09
May
বুধবার দুপুরে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। কিন্তু প্রত্যেকবার এই ফল ঘোষণার সময় সভাপতির পাশে থাকেন সংসদের সচিব। এবার সচিবকে দেখা গেল না ক্যামেরার সামনে। বর্তমানে এই সংসদের সচিব পদে রয়েছে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। এবার কেন অন্য কোনও আধিকারিককে দেখা গেল না? এই প্রশ্ন উঠতেই সভাপতি জানালেন, একাধিক অফিসারের কাজ ও মর্যাদা সমান। তাই বসালে সব অফিসারকেই বসাতে হত। তাই এবার একাই বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি- সবাই এখানে সমান কাজ করেন, তাই সবাইকে বসাতে হত। এর আগে এই সচিব পদে ছিলেন তাপস…
