শুরু হয়েছে জল্পনা, আসছে নতুন তৃণমূল হোর্ডিংয়ে ভর্তি হলো কলকাতা

শুরু হয়েছে জল্পনা, আসছে নতুন তৃণমূল হোর্ডিংয়ে ভর্তি হলো কলকাতা

বিগত বেশ কিছুদিন ধরে রাজনীতির মঞ্চে শুরু হয়েছে এক জল্পনার৷ এই পরিস্থিতির মাঝেই এই জল্পনাকে উস্কে দিয়ে গোটা দক্ষিণ কলকাতা ঢাকা পড়ল রহস্যময় হোর্ডিংয়ে৷ তাতে লেখা ‘আসছে নতুন তৃণমূল’! শুধু তাই নয়, ওই পোস্টারে কেবল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ৷ এর পিছনে রহস্যটা কী? কুণাল ঘোষের জবাব, রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে কি নজরুলের ছবি দেওয়া যাবে? ভবানীপুর, কালীঘাট, হাজরা, রাসবিহারী মোড় জুড়ে ছয়লাপ অভিষেকের পোস্টারে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টোদিকেও পড়েছে একটি বড় পোস্টার। দুর্নীতির অভিযোগে তৃণমূল যখন কোণঠাসা, তখন এই পোস্টার নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার পার্থ…
Read More
জল্পনা তুঙ্গে, এবার অনুব্রত কন্যাকে জিজ্ঞেসাবাদ করতে পারে সিবিআই

জল্পনা তুঙ্গে, এবার অনুব্রত কন্যাকে জিজ্ঞেসাবাদ করতে পারে সিবিআই

গরুপাচার কাণ্ডে জর্জরিত রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই মামলায় এবার সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল৷ তাঁর সম্পত্তির নাগাল পেতে বুধবার সকালে অনুব্রতর হিসাবরক্ষককে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ প্রথমে শোনা যাচ্ছিল, বুধের সকালে তলব করা হতে পারে সুকন্যাকে৷ কিন্তু, সেটা করা হল না৷ এদিন সকালে শান্তিনিকেতনের কাছে পূর্বপল্লী গেস্ট হাউসে ওঠেন সিবিআই কর্তারা। সেখানেই ডেকে পাঠানো হয় অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মনীষ কোঠারিকে। তার পর থেকে চলছে টানা জিজ্ঞাসাবাদ। ঠিক সাত দিন আগে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ এক সপ্তাহের মধ্যেই বুধবার সকালে ফের বোলপুরে পৌঁছযন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর গোয়েন্দারা।…
Read More
সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

গত সপ্তাহভর নিমচাপের ভ্রুকুটি ছিল রাজ্যে, বিশেষত দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহের শুরুর দিকে আকাশে হালকা পরিষ্কার হলেও, এরই মাঝে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে চলতি সপ্তাহে আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনটাই খবর মিলল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে বলে খবর। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিললেও এই পরিষ্কার মেঘমুক্ত আকাশ সাময়িক বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে সুন্দরবন, গোসাবা, কাকদ্বীপের মতো এলাকাতেই চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাত শুরু হবে। যদিও…
Read More
চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের তরফে, কেষ্টর দিনে আয় ৩০ লক্ষ

চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের তরফে, কেষ্টর দিনে আয় ৩০ লক্ষ

জীবনের শুরুটা খুব সাধারণ ভাবে হলেও আজ তিনি কোটি কোটি টাকা সম্পত্তির মালিক৷ প্রথম জীবনে ছিলেন সামান্য মুদি দোকানি৷ খেলতেন ফুটবলও৷ পরে সে সব ছেড়ে বোলপুর বাজারে নিজের মাছের দোকান খেলেন তিনি৷ দিনের শেষে রোজগার হত বড় জোড় ৫০-৬০ টাকা। সেখান থেকে বীরভূমের বেতাজ বাদশা৷ মাছের দোকান ছেড়ে রাজনীতির আঙিনায় পা রাখতেই বদলে যায় চিত্রটা। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে অনুব্রত মণ্ডলের উপার্জন। সময়ের স্রোতে তিনি পৌঁছে যান ক্ষমতার শিখরে৷ পাল্লা দিয়ে বাড়ে রোজগারও৷ শুধু তাই নয়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আয় পৌঁছয় সাধারণ মানুষের কল্পনার বাইরে। জানেন দিনে কত টাকা আয় করতেন কেষ্ট? দিনে প্রায় ৩০ লক্ষ টাকা! গরু-কয়লা পাচার…
Read More
আচমকাই মহানগরীর বুকে মহাকরণে অগ্নিকাণ্ডের ঘটনা

আচমকাই মহানগরীর বুকে মহাকরণে অগ্নিকাণ্ডের ঘটনা

আবার একবার আচমকাই মহানগরীর বুকে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার সরকারী ভবন অর্থাৎ মহাকরণে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যের কিছু পর আগুন লাগে সেখানে। প্রাথমিক ভাবে জানা যায়নি যে কী ভাবে আগুন লেগেছে তবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই মহাকরণে এই আগুন লেগেছে। যদিও সরকারিভাবে কোনও বিবৃতি এখনও পর্যন্ত আসেনি। অন্যদিকে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। তবে অনেক নথি পুড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও নষ্ট হয়নি কিছু বলেই জানা গিয়েছে। কিন্তু কম্পিউটারে আগুন, প্রিন্টার নষ্ট হয়েছে। দমকল সূত্রে খবর, মহাকরণের একতলার ঘরে আগুন লেগেছিল। তারা মনে করছে, পাখায়…
Read More
বড় ঘোষণা, ক্যানসারের মতো দুরারোগ্য চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডে

বড় ঘোষণা, ক্যানসারের মতো দুরারোগ্য চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডে

এই মুহূর্তে রাজ্য জুড়ে চলতে থাকা একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে নিখরচায় আরও ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের সাধারণ মানুষ। এর মধ্যে থাকছে ক্যানসারের চিকিৎসাও। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতেই রাজ‌্যবাসীর জন্য এই ঘোষণা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অনেকের মতে, এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবাসীকে বড় 'উপহার' দিলেন। জানান হয়েছে, এবার থেকে ক‌্যানসারের জন‌্য তীব্র ব‌্যথার উপশমের চিকিৎসা-সহ আরও অনেক রোগের চিকিৎসার সুযোগ মিলবে স্বাস্থ‌্যসাথী প্রকল্প থেকে। অন্তত ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের মানুষ। আরও জানা গিয়েছে, ব‌্যথার বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ৮ থেকে ৬৫ হাজার…
Read More
শিক্ষার দিক দিয়ে আবার সাফল্যের শিখরে কলকাতা বিশ্ববিদ্যালয়

শিক্ষার দিক দিয়ে আবার সাফল্যের শিখরে কলকাতা বিশ্ববিদ্যালয়

শিক্ষার দিক থেকে আবার একবার সাফল্যের শিখরে কলকাতা। বড় সাফল্য পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। সারা দেশের মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এছাড়াও পড়ুয়াদের পিএইচডি ডিগ্রি করানোর ক্ষেত্রে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই নিয়েই শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, ''জানাতে গর্ব হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় তার অসাধারণ কাজের জন্য আবার প্রশংসিত হয়েছে। বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২২ সালের সমীক্ষা অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।“ এছাড়াও, গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি করানোর’ বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘গত…
Read More
প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য, গরুপাচার কাণ্ডে লেনদেন চলত নগদে

প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য, গরুপাচার কাণ্ডে লেনদেন চলত নগদে

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। গরুপাচার কাণ্ডে জর্জরিত অনুব্রত মণ্ডল৷ চলছে জেরার পর জেরা৷ নতুন প্রশ্নমালা সাজিয়ে ফের অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুরু সিবিআই-এর৷ তাঁর কাছে একাধিক প্রশ্নের জবাব খুঁজছে সিবিআই৷ এদিকে জানা গিয়েছে, পাচার হওয়া গরু প্রতি আড়াই হাজার টাকার লেনদেন চলত৷ বিএসএফ নিত গরু প্রতি ২০০০ টাকা, কাস্টমস নিত গরু প্রতি ৫০০ টাকা৷ বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের আমলে সবচেয়ে বেশি প্রায় ২০ হাজার গরু পাচার হয়েছিল বাংলাদেশে৷ মালদা ও মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে এই গরু পাচার করা হত৷ বীরভূমকে ব্যবহার করা হত সেফ করিডর হিসাবে৷ সিবিআই চার্জশিটে সে কথা উল্লেখ করা হয়েছে৷ আর গরু পাচারের টাকার ভাগ যেত প্রভাবশালীদের কাছে৷ চলত নগদ…
Read More
কেউ কথা রাখে নি, প্রেসিডেন্সি জেলে মনমরা পার্থ

কেউ কথা রাখে নি, প্রেসিডেন্সি জেলে মনমরা পার্থ

সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখে নি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে নি। এই লাইনটি আজ যথার্থ ভাবে সার্থকতা পেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। তবে তেত্রিশ বছর নয় প্রায় ২৫ দিন হতে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আপাতত তিনি জেল হেফাজতে রয়েছেন। তাঁর ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল। আর এখানেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কথাটি সার্থকতা পেয়েছে। অর্থাৎ শীর্ষ নেতৃত্বের কেউ তাঁর খোঁজ নিচ্ছেন না। সূত্রের খবর, এদিন ভারাক্রান্ত জেলবন্দী নেতা তাঁর আইনজীবীর কাছে জানতে চান, দলের কেউ কি তাঁর খোঁজ নিয়েছেন ! বিশেষ করে দলনেত্রী ! আর আইনজীবীদের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় যে বেহালার কিছু…
Read More
বাড়ছে তৎপরতা, এবার সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যা

বাড়ছে তৎপরতা, এবার সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যা

এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে জর্জরিত রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি৷ রয়েছেন সিবিআই-এর হেফাজতে৷ এবার সিবিআই-এর আতস কাঁচে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের কোম্পানি৷ গরু পাচার মামলার তদন্তে নেমে সুকন্যার দুটি কোম্পানির নাম সিবিআই-এর হাতে এসেছে৷ তার মধ্যে একটি কোম্পানির অন্যতম শেয়ার হোল্ডার অনুব্রত মণ্ডল। নথি অনুযায়ী, একটি অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানির ২৫ শতাংশ শেয়ার রয়েছে অনুব্রত মণ্ডলের নামে৷ বাকি ৭৫ শতাংশ শেয়ারের মালিক তাঁর মেয়ে সুকন্যা৷ এই সংস্থার পাশাপাশি একাধিক রাইস মিলেরও হদিশ পেয়েছে সিবিআই। ‘ভোলে বোম’ সহ তিন থেকে চারটি রাইস মিল রয়েছে এই তালিকায়৷ তদন্তকারী আধিকারিকরা অনুমান, গরুপাচার চক্র থেকে আসা একটা বড় অঙ্কের টাকা এই…
Read More
পঞ্চাশ বিঘা খামার বাড়ির খোঁজ মিললো কেষ্টর

পঞ্চাশ বিঘা খামার বাড়ির খোঁজ মিললো কেষ্টর

এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর চর্চায় রয়েছেন অনুব্রত মণ্ডল। পার্থ চট্টোপাধ্যায়ের বোলপুরের 'অপা'র পরে এবার বোলপুরে খোঁজ মিলল অনুব্রতর খামারবাড়িরও। জানা যাচ্ছে, বীরভূমের বোলপুরে প্রায় ৫০ বিঘে জমির উপর প্রায় ২০ বছর ধরে রয়েছে অনুব্রত মণ্ডলের ওই খামারবাড়ি। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ওই খামারবাড়ির কেয়ারটেকার। তাঁর কথায়, কুড়ি বছর আগে ওই সম্পত্তি কিনেছিলেন ‘কেষ্ট দা’। মাঝেমধ্যে ওই বাড়িতে এসে বিশ্রামও নিতেন তিনি। বাড়িটি বোলপুরের সিয়ান এলাকায় অবস্থিত বলে জানা যাচ্ছে। বাড়ির সঙ্গে লাগোয়া পুকুর, এমনকি ধান জমিও রয়েছে বলে খবর। ওই বাড়ি লাগোয়া প্রায় ৫০ বিঘা জমির উপর ধান, মাছ, শক-সবজি সব কিছুরই চাষ হয় বলে জানা যাচ্ছে। এছাড়া বাড়ির খামারে বড় বড়…
Read More
বাড়তে থাকা সম্পত্তি নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে ফিরহাদের সাফাই

বাড়তে থাকা সম্পত্তি নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে ফিরহাদের সাফাই

এই মুহূর্তে বেশ খানিকটা চাপের মধ্যেই আছেন রাজ্যের নেতা মন্ত্রীরা। প্রশ্ন উঠছে একাধিক নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে। সম্পত্তি বৃদ্ধি মামলা নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উল্লেখ্য তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করেছেন ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক। এরপরই বিষয়টি নিয়ে বিরোধীরা কটাক্ষ করে বলেছেন, তবে কি ভয় পেয়ে গিয়েছেন তৃণমূল নেতারা? কিছু দিন আগেই রাজ্যের ৬ নেতামন্ত্রী বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। এরপর আবার কেন সাফাই দেওয়ার জন্য সাংবাদিকদের মুখোমুখি হতে হচ্ছে? তবে কি তাঁরা সত্যিই ভয় পেয়ে গিয়েছে? এমন প্রশ্ন তুলছেন বিরোধীরা। ফিরহাদ বলেছেন,…
Read More
অতিভারী বৃষ্টির পর আজ মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কারের পূর্বাভাস

অতিভারী বৃষ্টির পর আজ মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কারের পূর্বাভাস

পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে গত সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গ। সেই ঘোষণাকে সত্যি করে শক্তি বাড়াল নিম্নচাপ। আর তার জেরেই বিগত দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ছুটির দিনে অর্থাৎ রবিবার সকাল থেকেই জোর কদমে চলছে বৃষ্টির ব্যাটিং। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার, দেখা মেলেনি রোদের। এরপর বেলা বাড়তেই শুরু হয়েছে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এমনকি ছুটির দিনের সন্ধ্যাতেও ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলা এবং উত্তর ওড়িশার উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটাই ক্রমশ শক্তি বাড়িয়েছে। আর তার জেরেই রাজ্যজুড়ে এই বৃষ্টিপাত।…
Read More
সব প্রশ্নের উত্তর দিয়ে মমতা স্পষ্ট জানালেন দল অনুব্রতর পাশে আছে

সব প্রশ্নের উত্তর দিয়ে মমতা স্পষ্ট জানালেন দল অনুব্রতর পাশে আছে

গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডল। অনুব্রত গ্রেফতারের পর এই প্রথম তাকে নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবস উদযাপনের একটি মঞ্চ থেকে বিষয়টি নিয়ে প্রথম মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল যে পুরোপুরি অনুব্রতর পাশেই রয়েছে সেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন সভায় নেতারা ইডি, সিবিআই তথা কেন্দ্রকে নিশানা করে ঝাঁঝালো বক্তব্য রাখছেন। এই পরিস্থিতিতে অনুব্রতর সমর্থনে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল," কেষ্টকে কেন গ্রেফতার করা হল? ওঁর দোষ কি? ওকে জেলে রেখে কী হবে?" অর্থাৎ অনুব্রত ইস্যুতে দলকে যে তৃণমূল রাস্তায় নামাতে চাইছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে মমতার…
Read More