কোন অভিযোগের ভিত্তিতে সরানো হলো দুই বড় পদে থাকা মন্ত্রীকে

কোন অভিযোগের ভিত্তিতে সরানো হলো দুই বড় পদে থাকা মন্ত্রীকে

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই, জল্পনা ছিলই বড় রদবদল হবে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায়। মন্ত্রিত্ব থেকে বাদ যেতে পারেন তিনি। সেই জল্পনাকে সত্যি করেই মুখ্যমন্ত্রী ঢেলে সাজালেন নতুন মন্ত্রিসভা। ব্যাপক রদবদল করা হল সেখানে। কোনও মন্ত্রীর দায়িত্ব বাড়ল, কারও আবার কমল। সেই সঙ্গে মন্ত্রিসভা থেকে চারজনকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা হলেন সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ, হুমায়ুন কবীর ও পরেশ অধিকারী। শেষোক্ত দু'জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। অন্যদিকে অসুস্থতার কারণে রত্নাকে সরিয়েছেন তিনি। আর সৌমেনকে বিশেষ সাংগঠনিক দায়িত্ব দেওয়ার কারণে মন্ত্রিত্ব থেকে সরিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে সদ্য অপসারিত রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী…
Read More
আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

চলছে বৃষ্টির মরশুম। একটু দেরি করে হলেও দক্ষিণবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা। বৃষ্টির দাপট কমতে চলেছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সামান্য বাড়বে বৃষ্টি। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় মোটের ওপর একই থাকবে তাপমাত্রা। তবে আর্দ্রতা বাড়ায় গুমোট অস্বস্তি থাকবে বলেই জানা যাচ্ছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে, তবে বিক্ষিপ্তভাবে। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ও বাড়বে বলেই জানা আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই মেঘলা আকাশ। আবার মাঝে মাঝেই দেখা মিলছে চড়া রোদেরও। সকালের দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি…
Read More
দুর্নীতি নিয়ে চাপের পরিস্থিতির মাঝেই আজ দিল্লি যাচ্ছেন মমতা

দুর্নীতি নিয়ে চাপের পরিস্থিতির মাঝেই আজ দিল্লি যাচ্ছেন মমতা

রাজ্য জুড়ে টালমাটাল পরিস্থিতি। এই পরিস্থিতিতে পূর্বেই ঘোষিত হয়েছিল রাজধানী জাবেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের এই সফরে রয়েছে একাধিক কর্মসূচি। দলীয় সূত্রে খবর আজ বিকেল চারটে নাগাদ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের দিল্লির মহাদেব রোডের বাসভবনে লোকসভা ও রাজ্যসভার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। বৈঠকে থাকতে পারেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার বিকেলের ওই বৈঠক শেষে দলীয় সাংসদদের জন্য চা চক্রেরও আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৭ অগস্ট দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। প্রথা মতো এই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে নীতি আয়োগের বৈঠকে…
Read More
মন্ত্রিত্বপদ ও দলীয় পদের পর এবার বেহালার সমস্ত পুজো কমিটি থেকে অপসারিত পার্থ

মন্ত্রিত্বপদ ও দলীয় পদের পর এবার বেহালার সমস্ত পুজো কমিটি থেকে অপসারিত পার্থ

চারিদিক দিয়ে দুর্নীতিতে জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এক এক করে সমস্ত খোয়াতে হচ্ছে তাকে৷ শনির দশা যেন চেপে বসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপর। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত মন্ত্রিত্ব পদ ও দলীয় পদ থেকে বাদ পড়েছেন। এবার কলকাতার বিভিন্ন পুজো কমিটি থেকে অপসারিত করা হলো প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরেই তার সাথে দূরত্ব বাড়িয়েছিল তার নিজের দল। এবার সেই ধারাই বজায় রাখল বেহালার বিভিন্ন দুর্গা পূজা কমিটিগুলি। বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব ও পশ্চিম এই দুই অঞ্চলে দুর্গাপুজোর সংখ্যা কম করে ২০০ টি। তার মধ্যে ৭৫ শতাংশ…
Read More
চাঞ্চল্যকর তথ্য অর্পিতার ৩১টি জীবনবিমা, এই সব ক’টিরই নমিনি পার্থ

চাঞ্চল্যকর তথ্য অর্পিতার ৩১টি জীবনবিমা, এই সব ক’টিরই নমিনি পার্থ

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে আসছে একের পর এক সম্পত্তি৷ কোনওটা পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ নামে৷ কোনওটার মালিক আবার অর্পিতা একা৷ শুধু তাই নয়, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার নামে রয়েছে একাধিক জীবন বিমাও৷ যার নমিনি পার্থ চট্টোপাধ্যায়৷ বুধবার আদালতে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিশেষ আদালতে এমনই দাবি করলেন তদন্তকারীরা। ১০ দিনের ইডি হেফাজত শেষে বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের আদালতে তোলে ইডি৷ শুনানির সময় ইডির আইনজীবী দাবি করেন, অর্পিতার ৩১টি জীবনবিমায় নমিনি হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। দু’জনের মধ্যে কতটা ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে, সেটা বোঝাতেই এই তথ্য তুলে…
Read More
‘অপা’র সম্পত্তির হদিশ পেতে অভিযানে ED

‘অপা’র সম্পত্তির হদিশ পেতে অভিযানে ED

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেলায় জেলায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ বুধবার তারা হানা দিল শান্তিনিকেতনে৷ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও  অর্পিতা মুখোপাধ্যায়ের বেনামি সম্পত্তি নিয়ে তথ্যতালাশ করতেই এই অভিযান। মঙ্গলবার রাতেই ইডির প্রতিনিধি দল শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছেন। সেখানে রতন কুটির গেস্ট হাউজ রয়েছেন তাঁরা৷ সকালে পৌঁছয় আরও একটি দল৷ সূত্রের খবর, শান্তিনিকেতনে নামে-বেনামে পার্থ-অর্পিতার যে বাড়িগুলি রয়েছে, সেগুলিতে তল্লাশি চলবে৷ পার্থ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর নামে-বেনামে প্রচুর সম্পত্তি আছে বলে দাবি করে ইডি৷ তার মধ্যে প্রথমেই রয়েছে শান্তিনিকেতন। এখানে পার্থ ও অর্পিতার বিশাল পরিমাণ সম্পত্তির হদিস মিলেছে৷ বুধবার শান্তিনিকেতনের ‘অপা’-সহ তাদের নজরে থাকা বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি অভিযান…
Read More
শপথ নিলেন নতুন মন্ত্রীরা, জেনে নিন কে কোন দায়িত্ব পেলেন

শপথ নিলেন নতুন মন্ত্রীরা, জেনে নিন কে কোন দায়িত্ব পেলেন

প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির পর মন্ত্রীসভায় যে রদবদল হবে তা নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটিয়ে পূর্বঘোষণা অনুযায়ী গতকালই রদবদল ঘটে গিয়েছে রাজ্য মন্ত্রিসভায়। মমতার মন্ত্রিসভায় আটজন নতুন মুখ, শপথ নিলেন ৫ পূর্ণমন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ও ২ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রদীপ মজুমদার, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী ও উদয়ন গুহ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। সেই সঙ্গে প্রতি মন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী পদে উন্নীত হয়ে শপথ নিয়েছেন ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা। এ ছাড়া প্রতি মন্ত্রী পদে শপথ নিয়েছেন সত্যজিৎ বর্মণ ও তাজমুল হোসেন। কিন্তু কে…
Read More
পরেশের মন্ত্রিত্ব পদ নিয়ে জনস্বার্থে দায়ের হলো মামলা

পরেশের মন্ত্রিত্ব পদ নিয়ে জনস্বার্থে দায়ের হলো মামলা

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় নাম জড়ানো থেকে গ্রেফতারি, এই কারণে ইতিমধ্যেই মন্ত্রিপদ খুইয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের পাশাপাশি দল থেকেও সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু ওই একই এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীরও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুলে চাকরি করে দিয়েছেন। আর তাই এবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকেউ মন্ত্রিসভার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীদের দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে যদি অভিযোগের ভিত্তিতে মন্ত্রিসভার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী এখনও কিভাবে মন্ত্রিপদে বহাল রয়েছেন। বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি…
Read More
রাজ্য মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আট  জন, বিস্তারিত পড়ুন…

রাজ্য মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আট জন, বিস্তারিত পড়ুন…

গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মন্ত্রিসভায় রদবদল হবে। চার-পাঁচ জন বাদ যাবেন, চার-পাঁচ জন নতুন আসবেন। তার পর থেকেই জল্পনা শুরু হয়, কারা বাদ যাবেন, কাদেরই বা নতুন করে দায়িত্ব দেওয়া হবে! সেমতই আজ বুধবার বিকেলে রাজভবনে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের শপথগ্রহণ। নতুন আট মন্ত্রীর মধ্যে রয়েছেন, উদয়ন গুহ, তাজমুল হোসেন, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী এবং সত্যজিৎ বর্মন ও বিরবাহা হাসদা। তাঁরা আজ রাজভবনে রাজ্যপাল লা গণেশনের কাছে ধাপে ধাপে শপথ নিয়েছেন। উল্লেখ্য, নতুন আট মন্ত্রীর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রদীপ মজুমদারপার্থ ভৌমিকউদয়ন গুহবাবুল সুপ্রিয়স্নেহাশিস চক্রবর্তী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী…
Read More
জল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেলেই শপথ নেবেন নতুন রাজ্যের নতুন মন্ত্রীরা

জল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেলেই শপথ নেবেন নতুন রাজ্যের নতুন মন্ত্রীরা

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে। গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রিসভায় হতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ রদবদল। একদিকে যেমন মন্ত্রীত্ব ছেড়ে দলীয় কাজের মন দিতে কয়েকজনকে সরানো হচ্ছে মন্ত্রিসভা থেকে, ঠিক তেমনই রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে সামনে আসতে চলেছে নতুন কয়েকটি মুখ। সোমবার দুপুরে বৈঠক করে নবান্ন থেকে এ কথাই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে নতুন মন্ত্রিত্ব কারা পাচ্ছেন সে ব্যাপারে মুখ খোলেননি তিনি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে চলেছে, কারাইবা নতুন মন্ত্রিত্ব পাচ্ছেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। আশা করা হচ্ছে, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিকের মত বেশ কিছু নতুন মুখ রাজ্যের…
Read More
তদন্ত বাকি অনেক তাই ফের আবার পার্থ-অর্পিতাকে হেফাজতে চায় ED

তদন্ত বাকি অনেক তাই ফের আবার পার্থ-অর্পিতাকে হেফাজতে চায় ED

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি মৌন৷ ইঙ্গিত দিয়েছিলেন, সময় এলে সব বলবেন৷ কিন্তু, সেই ‘সময়’ এখনও আসেনি৷ সেই কারণেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ফের হেফাজতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ মঙ্গলবার অর্পিতার নেল আর্ট পার্লার ও কয়েকটি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি৷ সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে৷ কয়েকটি ফ্ল্যাট আবার সিল করে দেওয়া হয়েছে৷ আজ, বুধবার পার্থ-অর্পিতাকে ফের আদালতে তোলা হবে। সেখানে তাঁদের দু’জনকেই আরও কিছুদিনের জন্য ইডি নিজেদের হেফাজতে নিতে চাইবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গত ২৩…
Read More
রাজ্যের স্বাস্থ্য দফতরে নিয়োগে নিয়ে স্পষ্টবার্তা আদালতের তরফে

রাজ্যের স্বাস্থ্য দফতরে নিয়োগে নিয়ে স্পষ্টবার্তা আদালতের তরফে

একাধারে রাজ্যে মামলা চলছে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। এরই মাঝে স্বাস্থ্য দফতরের নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। জানান হল, আদালতের রায়েই নির্ভর করবে চাকরির ভবিষ্যৎ। যদিও রাজ্য স্বাস্থ্য দফতর শর্তসাপেক্ষে নিয়োগ করতে পারবে। এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আদালত। রাজ্য স্বাস্থ্য দফতরে ১১ হাজার ৫২১ শূন্য পদ তৈরি আছে বলে জানা গিয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ভিত্তিক ও পার্ট টাইম কর্মী হিসাবে এই পদ গুলিতে নিয়োগ হবে। কিন্তু এখানেও সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আসলে নিয়োগের জন্য রাজ্যের সব জেলায় কমিটি তৈরি হয়েছে। কিন্তু অভিযোগ, প্রতিটি কমিটির চেয়ারম্যান হিসাবে নেতা, মন্ত্রী ও…
Read More
বঙ্গের করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যায় সামান্য স্বস্তি

বঙ্গের করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যায় সামান্য স্বস্তি

চারিদিকে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সম্প্রতি দৈনিক আক্রান্তের মাত্রা শেষ কয়েক দিনেই কমতে শুরু করেছিল। সোমবার বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র নীচে নেমে গিয়েছিল। কিন্তু আজ আবার অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা। যদিও একাধিক মৃত্যু হলেও এদিন সংখ্যা কমেছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত তুলনায় নিয়ন্ত্রণে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু বেড়ে ৭.৪৮ শতাংশ। সুস্থতার হারও একটু বেড়ে ৯৮.৩৯ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৩ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৫ হাজার ২১০ জন। এদিকে, গত…
Read More
রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কেস ডায়েরির তলব ডিভিশন বেঞ্চের তরফে

রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কেস ডায়েরির তলব ডিভিশন বেঞ্চের তরফে

একের পর এক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য৷ এই পরিস্থিতিতে সারদা মামলায় চাপ বাড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর৷ সারদা কাণ্ডে সুদীপ সেনের চিঠিতে শুভেন্দু অধিকারী নাম! কাঁথি থানায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রাজ্যের তদন্তের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলে মামলা দায়ের। এদিকে আগামী শুক্রবার মামলার কেস ডায়েরি তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এমনটাই জানা গিয়েছে। সারদা কাণ্ডে সুদীপ সেনের চিঠিতে শুভেন্দু অধিকারী নাম! কাঁথি থানায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রাজ্যের তদন্তের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলে মামলা দায়ের। এদিকে আগামী শুক্রবার মামলার কেস ডায়েরি তলব করেছে…
Read More