দীর্ঘ প্রতীক্ষার অবসান, খুশির খবর কলকাতাবাসীর জন্য আজই উদ্বোধন টালা ব্রিজের

দীর্ঘ প্রতীক্ষার অবসান, খুশির খবর কলকাতাবাসীর জন্য আজই উদ্বোধন টালা ব্রিজের

কলকাতাবাসীর জন্য খুশির খবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজ পূজোর আগেই উদ্বোধন হচ্ছে নবনির্মিত টালা সেতুর। রাজ্য সরকার ও রেল দপ্তর ছাড়াও খড়গপুর আইআইটি-র বিশেষজ্ঞদের নানান পরীক্ষা নিরীক্ষার পর এই টালা সেতু উদ্বোধন করা হচ্ছে। জানা যাচ্ছে, এই টালা সেতুর এমনভাবে নকশা প্রস্তুত করা হয়েছে যাতে এর স্থায়িত্ব ১০০ বছর পর্যন্ত হতে পারে। নির্মাণ সংস্থার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই সেতুটি অত্যাধুনিক পদ্ধতিতে নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এই টালা সেতু নির্মাণে ব্যবহার করা হয়নি কোন নাটবোল্ট। এর ফলে নাকি এই সেতুর স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এই সেতুর নকশা রেলের পর অতি দ্রুত মনোনীত হয়েছে সিআরএসের। পূর্ত দপ্তরের…
Read More
খুশির খবর, পুজোর পরেই শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যের স্কুলগুলিতে

খুশির খবর, পুজোর পরেই শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যের স্কুলগুলিতে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে কোনও সভা-সমিতি নয়, একেবারে বিধানসভা অধিবেশন থেকে এবার দ্রুত শিক্ষক পদ পূরণের প্রতিশ্রুতি দিল রাজ্য সরকার। পুজোর পর পরই রাজ্যের স্কুলগুলিতে প্রায় ৫৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ছ’বছর পর নিয়োগ হতে চলেছে। এর জন্য নতুন নিয়োগবিধিও তৈরি করা হচ্ছে। আদালতের নির্দেশ মেনেই যাবতীয় পদক্ষেপ করা হবে। কোন কোন বিভাগে কত শিক্ষক প্রয়োজন, তা জানার জন্য সমীক্ষা করা হবে৷ আদালতের নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই ১৮৭ জন প্রার্থীকে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদে ওই প্রার্থীদের তথ্য যাচাই এবং ভাইভাও হয়ে গিয়েছে।…
Read More
বড় ধাক্কা খেলো রাজ্য, ডিএ মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ

বড় ধাক্কা খেলো রাজ্য, ডিএ মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ

আবার একবার বড় ধাক্কা খেলো রাজ্য৷ কলকাতা হাই কোর্টে খারিজ রাজ্যের আর্জি। ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় আগের নির্দেশই বহাল রাখল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ৷ এ নিয়ে তৃতীয় বার রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি খারিজ করল আদালত। ফলে রায় গেল রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই৷ এদিন রায় ঘোষণার সময় আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের আবেদনের কোনও যৌক্তিকতা নেই। বৃহস্পতিবার ডিএ মামলার রায় দিতে গিয়ে আদালত জানায়, পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি গ্রহণ করা হচ্ছে না। আদালতের বক্তব্য, রাজ্যের কথা মেনে ‘ডিটেলস এনকোয়ারি’ বা ‘স্ক্রুটিনি’ প্রয়োজন নেই। এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতাই (মেরিট) নেই। প্রসঙ্গত, ডিএ মামলার শুনানি পর্বে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল, তহবিলে টাকা নেই৷ ফলে…
Read More
পুজোর আগেই স্বস্তির খবর, মোট ৯২৩ পদে চাকরির নির্দেশ

পুজোর আগেই স্বস্তির খবর, মোট ৯২৩ পদে চাকরির নির্দেশ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এরই মাঝে তথ্য এলো এসএসসির গ্রুপ ডি-তে জেলা ভিত্তিক ৫৭৩ টি শূন্যপদ রয়েছে। আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেগুলি বাতিল করা হয়েছিল। সেই শূন্যপদ মেধার ভিত্তিতে অবিলম্বে পূরণ করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে গ্রুপ সি বিভাগেও বেআইনি ভাবে নিয়োগ হওয়া ৩৫০ টি পদে প্রকৃত যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দুটো ক্ষেত্রেই কাজ করতে হবে পুজোর মধ্যে। অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরুর আগে মোট ৯২৩ টি পদে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৮…
Read More
ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, পুজো পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ পার্থকে

ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, পুজো পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ পার্থকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ দুর্গাপুজো জেলে কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, তা স্পষ্ট করে দিল আদালত। জানান হয়েছে, আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকতে চলেছেন তিনি। এবার সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে রাখতে চায়নি। এতএব, বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই বছর আর নিজের ক্লাব নাকতলায় থাকা হল না নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। এদিনও তাঁর মক্কেলের শারীরিক অবস্থার কথা বলে জামিন চান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। জানান, তাঁর মক্কেলের বয়স ৭০ বছর। অন্তত শরীরের দিকে…
Read More
ফের একবার বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

ফের একবার বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিবাদ বরাবরের, ফের একবার বিজেপি নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রীর। আলিপুর সংগ্রহশালার উদ্বোধন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাস বিকৃত হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মমতা। তাঁর কথায়, বিজেপি সরকার ঐতিহাসিক ঘটনা বদলে দিচ্ছে। দেশের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবকিছু দিনদিন বদলে দিচ্ছে তারা। মমতার কথায়, একটি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই এমন করা হচ্ছে। আলিপুর সংশোধনাগার বারুইপুরে স্থানান্তরিত হওয়ার পর সেখানে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করেছে হিডকো। সেই সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, নতুন করে ভাবতে হচ্ছে। কেন নতুন ভাবনা…
Read More
পুজোর আগে চিন্তায় রাজ্য, করোনার পাশাপাশি সংখ্যা বাড়ছে ডেঙ্গু

পুজোর আগে চিন্তায় রাজ্য, করোনার পাশাপাশি সংখ্যা বাড়ছে ডেঙ্গু

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। নতুন করে বাড়তে থাকা ডেঙ্গু চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বিগত কয়েকদিনে বেড়েছে বলে খবর। আরও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি। শেষ কয়েক দিনের তথ্য ঘেঁটে দেখলে বোঝা যাবে, মাঝে একটু কমলেও রাজ্যের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখীই। গতকাল অর্থাৎ ২০ তারিখ প্রায় ৩০০-র কাছে ছিল রাজ্যের কোভিড সংক্রমণ। এদিকে রাজ্যের স্বাস্থ্য ভবন সূত্রে যেটুকু জানা গিয়েছে, প্রায় হাজার জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বঙ্গে। তবে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ঠিক কত জনের মৃত্যু হয়েছে, তার কোনও পরিসংখ্যান এখনও পর্যন্ত…
Read More
চাঞ্চল্যকর তথ্য, ইডি-র দাবি মা হতে চেয়েছিলেন অর্পিতা

চাঞ্চল্যকর তথ্য, ইডি-র দাবি মা হতে চেয়েছিলেন অর্পিতা

তদন্তে তৎপরতার সাথে সাথে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। মহানগরীর বুকে কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তারা। এবার চার্জশিটে বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১৭২ পাতার চার্জশিটে ইডি জানিয়েছে, ‘মা হতে চেয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। তাতে আপত্তি ছিল না পার্থ চট্টোপাধ্যায়েরও।' এর জন্য প্রয়োজনীয় অনাপত্তির শংসাপত্র অর্থাৎ নো-অবজেকশন সার্টিফিকেটে সই-ও করেছিলেন প্রাক্তন মন্ত্রী। অর্পিতা সন্তান দত্তক নিতে চেয়েছিলেন বলেই দাবি ইডির। জানা…
Read More
মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য, ২৭ বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের?

মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য, ২৭ বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের?

দলকে না জানিয়ে বিধানসভায় অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতিসক্রিয়তা নিয়ে প্রস্তাবের ভোটাভুটিতে যে সমস্ত বিধায়ক অনুমতি ছাড়াই অধিবেশনে গড়হাজির ছিলেন তাঁদের চিহ্নিত করছে তৃণমূল পরিষদীয় দল। সূত্রে খবর, অনুপস্থিত বিধায়কদের জবাবে অসন্তুষ্ট হলে হলুদ কার্ড দেখাবে পরিষদীয় দল। তবে তার আগে গোপনে খতিয়ে দেখা হচ্ছে যে,ঠিক কি কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন না।  
Read More
রাজনৈতিক স্বার্থের ইতিহাস বদলে দিচ্ছে, বিজেপিকে নিশানা মমতার!

রাজনৈতিক স্বার্থের ইতিহাস বদলে দিচ্ছে, বিজেপিকে নিশানা মমতার!

মোদী সরকারের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুর জেল সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিজেপিকে নিশানা করেন মমতা। এদিন মমতা বলেন , রাজনৈতিক স্বার্থে ইতিহাস বদলে দিচ্ছি। যাতে আগামী প্রজন্ম কিছুই শিখতে জানতে পারবে না।
Read More
বিজেপিতে বড়সড় ভাঙন!

বিজেপিতে বড়সড় ভাঙন!

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে আসরে নেমেছে শাসক বিরোধী দুই পক্ষ। নিজেদের দল গোছাতে মরিয়া দুই শিবির। তবে এবার বিজেপিতে বড়সড় ভাঙন ধরালো রাজ্যের শাসক দল। বিজেপির বুথের সভাপতি যোগ দিলেন ঘাসফুলে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ১৮৭ নং বুথের সভাপতি নিত্যানন্দ পাত্র বুধবার সন্ধ্যায় যোগ দেন তৃণমূলে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে শামিল হতে তারই যোগদান। তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুথ স্তরের এই সভাপতির তৃণমূলে যোগ নিয়ে মাথা ঘামাতে চান না বিরোধী পক্ষ৷
Read More
নগদ অনুদান রুখতে নয়া উদ্যোগ

নগদ অনুদান রুখতে নয়া উদ্যোগ

নগদ অনুদান রুখতে নয়া উদ্যোগ রাজ্য নির্বাচন কমিশনের তরফে। রাজ্যস্তরের নির্বাচন হোক কী জাতীয় স্তরের, কালো টাকার রমরমা নিয়ে একটা চিন্তা থেকেই যায়। তবে আগামী দিনে তার বাড়বাড়ন্ত যাতে না দেখা যায় সেই কারণে এখন থেকেই ভাবনা নিল নির্বাচন কমিশন। নগদ অর্থের অনুদান নিয়ে কার্যত একটি 'বুদ্ধি' বের করেছে তারা এবং সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজুকে একটি চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচনের সময়ে কালো টাকার ব্যবহার আটকাতে একটি বিশেষ সুপারিশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের নাম প্রকাশ করতে চাইবেন না সেই ব্যক্তি যেন কোনও রাজনৈতিক দলকে ২ হাজার টাকার বেশি নগদে অনুদান…
Read More
লেপার্ড শাবকের প্রতি মায়ের স্নেহ ধরা পড়ল বক্সার ক্যামেরায়

লেপার্ড শাবকের প্রতি মায়ের স্নেহ ধরা পড়ল বক্সার ক্যামেরায়

লেপার্ড শাবককে নিয়ে গেল মা লেপার্ড। আর এই দৃশ‍্যটি বন্দী হল বনদপ্তরের পাতা ইনফ্রা রেড ক‍্যামেরায়। বক্সা ব‍্যাঘ্র প্রকল্প সূত্রে খবর, গত ১৯শে সেপ্টম্বর বক্সা ব‍্যাঘ্র প্রকল্প সংলগ্ন চা বাগানে ২ টি লেপার্ড শাবক দেখতে পায় বনকর্মীরা। পরবর্তীতে শাবক দুটিকে তার মায়ের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। যেই জায়গায় শাবক পাওয়া গিয়েছিল সেই জায়গা সুরক্ষিত করা হয় এবং ইনফ্রা রেড ক‍্যামেরা বসান হয়। মঙ্গলবার গভীর রাতে মা লেপার্ড এসে শাবক দুটিকে নিয়ে যায়।
Read More
আদালতে পেশ করার সময়, প্রশ্ন করতেই ঘুষি দেখালেন কল্যাণময়

আদালতে পেশ করার সময়, প্রশ্ন করতেই ঘুষি দেখালেন কল্যাণময়

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এই মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নিয়োগ দুর্নীতিতে সর্বপ্রথম পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে সিবিআই শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে। দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বুধবার আদালতে পেশ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও। সকাল থেকেই ব্যাঙ্কশাল আদালতের বাইরে ছিল তৎপরতা। বেলা সাড়ে এগারোটার কিছুটা পর আদালতে চত্বরে ঢোকেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হয় কল্যাণময়কে। তিনি গাড়ি থেকে নামতেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “স্যর, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য…
Read More