরনিগম হাতছাড়া হয়েছে বামেদের। তৃণমূল প্রার্থী আলম খান এর থেকে পরাজিত হয়েছে বাম নেতা অশোক ভট্টাচার্য। "এক বছরেই ব্যর্থ তৃণমূল পরিচালিত পুর বোর্ড।"-এমনি অভিযোগ তুলে শহরের ৬ নম্বর ওয়ার্ডে এলাকাবাসী হাতে লিফলেট তুলে দিলেন ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অশোক ভট্টাচার্য। শহর জুড়ে অচল নিকাশি ব্যবস্থা, পানীয় জলের ঘাটতি সহ বর্তমান পুর প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার দুই নম্বর বামফ্রন্ট এরিয়া কমিটির পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচী পালন করা হয়। সাধারণ মানুষের সাথে কথা বলে পুর পরিষেবা পেতে কি কি অসুবিধা হচ্ছে জানানোর পাশাপাশি আগামী একুশে জানুয়ারি তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুর নিগমের ব্যর্থতার অভিযোগ তুলে শহরের…
Read More
শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ

শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ

আগামী ৭ এবং ৮ জানুয়ারি অষ্টম আইএসকেএফ ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশি ২০২৩ আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি সুব্রত সংঘ ময়দানে। জানাগেছে, জানাগেছে, ৭টি রাজ্য আসাম, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, উড়িষ্যা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫০জন খেলোয়াড় অংশগ্রহণ করবে।  পাশাপাশি এই খেলায় প্রধান অতিথি হিসেবে থাকছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়া বিজয়ী দলদের জন্য থাকছে মেডেল ও সার্টিফিকেট । এদিন সংস্থার সদস্য পীযূষ কান্তি বর্মন বলেন, যারা বাইরে থেকে খেলায় অংশগ্রহণ করতে আসছে তাদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
Read More
শিলিগুড়িতে বালি পাথরের মাফিয়ারাজের অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে আহত বিরোধী দলনেতা

শিলিগুড়িতে বালি পাথরের মাফিয়ারাজের অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে আহত বিরোধী দলনেতা

বালি পাথর নিয়ে মাফিয়ারাজের অভিযোগ। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আহত হলেন শিলিগুড়ি পুরনিগমের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। শাসক দলের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ আনে BJP। মঙ্গলবার, শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিরোধী দলনেতাকে দেখতে গেলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আনন্দময় বর্মন। অমিত জৈন যেমনটা জানান, গতকাল রাতে তার ওয়ার্ড থেকে এক ব্যক্তি তাকে ফোন মারফত জানান বালি পাথর নিয়ে কিছু সমস্যার কারণে বেশ কয়েকজন তার বাড়ি ঘেরাও করে। তা শুনেই ঘটনাস্থলে পৌঁছান অমিত জৈন। সেইসময় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকে মারধর করা হয়…
Read More
ফুটবল সম্রাট পেলের প্রয়াণে শোকাহত ক্রীড়ামহল

ফুটবল সম্রাট পেলের প্রয়াণে শোকাহত ক্রীড়ামহল

প্রয়াত হলেন ফুটবল সম্রাট পেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার প্রয়াণে শোকাহত ক্রীড়ামহল। শুক্রবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করল শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। শুক্রবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে পেলের ছবিতে মাল্যদান করে, মোমবাতি জ্বালিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সদস্যরা। এদিন পেলের স্মৃতিতে এক মিনিটের নীরবতা পালন করা হয় ও পরে পেলের জীবনী ও ফুটবল জগতে তার অবদান নিয়ে আলোচনা করা হয়। এদিন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ফুটবল সম্পাদক সৌরভ ভট্টাচার্য বলেন, ফুটবলের সম্রাট পেলের মৃত্যুতে শোকাহত ক্রীড়া মহল। বিশেষত যারা ফুটবল প্রেমী তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক খবর এটি। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে…
Read More
আজ এনজেপি থেকে পথ চলা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের

আজ এনজেপি থেকে পথ চলা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের

বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা আজ। মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল ঘোষণা করা হলেও ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। থাকবেন রেলমন্ত্রী। প্রসঙ্গত, প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। অসুস্থ হয়ে আমেদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই ভোররাতে প্রয়াত হন তিনি। খবর পেয়েই প্রধানমন্ত্রী দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা হন। গান্ধীনগরে আজই হবে হীরাবেনের শেষকৃত্য। মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর আজকের বঙ্গসফর বাতিল করা হয়েছে। তবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আজ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন বলে জানা গেছে। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম বুলেট ট্রেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের শুভ…
Read More
শিলিগুড়ি কাওয়াখালী ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ

শিলিগুড়ি কাওয়াখালী ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ

শিলিগুড়ি কাওয়াখালী ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গেটের সামনে ট্র্যাফিক নিয়ম নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে হেলমেটবিহীন ও ট্র্যাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা করা হয়। পাশাপাশি তাদের ট্রাফিক আইন নিয়ে সচেতনও করা হয়। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকেও সকলকে ট্র্যাফিক আইন মানার অনুরোধ করা হয়। পথ চলতি হেলমেটবিহীন আরোহীদের গোলাপ ফুল দেওয়া হয় যাতে তারা আগামীতে হেলমেট পড়ে গাড়ি চালায়।
Read More
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ওর্য়াড উৎসব “পূর্বাশা”

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ওর্য়াড উৎসব “পূর্বাশা”

দীর্ঘ দুবছর পর ওর্য়াড উৎসব। সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেলো।সপ্তাহব্যাপী এই উৎসবে শিশুদের যেমন খুশি সাজো,নানান প্রতিযোগিতা মূলক ক্রীড়া এবং সমাপ্তি দিনে বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর কুন্তল রায়। ২১ নম্বর ওর্য়াড কমিটির উদ্দ‍্যোগে ও শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় ২৭শে ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ওর্য়াড উৎসব "পূর্বাশা"।আজকের এই শীতের সকালে নানান সাজে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ২১ নম্বর ওর্য়াডের বিভিন্ন প্রান্তে নানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এ ছাড়াও মহিলা ও পুরুষদের প্রতিযোগিতা দেখা যাবে এই ওর্য়াড উৎসবে।
Read More
কুয়াশাচ্ছন্ন শহর,বাগডোগরা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল

কুয়াশাচ্ছন্ন শহর,বাগডোগরা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল

কুয়াশাচ্ছন্ন শহর, বাগডোগরা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল।মঙ্গলবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন শিলিগুড়ি শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা।কুয়াশাচ্ছন্ন থাকায় বিমান উঠানামা করতে সমস্যা বাগডোগরা বিমানবন্দরে। এখনও পর্যন্ত দশটিরও বেশি বিমান অবতরণ করতে পারেনি বিমানবন্দর সূত্রের খবর।এদিকে ইতিমধ্যেই দুটি বিমান বাতিল করা হয়েছে। ১৬০০ মিটার দৃশ্যমানতা হলে বিমান নামবে,বর্তমানে ৮০০ দৃশ্যমানতা রয়েছে।যার জেরে সমস্যায় পড়েছেন বিমানে চলাচল করা যাত্রীরা।
Read More
শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি হিলকার্ড রোড পরিক্রমা করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উত্তরবঙ্গের গর্ব উত্তরবঙ্গ পৌষ মেলা। মেলাতে ফুটিয়ে তোলা হয় উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে। এদিনের এই শোভাযাত্রায় আদিবাসী নৃত্য পরিবেশ করা হয়। এছাড়াও মেলাতে থাকবে বিভিন্ন ধরনের পিঠেপুলি ও উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির খাওয়ার। জানা গিয়েছে, আজ থেকে এই মেলা শুরু হয়ে চলবে আগামী 2 রা জানুয়ারি পর্যন্ত।
Read More