দুর্নীতির অভিযোগের মাঝেই খাদ্য দফতর নিয়ে বড় নির্দেশ

দুর্নীতির অভিযোগের মাঝেই খাদ্য দফতর নিয়ে বড় নির্দেশ

এই মুহুর্তে একাধিক দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। এই পরিস্থিতিতে খাদ্য দফতর নিয়ে এবার বড় নির্দেশ। নতুন কন্ট্রাক্টচুয়াল ডাটা অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশের নির্দেশ বহাল থাকবে। এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। খাদ্য দফতরের নিয়োগ নিয়ে আগেই প্রশ্ন উঠে গিয়েছিল। স্বজন পোষণ শুধু নয়, স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি, এমন অভিযোগ উঠেছে। এবার কন্ট্রাক্টচুয়াল ডাটা অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ এল। ১৬১ জন কন্ট্রাক্টচুয়াল কর্মীকে সরিয়ে কী করে নতুন ভাবে অস্থায়ী কর্মী নিয়োগ করছে খাদ্য দফতর, এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তার প্রেক্ষিতেই রাজ্য সরকারকে হলফনামা আকারে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ…
Read More
নিয়োগে দুর্নীতির অভিযোগের মাঝেই স্বচ্ছতার আশ্বাস পর্ষদের নতুন সভাপতির

নিয়োগে দুর্নীতির অভিযোগের মাঝেই স্বচ্ছতার আশ্বাস পর্ষদের নতুন সভাপতির

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি৷ এই অস্থির পরিস্থিতির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি বললেন কোনও কিছু লুকবো না৷ কোনও অস্বচ্ছ্বতা থাকবে না৷ প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে৷ প্রত্যেকের অভিযোও শুনব৷ দায়িত্ব নিয়েও স্বচ্ছ্বতার আশ্বাস৷ তিনি বলেন, ‘‘আজ থেকে বোর্ডের সমস্ত কাজে স্বচ্ছতা থাকবে৷ সরকার সম্পর্কে বোর্ডের কার্যকরণে অস্পষ্টতা থাকলে, সেটা দূর করার দায়িত্বও আমার৷ যাঁরা আগামী দিনে টেট পরীক্ষা দেবেন, তাঁদের প্যানেলে স্বচ্ছতা থাকবে৷ কোনও কিছু লুকবো না৷’’ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগে পদ খুইয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আদালতের নির্দেশে এতদিন অন্তর্বর্তী সভাপতি হিসাবে কাজ সামলাচ্ছিলেন রত্না চক্রবর্তী বাগচী। এবার পাকাপাকিভাবে নতুন সভাপতি হিসাবে…
Read More
আরও এক সিদ্ধান্ত রাজ্যের শাসক দলের তরফে, পার্থের বিধায়ক অ্যাকাউন্ট থেকে আর টাকা আসবেনা দলীয় তহবিলে

আরও এক সিদ্ধান্ত রাজ্যের শাসক দলের তরফে, পার্থের বিধায়ক অ্যাকাউন্ট থেকে আর টাকা আসবেনা দলীয় তহবিলে

এই মুহূর্তে রাজ্যে জুড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তোলপাড় পরিস্থিতি। এই দুর্নীতির মামলায় গ্রেফতার প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, চলছে তদন্ত৷ গ্রেফতার হওয়ার পরেই দল থেকে সাসপেন্ড করা হয় তাঁকে৷ বরখাস্ত করা হয়েছে দলের সমস্ত পদ থেকেও৷ এবার পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে দলীয় তহবিলে চাঁদা নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল দল। তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর, শীঘ্রই এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে, যাতে তাঁর অ্যাকাউন্ট থেকে চাঁদার অর্থ কাটা না হয়৷ ২০০১ সালে তৃণমূলের টিকেটে প্রথম বার বেহালা পশ্চিম থেকে জিতে বিধায়ক হন পার্থ চট্টোপাধ্যায়। এখনও তিনি ওই কেন্দ্রেরই বিধায়ক৷ ২০০১ সাল থেকেই প্রতি মাসে নিজের বিধায়কের বেতন থেকে দলের তহবিলে এক হাজার টাকা…
Read More
হেফাজতের মেয়াদ শেষ হতেই আদালতের উদ্দেশে রওনা অনুব্রতর

হেফাজতের মেয়াদ শেষ হতেই আদালতের উদ্দেশে রওনা অনুব্রতর

গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হেফাজতে রয়েছে রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজতে ১৪ দিনের মেয়াদ শেষ৷ বুধবার সাত সকালেই নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতের উদ্দেশে রওনা হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ সকাল ১০টা নাগাদ গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআইয়ের কনভয় আচমকাই এসে থামে শক্তিগড়ে। সেখানে রয়েছে ল্যাংচার একটি বিখ্যাত দোকান। তার ঠিক গায়েই লাগোয়া বাতানুকূল রেস্তরাঁ। দেখা যায়, গাড়ি থেকে নামার পর সিবিআই কর্তারা বীরভূমের তৃণমূল জেলা সভাপতির হাত ধরে ওই রেস্তোরাঁর দিকেই নিয়ে যাচ্ছেন৷ সূত্রের খবর, এই রেস্তরাঁতেই প্রাতরাশ সারেন কেষ্ট। জলখাবারের মেনুতে ছিল মুড়ি আর চা। তবে তিনি শক্তিগড়ের বিখ্যাত…
Read More
আরও চাপের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী, বিধানসভা থেকেও সরিয়ে দেওয়া হল পার্থকে

আরও চাপের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী, বিধানসভা থেকেও সরিয়ে দেওয়া হল পার্থকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আরো চাপ বাড়ল তার ওপর৷ এই নিয়োগ দুর্নীতির মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর গ্রেফতারির ছ'দিন পর তাঁকে রাজ্য সরকার পদ থেকে অপসারিত করেছিল। পরবর্তী সময়ে তাঁকে তৃণমূল কংগ্রেস দলের পদ থেকেও সরানো হয়। এবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভার সমস্ত স্থায়ী কমিটি থেকে সরিয়ে দেওয়া হল। বিধানসভায় আজ পরিষদীয় বিভাগের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। ফলে কমিটির কোনও বৈঠকে তিনি থাকতে পারবেন না। তাই তাঁকে…
Read More
গরুপাচার কাণ্ডে বিচারককে হুমকি চিঠি, জামিন দিতেই হবে অনুব্রতকে

গরুপাচার কাণ্ডে বিচারককে হুমকি চিঠি, জামিন দিতেই হবে অনুব্রতকে

গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হেফাজতে রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে ধৃত অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জামিন দেওয়া না হলে গোটা পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে৷ এই মর্মে হুমকি চিঠি পাঠানো হল আসানসোলের সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে৷ বিচারক নিজে সেই চিঠি সম্পর্কে পশ্চিম বর্ধমানের জেলা জজের মাধ্যমে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবগত করেছেন। তাতে লেখা হয়েছে, “আমার কাছে একটি চিঠি এসে পৌঁছেছে। তাতে বলা হয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে আমার গোটা পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।” কিছু দিন আগেই গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বুধবার আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তাঁকে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মাঝেই পদ গেল মানিক ভট্টাচার্যের

শিক্ষক নিয়োগে দুর্নীতির মাঝেই পদ গেল মানিক ভট্টাচার্যের

তৎপরতার সঙ্গে তদন্ত চলছে রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায়৷ প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য৷ এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই প্রাথমিক পর্ষদে রদবদল। পদ গেল মানিক ভট্টাচার্যের। প্রাথমিক পর্ষদের নতুন সভাপতি হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল। প্রাথমিক শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার একটি অ্যাড হক কমিটি তৈরি করেছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ গৌতম পালের নেতৃত্বে এগারো সদস্যের এই কমিটি আগামী এক বছর ধরে কাজ করবে বলে বিদ্যালয় শিক্ষা দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে নিসৃংহ প্রসাদ ভাদুড়ি, ডঃ স্বাতী গুহ, অধ্যাপক অভীক মজুমদার, মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতির মত ব্যক্তিরা রয়েছেন। শিক্ষক নিয়োগ…
Read More
অতিভারী বৃষ্টি কলকাতা জুড়ে

অতিভারী বৃষ্টি কলকাতা জুড়ে

চলতি মাসের শুরু থেকে নিম্নচাপ ভ্রুকুটি রাজ্য জুড়ে। এই মুহূর্তে একের পরে এক নিম্নচাপের প্রকোপ রাজ্য জুড়ে। গতকাল সকাল থেকেই ভারী দুর্যোগ শহর কলকাতায়। আজ সকাল হতেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় শুরু হল প্রবল বৃষ্টি। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। ফলে সকাল হতে না হতেই রাতের অন্ধকার নেমে এল শহর কলকাতায়। আকস্মিক এই বৃষ্টিতে নাকাল নিত্য পথযাত্রী। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বেলা যত বাড়বে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণও ততই বাড়বে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী দু-তিন ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়াসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও রয়েছে। ফলে বৃষ্টির…
Read More
আগামী মাসের শুরুতেই পুজোর মিছিল, স্কুল হাফ ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

আগামী মাসের শুরুতেই পুজোর মিছিল, স্কুল হাফ ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

মাঝে বাকি আর মাত্র আর একটা মাস, তারপরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো৷ ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলার এই দুর্গাপুজো৷ সেই স্বীকৃতি উদযাপন করতেই আগামী ১ সেপ্টেম্বর কলকাতা সহ জেলায় জেলায় মিছিলের আয়োজন করা হবে৷ সে জন্যগোটা রাজ্য থেকে ১০ হাজার ছাত্রছাত্রীকে আনতে হবে কলকাতায়৷ এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাই স্কুল বন্ধ করে, পরীক্ষা না দিয়ে কলকাতায় আসবে তারা এবং মিছিলে অংশ নেবে৷ ওই দিন বেলা ১টার মধ্যে স্কুল কলেজ ও অফিস ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১ সেপ্টেম্বর কোন রুটে মিছিল হবে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, ওই দিন বেলা ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে থেকে মিছিল শুরু হবে৷ মিছিল…
Read More
খুশির খবর, দশদিনের ছুটি ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য

খুশির খবর, দশদিনের ছুটি ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য

বড় খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য৷ পুজোয় আরও বেশি ছুটি বাড়ান হলো রাজ্য সরকারের কর্মচারীদের জন্য৷ ৫ দিন নয়, এবার পুজোয় মিলবে ১০ দিন ছুটি৷ ঘোষণা করা হলো মুখ্যমন্ত্রীর তরফে৷ অর্থাৎ এবার পুজোয় ডবল ছুটি পেতে চলেছেন সরকারি কর্মী৷ ছুটি শুরু হচ্ছে পঞ্চমী থেকেই৷ এক ঝলকে দেখে নিন ছুটির তালিকা-  ৩০ সেপ্টেম্বর (শুক্রবার): দুর্গাপুজোর মহাপঞ্চমী। অন্যান্য বছর সাধারণত দুর্গা পঞ্চমীতে ছুটি থাকে না। এবার রাজ্য সরকারের তরফে এদিন বাড়তি ছুটি দেওয়া হয়েছে। •    ১ অক্টোবর (শনিবার): দুর্গাপুজোর মহাষষ্ঠী৷ এদিও ছুটি থাকবে রাজ্য সরকারের সমস্ত দফতর৷ •    ২ অক্টোবর (রবিবার): এই বছর সপ্তমী পড়েছে রবিবার৷ ফলে এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকছে। রবিবার…
Read More
এবার কি নতুন মোড় নেবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা? গোপন জবানবন্দি দিতে রাজি অর্পিতা

এবার কি নতুন মোড় নেবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা? গোপন জবানবন্দি দিতে রাজি অর্পিতা

এই মুহূর্তে চর্চায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সেই অর্পিতা মুখোপাধ্যায়৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ এই অর্পিতা মুখোপাধ্যায়৷ বর্তমানে তাঁর ঠিকানা আলিপুর সেন্ট্রাল জেল৷ সেই অর্পিতাই এবার বিচারকের কাছে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি দিতে পারেন বলে সূত্রের খবর। তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেন ইডি-র আধিকারিকরা৷ অর্পিতার জবানবন্দি ঘিরে আইনি আলোচনা শুরু করেছে ইডি। কারণ, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতার স্বীকারোক্তি এই মামলায় কতটা প্রভাব ফেলবে তা জানতেই ইডির লিগ্যাল সেলের আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন…
Read More
বাড়ানো হলো পুজোর অনুদান

বাড়ানো হলো পুজোর অনুদান

পূর্ব অনুমানকে করে সত্যি করে পুজো অনুদান বাড়ালো মুখ্যমন্ত্রী। গত বছর অনুদানের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। এবারের পুজোতে তা আরও ১০ হাজার বাড়িয়ে দেওয়া হল। নেতাজি ইন্ডোরে পুজো উদ্যোগক্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই ঘোষণা করেন তিনি। একই সঙ্গে জানান, বিদ্যুতেও বড় ছাড় দেওয়া হবে। যদিও তিনি এও জানিয়েছেন, রাজ্যের ভাঁড়ার শূন্য। তাও তিনি কষ্ট করে হলেও অনুদান বাড়াচ্ছেন। তথ্য অনুযায়ী, রাজ্যে নথিভুক্ত পুজো কমিটি আছে প্রায় ৪৩ হাজার। সেই পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুৎ বিলেও মিলবে ছাড়। জানান হয়েছে, বিদ্যুৎ বিলে যেন ৬০ শতাংশ ছাড় দেওয়া হয় সেই…
Read More
ময়দান এলাকায় ঘোড়াগুলির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, গঠিত হলো কমিটি

ময়দান এলাকায় ঘোড়াগুলির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, গঠিত হলো কমিটি

এবার রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হলো ময়দান এবং ভিক্টোরিয়া চত্বরের ঘোড়াগুলির শারীরিক অবস্থার খতিয়ান করার জন্য। ঘোড়াগুলির শারীরিক অবস্থা খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। কমিটিতে থাকবেন মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠন পেটা এবং কেপ ফাউন্ডেশনের এক প্রতিনিধি, রাজ্য প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন দফতরের এক প্রতিনিধি, কেন্দ্রের অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডের এক সদস্য এবং ঘোড়া মালিকদের তরফে এক প্রতিনিধি। এই কমিটি সরেজমিনে ময়দান এবং ভিক্টোরিয়া চত্বর পরিদর্শন করে ঘোড়াগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে। লাইসেন্স ছাড়া কতগুলি ঘোড়া গাড়ি চলছে তাও যাচাই করবে কমিটি। ২০২১ সালের শেষের দিকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল যে, যেভাবে…
Read More
অতিভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

অতিভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

গত মাস থেকেই একের পর এক নিম্নচাপের প্রকোপ রাজ্যের ওপরে। গত সপ্তাহ শেষের নিম্নচাপ কাটার পর সোমবার সবে রোদের মুখ দেখেছিল কলকাতা। এদিকে বৃষ্টি বন্ধ হতেই ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত কলকাতাবাসীর। এই গুমোট গরমের মধ্যেই স্বস্তির বার্তা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২ ঘণ্টার মধ্যেই শহরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে চলেছে। কলকাতার পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনার কথাও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে খবর। ফলে শহরবাসীকে ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে…
Read More