ভোটের দিন ঘোষণা হবে ২৪শে ফেব্রুয়ারি

ভোটের দিন ঘোষণা হবে ২৪শে ফেব্রুয়ারি

বেজে গেল রাজ্য ভোটের দামামা। একুশের ভোটের অপেক্ষায় প্রহর গুনছে বাংলা। অবশেষে দিনক্ষণ ঘোষণা হল। আগামী ২৪শে ফেব্রুয়ারি ঘোষণা হবে রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। চলতি মাসে ধাপে ধাপে রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে চলে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার বিধানসভা ভোটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা।
Read More
চালু হল দক্ষিণেশ্বর মেট্রো

চালু হল দক্ষিণেশ্বর মেট্রো

বিধানসভা ভোটের আগেই চালু হল নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো। জনসাধারণের জন্য খুলে দেওয়া হল মেট্রো রেলের নতুন রুট। দক্ষিণেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। এই নতুন রুটটি চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতার সঙ্গে মেট্রো যোগাযোগ ব্যবস্থা অনেকটাই মসৃন হল। মেট্রোপথের উদ্বোধন করলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো করে পৌছতে সময় লাগবে সাত মিনিট ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি যেতে সময় লাগছে ৬২ মিনিট।
Read More
সিবিআই এর টিম – এর আগে এলেন মুখ্যমন্ত্রী

সিবিআই এর টিম – এর আগে এলেন মুখ্যমন্ত্রী

গত পরশু ২১ তারিখ কয়লাকাণ্ডে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে গিয়েছিল সিবিআই এর টিম। অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় সিবিআই৷ রুজিরার কাছ থেকে মূলত ব্যাংককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়৷ আজ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে পড়তে চলেছেন রুজিরা৷ সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগে অভিষেক বন্দ্যোধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতনে’ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই-এর টিমের সঙ্গে থাকতে পারেন আইনজীবীরাও৷
Read More
এবার উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যের

এবার উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যের

ভোটের মুখে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস ওঠার মতো পরিস্থিতি হয়েছে তখন বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী ডা. অমিত মিত্র। পেট্রল-ডিজেলের উপর রাজ্যের চাপানো শুল্ক বেশ খানিকটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যে ভোটের মুখে তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ, মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ১ টাকা করে কমে যাবে পেট্রল এবং ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যেই বিভিন্ন প্রান্ত চলছে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি। জ্বালানির মূল্যবৃদ্ধি বেশ চাপে বিজেপি।
Read More
ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির নোটিশ

ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির নোটিশ

রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের অসঙ্গতির কারণে প্রিয়দর্শিনীকে নোটিস পাঠিয়ে সমন পাঠানো হল। তাঁর বাড়িতে গিয়েই নোটিশ দিয়ে আসা হয়েছে। প্রিয়দর্শিনীর স্বামী অর্থাৎ ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসিস হায়দারও জড়িত আছেন। প্রিয়দর্শিনীর স্বামী হায়দারের সঙ্গে জড়িত আছেন বিদেশি কিছু অভিনেতা ও অভিনেত্রীর নামও। প্রিয়দর্শিনী সিইএসসির জনসংযোগ বিভাগে বড় পদে কাজ করেন৷ চলতি সপ্তাহেই ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷
Read More
আজ উদ্বোধন হবে দক্ষিণেশ্বর মেট্রো

আজ উদ্বোধন হবে দক্ষিণেশ্বর মেট্রো

বিধানসভা ভোটের আগেই চালু হতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো। শেষ হয়ে গেলো যাবতীয় কাজ। আজ ২২ ফেব্রুয়ারি দক্ষিনেশ্বর মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধামন্ত্রীর দপ্তরের কয়েকজন আধিকারিক এই প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখেছেন। আগামীকাল ২৩ ফেব্রুয়ারী থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রো রেলের নতুন রুট। দক্ষিণেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। এই নতুন রুটটি চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতার সঙ্গে মেট্রো যোগাযোগ ব্যবস্থা অনেকটাই মসৃন হয়ে যাবে। দক্ষিণেশ্বর থেকে দক্ষিণ কলকাতার কবি সুভাষ পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ২৫ টাকা।
Read More
ফের রাজ্যে নমো

ফের রাজ্যে নমো

বাংলার রাজ্য রাজনীতিতে নিজেদের মাটি শক্ত করতে মরিয়া গেরুয়া শিবির। বামেদের ব্রিগেডের এক সপ্তাহের মধ্যে ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৭ মার্চ ব্রিগেড সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। তবে তাঁর আগে আগামী ২২ ফেব্রুয়ারি এবং ২৮ মার্চ রাজ্যে আসছেন নমো। একটি রাজনৈতিক সভাও তাঁর করার কথা। একের পর এক সভা করে চলেছেন মোদি, শাহ, নাড্ডা'রা। দু’সপ্তাহের মধ্যে রাজ্যে তিনটি সফর প্রধানমন্ত্রীর।
Read More
কেন্দ্রীয় বাহিনী এল রাজ্যে

কেন্দ্রীয় বাহিনী এল রাজ্যে

এবার বিধানসভা ভোটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা। চলতি বছরের বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে এবার রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে দুর্গাপুরে পৌঁছেছে দুই কোম্পানী সিআইএসএফ কর্মী। যাদের পাঠানো হবে বাঁকুড়া ও বীরভূমে। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের মনোবল বাড়ানোর কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। ওয়াকিবহাল মহলের মতে, লোকসভা ভোটের থেকেও বেশি সংখ্যক আধাসেনা রাজ্যে আনা হবে। চলতি মাসে ধাপে ধাপে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। খুব শীঘ্রই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে।
Read More
এবার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ট্রামে

এবার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ট্রামে

ব্যস্ততার শহরে আজকাল দাম কমে গেছে ট্রামের। তাই এবার নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম কর্তৃপক্ষ। এবার ট্রামেও চালু ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। নতুনের সঙ্গে প্রতিযোগিতায় এবার থেকে ট্রামে চালু করা হচ্ছে ক্যাশলেস ব্যবস্থা। রাস্তায় ঘাটে চলার সময় পকেটে কোনো নগদ টাকা না থাকলেও ট্রামে চড়ার জন্য তা আর বাঁধা হয়ে দাঁড়াবে না। Phone Pe, Google Pay, Paytm ছাড়াও অন্যান্য মাধ্যমে টিকিট কাটা যাবে ট্রামে। আগামী ২০ তারিখ রাজাবাজার রুটের ট্রাম থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হবে ক্যাশলেস ব্যবস্থা।  এর ফলে করোনা পরিস্থিতিতে দূরত্ব বিধিও বজায় রাখা যাবে।
Read More
বড় ঘোষণা অমিত শাহের

বড় ঘোষণা অমিত শাহের

একুশের বিধানসভা নির্বাচনে আধিপত্য বৃদ্ধি করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার নামখানা থেকে পরিবর্তন যাত্রা সূচনার আগে বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হবে। এছরাও গঙ্গাসাগরের মেলাকে আন্তর্জাতিক মেলা হিসাবে ঘোষণা করার কাজ করবে বিজেপি। দক্ষিণ ২৪ পরগনাকে সমুদ্রজাত খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে।
Read More
পেট্রোলের দামে নাভিশ্বাস উঠেছে গাড়ি মালিকদের

পেট্রোলের দামে নাভিশ্বাস উঠেছে গাড়ি মালিকদের

পেট্রল ও ডিজেলের দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন দামের নতুন নতুন রেকর্ড গড়ছে পেট্রল ও ডিজেল৷ এই বেলাগাম মূল্যবৃদ্ধি সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রতি পেট্রলের দাম ১০০ পার করে গিয়েছে। ভারতে প্রথম সেঞ্চুরি হাঁকাল পেট্রল৷ কলকাতাতেও পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি জারি রয়েছে। পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে দেশে কেন্দ্র-রাজ্য শুরু হল চাপান উতোর।  
Read More
করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব

করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব

ফের রাজ্যের এক মন্ত্রী করোনা ভাইরাস আক্রান্ত হলেন। ‌ করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার রাতে গতকাল পরীক্ষা করা হলে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। উদ্বেগ রাজনৈতিক মহলে। দক্ষিণ কলকাতার রাসবিহারীর বিধায়ক তিনি। ৭৬ পার করেছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী।
Read More
কয়েকদিনের মধ্যেই চালু হবে দক্ষিণেশ্বর মেট্রো

কয়েকদিনের মধ্যেই চালু হবে দক্ষিণেশ্বর মেট্রো

দক্ষিণেশ্বর মেট্রোর কাজ প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারী থেকেই যাত্রীদের জন্য পরিষেবা চালু করবে দক্ষিণেশ্বর মেট্রো। দক্ষিনেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। মেট্রোর ট্রায়াল রানও চলছে জোরকদমে। প্রতিদিন কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন আর ভি এন এল ও মেট্রো রেলের আধিকারিকরা। রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে থাকছেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েলও।
Read More
একই দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভা

একই দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভা

ভোট ঘোষণার আগেই এবার ‘মাঠের লড়াই’য়ে বিজেপি ও তৃণমূল। একুশের ভোটে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ যুযুধান দুই শিবির৷ আগামী ২২ ফেব্রুয়ারি হুগলিতে যে মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দিন পর সেখানেই সভা করবেন মমতা। টান টান উত্তেজনা।  শুধু তাই নয়, ওই একই দিন দলের বুথ কর্মীদের নিয়ে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামেও সম্মেলন করবেন মমতা বন্দোপাধ্যায়।
Read More