01
Mar
বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার রাজ্যে ভোট নির্বিঘ্নে হবে আগেই আশ্বস্ত করেছিল নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এডিজি আইনশৃঙ্খলা পদ (আইপিএস অফিসার) থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিল কমিশন এবং সেই জায়গায় আনা হল দমকলের ডিজি জগমোহনকে। নির্বাচন কমিশনের এই পদক্ষেও বেশ তাৎপর্যপূর্ণ। এবার বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন।
