ফের বাংলায় জে পি নাড্ডা

ফের বাংলায় জে পি নাড্ডা

বঙ্গে বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। জোরকদমে শুরু প্রস্তুতি। ফের দু’দিনের জন্য বঙ্গসফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এটা চলতি মাসে দ্বিতীয়বার তাঁর বঙ্গ সফর। বাংলায় এসেই তারাপীঠের চিলার মাঠে সভায় যোগ দিলেন তিনি। বক্তৃতা শুরু হতেই সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন। অন্যদিকে বীরভূমের পাশাপাশি, ঝাড়গ্রামেও আজ বিজেপির রথযাত্রার সূচনা করবেন জেপি নাড্ডা।
Read More
তৃণমূলে যোগ দিলেন হুমায়ুন কবীর

তৃণমূলে যোগ দিলেন হুমায়ুন কবীর

সামনেই বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে তৃণমূলের শক্তিবৃদ্ধি। জল্পনার অবসান হল আজ। শাসক শিবিরে যোগ দিলেন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। দিনকয়েক আগে পুলিশ কমিশনার পদে ইস্তফা দিয়েছিলেন হুমায়ুন কবীর। প্রসঙ্গত, চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর কর্মরত থাকাকালীনই ওনার স্ত্রী তৃণমূলে যোগ দিয়েছিলেন।
Read More
খুব দ্রুতই তিনটি মেট্রো রুট চালু হবে কলকাতায়

খুব দ্রুতই তিনটি মেট্রো রুট চালু হবে কলকাতায়

আগামী দু’বছরেই ভোল পাল্টাবে কলকাতা মেট্রোর। ২০২৩-এর মধ্যেই শেষ হবে জোকা-মোমিনপুর, কবি সুভাষ- সায়েন্স সিটি, ও নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো রুটের কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ সিনহা। পর্যাপ্ত পরিমাণ টাকাও রয়েছে তাদের কাছে। তারাতলা ও মাঝেরহাট হয়ে জোকা-মোমিনপুর মেট্রোর কাজও প্রায় এই সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। কাজ শেষ হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চালু হতে পারে জোকা-মোমিনপুর মেট্রো।
Read More
ফের পুলিশ কমিশনারের পদে সৌমেন মিত্র

ফের পুলিশ কমিশনারের পদে সৌমেন মিত্র

২০১৬-তে বিধানসভা ভোটের পাঁচ বছর পর ফের ভোটের মুখে কলকাতার পুলিশ কমিশনারের পদে যোগ দিলেন সৌমেন মিত্র। পুলিশ আধিকারিক এবং সমস্ত মিডিয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।  কলকাতা ভোট প্রসঙ্গে তিনি জানান, “আমি নিশ্চিত নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশিকা মেনেই ভোট হবে। প্রত্যেক শহরবাসী যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে ভোট দিতে পারেন, তা সুনিশ্চিত করতে আমরা সবরকমের চেষ্টা করব।”
Read More
কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোটমুখী বাংলায় ফের দরাজহস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগের সবচেয়ে বড় দরজা বাংলা। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩,২৯০০০ কর্মসংস্থান হবে বলে জানান তিনি। কর্মসংস্থানের কথা বলতে গিয়ে মমতা বলেন, বাংলায় দারিদ্র্যের হার কমেছে ৪০ শতাংশ। এদিন ৭২ হাজার কোটি টাকার প্রজেক্টের উদ্বোধন করা হল। সেখানে ৩ লক্ষ ২৯ হাজার ছেলেমেয়ের চাকরি হবে। আগামী ৫ বছরের মধ্যে দেড় কোটি কর্মসংস্থান হবে।
Read More
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোটমুখী বাংলায় ফের দরাজহস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগের সবচেয়ে বড় দরজা বাংলা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলাধুলা এবং ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৮,২৮৯ ক্লাবকে ৮২ কোটি ৮৯ লক্ষ অনুদান দেওয়া হবে। প্রতিবারের মতো এবারও রাজ্যের ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে রাজ্য সরকার।
Read More
থমকে গেছে রথ যাত্রা

থমকে গেছে রথ যাত্রা

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ থমকে গেছে। মুর্শিদাবাদের বেলডাঙায় বাধা পেল রথ যাত্রা। সোমবার মুর্শিদাবাদের নওদা এবং হরিহরপাড়া বিধানসভা পরিদর্শন করে বহরমপুরের দশমুণ্ড কালীবাড়ির মাঠে জনসভা করার কথা বিজেপি-র। কিন্তু এ দিন সকালে বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে রথের চাকা গড়াতেই তা প্রশাসনের আপত্তিতে থমকে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, নিজেদের নির্ধারিত রুট মেনে যাচ্ছে না রথ।
Read More
কুকুর-বিড়াল বা যে কোনও পশুকে মারলেই হতে পারে  ৫ বছরের জেল

কুকুর-বিড়াল বা যে কোনও পশুকে মারলেই হতে পারে ৫ বছরের জেল

৬০ বছরের পুরোনো সেই পশুদের উপর অত্যাচার প্রতিরোধ আইনে এবার বদল আনতে চায় কেন্দ্রীয় সরকার। কুকুর মেরে, বিড়াল মেরে ১০ থেকে ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত এত দিন। কিন্তু আর নয়, সেই দিন শেষ। কোনও ধরণের পশুদের ওপর অত্যাচার করলে ৫ বছর জেল এবং অন্তত ৭৫ হাজার জরিমানা দিতে বাধ্য হবে। নতুন আইনের প্রস্তাবনায় হিংসার ৩ ধরনের মাত্রার উল্লেখ থাকছে বলে জানা গিয়েছে। অল্প আঘাত, আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং আঘাতের ফলে মৃত্যু। ৭৫০ টাকা থেকে শুরু করে জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ অর্থ জরিমানা হিসেবে দিতে…
Read More
রাজ্যে প্রধানমন্ত্রী

রাজ্যে প্রধানমন্ত্রী

আবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় ছিলেন প্রধানমন্ত্রী। হলদিয়ায় দু’টি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। এরমধ্যে রয়েছে ধোবি-দুর্গাপুর পাইপলাইন প্রকল্প। এছাড়াও ওই দিন হলদিয়ায় ‘এলপিজি ইমপোর্ট টার্মিনাল’-এরও সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সফরের দু’দিনের মাথায় আরও একবার রাজ্যে আসবেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অন্যদিকে দু’দিনের মাথায় ১১ ফেব্রুয়ারি আসবেন অমিত শাহও।
Read More
বুদ্ধদেব ভট্টাচার্যকে চান বামেরা

বুদ্ধদেব ভট্টাচার্যকে চান বামেরা

নির্বাচনের আগেই আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের ডাক দিয়েছে বামেরা। এই সমাবেশে বামফ্রন্টের মূল বক্তা হিসেবে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আনার চেষ্টা করছেন বাম নেতৃত্বে। সেই ব্রিগেডের মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যর বক্তব্য শুনতে চান বাম সমর্থকরা। মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে মরিয়া হয়ে উঠেছে বাম সমর্থকরা। তবে জানা গিয়েছে, দীর্ঘ দিন যাবত সিওপিডি জনিত সমস্যায় ভুগছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে বাড়িতেই চিকিৎসারত বুদ্ধদেব ভট্টাচার্য।
Read More
কেদারনাথের ভয়াবহ ধসে নিহতদের ক্ষতিপূরণ দেবেন প্রধানমন্ত্রী

কেদারনাথের ভয়াবহ ধসে নিহতদের ক্ষতিপূরণ দেবেন প্রধানমন্ত্রী

ভয়াবহ ধস উত্তরাখণ্ডের কেদারনাথে। কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ড৷ এই ভয়াবহ ঘটনায় চামোলিতে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷ নিহতদের পরিবার পিছু ৪লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এই ঘটনায় নিহতদের প্রধানমন্ত্রীর জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আরও ২ লক্ষ টাকা দেওয়া হবে এবং গুরুতর আহত ব্যক্তিদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ 
Read More
জন্ম শংসাপত্র এবার অনলাইনেই পাবে শহরবাসী

জন্ম শংসাপত্র এবার অনলাইনেই পাবে শহরবাসী

এবার জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইনেই আবেদন করতে পারবে কলকাতা শহরবাসী। জন্ম শংসাপত্রের আবেদন প্রক্রিয়া অনলাইনে চালু করল কলকাতা পুরসভা। জন্মের শংসাপত্রের জন্য এবাআর আর পুরসভার দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না নাগরিদের বললেন, পুরপ্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। নাগরিকরা তাঁদের সুবিধা অনুযায়ী আসল নথি যাচাইয়ের জন্য কর্পোরেশনে আসবেন। তবে অনলাইনের পাশাপাশি চালু থাকছে অফলাইন পরিষেবাও।
Read More
পুলিশ হেফাজতে জোড়াবাগান কাণ্ডের অভিযুক্ত

পুলিশ হেফাজতে জোড়াবাগান কাণ্ডের অভিযুক্ত

অবশেষে ঘটনায় পর্দা ফাঁস। জোড়াবাগান নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ডের কিনারা করে ফেলল পুলিশ। যৌন নির্যাতন ও হত্যার ঘটনার পেছনে জড়িত খোদ বাড়ির দারোয়ান জেরায় স্বীকার করেছে খুনের কথা। এই কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত রাজ কুমার ওরফে লম্বুকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল বিশেষ পকসো আদালত। DNA এবং হাতের ছাপ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কলকাতার জোড়াবাগানে নাবালিকাকে আদালতে ঘটনাটিকে বিরলতম বলে দাবি করেছে পুলিশ। রাজ কুমারের গ্রেফতারির পর থেকেই ক্ষোভে ফুঁসছে জোড়াবাগানের বৈষ্ণব শেঠ লেন।
Read More
অনুমতি মিলল না রথযাত্রার

অনুমতি মিলল না রথযাত্রার

আসন্ন বিধানসভা নির্বাচন। গেরুয়া শিবিরের তরফে রথযাত্রা প্রদর্শন করার কথা হয়েছে। রথযাত্রা প্রদর্শন করার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। কিন্তু অনুমতি মিলল না রথযাত্রার। রথযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। চৈতন্যভূমে গেরুয়া রথের চাকা ঘোরা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হলেও, বিজেপির পক্ষ থেকে প্রস্তুতিতে কোনও খামতি রাখা হচ্ছে না।
Read More