বাতিল করা হলো কেষ্ট কন্যার হাজিরার নির্দেশ

বাতিল করা হলো কেষ্ট কন্যার হাজিরার নির্দেশ

গরুপাচার কাণ্ডে কষ্টে কেষ্ট৷ কেষ্টর পাশাপাশি চাপ বেড়েছে অনুব্রত-কন্যারও৷ তবে এই পরিস্থিতিতে অনুব্রত-কন্যা সুকন্যা সহ শিক্ষক নিয়োগ মামলায় ছয় জনের আদালতে হাজিরার নির্দেশ প্রত্যাহার৷ টেট সার্টিফিকেট পেশ করার নির্দেশও প্রত্যাহার করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ অর্থাৎ গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের মেয়েকে আপাতত আদালতে হাজিরা দিতে হবে না৷ টেট সংক্রান্ত একটি অতিরিক্ত মামলায় হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যা মণ্ডলকে৷ সেই মতো তিনি আদালতে চলেও এসেছিলেন৷ কিন্তু, শুনানি শুরু হলে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, অতিরিক্ত হলফনাম গ্রহণযোগ্য নয়৷ অনুব্রত-কন্যার নিয়োগ বৈধ নয় বলে অভিযোগ দায়ের করা হয়েছিল আদালতে। সেই মামলায় এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বুধবার যে হলফনামা পেশ করা হয়েছিল, সেই অতিরিক্ত…
Read More
রাজ্যের তরফে আবার বিপুল সংখ্যক কর্মসংস্থানের দাবি

রাজ্যের তরফে আবার বিপুল সংখ্যক কর্মসংস্থানের দাবি

রাজ্যে মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই মমতা, রাজ্যের শিল্প বিকাশের দিকে বেশি নজর দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে শিল্প বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার আরও বেশ কয়েকটি শিল্প সংস্থাকে রাজ্যে বিনিয়োগের অনুমতি দেবে বলে প্রস্তাব গৃহীত হয়েছে। বৈঠকের পরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, শিল্প তালুক ও ইউনিটগুলিতে ৬০০ কোটি টাকা বিনিয়োগ হবে। এর ফলে চার হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে তিনি দাবি করেন। এর পাশাপাশি দুয়ারে রেশন প্রকল্পে সহযোগিতা করার জন্য রাজ্য সরকার রেশন ডিলারদের কুইন্ট্যাল প্রতি ৭৫ টাকা ছাড়াও প্রতি মাসে আরও ৫ হাজার টাকা করে কমিশন দেওয়ার একটি সিদ্ধান্তও বৈঠকে নিয়েছে বলে…
Read More
একের পর এক চলতে থাকা দুর্নীতির মাঝে প্রশ্ন উঠছে খাদ্য দফতরের নিয়োগ নিয়েও

একের পর এক চলতে থাকা দুর্নীতির মাঝে প্রশ্ন উঠছে খাদ্য দফতরের নিয়োগ নিয়েও

এই মুহূর্তে বিভিন্ন দুর্নীতির মামলায় সব দিক থেকে জর্জরিত রাজ্য। শিক্ষক নিয়োগে দুর্নীতি, গরুপাচার কাণ্ড, কয়লা কাণ্ড, সব কিছুর পর এবার খাদ্য দফতরের নিয়োগ নিয়ে এবার প্রশ্ন চিহ্ন। স্বজন পোষণ শুধু নয়, স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি, এমন অভিযোগ উঠে গিয়েছে ইতিমধ্যেই। কলকাতা হাইকোর্ট এই ইস্যুতে বড় নির্দেশও দিয়ে দিয়েছে। জানান হয়েছে, আগামী দু'মাসের মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলার নিষ্পত্তি করতে হবে। এই নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। ফুড ইন্সপেক্টর নিয়োগ নিয়ে যে বেনিয়মের মামলা ছিল তা প্রায় এক যুগ পরে ফিরল 'স্যাটে'। নিয়োগে কোনও রকম স্বজন পোষণ ও দুর্নীতি হয়েছে কি না, তাই খতিয়ে দেখে আগামী দু মাসের…
Read More
আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ রয়েছেন জেল হেফাজতে। ১৪ দিনের জেল হেফাজতের পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের আদালতে তোলা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। পার্থর আইনজীবী শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তাঁর জামিনের আবেদন করেছিলেন এবার। কিন্তু ব্যাঙ্কশাল আদালত সেই আর্জি নাকচ করে দিয়েছে। বরং দুজনকেই আবার জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিন আদালত জানিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্থাৎ জেলের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে তাঁদের। পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয়েছে, জেল হেফাজতে থাকাজালীন ইডি দুজনকেই জিজ্ঞাসাবাদ…
Read More
সিবিআইয়ের তরফে দাবি গরুপাচার কাণ্ডে কেষ্টর হয়ে ডিল করতেন সায়গল

সিবিআইয়ের তরফে দাবি গরুপাচার কাণ্ডে কেষ্টর হয়ে ডিল করতেন সায়গল

রাজ্যের গরুপাচার কাণ্ড, শিক্ষক নিয়োগে দুর্নীতির মতোই যত তদন্ত হচ্ছে তত উঠে আসছে একের পর এক নতুন তথ্য৷ এই গরু পাচার চক্রের জাল বিস্তৃত বহুদূর পর্যন্ত৷ জেরায় ক্রমশ খুলছে সেই জট৷ সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমে তৃণমূলে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তাঁকে গ্রেফতার করার আগেই সিবিআই-এর জালে ধরা পড়েছেন দেহরক্ষী সায়গল হোসেন, ব্যবসায়ী এনামুল হক, বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ সিবিআই-এর কাছে একটা বিষয় স্পষ্ট যে, গরু পাচারচক্রের খুঁটি পোতা ছিল বীরভূমের মাটিতেই৷ লাল মাটি থেকেই নিয়ন্ত্রিত হত চোরা চালানের কারবার৷ সিবিআই জানাচ্ছে, অনুব্রতর হয়ে ‘ডিল’ করতেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেন।…
Read More
জেরা চলাকালীন আদালততেই নথি ছিঁড়ে ফেলার চেষ্টা পার্থর

জেরা চলাকালীন আদালততেই নথি ছিঁড়ে ফেলার চেষ্টা পার্থর

রাজ্যের শাসক দলের বড় পদের মন্ত্রিত্ব থেকে বর্তমান স্থান জেল। ক’দিন আগেও তিনি ছিলেন সরকারের সেকেন্ড ইন কমান্ড৷ শাসক দলের মহাসচিবের গর্জনে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত৷ এহেন দাপুটে নেতাই এখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি৷ এক মাস হতে চলল তাঁর গ্রেফতারির৷ এক পক্ষকাল তাঁর ঠিকানা প্রেসিডেন্সির সংশোধনাগার৷ জেলের কালকুঠুরিতে বন্দি থাকলেও, মেজাজ কমেনি এতটুকু৷ আদালতকে তেমনটাই জানালেন ইডি-র আইনজীবী৷ তিনি জানান, জেলে জিজ্ঞাসাবাদের সময় জবানবন্দির নথি ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারই পার্থ ও অর্পিতার জেল হেফাজতের মেয়াদ শেষ হয়৷ ওই দিনই আদালতে পেশ করা হয় তাঁদের৷ সেই সময়ই ইডির আইনজীবীর দাবি, তদন্তে অসহযোগিতা করছেন পার্থবাবু। তাঁর…
Read More
আজ আবার পার্থ ও অর্পিতাকে তোলা হবে ব্যাঙ্কশাল কোর্টে

আজ আবার পার্থ ও অর্পিতাকে তোলা হবে ব্যাঙ্কশাল কোর্টে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই মামলার তদন্তে তল্লাশি চালিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ যদিও জেরার মুখে অর্পিতা বারবার বলেছেন, এই টাকা তাঁর নয়, পার্থের৷ অন্যদিকে, প্রাক্তন মন্ত্রীর দাবি, এটা তাঁর টাকা নয়৷ উদ্ধার হয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে৷ তিনিই বলতে পারবেন৷ ইডি-র অফিসাররা জানিয়েছেন, তদন্তে এখনও অসহযোগিতা করছেন পার্থ চট্টোপাধ্যায়৷ আজ ফের পার্থ ও অর্পিতাকে তোলা হবে ব্যাঙ্কশাল কোর্টে৷ জানা গিয়েছে, বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর মূলত টাকার উৎস, কিছু যৌথ সম্পত্তি, মেয়ে জামাইয়ের তহবিল এবং একটি ট্রাস্ট নিয়ে প্রশ্ন করেন।…
Read More
হাজিরা দিতে কি আসছেন তিনি? কলকাতার উদ্দেশে রওনা দিলেন সুকন্যা

হাজিরা দিতে কি আসছেন তিনি? কলকাতার উদ্দেশে রওনা দিলেন সুকন্যা

রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নাম জড়িয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে। তলব করা হয়েছে তাকে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে নিচুপট্টির বাড়ি থেকে গাড়িতে চেপে কলকাতার উদ্দেশে রওনা দিলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। সকাল সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বেরন তিনি। তবে কি আদালতে হাজিরা দিতে যাচ্ছেন কেষ্ট-কন্যা? তাঁর নামে অভিযোগ, বিনা টেটেই প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন সুকন্যা৷ শুধু তাই নয়, চাকরি পাওয়ার পর একদিনের জন্যেও স্কুলে পা রাখেননি অনুব্রত-কন্যা৷ স্কুলে হাজিরার রেজিস্টার যেত তাঁর বাড়িতে৷ বসে বসেই বেতন পেতেন তিনি৷ সুকন্যার নামে থাকা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এও জানা গিয়েছে, সরকারি চাকরির পাশাপাশি একটি বেসরকারি চাকরিও করেন তিনি। সুকন্যার…
Read More
টেট পরীক্ষায় উত্তীর্ণদের আইনের নিয়ম মেনে চাকরির আশ্বাস ব্রাত্যর

টেট পরীক্ষায় উত্তীর্ণদের আইনের নিয়ম মেনে চাকরির আশ্বাস ব্রাত্যর

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য৷ নাম জড়িয়েছে বহু নেতা মন্ত্রীর, চলছে তদন্ত৷ ইতিমধ্যে রাজ্যে ব্যাপক তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এই পরিস্থিতিতেই শিক্ষক নিয়োগের জটিলতা কাটাতে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ২০১৪ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা ছিল। সেই বৈঠক ইতিবাচক হয়েছে বলেই দাবি করা হয়েছে। সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চলছে এবং দ্রুত নিয়োগ হবে বলেই বৈঠকের পর জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। আজ ২০১৪ র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর ব্রাত্যবাবু বলেন, এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া জট দ্রুত ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সরকারের সদিচ্ছা রয়েছে। তাই শিক্ষক চাকরির…
Read More
নতুন অভিযোগ, টেট পরীক্ষা পাশ না করেই চাকরি পেয়েছিলেন কেষ্ট-কন্যা

নতুন অভিযোগ, টেট পরীক্ষা পাশ না করেই চাকরি পেয়েছিলেন কেষ্ট-কন্যা

এদিকে গরু পাচারকাণ্ডে জর্জরিত রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এরই মাঝে উঠে আসছে নতুন অভিযোগ। পরেশ অধিকারীর কন্যার পর এবার অনুব্রত-কন্যার বিরুদ্ধে হাই কোর্টে মামলা৷ প্রথামিক শিক্ষিকার চাকরি পেলেও কোনও দিনও স্কুলে পড়াতে যাননি সুকন্যা মণ্ডল৷ হাজিরার রেজিস্টার পাঠানো হত অনুব্রতর বাড়িতে৷ টেট পাশ না করেই বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছিলেন কেষ্ট-কন্যা৷ অনুব্রতর বাড়ি থেকে এই প্রাথমিক স্কুলের দূরত্ব মাত্র ৫ মিনিট৷ হাই কোর্টে এমনই অভিযোগ দায়ের করলেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের৷ এদিকে গরু পাচার মামলায় সিবিআই ব়্যাডারে সুকন্যার অগাধ সম্পত্তি৷ এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করতে অনুব্রতর বাড়িতেও যান সিবিআই-এর আধিকারিকরা৷ কিন্তু, তিনি কথা বলতে চাননি৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রিপোর্ট জমা দেওয়া হলো সিবিআইয়ের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রিপোর্ট জমা দেওয়া হলো সিবিআইয়ের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ চলছে তদন্ত, প্রকাশ্য এসছে একের পর এক তথ্য৷ এই পরিস্থিতিতে এই দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট জমা দিল সিবিআই। ২৬১ জনের চাকরি বরখাস্ত মামলায় এই রিপোর্ট জমা দেওয়া হল। প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা কর্মী যে ১০ জনকে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ এবং নদিয়া তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার যে অভিযোগ করা হয়েছিল, তার প্রেক্ষিতে হলফনামা জমা দেওয়া হল আদালতে। নিয়োগ নিয়ে অভিযোগ অজস্র। বিভিন্ন ক্ষেত্রেই রাজ্যের শাসক দল এবং প্রশাসনের একাধিক জনের নাম জড়িয়ে আছে। মঙ্গলবারই টেট পরীক্ষার ২০২০ সালের নিয়োগ মামলায় 'কাট অফ…
Read More
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের সিবিআইয়ের তরফে হাজিরার নির্দেশ

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের সিবিআইয়ের তরফে হাজিরার নির্দেশ

এই মুহূর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতি একদিকে পার্থ চট্টোপাধ্যায় অন্যদিকে অনুব্রত মণ্ডল, চলছে টানটা উত্তেজনা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর ১০ জন ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষককে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে তলব করা হয়েছে আদালতে। এই দুই ঘটনা নিয়ে এখন টালমাটাল রাজ্য। আদালত এদিন জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর ১০ জন ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষককে। আর অনুব্রত কন্যাকে বৃহস্পতিবার আদালতে ডাকা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর পরিবারের ১০ জন চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট ওই ১০ চাকরি প্রাপককে মামলায় যুক্ত করার…
Read More
অনুব্রতর সতেরো কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই

অনুব্রতর সতেরো কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই

যত সময় এগোচ্ছে তত এক এক করে প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। সময় এগোনোর সাথে সাথে আরও বেশি করে যেনো সিবিআইয়ের জালে জড়িয়ে পড়ছেন অনুব্রত মণ্ডল। এবার অনুব্রতর কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হতে দেখেছে সাধারণ মানুষ। প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছিল। এবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের থেকে ১৬ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। না এবার কোথাও নগদ উদ্ধার হয়নি, বরং কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, অনুব্রত এবং তাঁর আত্মীয়দের নামে ছিল এই ফিক্সড ডিপোজিট। গরু পাচার মামলার…
Read More
বেশ খানিকটা স্বস্তি বঙ্গের আজকের সংক্রমণের সংখ্যায়

বেশ খানিকটা স্বস্তি বঙ্গের আজকের সংক্রমণের সংখ্যায়

বিগত বেশ কিছুদিন পর বেশ খানিকটা স্বস্তি এলো বঙ্গে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে কমতে আবার কার্যত নিয়ন্ত্রণে বলা যায়। বঙ্গে আজ ২০০-র নীচেই দৈনিক সংক্রমণ। এদিকে মৃত্যুও আজ কমেছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও তুলনামূলক নিয়ন্ত্রণেই বলা যায়। আজ রাজ্যের পজিটিভিটি রেট অনেকটাই কমে ৩.৪৮ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০২ হাজার ৯৩২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ১ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪২৩ জনের। একদিনে…
Read More