ফের দাম বাড়ল গ্যাসের

ফের দাম বাড়ল গ্যাসের

চাপ বাড়ল মধ্যবিত্তের হেঁশেলে। এক ধাক্কায় আবারও বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। ১০ দিনের ব্যবধানে দু'বার গ্যাসের দাম বৃদ্ধি করল তেল কোম্পানিগুলি। ৫০ টাকা বৃদ্ধি পেল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৭৯৫টাকা। দেড় মাসের মাসের মধ্যে ১৭৫ টাকা দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের পকেটে চাপ আরও বাড়ল। এর ফলে নাভিশ্বাস তুলছে মধ্যবিত্ত।
Read More
ব্যাপক সাফল্য পেল দিদির দূত

ব্যাপক সাফল্য পেল দিদির দূত

আবারও বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিং। এবার যুবরাজ সিংয়ের নামে এফআইআর দায়ের করল হরিয়ানা পুলিশ। দলিতদের বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্যের কারণে যুবরাজ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। সেই প্রসঙ্গে হরিয়ানার হিসারে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে হরিয়ানা পুলিশ।  যুবরাজের বিরুদ্ধে এই এফআইআর এ আইপিসির ১৫৩, ১৫৩ এ, ২৯৫, ৫০৫ এবং এসসি/এসটি আইনের ধারা অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগ দায়ের করা হলেও এই নিয়ে কোনও মন্তব্য করেননি যুবরাজ। গত বছর যুবরাজ সিং ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন দলিতদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন।
Read More
ব্যাপক সাফল্য পেল দিদির দূত

ব্যাপক সাফল্য পেল দিদির দূত

ভোটের দিন ঘোষণা না হলেও রাজনৈতিক দল প্রচার চালাচ্ছে জোরকদমে। প্রচারের হাতিয়ার হিসেবে ডিজিটাল প্লাটফর্ম গুরুত্ব পাচ্ছ। এবার ভোটের আগে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছোতে চলতি মাসের ৪ তারিখে তৃণমূলের নয়া হাতিয়ার এল ‘‌দিদির দূত’। ‘দিদি’ অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য এই অ্যাপ চালু করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলা যাবে দিদির সঙ্গে। প্রকাশ পাওয়ার কিছু দিনের মধ্যেই ‘রেকর্ড’ গড়ল তৃণমূলের অনলাইন অ্যাপলিকেশন (অ্যাপ) ‘দিদির দূত’। চালু হওয়ার ৮ দিনের মধ্যে প্রায় ১ লক্ষ মানুষ ব্যবহার করছেন “দিদির দূত” অ্যাপ। এমনটাই দাবি তৃণমূলের তরফে।
Read More
গুলিবিদ্ধ বিজেপি নেতা

গুলিবিদ্ধ বিজেপি নেতা

রাজ্যে ভোটের মুখে ফের রাজনৈতিক হিংসা৷ একইদিনে মুর্শিদাবাদে বিজেপির দুই নেতার উপর প্রাণঘাতী হামলা। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়৷ জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্থানীয় লোকজনকে । তদন্তে নেমেছে পুলিশ৷ গোটা ঘটনায় যথেষ্ট তৎপরতায় দেখিয়েছে বারাসত থানার পুলিশ।
Read More
নবান্ন অভিযান ঘটনার মোড় নির্মম হল

নবান্ন অভিযান ঘটনার মোড় নির্মম হল

১১ তারিখে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্য – এ গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন ছিলেন এক বাম যুব কর্মী। আহত হন বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা মইদুল। সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। পুলিশের লাঠির আঘাতের জেরেই এই ক্ষতি হয়েছে। বিধানসভা ভোটের মুখে এই ঘটনায় এবার নির্মম মোড়। বামেদের তরফে দাবি, নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিতে আহত হন ওই ডিওয়াইএফআই কর্মী। মৃতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশে। বাম কর্মীর মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
Read More
খুলতে চলেছে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো

খুলতে চলেছে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো

যাত্রী পরিবহণের জন্য রেলওয়ে সেফটি কমিশনারের প্রয়োজনীয় ছাড়পত্র পেল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো। এবার রেল বোর্ডের অনুমোদন  মিললেই আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো। অনুমতিপত্র এসে পৌঁছেছে মেট্রো ভবনে। আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের বেরিয়ে আসার জন্য স্টেশনে উপযুক্ত পথ–নির্দেশিকা রাখার কথা বলা হয়েছে। নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রোপথ উদ্বোধন করতে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে অথবা ভার্চুয়াল মাধ্যমে এই মেট্রোপথের উদ্বোধন করতে পারেন। যদিও এ নিয়ে এখনও নির্ঘণ্ট চূড়ান্ত হয়নি।
Read More
মানহানির মামলা হল শোভনের বিরুদ্ধে

মানহানির মামলা হল শোভনের বিরুদ্ধে

শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন কুণাল ঘোষ। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী ১০ কোটি টাকার মামলা দায়ের করেছেন। কুণাল ঘোষের কথায়, ‘শোভন রাজনৈতিক যুক্তি হারিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার প্রাক্তন মেয়রের বিরুদ্ধে আরও একটি ফৌজদারি মামলা দায়ের করতে চলেছেন বলেও তিনি জানিয়েছেন। একদা তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক থেকে মেয়র সবই হয়েছিলেন শোভন। শোভন এখন বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
Read More
অবশেষে শুরু স্কুল

অবশেষে শুরু স্কুল

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। অবশেষে পঠন পাঠন চালু হল পুনরায়। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন প্রক্রিয়া চালু হল। জারি করা হয়েছে একগুচ্ছ নিয়মাবলি। বিদ্যালয়ে রাখতে হবে আইশোলেশন বিভাগ। সমস্ত স্কুল পর্যাপ্ত পরিমাণে পরিচ্ছন্ন করন করতে হবে। বিদ্যালয় প্রাঙ্গণে খেলা বন্ধ। করোনা কারণে গত ২০২০ সালের ২১শে মার্চ থেকে বন্ধ ছিল স্কুল।
Read More
বিদায়ের পথে শীত

বিদায়ের পথে শীত

পাকাপাকিভাবে বিদায়ের পথে শীত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমত গরম অনুভূত হচ্ছে। আপাতত আদ্বহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কয়েকদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শহরের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। শুধু কলকাতায় নয়, রাজ্যগুলিতেও বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে কলকাতায় আর ঠান্ডা না পড়লেও রাজ্যগুলিতে আরও কয়েকদিন সামান্য শীতের ছোঁয়া থাকবে। বাংলা থেকে কার্যত বিদায়ের পথে শীত।
Read More
চলছে পুলিশ রিক্রুটমেন্ট

চলছে পুলিশ রিক্রুটমেন্ট

পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগ। পশ্চিমবঙ্গে পুলিশের পদে চলছে নিয়োগ। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীদের স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমতুল্য কোনও ডিগ্রি অর্জন করতে হবে। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট  - এ আবেদন করতে পারবেন।
Read More
নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড

নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড

সঠিক শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে বামেদের নবান্ন অভিযান ধুন্ধুমার কান্ড। কর্মসংস্থান, শিক্ষা, রাজ্যে নতুন শিল্প-সহ একাধিক দাবিতে হয় এই অভিযান। বাম সমর্থকদের অভিযানের শুরুতেই আইন অমান্য করার অপরাধে দশজনকে গ্রেফতার করছে পুলিশ। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। প্রায় ৪ হাজারেরও বেশি পুলিশের ব্যবস্থা করা হয়। আন্দোলনকারীদের আটকানোর জন্য হাওড়া শহরে মোট ছয়টি জায়গায় ব্যারিকেড করে তাদের আটকানো ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Read More
বেতন ও মহার্ঘ ভাতা বাড়াল পুলিশের

বেতন ও মহার্ঘ ভাতা বাড়াল পুলিশের

ভোটের আগে রাজ্য ও কলকাতা পুলিশের মাইনে বাড়ল। এবার থেকে ৫২ দিনের পরিবর্তে ৬০ দিনের মূল বেতন ও মহার্ঘ ভাতা পাবেন কলকাতা ও রাজ্য পুলিশের কর্মী–আধিকারিকরা। রাজ্য ও কলকাতা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অধঃস্তন পদে যে সকল পুলিশকর্মী ও পুলিশ আধিকারিক কাজ করছেন তাঁদের বেতন বাড়ানো হয়েছে। দ্রুত এই নিয়ম বলবৎ হবে।
Read More
নাড্ডার বঙ্গ সফরে গুলি চালানো হল

নাড্ডার বঙ্গ সফরে গুলি চালানো হল

বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু জোরকদমে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গে নাড্ডা। চলছে সভা। নাড্ডার সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীদের বাস লক্ষ্য করে গুলি চালানো হয় ঝিটকার জঙ্গলে। আচমকা দিনেদুপুরে গুলি চলার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এর আগে নাড্ডার সফরকে কেন্দ্র করে গত বছরে তুমুল অশান্তি তৈরি হয়।
Read More
রথযাত্রা স্থগিতের আর্জি খারিজ

রথযাত্রা স্থগিতের আর্জি খারিজ

বঙ্গে বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। জোরকদমে শুরু প্রস্তুতি। ৬ ফেব্রুয়ারি থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়ে গিয়েছে রাজ্যজুড়ে। বিজেপির রথযাত্রা স্থগিত করার আর্জি খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। আপাতত স্বস্তি বিজেপি শিবিরে। অন্যদিকে বীরভূমের পাশাপাশি, ঝাড়গ্রামেও আজ বিজেপির রথযাত্রার সূচনা করবেন জেপি নাড্ডা।
Read More