নিয়োগ নিয়ে নয়া নির্দেশ

নিয়োগ নিয়ে নয়া নির্দেশ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট রায় দিল কলকাতা হাই কোর্ট। প্রায় দেড় দশক তথা ১৫ বছর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন বহু চাকরিপ্রার্থী। তাঁদের মধ্যে অনেকে প্যানেলে ঠাঁই পেয়েছিলেন। তবে ২০১১ সালে ক্ষমতায় আসতেই সেই প্যানেল বাতিল ঘোষণা করে তৃণমূল সরকার। এবার সেই সংক্রান্ত মামলাতেই বড় রায় দিল হাই কোর্ট। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণার সেই চাকরিপ্রার্থীদের মামলায় হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ওই প্যানেলে নাম থাকা যোগ্য…
Read More
বিজেপি প্রার্থী মিঠুনকে নিয়ে মমতার কড়া মন্তব্য

বিজেপি প্রার্থী মিঠুনকে নিয়ে মমতার কড়া মন্তব্য

অভিনেতা মিঠুন চক্রবর্তী একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন । কিন্তু সেই মিঠুনই  আজ বিজেপিতে। রাজ্যে এসে বিজেপির হয়ে প্রচারও চালাচ্ছেন তিনি। সেই মিঠুনকেই  আজ জনসভা থেকে গদ্দার বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার রায়গঞ্জে তৃণমূলের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন মিঠুনকে। মুখ্যমন্ত্রী বলেন, “মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম। কিন্তু জানতাম না উনি বাংলার আর এক জন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নীচু করে দিয়ে এসেছিলেন, শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। ভয়ে মুম্বইয়ের আরএসএস অফিসে চলে গিয়েছিলেন, বলেছিলেন আমি একজন সেবক।”  তিনি আরও বলেন, “যাঁরা দো আঁশলা, যাঁদের আদর্শ নেই, তাঁদের আমি মানুষ বলে মনে করি…
Read More
কবে থেকে পড়বে গরমের ছুটি

কবে থেকে পড়বে গরমের ছুটি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। আগমন হয়েছে গরমের। এবার বৈশাখ মাসে গরমের তীব্রতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আর কিছুদিনের মধ্যে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর। এই অবস্থায় পড়ুয়াদের কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদ গরমের ছুটি ঘোষণা করল। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়তে চলেছে আগামী ৬ ই মে থেকে। মে মাসের ৯ তারিখ থেকে এই ছুটি দেওয়ার কথা থাকলেও, পড়ুয়াদের কথা ভেবে কিছুটা ছুটি এগিয়ে আনা হয়েছে। নির্দেশ দিয়ে বলা হয়েছে গরমের ছুটি পড়ার আগে প্রত্যেকটি স্কুলকে শেষ…
Read More
বড় চমক বিজেপির

বড় চমক বিজেপির

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক বিজেপির। আসানসোলের ভূমিপুত্র সুরিন্দর ২০১৪ সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিট জয়ী হয়েছিলেন। উনিশের ভোটে তাঁকে সেই কেন্দ্র থেকে দাঁড় করায়নি পদ্ম-শিবির। শোনা গিয়েছিল, সুরিন্দর সেবার আসানসোল থেকে দাঁড়াতে চেয়েছিলেন। তবে সাংসদ বাবুল সুপ্রিয়কে সরাতে চায়নি গেরুয়া শিবির। শেষ অবধি সুরিন্দরকে বর্ধমান দুর্গাপুর আসন থেকে দাঁড় করানো হয়। চব্বিশের লোকসভা নির্বাচনেও আসানসোল কেন্দ্রে বিজেপি প্রথমে পবন সিংকে দাঁড় করিয়েছিল। তবে তিনি সরে দাঁড়ানোয় দলের দীর্ঘদিনের নেতা সুরিন্দরকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের শাসক দল। একাধারে তিনি যেমন আসানসোলের…
Read More
তলব এড়ালেন তৃণমূল নেতারা

তলব এড়ালেন তৃণমূল নেতারা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার লোকসভা ভোটের আগে একজোটে ৩০ জন তৃণমূল নেতাকে তলব করল সিবিআই।    সূত্রের খবব, ৩ বছর আগে বিজেপি নেতা খুনের ঘটনায় কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দলের শ্রমিক সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ বেজ সহ আরও ৩০ জন নেতা, কর্মীকে ডেকে পাঠিয়েছে সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, দুদফায় ৩০ জনকে ডেকে পাঠানো হয়। প্রথম দফার নোটিসে ১৩ জন ও দ্বিতীয় নোটিসে ১৭ জনকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া…
Read More
দল ছাড়লেন কাউন্সিলর

দল ছাড়লেন কাউন্সিলর

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করল বিজেপি। ইতিমধ্যেই রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা-বিধায়ক ‘ফুলবদল’ করেছেন। এবার তৃণমূল ছাড়লেন ভাটপাড়ার এক কাউন্সিলর। আসন্ন নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের। এই আসনে প্রার্থী না করায় তৃণমূল ছেড়েছেন অর্জুন সিং। বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে দাঁড়িয়েছেন তিনি। এবার এই কেন্দ্রেই ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি পাণ্ডে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন তাঁর স্বামী প্রিয়াংশু পাণ্ডেও। আগামী ২০ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ। ব্যারাকপুরে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই অনুমান ওয়াকিবহাল মহলের।
Read More
রাজ্যে অতিরিক্ত তাপমাত্রা বাড়ায় এগোনো হল গরমের ছুটি

রাজ্যে অতিরিক্ত তাপমাত্রা বাড়ায় এগোনো হল গরমের ছুটি

গরমে পুড়ছে গোটা দক্ষিণ বঙ্গ। ইতিমধ্যে তাপপ্রবাহের সর্তকতা জারিও করা হয়েছে। আর এবার তাপপ্রবাহের জেরে আরও এগলো গরমের ছুটি। ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করল শিক্ষাদফতর। সাধারণত মে মাস থেকে শুরু হয় গরমের ছুটি। কিন্তু প্রবল গরমের জন্য স্কুলে আসতে অসুবিধায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে স্কুল শিক্ষক ও কর্মী সকলের। সেই কারণে তাঁদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছে। এপ্রিলের  ২২ তারিখ থেকেই সরকারি স্কুলগুলি বন্ধ থাকছে। অপরদিকে তিনি  বেসরকারি স্কুলগুলির কাছে  অনুরোধ জানিয়েছেন যাতে ২২ তারিখ থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। মঙ্গলবার  মুখ্যসচিব…
Read More
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্ক  

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্ক  

রাজ্যের ৬ টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে উপাচার্য। আচার্য সি ভি আনন্দ বোস রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকে ৬ জন উপাচার্য নিয়োগ করবেন । তাঁর মধ্যে ৬ জনের নাম বাছাইয়ের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে।রাজভবন সূত্রে তেমনটাই খবর পাওয়া গেছে। দ্রুত ৬ জনকে নিয়োগ করতে হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। এক সপ্তাহের মধ্যে ছ’জন উপাচার্যকে নিয়োগের করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আচার্য সি ভি আনন্দ বোসও সুপ্রিম এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন । সংবাদ সংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে আচার্য বলেছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশকে আমি স্বাগত জানাচ্ছি। এই নির্দেশ কার্যকর করব।” আর আদালতের…
Read More
জেরার মুখে বিস্ফোরক দাবি শাহজাহানের

জেরার মুখে বিস্ফোরক দাবি শাহজাহানের

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বর্তমানে ইডি হেফাতে রয়েছেন সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান। ইডি জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে তিনিই শেষ কথা। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ, কে কোন পদে দাঁড়াবেন, কে নির্বাচিত হবেন, সব তার হাতে। ইডির আইনজীবী আদালতে জানান, জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে তিনিই সব। পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত কে প্রার্থী হবেন, কে ভোটে জিতবেন এই সব বিষয়েই সিদ্ধান্ত নিতেন তিনি। একেবারে তৃণমূল স্তর থেকে উচ্চ পর্যায়েও তার হাত ছিল। এমনকি তৃণমূলের হেভিওয়েট নেতারাও স্থানীয় বিষয়ে তার কথাতেই চলতেন বলে দাবি করেন শাহজাহান। এরই মধ্যে…
Read More
কবে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট

কবে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট

চলতি বছর পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশিত ফলাফল এই জল্পনার মাঝেই এবার নয়া আপডেট। আগামী মে’তে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। চলতে থাকা এই জল্পনার মাঝেই জানা যাচ্ছে, মে’র দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হতে পারে। ওই একই দিনে পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে বলেও আপডেট সামনে আসছে। যদিও এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই মাধ্যমিকের নম্বর জমা পড়ার প্রক্রিয়া প্রায় শেষের দিকে বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি। মনে করা হচ্ছে ভোটগ্রহণের আগেরদিন বাদ দিয়ে দ্বিতীয় ও তৃতীয় দফা অথবা তৃতীয় ও চতুর্থ দফার মাঝের সময়ে মাধ্যমিকের ফলপ্রকাশ…
Read More
ডিএ নিয়ে খুশির খবর

ডিএ নিয়ে খুশির খবর

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার কিছু ঘোষণা করলেও, তা কর্মীদের অনুকূলে না বলেই মনে করছেন তারা। এই পরিস্থিতিতে খানিক খুশির খবর, বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। তবে নতুন করে ডিএ বাড়ছে না। আগেই রাজ্য বাজেটে জানানো হয়েছিল, ২০২৪ সালের মে থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে। অর্থাৎ নয়া অর্থবর্ষ থেকে সেই ডিএ কার্যকর হয়েছে। এই মে থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় (১০+৪) = ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। তবে এখনও কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের ডিএয়ের ফারাক ৩৬ শতাংশ। যা…
Read More
বাতিল হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম নবমী পালন

বাতিল হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম নবমী পালন

রাম নবমী পালন নিয়ে বিতর্ক হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে । বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রকে রাম নবমী পালনে অনুমতি দিলেও পরে তা প্রত্যাহার করেনিল কর্তৃপক্ষ।  কর্তৃপক্ষের আশঙ্কা যে, ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে। সম্প্রীতি বিঘ্নিত হওয়ার ভয়ে জরুরি ভিত্তিতে অনুমতি প্রত্যাহার করল বিশ্ববিদ্যালয়। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এ প্রসঙ্গে বলেন যে, “বিভিন্ন ছাত্র এসে আমাদের অভিযোগ জানাচ্ছে তাঁরা হুমকি চিঠি পাচ্ছে। যেখানে সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। এর পাশাপাশি যে সকল পড়ুয়ারা হস্টেলে থাকেন তাঁদের যাতে কোনও রকম অসুবিধায় পড়তে না হয় সেই কারণেই এহেন সিদ্ধান্ত। এই বিষয়ে একটি নোটিফিকেশনও জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।” যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চলতি বছরের জানুয়ারি মাসে অযোধ্যায়…
Read More
নিয়োগ দুর্নীতিতে রাজ্যে এফআইআর একাধিকের বিরুদ্ধে

নিয়োগ দুর্নীতিতে রাজ্যে এফআইআর একাধিকের বিরুদ্ধে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের করা এফআইআর-এও শাসক দলের একাধিক নেতার নাম। জানা যাচ্ছে, রাজ্য সরকারের করা এফআইআর-এ নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। পাশাপাশি অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোসেরও। স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার-সহ রাজন্যা হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তী, বুবাই বোস সহ একাধিক চমকে দেওয়া নাম আছে রাজ্য সরকারের করা এফআইআর-এ। জিটিএ-র শিক্ষক নিয়োগ…
Read More
ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা অভিষেকের

ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা অভিষেকের

পূর্বেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকার, এবার সাহায্যের হাত বাড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ানো হলো বরাদ্দ অর্থের পরিমাণ। গত ৩১ মার্চ কয়েক মুহূর্তের ঝড়, ছারখার হয়ে যায় ময়নাগুড়ি, জলপাইগুড়ির বহু এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু পরিবার। সেদিন রাতেই উত্তরবঙ্গ ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচন কমিশনের নির্ধারিত অঙ্কের বাইরে গিয়ে দুর্গতদের জন্য ত্রাণ সাহায্যের ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বেশি ক্ষতিগ্রস্ত বাড়ি সারাতে ২০,০০০ এবং কম ক্ষতিগ্রস্ত বাড়ি সারাতে ৫,০০০ টাকা দেওয়া যাবে। তবে ক্ষতিগ্রস্তদের আক্ষেপ, এই অর্থ দিয়ে টিনের ছাউনি দেওয়া ঘর বানানো যাবে না। ক্ষতিগ্রস্তদের সঙ্গে…
Read More