জেলেই কাটবে কেষ্ট’র দুর্গাপুজো! কী কী থাকছে অনুব্রতর পুজোর ভূড়িভোজে?

জেলেই কাটবে কেষ্ট’র দুর্গাপুজো! কী কী থাকছে অনুব্রতর পুজোর ভূড়িভোজে?

জেলেই কাটবে ‘কেষ্টর’ দুর্গাপুজো। তাই আসানসোল জেলে এলাহি খাবারের আয়োজন করা হচ্ছে। জানা গিয়েছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভুরিভোজের আয়োজন করা হয়েছে তবে কেষ্ট ডায়েট চার্ট মেনেই। আসানসোল জেল সূত্র মারফত জানা গেছে, মহাসপ্তমীর দিন দেশি মুরগির ঝোল হবে। অষ্টমীর দিন নিরামিষ খিচুড়ি এবং পাঁচমিশালী সবজি। নবমী এবং দশমীর মধ্যে যে কোন একদিন দেশি বড় কাতলা মাছের ঝোল। আর একদিন ফের দেশি মুরগির ঝোল থাকবে। পাশাপাশি একদিন সাদা ভাতের বদলে ফ্রায়েড রাইস বন্দিরের পাতে থাকবে। এমনকি পুজোর চারদিন স্পেশাল মিষ্টি ও পাতে পড়বে বন্দিদের।
Read More
গ্রেফতার আমির খান! বাড়ি থেকে উদ্ধার ১৭ কোটি ৩২ লক্ষ টাকা

গ্রেফতার আমির খান! বাড়ি থেকে উদ্ধার ১৭ কোটি ৩২ লক্ষ টাকা

শেষ রক্ষা হল না। গার্ডেনরিচ কাণ্ডে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার হলেন ব্যবসায়ী আমির খান। অনলাইন গেম প্রতারণার অভিযোগে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার কথা রয়েছে তাঁকে।   উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর সাতসকালে গার্ডেনরিচের শাহী আস্তাবল রোডের বাসিন্দা ব্যবসায় আমির খানের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। বেশ কিছুক্ষণ তল্লাশির পর তদন্তকারীদের হাতে আসে বান্ডিল বান্ডিল টাকার নোট। রাত ৯টা নাগাদ নোট গণনা শেষ হয়। জানা যায় মোট অর্থের পরিমাণ ১৭ কোটি ৩২ লক্ষ।
Read More
গ্লেনারিজে আজ থেকে আর মিলবে না দার্জিলিং চা

গ্লেনারিজে আজ থেকে আর মিলবে না দার্জিলিং চা

গ্লেনারিজে বসে হাতে দার্জিলিং চা! টি পট! দেশ-বিদেশের পর্যটকদের কাছে একটা প্রেম! ম্যালে জমিয়ে আড্ডার ফাঁকে পর্যটকেরা ভিড় জমান গ্লেনারিজে! চায়ের কাপে তুফান ওঠে। একপাশে তাকালেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, আরেক হাতে সুগন্ধী দার্জিলিং চায়ের ফার্স্ট কিংবা পছন্দসই সেকেন্ড ফ্লাশ। পর্যটকদের কাছে যা অতি পরিচিত। ১১০ বছরের সেই ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে আজ থেকে বন্ধ দার্জিলিং চা। যেখানে ২৫০ থেকে ৩০০ টাকা প্রতি টি পট হিসেবে বিক্রি হতো এই চা, আজ থেকে তা অমিল। যার প্রেমে পর্যটকেরা ভিড় জমাতেন প্রতি মুহূর্তে, সেখানেই বন্ধ দার্জিলিং টি। কেন এই সিদ্ধান্ত? পাহাড়ের চা শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত গ্লেনারিজ কর্তৃপক্ষের। চা শ্রমিকদের এক কিস্তিতে…
Read More
বাড়ছে ডেঙ্গি, স্বাস্থ্য সচেতনতায় নেমেছে জলপাইগুড়ি

বাড়ছে ডেঙ্গি, স্বাস্থ্য সচেতনতায় নেমেছে জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলার ডেঙ্গি পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে প্রতিদিনই। শুক্রবার জেলায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫৭ জন। এদিন জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৬১৫। জলপাইগুড়িতে ডেঙ্গি মোকাবিলায় ভেক্টোর কন্ট্রোল টিমের কাজ চলছে জোরকদমে। হাসপাতালগুলিতেও লার্ভিসাইটস তেল স্প্রে করা হচ্ছে।শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তেল স্প্রে করা হয়েছে। ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীরাও। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর ঠুটা পাকুড়ি হাইস্কুলের ছাত্র ছাত্রীরা স্কুল লাগোয়া এলাকায় ডেঙ্গি সতর্কতার প্রচারপত্র বিলি করেছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও।
Read More
প্রত্যাহার হল কুড়মিদের রেল অবরোধ, টানা পাঁচ দিনের দুর্ভোগের পর অবশেষে মুক্তির অপেক্ষায় যাত্রীরা

প্রত্যাহার হল কুড়মিদের রেল অবরোধ, টানা পাঁচ দিনের দুর্ভোগের পর অবশেষে মুক্তির অপেক্ষায় যাত্রীরা

অবশেষে পাঁচ দিন পর কাটল অচলাবস্থা। শনিবার আন্দোলন প্রত্যাহার করলেন কুড়মি সম্প্রদায়ের প্রতিবাদীরা। তিন জেলার জেলাশাসকের সঙ্গে আলোচনার পর জট কাটল। শনিবার দুপুরে ‘রেল রোকো’ কর্মসূচি তুলে নিলেন আন্দোলনকারীরা।প্রসঙ্গত, কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করা এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে গত চার দিন ধরে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়ে। যার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশ। এর জন্য টানা পাঁচ দিন অচলাবস্থা তৈরি হয় রেল চলাচল এবং সড়ক যোগাযোগে। পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দার দফতরে ভিডিয়ো কনফারেন্স হয় অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশলের সঙ্গে বৈঠক হয়। সূত্রের খবর, সিআরআই-এর…
Read More
ডেঙ্গি বাড়ছে! পরিস্থিতি সামলাতে পুজোর  ছুটি বাতিল, চিকিৎসকদের ‘রস্টার ডিউটি’ দিল স্বাস্থ্যভবন

ডেঙ্গি বাড়ছে! পরিস্থিতি সামলাতে পুজোর  ছুটি বাতিল, চিকিৎসকদের ‘রস্টার ডিউটি’ দিল স্বাস্থ্যভবন

রাজ্যে ডেঙ্গি বাড়ছে। এই পরিস্থিতিতে সপ্তাহখানেক বাদেই দুর্গাপুজো, সে কথা মাথায় রেখেই এ বার  আগেই স্বাস্থ্য বিভাগকে সতর্ক রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য ভবন। পুজোর সময় স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের ছুটি বাতিল করে ‘রস্টার ডিউটি’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। রাজ্য সরকারের পুজোর ছুটি শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর থেকে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এই সময় কালে চিকিৎসকদের ছুটি বাতিল করে, ঘুরিয়ে-ফিরিয়ে তাঁদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছে স্বাস্থ্য ভবন। যেখানে মোবাইল নম্বর দিয়ে কোন চিকিৎসক কোন দিন দায়িত্বে থাকছেন তারও উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রতি দিন দুই থেকে পাঁচ জন করে চিকিৎসককে দায়িত্ব পালন…
Read More
ফের একবার কড়া নির্দেশ কোর্টের তরফে, আগামী দু মাসের মধ্যে প্রাথমিক শিক্ষকের মেধাতালিকা প্রকাশ করতে হবে

ফের একবার কড়া নির্দেশ কোর্টের তরফে, আগামী দু মাসের মধ্যে প্রাথমিক শিক্ষকের মেধাতালিকা প্রকাশ করতে হবে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এই পরিস্থিতিতে ৩০ নভেম্বর, ২০২২, এই সময়সীমার মধ্যে রাজ্যের প্রায় ৫৯ হাজার প্রাথমিক শিক্ষকের সম্পূর্ণ তথ্য দিয়ে মেধাতালিকা প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এমন নির্দেশই দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই মেধাতালিকায় পরীক্ষার্থীদের নম্বর বিভাজন-সহ সমস্ত তথ্য প্রকাশ করতে হবে বলেও নির্দেশ তাঁর৷ ২০১৪ সালের টেট পরীক্ষা নিয়েছিল রাজ্য সরকার৷ সেই পরীক্ষার ভিত্তিতে দু’দফায় নিয়োগ করা হয়। প্রথমটি ২০১৬ সাল এবং পরেরটি ২০২০ সালে। আর দু’দফা মিলে প্রায় ৫৯ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয় রাজ্যে। সেই সকল শিক্ষকের সমস্ত তথ্য…
Read More
চলতি বছর শেষেই হবে টেট

চলতি বছর শেষেই হবে টেট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এরই মাঝে ডিসেম্বরের মধ্যেই নতুন করে রাজ্যে প্রাথমিকের টেট৷ নিয়োগ কেলেঙ্কারির মধ্যেই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুজোর পর টেট নেওয়া যাচ্ছে না বলেও জানানো হয় পর্ষদের তরফে৷ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মোট তিনবার টেট পরীক্ষা হয়েছে৷ ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালে৷ প্রতিবারই টেট পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে৷ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নতুন পর্ষদ সভাপতি ও অ্যাড হক কমিটি আসার পর নিয়োগ কেলেঙ্কারির…
Read More
প্রকোপ বাড়ছে ডেঙ্গির, এবার নয়া উদ্যোগ নবান্নের

প্রকোপ বাড়ছে ডেঙ্গির, এবার নয়া উদ্যোগ নবান্নের

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। নতুন করে বাড়তে থাকা ডেঙ্গু চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বিগত কয়েকদিনে বেড়েছে বলে খবর। ধীরে ধীরে আরও ভয়াবহ আকার ধারণ করছে এই ডেঙ্গি। এই প্রেক্ষিতে বেড়েছে প্যারাসিটামল কেনার ঝোঁক। তাই ডেঙ্গির প্রকোপ রুখতে কারা কারা এই ওষুধ কিনছে তার দিকে নজর রাখতে চাইছে নবান্ন। তথ্য বলছে, শেষ কয়েকদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হয়েছে প্রায় ১৫ হাজার। এই অবস্থায় অনেকেই জ্বরের জন্য প্যারাসিটামল কিনছেন। এই প্রেক্ষিতে সরকার জেনে নিতে চাইছে কোথাও কেউ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন কিনা। বিভিন্ন জেলায়…
Read More
বিদ্যুৎ বিলে আসছে বড়সড় পরিবর্তন!

বিদ্যুৎ বিলে আসছে বড়সড় পরিবর্তন!

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের গ্রাহকদের জন্য নির্ধারিত বিলে আনা হতে চলেছে বড়সড় পরিবর্তন। বুধবার বিধানসভায় এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ পর্ষদের গ্রাহকরা ৩ মাস অন্তর বিদ্যুতের বিল দিয়ে থাকেন। সেই নিয়মের ক্ষেত্রেই আসতে চলেছে পরিবর্তন। মাসিক বিল চালু করা হচ্ছে। পাশাপাশি পুজোর মাসের ও বিদ্যুতের বিলেও মিলতে পারে ছাড়। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।  
Read More
তিহার জেলে গিয়ে এনামুলকে জেরা করবে সিআইডি!

তিহার জেলে গিয়ে এনামুলকে জেরা করবে সিআইডি!

গরু পাচার মামলায় এবার তিহার জেলে গিয়ে এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে চায় CID। এমনটাই সূত্র মারফত জানা গেছে। সূত্রের খবর,গরু পাচার মামলায় বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই তথ্য নিয়েই এনামুল হককে জেরা করা প্রয়োজন। সেই কারণে গতকাল জঙ্গিপুর আদালতে CID এর পক্ষ থেকে তিহার জেলে গিয়ে এনামুলকে জিজ্ঞাসাবাদের আবেদন করে। এদিকে, সিআইডি তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, আদালতের অনুমতি মিলবে। অনুমতি মিললেই তিহার জেলে গিয়ে গরু পাচার মামলায় এনামুল হককে জেরা করবে সিআইডি। উল্লেখ্য, গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই এবং ইডি।
Read More
রাস্তা যেন বন্ধ না হয়,সুজিত বসুকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

রাস্তা যেন বন্ধ না হয়,সুজিত বসুকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সুজিত বসুকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সুজিত বসুকে মমতা বলেন, ‘রাস্তা যেন বন্ধ না হয়৷ শেষ কালে রাস্তা বন্ধ হয়ে গেল, লোকে যেতে পারল না, ট্রেন ধরতে যেতে পারল না, এগুলো যেন না হয়৷’ পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গৌরব তুমি দেখে রাখবে, রাস্তা বন্ধ হলেই আমায় ফোন করবে৷’ এদিন মমতা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, কৃষ্ণা চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী শান ও নচিকেতা। উল্লেখ্য, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো দেখতে নানা প্রান্ত থেকে নানা মানুষ আসেন, যার ফলে প্রচুর…
Read More
শুরু হয়ে গেলো মাতৃ আরাধনা, শ্রীভূমি পুজোর উদ্বোধন করলেন মমতা

শুরু হয়ে গেলো মাতৃ আরাধনা, শ্রীভূমি পুজোর উদ্বোধন করলেন মমতা

আর মাত্র অপেক্ষা কয়েকটা দিনের, তার পরেই শুরু দুর্গা উৎসব বাঙালির প্রতীক্ষিত সময়৷ এই মুহূর্তে চলছে পিতৃপক্ষ, কিন্তু এই পিতৃপক্ষেই ঢাকে কাঠি৷ দেবীপক্ষের আগেই উৎসবের সূচনা৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নামজাদা পুজোগুলির মধ্যে অন্যতম শ্রীভূমি৷ এবছর তাদের মণ্ডপের থিম ভ্যাটিকান সিটি। তবে আজ উদ্বোধন হলেও এখনই মণ্ডপে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। দেবীর দর্শন মিলবে তৃতীয়ায়৷ গত বছর শ্রীভূমি স্পোর্টিংসের বুর্জ খলিফা দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়। ভিড়ের চাপে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল পুজো। তবে প্রত্যেক বছরই শ্রীভূমি নিয়ে কলকাতার মানুষের মধ্যে একটা বাড়তি উন্মাদনা থাকে। এই বছরও যে তার ব্যতিক্রম হবে না,…
Read More
তৎপর সিবিআই, অনুব্রতর সম্পত্তির হদিশ পেতে ফের নোটিশ সুকন্যাকে 

তৎপর সিবিআই, অনুব্রতর সম্পত্তির হদিশ পেতে ফের নোটিশ সুকন্যাকে 

এই মুহূর্তে একাধিক দূর্নীতির অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। গরুপাচার কাণ্ডে জেল হেফাজতে রয়েছেন কেষ্ট। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হল অনুব্রত মণ্ডলের। এরই মাঝে গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের সম্পত্তির হদিশ পেতে মরিয়া সিবিআই। তথ্য তালাশে এবার ডেকে পাঠানো হল তাঁর রাঁধুনিকে। শুক্রবার বোলপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো কেষ্টর বাড়ির রাঁধুনিকে৷ সূত্রের খবর, ওই রাঁধুনির অ্যাকাউন্ট থেকে বেশকিছু লেনদেন হয়েছে, যা খতিয়ে দেখতেই এই তলব। পাশাপাশি এ দিন সকালেই অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে ফের নোটিস দেয় সিবিআই৷ গরু পাচার মামলার তদন্তে নেমে সিবিআই-এর নজরে রয়েছে সুকন্যার সম্পত্তি৷ ইতিমধ্যেই সুকন্যা ও তাঁর মায়ের নামে থাকা রাইস মিলে হানা দিয়েছিল সিবিআই। কেষ্ট-কন্যার নামে একাধিক জমি রয়েছে বলেও জানতে পেরেছেন আধিকারিকরা। সেই…
Read More