দল বদল নিয়ে কটাক্ষ লকেটের

দল বদল নিয়ে কটাক্ষ লকেটের

জল্পনার সূত্রপাত বিগত কয়েক মাস ধরে। বেশ কিছুদিন ধরেই নিজের দলের বিরুদ্ধে কথা বলতে গেছে তাকে। এরপরই পূর্ব আশংকা অনুযায়ী দেখা গেলো বদল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কার্যত অসাধ্য সাধন ঘটিয়ে ফেলেছেন জয়প্রকাশ মজুমদার। তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গতকাল। বিজেপি তাঁকে সাময়িক বহিষ্কার করেছিল এবং তারপর থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন জয়। সম্প্রতি লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে শান্তনু ঠাকুর, সায়ন্তন বসুর মতো বিক্ষুব্ধ নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। তাই এখন যেহেতু তিনি নিজেই তৃণমূলে এসেছেন তাই বাকি বিক্ষুব্ধদের নিয়েও জল্পনা বৃদ্ধি হয়েছে। কিন্তু লকেট এই দল বদল মেনে নেননি একেবারেই। বাঁকুড়ার সার্কাস ময়দান এলাকায় সদ্য…
Read More
মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে

মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে

গত বছর একটু অন্যভাবে শুরু হয়েছিল বিধানসভা নির্বাচন। ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনে চিরাচরিত ভবানিপুরে না দাঁড়িয়ে নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই এই কেন্দ্র নিয়ে ব্যাপক উত্তেজনা ছিল। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়া, তাঁর চোট পাওয়ার মতো ঘটনাও ঘটে। পুরো ভোটের সময় মমতাকে হুইল চেয়ারে দেখা যায়। এবার সেই নন্দীগ্রাম ইস্যুতেই আরও বিস্ফোরক দাবি করলেন তিনি। মমতার অভিযোগ, নন্দীগ্রামে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল! আজ রাজ্য বিধানসভায় তাঁর ভাষণে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যপালের ভাষণের উপর বলতে উঠে মমতা জানান, তাঁকে ভোটে প্রচার করতে দেওয়া হয়নি। নন্দীগ্রামে তাঁকে হারাতে সমঝোতা করা হয়েছিল। এমনকি তাঁকে লক্ষ্য…
Read More
রাজ্যের কাছে হলফনামা মাধ্যমিকে ইন্টারনেট নিয়ে

রাজ্যের কাছে হলফনামা মাধ্যমিকে ইন্টারনেট নিয়ে

করোনা সংক্রমণের আবহে শুরু হয়েছে পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল দুপুর ২টোর মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে রিভিউ কমিটির হবে সকাল ১১টায়৷ ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সহ বাকি প্রয়োজনীয় তথ্য হলফনামায় জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।  মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে প্রথম থেকেই কড়া পদক্ষেপ করেছে পর্যদ৷ সেই কারণেই সংবেদনশীল এলাকাগুলিকে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে৷ আর ইন্টারনেট বন্ধ রাখার এই সিদ্ধান্তেই আপত্তি তুলেছেন অনেকে৷ ইন্টারনেট বন্ধ থাকার জেরে ব্যাঙ্কিং পরিষেবা সহ অন্যান্য ক্ষেত্রে নানা সমস্যা হবে বলে দাবি করা…
Read More
মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিধায়কদের

মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিধায়কদের

চলতি মাসেই শুরু হয়েছিল বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তাল হয় বিধানসভা। ওয়েলে নেমে ঝড় তোলে পদ্ম শিবির৷ যার জেরে প্রথমে ভাষণই দিতে পারেননি রাজ্যপাল৷ বক্তব্যের প্রথম ও শেষ লাইন পড়ে কক্ষ ছাড়েন জগদীপ ধনকড়৷ বিজেপির এই বিক্ষোভকে ‘নাটক ও পরিকল্পিত বিশৃঙ্খলা’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  অন্যদিকে, সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর ইশারায় তৃণমূলের মহিলা বিধায়করা রাজ্যপালকে হেনস্থা করেছে৷ যা নিয়ে তোলপাড় হয়। তবে আজ নারী দিবসে সেই মহিলা বিধায়কদের প্রশংসায় ভরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নজরুল মঞ্চে দলের সাংগঠনিক বৈঠকের শুরুতে এই মহিলা বিধায়কদের প্রশংসা করেন মমতা। তিনি বলেন, বোনেরা সামনে থেকে…
Read More
শিক্ষক নিয়োগের মামলা নিয়ে নতুন ঘোষণা হাই কোর্টের

শিক্ষক নিয়োগের মামলা নিয়ে নতুন ঘোষণা হাই কোর্টের

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারংবার। নবম-দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। জানান হল, নবম-দশম শ্রেণীর নিয়োগে দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে। দোষীদের খুঁজে বের করতে হবে বলেই জানিয়েছে আদালত। এই প্রেক্ষিতেই এসএসসি চেয়ারম্যানের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ১১ মার্চ বেলা সাড়ে ১২ টার মধ্যে এই হলফনামা পেশ করতে হবে। আসলে এই ইস্যুতে মূল অভিযোগ ছিল, সংরক্ষিত আসনে গণিত শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। এদিকে সুপারিশ পত্র দেওয়ার ক্ষেত্রে ত্রুটি রয়েছে বলে স্বীকার করেছে এসএসসি। আগে  রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ উভয়েরই দাবি ছিল, তারা কেউই রেকমেন্ডেশন লেটার দেয়নি৷ তাহলে কী ভাবে…
Read More
বিক্ষোভের শাস্তি পেতে হলো দুই বিধায়ককে

বিক্ষোভের শাস্তি পেতে হলো দুই বিধায়ককে

তুমুল পরিস্থিতির সৃষ্টি বিধানসভায়। নেওয়া হলো কড়া পদক্ষেপ। বিধানসভায় বিক্ষোভ দেখানোর জের৷ চলতি বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও মিহির গোস্বামীকে৷ রাজ্যপালের ভাষণে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও বিধানসভার কাজ বিঘ্নিত করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এদিন অধিবেশনের শুরুতেই তাঁদের বিরুদ্ধে শাস্তির প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। সোমবার অধিবেশনের শুরুর দিন তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা৷ যার জেরে  ভাষণই দিতে পারেননি রাজ্যপাল৷ বারবার তিনি কক্ষ ছাড়ার জন্য উদ্যত হন৷ তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে আসন গ্রহণ করেন৷ অবশেষে প্রথম ও শেষ লাইন পড়ে ভাষণ শেষ করেন তিনি৷ অভিযোগ, সেদিন সামনে দাঁড়িয়ে এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন সুদীপ মুখোপাধ্যায় ও মিহির গোস্বামী৷ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে বিধানসভায়…
Read More
নির্দলদের জন্য কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নির্দলদের জন্য কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বিধানসভা নির্বাচনে জয় হয়েছে রাজ্যের শাসক শিবির। বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে সমস্যা কিছুটা হয়ে গিয়েছিল। কিছুদিন আগে পর্যন্তও সেই নিয়ে বিস্তর চর্চা হয়েছে। পুরভোটে আবার নির্দল কাঁটায় বিদ্ধ হতে হয়েছে ঘাসফুল শিবিরকে। অনেকেই টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়েছিলেন। আবার অনেকে সেই নির্দলদের নিয়েই মাতামাতি করেছেন। এবার তাদেরই কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক থেকে এই বার্তা এল তাঁর। এদিন মমতা এই প্রসঙ্গ রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, দু'বার শোকজ হলেই দল থেকে বের করে দেওয়া হবে। দল ক্যাঁচ করে নাম কেটে দেবে। মমতার কথায়, কিছু নেতা আবার এই সব লোকদের নিয়ে ঘুরে…
Read More
ধর্নায় চাকরিপ্রাথী শিক্ষকরা

ধর্নায় চাকরিপ্রাথী শিক্ষকরা

পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় চাকরিপ্রাথী শিক্ষকরা। চাকরির দাবিতে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে দিনের পর দিন ধর্না চালাচ্ছেন নবম-দ্বাদশ স্তরের মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকুরিপ্রার্থীরী৷ আজ তাঁদের আন্দোলন ১৪১ দিনে পড়ল। গুরুতর অসুস্থ  চাকরিপ্রার্থীদের দফায় দফায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হচ্ছে। অভিযোগ, প্রথম দফায় ডাক পাওয়া সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন নম্বর ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করেনি৷ ১:১.৪ অনুপাতে নিয়োগের গেজেটকে লঙ্ঘন করায় বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীরা মেধাতালিকায় সামনের দিকে থাকা সত্ত্বেও  নিয়োগ পাননি৷ অথচ মেধাতালিকার পিছনের দিকে থাকা বহু প্রার্থী এমনকি ফেল করা প্রার্থীদেরও অবৈধভাবে চাকরিতে নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ।  অবৈধভাবে নিয়োগের অভিযোগে শিক্ষক পদপ্রার্থীরা তিনবার বৃহত্তম অবস্থান বিক্ষোভ ও অনশন করেছে৷ ২০১৯…
Read More
অবশেষে জামিন মিললো আনিস কান্ডে

অবশেষে জামিন মিললো আনিস কান্ডে

এইমুহুর্তে রাজ্যে উত্তাল কান্ড আনিস কাণ্ড নিয়ে। আনিস কাণ্ডে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে অভিযান কর্মসূচিতে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জন বাম কর্মী-সমর্থককে গ্রেফতার করেছিল হাওড়া সিটি পুলিশ। অবশেষে সোমবার এদের সকলকে ১ হাজার ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে হাওড়া সিজিএম আদালত। গ্রেফতারির পর ৩ বার ধৃতদের জামিনের আবেদন খারিজ করে আদালত। কিন্তু আজ সেই জামিন মঞ্জুর করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে হাজিরা দিতে হবে পুলিশের কাছে, এই শর্তে জামিন দেওয়া হয়েছে মীনাক্ষীদের। গ্রেফতার হওয়ার প্রায় ৯ দিন পর জামিন পেলেন মীনাক্ষীরা। গত কয়েক সপ্তাহ ধরে আনিস খান কাণ্ডে তোলপাড়…
Read More
আজ থেকে শুরু পরীক্ষা

আজ থেকে শুরু পরীক্ষা

প্রতীক্ষার অবসান। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৬ মার্চ। ২০২০ সালে শেষ মাধ্যমিক পরীক্ষা হয়। কোভিড পরিস্থিতিতে ২০২১ সালে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷  বিনা পরীক্ষায় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই পরীক্ষার্থীদের পাশ করানো হয়৷  তবে এবার সম্পূর্ণ কোভিড বিধি মেনেই অফলাইনে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷ গত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একলাফে ৫০ হাজার বেড়েছে৷ রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১.২৭ লক্ষ। তার মধ্যে ৬.২৭ লক্ষ ছাত্রী ও ৫.৫৯ লক্ষ ছাত্র। ছাত্রের থেকে এবারও ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি। পরীক্ষা উপলক্ষ্যে কড়া পদক্ষেপ করেছে পর্ষদ৷ রাজ্যের একাধিক জায়গায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। মূলত পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশের এলাকাগুলিতে…
Read More
একাধিক প্রশ্ন আনিস কান্ডে

একাধিক প্রশ্ন আনিস কান্ডে

এইমুহুর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতিতে আনিস কান্ডে। ছাত্র নেতা আনিস খানের খুনের ঘটনায় আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার হয়েছে। তারাই বিস্ফোরক দাবি করে বলেছিল যে, ছাত্রনেতার আমতার বাড়িতে তারা গিয়েছিল ওসির নির্দেশে! এবার সেই একই দাবি তারা করল সিট-এর কাছে। আমতা থানার তিন পুলিশকর্মীকে লাগাতার জিজ্ঞাসাবাদের পরে ওই অভিযোগের প্রমাণ মিলেছে বলেই জানিয়েছেন বিশেষ তদন্তকারী দল। কিন্তু তাতেও প্রশ্ন থেকে যাচ্ছে। পুলিশ প্রথম থেকে দাবি করে আসছিল যে, আনিসের বাড়িতে তারা কোনও পুলিশ পাঠায়নি। কিন্তু এখন ধৃতদের দাবি এবং তার ভিত্তিতে প্রমাণ বুঝিয়ে দিচ্ছে যে পুলিশ নিজেই মিথ্যে বলছে। আর এই ঘটনায় যে পুলিশের যোগ…
Read More
উচ্চতর পর্যায়ে আবেদন রাজ্যের

উচ্চতর পর্যায়ে আবেদন রাজ্যের

উচ্চতর পর্যায়ে দায়ের হলো মামলা। গতকাল এসএলএসটি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানাল রাজ্য সরকারের। রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে। বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এই মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়েছে রাজ্য। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। এসএলএসটি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার। রাজ্যের দাবি, এই রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এদিকে, এসএলএসটি নবম-দশমের নিয়োগ দুর্নীতির রহস্যভেদে ২৮ মার্চ মধ্যে সিবিআই-কে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ…
Read More
সংশোধিত হলো সময়

সংশোধিত হলো সময়

সংশোধন হলো সময়ের৷ রাজ্য বাজেট অধিবেশনের সময় সংশোধন করে রাজ্যপালের অনুমোদনের জন্য তা ফের রাজভবনে পাঠাল নবান্ন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে সোমবার নবান্নে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ৭ই মার্চ দুপুর ২টোর সময় অধিবেশন শুরু সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয় বলে সূত্রের খবর৷ বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যপাল জগদীপ ধনকড়ের সমালোচনা করেন বলেও জানা গিয়েছে৷  উল্লেখ্য এর আগে ৭ মার্চ রাত ২টোয় অধিবেশন শুরু হবে বলে রাজ্য সরকারের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল৷ রাজ্যপাল তা অনুমোদন করে এটিকে ঐতিহাসিক এবং নজিরবিহীন বলে উল্লেখ করে ওই সময় অধিবেশন ডাকার অনুমতিও দিয়েছিলেন। এদিন সময় সংশোধন করে ফের সুপারিশ পাঠায়৷  সাংবিধানিক নিয়ম অনুযায়ী বাজেট অধিবেশন ডাকার আগে  সংসদের…
Read More
পরিকল্পনার অভাব নিয়ে রাজ্যকে ভর্ৎসনা

পরিকল্পনার অভাব নিয়ে রাজ্যকে ভর্ৎসনা

পরিকল্পনার অভাবে রাজ্য সরকারকে ভর্ৎসনা হাই কোর্টের। সুন্দরবন অঞ্চলের পরিবারগুলি নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার অভাব রয়েছে। তাই ক্ষতিগ্রস্থ হওয়ার পরেও তারা কোনও সাহায্যই পাচ্ছে না। এই ইস্যুতে নবান্নকে কাঠগড়ায় তুলে দায়ের হল জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন এক আইনজীবী। ঠিক কী কারণে এই মামলা তাও স্পষ্ট করা হয়েছে। সুন্দরবন অঞ্চলে বাঘের জানায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে কোনও উপযুক্ত পরিকল্পনা নেই রাজ্য সরকারের। তাই ওই সব মৎস্যজীবী পরিবার আজ বিপর্যস্ত। পরিবারের কেউ কেউ বাঘের হানায় প্রাণ হারান, আবার কেউ বাঘের হানায় শারীরিক ভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছেন। মামলাকারী আইনজীবীর দাবি, সঠিক পরিকল্পনার প্রয়োজন এই পরিবারগুলোর জন্য। কিন্তু রাজ্য সরকারের…
Read More