মিললো না ভবিষৎবাণী, এবার নতুন দিনের ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা

মিললো না ভবিষৎবাণী, এবার নতুন দিনের ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা

মিললো না ভবিষৎবাণী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাস নিয়েই হুশিয়ারি দিয়েছেন। ডিসেম্বরে দেওয়া তারিখের প্রথম দিন আর কিছু হল না। বরং নতুন করে তারিখ দেওয়া হল। রাজ্যের রাজনীতিতে চলতি ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বহুল চর্চা চলছে। উক্ত দিনে এবার দিন, মাস, বছর বদল হয়ে গেল। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ১২ ডিসেম্বর রাজ্যে কোনও বড় ঘটনা ঘটবে৷ কিন্তু তেমন কিছুই সারাদিন ঘটল না। বলা ভালো, বিজেপির সভামঞ্চ থেকেও এদিন বিশেষ কোনও বার্তা দেওয়া হল না। এদিন সভামঞ্চ থেকে বদলে গেল নির্দিষ্ট দিন। আগামী বছর ১৩ জানুয়ারির মধ্যে দিনক্ষণ বদলের ডাক দিলেন। সব চেয়ে বড় ডাকাত ও ধেড়ে ইঁদুর ধরা…
Read More
নতুন করে মাত্র একজন সংক্রমিত বঙ্গে

নতুন করে মাত্র একজন সংক্রমিত বঙ্গে

বছর প্রায় শেষের পথে, প্রশ্ন জাগছে বছর শেষের সাথে সাথে কি আবার সংক্রমণও শেষের পথে। বেশ খানিকটা স্বস্তি দিয়ে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। আবারও মৃত্যু শূন্য বঙ্গ। শেষ বেশ কয়েক দিন ধরেই দৈনিক সংক্রমণ ১০-এর নীচে আছে। একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে বেশি। রাজ্যের সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ। কিন্তু যতদিন না পর্যন্ত সেটা হচ্ছে ততদিন তো একটা আশঙ্কা থেকেই যায়। তবে আজ সেই আশার ধারে পৌছনো গিয়েছে। কারণ সংক্রমিত হয়েছেন মাত্র ১ জনই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১। মোট আক্রান্ত ২১ লক্ষ ১৮ হাজার ৫২৪ জন। আর মোট সুস্থ…
Read More
সিবিআই হেফাজতে মৃত্যু হয় রামপুরহাট হত্যাকাণ্ডের মূল অভিযুক্তের

সিবিআই হেফাজতে মৃত্যু হয় রামপুরহাট হত্যাকাণ্ডের মূল অভিযুক্তের

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু৷ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে রহস্যমৃত্যু হয় লালনের৷ ভাদু শেখ খুনে গ্রেফতার করা হয়েছিল লালনকে৷ ২১ মার্চ খুন হন তৃণমবল নেতা ভাদু শেখ৷ সেই রাতেই বগটুইতে পুড়িয়ে খুন করা হয় ১০ জনকে৷ আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই৷ ভাদু শেখ হত্যাকাণ্ডেরও তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই বগটুইকাণ্ডের অন্যতম অভিযুক্ত ছিল লালন শেখ৷ লালনের বিরুদ্ধে বগটুই গ্রামে আগুন লাগানোর অভিযোগ ছিল। চলতি মাসেই ঝাড়খণ্ডের পাকুড় এলাকার একটি বাড়ি…
Read More
আগামী নির্বাচনকে লক্ষ্য করে মেঘালয় সফরে মমতা

আগামী নির্বাচনকে লক্ষ্য করে মেঘালয় সফরে মমতা

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। ভোটার দামামা বেজে গিয়েছে৷ এই উদ্যোগে চলতি মাসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক সফর রয়েছে তা আগেই জানা গিয়েছিল। সম্প্রতি দিল্লি সফর করে এসেছিলেন তিনি। আর এরপরই সোমবার প্রথম বার মেঘালয়ে সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রথমবার তাঁর কোনও রাজনৈতিক সফরে সঙ্গী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দু'দিনের রাজ্য সফরে গিয়েছেন তারা। ২০২৩ সালের শুরুর দিকেই ত্রিপুরা এবং মেঘালয়ে ভোট। ইতিমধ্যেই মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিধায়ক মানস ভুঁইয়া। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে এই সফরে গেলেন। তাই বঙ্গের রাজনীতির উত্তাপ যে এতে আরও…
Read More
বিক্ষোভ তুলে নেওয়ার অনুরধ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমার তরফে

বিক্ষোভ তুলে নেওয়ার অনুরধ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমার তরফে

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলল কলকাতা মেডিক্যাল কলেজে। এমনকি কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটক করে রেখেছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন প্রায় ৯৫ ঘণ্টা পার হয়ে গিয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজে এই অচলাবস্থা পরিস্থিতিতে, কলেজে গিয়েছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আন্দোলনরত ছাত্রদের অনশন প্রত্যাহার করতে অনুরোধ করেছেন এবং একই সঙ্গে জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি এখানে এসেছেন। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। কিন্তু সমস্যার সমাধান তারা বের করতে পারেননি। কারণ পড়ুয়ারা নিজেদের দাবিতে…
Read More
ভাড়া বাড়ানো নিয়ে প্রথম ধাপ রাজ্যের তরফে

ভাড়া বাড়ানো নিয়ে প্রথম ধাপ রাজ্যের তরফে

বিগত বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে বাসের ভাড়া বাড়ানো নিয়ে। রাজ্য জুড়ে বহু সরকারি বাস পড়ে রয়েছে ডিপোতে। তাদের পুনরায় রাস্তায় নামানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। সে প্রেক্ষিতে বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১০০ টি বাস আগে এইভাবে চালানো হবে। পরে ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়বে। আগামী দিনে পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সরকারি বাস চালানো হবে, এমন পদক্ষেপ নেওয়ার কথাই চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তাই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আরও উঠে আসছে যে, সরকারি বাসের বেসরকারিকরণের প্রথম ধাপ কিনা। সূত্রে মারফৎ জানা গিয়েছে, আপাতত ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের কিছু বাস বেসরকারি সংস্থার…
Read More
বিরোধী দলনেতার হুশিয়ারিতে পাল্টা জবাব পার্থের

বিরোধী দলনেতার হুশিয়ারিতে পাল্টা জবাব পার্থের

দল থেকে বিতাড়িত করলেও, দলের পাশেই আছেন বিচারাধীন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের। আবার একবার সেটাই বোঝালেন তিনি। তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না। সোমবার আলিপুর আদালতে নিয়ে যাওয়ার সময় এই কথাই বললেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল দলের সঙ্গে এই মুহূর্তে কার্যত কোনও সম্পর্ক নেই পার্থ চট্টোপাধ্যায়ের। দলের মহাসচিব পদ থেকে তাকে অনেক আগেই সরিয়ে দেওয়া হয়েছে। শিল্পমন্ত্রীর পদও গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে। সেই অবস্থায় কেবল দলের সদস্যপদ ছাড়া তৃণমূলের আর কিছুর সঙ্গেই জড়িয়ে নেই পার্থ। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হল ডিসেম্বর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাস নিয়েই হুশিয়ারি দিয়েছেন। এই প্রসঙ্গে রাজ্য সরকারের ভিত নড়ে…
Read More
বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া

বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া

বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ শুরুতেই বেশ টালমাটাল শীত৷ শীতের আমেজ উপভোগের মাঝেই, কাঁটা হয়ে বিঁধল বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়৷ নিম্নচাপের জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা গত কয়েক দিন ধরে ছিল ঊর্ধ্বমুখী। তবে নিম্নচাপের মেঘ সরতেই ফের উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে৷ ফলে সোমবার এক ধাক্কায় বেশ খানিকটা নামল কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ স্বাভাবিকের থেকে যা প্রায় ১ ডিগ্রি বেশি। আলিপুরের…
Read More
বড় স্বস্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা

বড় স্বস্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা

বিগত বেশ কিছুদিনের অস্বস্তি কাটিয়ে এবার বড় স্বস্তি পেলো রাজ্যের গেরুয়া শিবির। বড় অস্বস্তির মাঝে সব মামলা থেকে সাময়িক ভাবে মুক্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে কলকাতা হাইকোর্টে বিরাট স্বস্তি পেলেন আর অন্যদিকে চাপ বাড়ল রাজ্য সরকারের। কারণ বিরোধী দলনেতার করা মামলায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি রাজা শেখার মান্থা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা ১৭ টি মামলার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে আদালত। এই মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে দাবি করেন, শুধুমাত্র প্রতিহিংসার কারণে গত ২৬ মাসে পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর অভিযোগ দায়ের করেছে। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী শাসক দল ছেড়ে অন্য…
Read More
দ্বন্দ্ব চলছে এবছরের পৌষ মেলা নিয়ে

দ্বন্দ্ব চলছে এবছরের পৌষ মেলা নিয়ে

শীতের মরশুমে শুরু হতেই, রাজ্য জুড়ে চারিদিকে মেলার উৎসব। এই পরিস্থিতিতে শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা নিয়ে চলছে জল্পনা। এই পৌষ মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতী হলফনামায় জানিয়েছে, এবছর তাঁরা অনুমতি দিতে পারছেন না। কারণ পরিবেশ আদালতের নির্দেশ মানা হয় না। যদিও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান হয়েছে আদালতের মারফৎ। জানা গিয়েছে, পৌষমেলা নিয়ে বিশ্বভারতী সিদ্ধান্ত পুনর্বিবেচনার করছে কিনা তা আগামী ৩ দিনের মধ্যে আদালতে জানাতে হবে। তাঁরা কী সিদ্ধান্ত নিচ্ছে আদালত সেই প্রেক্ষিতে নির্দেশ দেবে। এর পাশাপাশি শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদকে অন্য বিকল্প জায়গার খোঁজ রাখতে বলেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আসলে আগামী ২৩ ডিসেম্বরে পৌষমেলা…
Read More
চলতে থাকবে বিক্ষোভ, কড়া বার্তা ছাত্র সংসদের

চলতে থাকবে বিক্ষোভ, কড়া বার্তা ছাত্র সংসদের

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। ছাত্র সংসদ ভোটের দাবিতে রাতভর ঘেরাও চলল কলকাতা মেডিক্যাল কলেজে। কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটক করে রেখেছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। পাল্টা বিক্ষোভে শামিল হয়েছিলেন হাসপাতালের নার্সরাও। অবশেষে নার্সিং সুপার-সহ ৩ জন শিক্ষিকাকে মুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে আন্দোলন যে এখনও চলবে তা স্পষ্ট করা হয়েছে। ডাক্তারি পড়ুয়াদের বক্তব্য, ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। হঠাৎ নির্বাচন স্থগিত বলে ঘোষণা করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বাইরের রাজনৈতিক দলের প্রভাব খাটাতেই বারবার করে ছাত্র সংসদের নির্বাচন স্থগিত করা হচ্ছে। ভোট না হলে ঘেরাও আন্দোলন তোলা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। কিন্তু এখন…
Read More
আবার রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে উঠলো বড় অভিযোগ

আবার রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে উঠলো বড় অভিযোগ

রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই অভিযোগের ভিত্তিতে চলছে একাধিক মামলা। এই পরিস্থিতিতে দুর্নীতি মামলায় ফের বড়সড়ো ঘটনা এল প্রকাশ্যে। জানা গিয়েছে, সাদা ওএমআর শিট জমা দিয়েও নম্বর বেড়েছে। ১ বা ২ নম্বর নয়, ৪০-এর ওপর নম্বর বাড়ানো হয়েছে। এই ইস্যু নিয়ে ইতিমধ্যেই বড় নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খোঁজ মিলেছে, উত্তম কুমার মল্লিক নামের ব্যক্তি, তাঁর নম্বর বাড়ানো হয়েছে ৫ থেকে ৪৩। এই প্রেক্ষিতেই ২ হাজার ৮২৩ জন প্রার্থীর মধ্যে ১০০ জনের ওয়েমার শিট নিয়ে বসতে হবে বৈঠকে, নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রূপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় মামলাকারী লক্ষী টুঙ্গার করা…
Read More
হাসপাতালের পরিকাঠামো নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী

হাসপাতালের পরিকাঠামো নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী

সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে ফেরার পর এসএসকেএম হাসপাতালের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে হাসপাতালের পরিকাঠামো নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি। এছাড়া রেফার নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বার্তা দেন, আগে রোগীর চিকিৎসা, তারপর সব কিছু করতে হবে হাসপাতালকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল। বহু মানুষ এসএসকেএম হাসপাতালে আসেন। এখানে অনেক নার্স, আশা কর্মী নেওয়া হয়েছে। এই হাসপাতাল বাংলার গর্ব। তাই রোগী রেফার করে দিয়ে দায় এড়িয়ে গেলে চলবে না। সব রোগীকে স্বাভাবিক এবং সুষ্ঠু পরিষেবা দিতে হবে। এদিন হাসপাতালে একাধিক পরিষেবা উদ্বোধনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈদ্যুতিক সাব স্টেশন ও চারতলা…
Read More
এবার বগটুইকান্ডে গ্রেফতার আরও এক

এবার বগটুইকান্ডে গ্রেফতার আরও এক

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআইয়ের জালে আরও এক চক্রী। জানা গিয়েছে, ভাদু শেখের সৎ ভাইকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। সূত্রের খবর, ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বগটুই গ্রামে যে আগুন লাগার ঘটনা তাতে এই ধৃত ব্যক্তি তথা ভাদু শেখের সৎ ভাই জাহাঙ্গীর শেখের নাম উঠে এসেছিল। দুজনের সম্পর্ক নাকি অত্যন্ত ভাল ছিল। ভাদু শেখের খুনের পর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত বলেই মনে করছে সিবিআই। তাই জাহাঙ্গিরের হদিশ পেতে তদন্ত শুরু করে তারা…
Read More