বাংলায় আগমন হয়েছে বর্ষার

বাংলায় আগমন হয়েছে বর্ষার

আগমন হয়েছে বর্ষার। বৃষ্টির অভাব দেখা দিয়েছিল বাংলার মাটিতে। উত্তরবঙ্গ বৃষ্টি পেলেও দক্ষিণবঙ্গ যেন চাতক হয়ে গিয়েছিল দু'ফোঁটা বৃষ্টির জন্য। তবে শেষ কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বাংলা জুড়েই। তাহলে কি বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল? কী জানাচ্ছে হাওয়া অফিস, জেনে নিন। আবহাওয়া দফতরের যে পূর্বাভাস দিচ্ছে তাতে কপাল পুড়বে দক্ষিণবঙ্গবাসীর। কারণ জানান হয়েছে, আপাতত কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কমপক্ষে রবিবার পর্যন্ত এই রকম আবহাওয়াই বর্তমান থাকবে। তবে উত্তরবঙ্গে আবার ভারি বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, রবিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।…
Read More
কোনও দাদার জলের বোতল বয়ে পঞ্চায়েত ভোটে টিকিট মিলবে না কর্মীদের, হুঁশিয়ারি অভিষেকের

কোনও দাদার জলের বোতল বয়ে পঞ্চায়েত ভোটে টিকিট মিলবে না কর্মীদের, হুঁশিয়ারি অভিষেকের

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তাকিয়ে রয়েছে সারা দেশ। এই পরিস্থিতিতে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছবে তৃণমূল কংগ্রেস। একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকেই দাবি করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর ঘোষণা, লোকসভা ভোটে বাংলার বাইরেও একাধিক রাজ্যে লড়বে তৃণমূল। এই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন অভিষেক। দল ভাঙানো নিয়ে মোদির দলকে কটাক্ষ করেন তিনি। ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় গেরুয়া শিবিরের চরম বিপর্যয়ের উল্লেখ করে তিনি বলেন, ‘ওরা দু’-চারটে চার আনার নকুলদানা ভাঙিয়ে নিয়ে গিয়ে ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবে! কিন্তু বাস্তব প্রমাণ করল অন্যকিছু। আরও বেশি (২১৪টি) আসনে জিতে…
Read More
শহিদ দিবসে নাজেহাল কলকাতাবাসী

শহিদ দিবসে নাজেহাল কলকাতাবাসী

বিগত দু বছর পর বাড়তে থাকা করোনাভাইরাসের চোখরাঙানি এড়িয়ে গতকাল রাজ্যের বুকে পালিত হয়েছে তৃণমূলের শহিদ দিবস। দু’বছর পরে ধর্মতলায় পুরনো রীতি মেনে জনসভা করছে শাসকদল। বৃহস্পতিবার তৃণমূলের শহিদ দিবসে কলকাতার রাস্তা থেকে বেসরকারি বাস-মিনিবাস কার্যত উধাও৷ সমাবেশে দূর দূরান্ত থেকে লোক আনতে কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা এবং হাওড়ার অধিকাংশ রুটে প্রায় ১০০ শতাংশ বেসরকারি বাস ভাড়া নেওয়া হয়েছে। বাস মালিক সংগঠনের নেতৃত্ব জানাচ্ছেন, বুধবার বিকেল থেকেই বহু রুটের বাস ট্রিপ সম্পূর্ণ করে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে অপেক্ষায় থেকেছে। এদিকে, গত দু’দিন ধরে উত্তরবঙ্গ থেকে ট্রেনে লাগাতার কলকাতা স্টেশনে পৌঁছেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের স্টেশন থেকে সভাস্থলে আনতে লেক টাউন-ঢাকুরিয়া ও…
Read More
বয়কট করা হলো উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াকে, ভোট দেবে না তৃণমূল

বয়কট করা হলো উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াকে, ভোট দেবে না তৃণমূল

ঘোষিত হয়েছে দেশের নতুন রাষ্ট্রপতির নাম। নতুন রাষ্ট্রপতি পেয়েছে দেশ। এই পরিস্থিতিতেই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের দিয়ে উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল তৃণমূল কংগ্রেস। গতকালের ২১ জুলাই সমাবেশের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকের মাঝে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তাঁরা জানান, কোনও ভাবেই এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়কে তৃণমূল সমর্থন করবে না। তাহলে কি বিরোধী প্রার্থীকে সমর্থন? সেই নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস! কেন, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। অভিষেকের বক্তব্য, জগদীপ ধনকড় বাংলার রাজ্যপাল থাকাকালীন যেভাবে…
Read More
কড়া বার্তা এবার লড়াই দিল্লি দখলের, শহিদ সমাবেশের মঞ্চ থেকে দাবি অভিষেকের

কড়া বার্তা এবার লড়াই দিল্লি দখলের, শহিদ সমাবেশের মঞ্চ থেকে দাবি অভিষেকের

বিগত দু বছর পর আজ চলেছে শহিদ সমাবেশ। এই ২১ জুলাই অন্যগুলির থেকে আলাদা। কারণ গত দু'বছর কোনও সভা হয়নি করোনা পরিস্থিতির জন্য। তাই এবারের সভা নিয়ে উন্মাদনা তুঙ্গে। সকাল থেকে যে ভিড়ের ছবি দেখা যাচ্ছে এই সভাজুড়ে তা সত্যিই কোনও রেকর্ড সৃষ্টি করেছে বলেই মনে করছে শাসক শিবির। আর এটাই মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সর্বকালীন সব রেকর্ড এদিনের এই সমাবেশ ছাপিয়ে গিয়েছে। অভিষেক এদিন বলেন, প্রচণ্ড বৃষ্টি হওয়া সত্ত্বেও আজ নিজের আসন ছেড়ে কেউ চলে যাননি। সবাই নিজের জায়গায় বসে বা দাঁড়িয়ে বৃষ্টি উপেক্ষা করে। যে জেদ, আশা, প্রত্যাশা তিনি…
Read More
কেন অনুব্রতর গাড়িতে লাল বাতি? রাজ্যের কাছে তলব হাই কোর্টের তরফে

কেন অনুব্রতর গাড়িতে লাল বাতি? রাজ্যের কাছে তলব হাই কোর্টের তরফে

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একের পর এক আইনি জটে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একেই সিবিআই-এর খাঁড়া, তার উপরে গাড়িতে লাল বাতি জ্বালিয়ে আদালতের প্রশ্নের মুখে তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। কেন অনুব্রতর গাড়িতে লাল বাতি? এ বিষয়ে এবার রাজ্য সরকারের কাছে জবাব তলব করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ৷ বরাবরই নিজের গাড়িতে লাল বাতি ব্যবহার করে এসেছেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ কিন্তু, কোনও নেতার ব্যক্তিগত গাড়িতে লাল বাতি লাগানোর অধিকার নেই। এই অভিযোগে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ আদালতের তরফ এদিন রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়। রাজ্যে কারা কারা লাল বাতির গাড়ি ব্যাবহার করেন। গাড়িতে কালো…
Read More
কড়া নিরাপত্তার মধ্যে ঘেরা হলো শহিদ সমাবেশের মঞ্চ

কড়া নিরাপত্তার মধ্যে ঘেরা হলো শহিদ সমাবেশের মঞ্চ

উপস্থিত হলো প্রতীক্ষিত সময়। পূর্বেই ঘোষিত হয়েছিল যে বিগত দুই বছর করোনার দাপট কাটিয়ে চলতি বছর মহানগরীর বুকে হবে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ। আজ কলকাতার ধর্মতলায় একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ। ২১ জুলাইয়ের জন্য ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগেই জানা গিয়েছিল যে, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। কালীঘাটে তাঁর বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাসভবন থেকে ধর্মতলায় সভামঞ্চ পর্যন্ত যে রাস্তা দিয়ে তাঁর কনভয় যাবে তার দুই দিকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। মঞ্চে প্রবেশের সময় মমতার জন্য পৃথক গেটের ব্যবস্থা থাকবে। এছাড়াও রাস্তাঘাটেও নিরাপত্তা বাড়াচ্ছে পুলিশ। ভিক্টোরিয়া হাউসের সামনে মূল মঞ্চের…
Read More
আগামীকাল বৃষ্টিপাতের সম্ভবনা রাজ্যে

আগামীকাল বৃষ্টিপাতের সম্ভবনা রাজ্যে

বিগত দু বছরের করোনাকাল কাটিয়ে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হতে চলেছে আগামীকাল। রাত পোহালেই রাজ্যের শাসক দলের ২১ জুলাইয়ের শহীদ সমাবেশ। মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই ২১ শে জুলাই। আর সেই ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিশাল সমাবেশের আয়োজন করেছে রাজ্যের শাসক দল। তবে অন্যবারের থেকে এবারের এই সমাবেশের গুরুত্ব অনেকটাই বেশি। কারণ করোনার দাপটে পরপর দু'বছর এই শহীদ দিবসের সভা ভার্চুয়ালি হওয়ার পর চলতি বছরে ফের তা ধর্মতলার বুকে অনুষ্ঠিত হতে চলেছে। ফলে অন্য বছরের তুলনায় এইবারের সভায় আরও বেশি জনসমাবেশের আশঙ্কা করা হচ্ছে। আগামী একুশে জুলাইয়ের আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর।…
Read More
একের পর এক জামিনের আবেদন খারিজ সায়গলের হচ্ছে

একের পর এক জামিনের আবেদন খারিজ সায়গলের হচ্ছে

একের পর এক জামিনের আবেদন খারিজ করেছে আদালত। চলতি সপ্তাহের শুরুতেই ফের একবার জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু তা খারিজ করে দিয়েছে আদালত। অর্থাৎ রাজ্যের অন্যতম মামলা গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আপাতত জেলেই থাকতে হচ্ছে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেছিলেন সায়গল হোসেনের আইনজীবী। কিন্তু সিবিআই পাল্টা যুক্তি শোনার পর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। আদালতে সিবিআই জানিয়েছে, গরু পাচার মামলায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তাঁদের হাতে রয়েছে এবং তারা সায়গলকে জেলে গিয়েই জেরা করতে চান। আরও অনেক তথ্য তারা এইভাবে হাতে পেতে পারেন বলেই অনুমান। সেই যুক্তি শুনেই আদালত সায়গলের জামিনের…
Read More
২১ জুলাই বন্ধ থাকছে কলেজ, বিজ্ঞপ্তি প্রকাশ!

২১ জুলাই বন্ধ থাকছে কলেজ, বিজ্ঞপ্তি প্রকাশ!

২১ জুলাই সমস্ত ক্লাস বাতিলের নির্দেশিকা জারি! নির্দেশিকা জারি করল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একুশে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সমস্ত ক্লাস বন্ধ থাকবে। তবে কি কারণে এমন সিদ্ধান্ত সেই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। এদিকে ওয়াকিবহল মনে করছে, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস রয়েছে ধর্মতলায়। ওই দিন ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলেজ পড়ুয়াদের দুর্ভোগের কথা মাথায় রেখে হয়তো কলেজ কর্তৃপক্ষ ওইদিন ক্লাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, কলকাতা শহরের বেশকিছু স্কুল ২১ জুলাই ছুটি ঘোষণা করেছে। এদের মধ্যে বেশকিছু স্কুল অনলাইনে ক্লাস করানোর নোটিস দিয়েছে। অন্যদিকে কিছু স্কুল সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতির বারের…
Read More
শহীদ সমাবেশের জন্য হলো বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

শহীদ সমাবেশের জন্য হলো বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

প্রস্তুতি তুঙ্গে, বিগত দু বছরের করোনাকাল কাটিয়ে চলতি বছর তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হতে চলেছে মহানগরীর বুকে। মাঝে আর এক দিন, আগামী ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই সমাবেশের জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। কালীঘাটে তাঁর বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাসভবন থেকে ধর্মতলায় সভামঞ্চ পর্যন্ত যে রাস্তা দিয়ে তাঁর কনভয় যাবে তার দুই দিকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। মঞ্চে প্রবেশের সময় মমতার জন্য পৃথক গেটের ব্যবস্থা থাকবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। মঞ্চের আশেপাশে নজরদারিতে ড্রোন ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে কিছুদিন আগেই…
Read More
মুখ্যমন্ত্রীর বাড়িতে অজ্ঞাত আগন্তুকের বাড়ল জেল হেফাজত

মুখ্যমন্ত্রীর বাড়িতে অজ্ঞাত আগন্তুকের বাড়ল জেল হেফাজত

সমস্ত নিরাপত্তার বেড়া জাল পেরিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে ছিল এক অজ্ঞাত আগন্তুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে বেশ কয়েক ঘণ্টা ছিল হাফিজুল নামের এক যুবক। জানা যায় তাঁর বাড়িতে ঢোকার আগে একাধিক বার রেইকি করেছিল সে। এমনকি বাড়ির সব তথ্য জানতে আশেপাশের বাচ্চাদের চকোলেট, কোল্ড ড্রিংক্স পর্যন্ত খাইয়েছিল। এমনকি হাফিজুলের কাছে ছিল লোহার রডও। পরিবার দাবি করেছে সে মানসিকভাবে অসুস্থ। কিন্তু তার আচরণে এমন কিছুই ধরা পড়েনি। কিন্তু তাকে গ্রেফতার করার পর এখনও পর্যন্ত পুলিশ তেমন কোনও প্রমাণ পেশ করতে পারেনি হাফিজুলের বিরুদ্ধে। আজ পুলিশ হেফাজতের মেয়াদ শেষে তাকে আদালতে পেশ করে জেল হেফাজতের আবেদন করা। হয়। আদালত সেই আবেদনে…
Read More
জল্পনাকে সত্যি করে আজই নতুন রাজ্যপালের পদে শপথ নেবেন লা গনেশন

জল্পনাকে সত্যি করে আজই নতুন রাজ্যপালের পদে শপথ নেবেন লা গনেশন

বহু জল্পনার মাঝে আচমকাই গতকাল ঘোষিত হয়েছে বাংলার নতুন রাজ্যপালের নাম। এরই মধ্যে আজই পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন৷৷ সন্ধ্যে সাতটায় রাজভবনে শপথ নেবেন তিনি৷ তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ শোনা যাচ্ছে, রাজ্যের নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পরেই মণিপুরের পাশাপাশি অস্থায়ীভাবে বাংলারও দায়িত্বভারও সামলাবেন লা গণেশন। বাংলার রাজ্যপালের পদে তাঁকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এখন থেকে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল…
Read More
বাংলার প্রাক্তন রাজ্যপালের নাম ঘোষিত হলো উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে

বাংলার প্রাক্তন রাজ্যপালের নাম ঘোষিত হলো উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে

বাংলায় ঘুরে দাঁড়ানো চেষ্টা গেরুয়া শিবিরের৷ প্রতি পদে অঙ্ক কষে পা ফেলছে গেরুয়া শিবির৷ রাজনীতির মঞ্চে বহু অঙ্ক কষে আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে এনডিএ জোট৷ সূত্রের খবর, বিজেপির সদর দফতরে সংসদীয় দলের বৈঠকে উপরাষ্ট্রপতি পদে রাজ্যপাল জগদীপ ধনকড়ের নামে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য নিতিন গডকড়ী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজেপি তথা এনডিএ-র হাতে যে সদস্য সংখ্যা রয়েছে, তাতে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে ধনকড়ের কোনও সমস্যা হওয়ার কথা নয়৷ ২০১৯-এর জুলাইয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জগদীপ ধনকড়৷ এর পর…
Read More