কর্পোরেট বিধিনিষেধ – ইউটিউব থেকে বিরতি বাঙালির প্রিয় কুনাল বসুর

কর্পোরেট বিধিনিষেধ – ইউটিউব থেকে বিরতি বাঙালির প্রিয় কুনাল বসুর

২০১৮ থেকে পথ চলা শুরু করেছিলেন ইউটিউব এর সাথে, ভারতের জনপ্রিয় ইউটুবার মুম্বাইকার নিখিল এর ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন কুনাল। তিনি প্রথমে বাংলার নিউজ চ্যানেল ২৪ ঘন্টার সাথে কাজ করার পর বর্তমানে বাংলা টাইমস এর সাথে নিযুক্ত ছিলেন। তার নেতাজির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বানানো নানান ভিডিও বার বার নেটিজেনদের ভাবাতে সার্থক হয়েছে. শুধু মাত্র তাই নয় ওনার প্রতিদিনের জীবন এবং ঘুরতে যাওয়ার নানান গল্প ফুটিয়ে তুলেছেন বারবার ,সুন্দরবন থেকে সিকিম, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ নানান মুহূর্ত বাঙালি কে মুগ্ধ করেছে। https://www.youtube.com/watch?v=BOJ5AINqRWA ইতি মধ্যেই ৫০,০০০ সাবস্ক্রাইবার পার করেছেন তিনি, সংখ্যাটা একটু কম হলেও ক্ষতি নেই, সুস্থ মানসিকতার ভিডিও পরিবারের সাথে…
Read More
কলকাতার বুকে মা ছেলেকে খুন করতে ছাড়লেন না , কারণ একটাই – তন্ত্র-মন্ত্র  জাদুটোনা

কলকাতার বুকে মা ছেলেকে খুন করতে ছাড়লেন না , কারণ একটাই – তন্ত্র-মন্ত্র জাদুটোনা

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হৃদয় বিদারক ঘটনা প্রকাশ পেয়েছে। রাজধানী কলকাতা সংলগ্ন সল্টলেকে এক মহিলা 25 বছরের যুবক ছেলেকে বর্বরতার সাথে হত্যা করে এবং ঘি, কর্পূর এবং মশলা দিয়ে লাশ ভুনিয়েছেন। ১১ ই ডিসেম্বর হত্যার মামলায় ফরেনসিক বিশেষজ্ঞরা বুধবার তাদের মতামত প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে যে পুত্রকে হত্যার পরে মা তাকে আগুনে ভুনা করেছেন এবং অস্থিগুলি বাড়ির ছাদে ফেলে দিয়েছেন। পুলিশ জানিয়েছে, তন্ত্র বিদ্যা সম্পর্কিত এই মহিলাটি এই ঘটনাটি চালিয়েছিল। প্রাপ্ত তথ্য মতে অভিযুক্ত মহিলার নাম গীতা মহেসারিয়া। স্বামী অনিলের সাথে তার বিরোধ রয়েছে। দু'জন বহু বছর ধরে আলাদা থেকেছেন। ঘটনাটি প্রকাশ পেয়েছে যখন বেশ কয়েকদিন ধরে তার বড়…
Read More
শীতপ্রেমীদের সুখবর দিল আবহবিদরা

শীতপ্রেমীদের সুখবর দিল আবহবিদরা

এ সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। এখনও সে ভাবে শীতের দেখা নেই শহরে। তবে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী শুক্রবার থেকে গোটা রাজ্যের তাপমাত্রা কমবে। জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী। শনি ও রবিবার কলকাতায় কড়া ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। একধাক্কায় পারদ নামতে পারে চার ডিগ্রী পর্যন্ত। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক।
Read More
বঙ্গে আসছেন অমিত শাহ

বঙ্গে আসছেন অমিত শাহ

চলতি সপ্তাহের শেষ দিন শনিবার দুই দিনের সফরে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এবার থেকে প্রতি একমাস অন্তর রাজ্যে আসবেন জেপি নাড্ডা ও অমিত শাহ৷ তাঁর সঙ্গেই বঙ্গে আসবেন সদ্য বিজেপিতে নাম লেখানো নেতা শুভেন্দু অধিকারী। শনিবার অমিত শাহের সঙ্গে একই বিমানে চড়ে দিল্লি থেকে কলকাতায় আসবেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীর জন্য বরাদ্দ করা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে চলেছে তাঁকে।
Read More
বিজেপি দূর দূরান্ত থেকে লোক এনে তাদের হত্যা করে ভোটে জিততে  – পর্যটন মন্ত্রী গৌতম দেব

বিজেপি দূর দূরান্ত থেকে লোক এনে তাদের হত্যা করে ভোটে জিততে – পর্যটন মন্ত্রী গৌতম দেব

গত সাত তারিখ উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বিজেপি।পুলিশ তাদের ফুলবাড়ি মোরে আটকে দেয়।বিজেপি কর্মী ও সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ফুলবাড়ী মোর স্থিত পথের সাথী তে ব্যাপক ভাঙ্গচুর চালায়।বৃহস্পতিবার পথের সাথী পরিদর্শনে যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।পরিদর্শনের পর তিনি বলেন অভিযানের নামে যে ভাবে তান্ডব চালিয়েছে বিজেপি তা অত্যন্ত নিন্দনীয়। এই দলের থেকে এর থেকে বেশী কিছু আশা করা যায় না।গতকাল শরিরে গুলিতে আহত হয়ে তিন দিন পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়।সে প্রসঙ্গে মন্ত্রী বলেন উলেন রায় মারা যাওয়ায় দ্বিতীয় বার ময়নাতদন্তের দাবী করে।কিন্তুু ওই কর্মীর গায়ে গুলি লাগলেও তাকে লুকিয়ে রাখা হল কেন? কেন তিন দিন পর তাকে…
Read More
‘বঙ্গধ্বনি’ চালু করছে রাজ্য সরকার

‘বঙ্গধ্বনি’ চালু করছে রাজ্য সরকার

কলকাতা: চালু হচ্ছে নয়া প্রকল্প 'বঙ্গধ্বনি'। নিজেদের রিপোর্ট কার্ড দেওয়ার কাজ শুরু করছে তৃণমূল। পেশ করা হবে ১০ বছরের রিপোর্ট কার্ড। যা শুরু হবে আজ থেকেই। গত দশ বছর ধরে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার কি কাজ করেছে বাংলার মানুষের জন্যে, তার যাবতীয় খতিয়ান তুলে ধরবে রাজ্য সরকার। মমতা বন্দোপাধ্যায় বা তাঁর দলের নেতা মন্ত্রীরা একপ্রকার নিশ্চিত মানুষের কাছে তাদের উন্নয়নের খতিয়ান পৌঁছে যাবে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ আস্থা রাখবে সেই উন্নয়নের উপরেই। শুক্রবার প্রতিটি বিধানসভা কেন্দ্রে সাংবাদিক সন্মেলন এবং মিছিল করে শুরু হবে 'বঙ্গধ্বনি' যাত্রার প্রচার অভিযান। দশ বছরের রিপোর্ট কার্ড বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হচ্ছে তৃণমূলের মূল লক্ষ্য।
Read More
গ্রেফতার একাধিক বিজেপি নেতা

গ্রেফতার একাধিক বিজেপি নেতা

কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল শিলিগুড়ি পুলিশ। বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে হিংসা ছড়ানো, অশান্তি সৃষ্টি, সরকারী কাজে বাধা ও পুলিশকে নিগ্রহ করার মতো বিভিন্ন অসন্তোষমূলক কাজ হওয়ায় বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে শিলিগুড়ি ও জলপাইগুড়ি থানায় মামলা রুজু করে অভিযোগ দায়ের করা হয়েছে। মোট ২০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে কোনও কসুর রাখছে না মমতা সরকার।
Read More
নির্মাণ হল নতুন চুল্লি

নির্মাণ হল নতুন চুল্লি

কোভিড আক্রান্ত হয়ে মৃতদের সৎকারের জন্য দুটি অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরি করছে কলকাতা পুরসভা। চুল্লি বসানোর কাজ হয়ে গেছে। শীঘ্রই এই চুল্লি দুটি চালু করা হবে। সৎকারের চাপ কমাতে এই নতুন দুটি চুল্লি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ধাপার দুটি চুল্লি, কলকাতার নিমতলা ও দক্ষিণ কলকাতার বিরজুনালা শ্মশানে পুরসভার উদ্যোগে কোভিড মৃতদেহ সৎকার করা হচ্ছে।
Read More
নতুন ছুটির ঘোষণা রাজ্য সরকারের

নতুন ছুটির ঘোষণা রাজ্য সরকারের

বনগাঁ সফরে গিয়ে গুরুচাঁদ-হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতেও এবার ছুটি ঘোষণা রাজ্য সরকারের। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করন। সম্প্রতি বাঁকুড়া সফরে গিয়ে বিরসা মুন্ডা, পঞ্চানন বর্মার জন্মদিনের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের মুখে দাবিপূরণে খুশি মতুয়ারা। শাসক- বিরোধী, সবাই জানে এ রাজ্যে ভোটের সমীকরণে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মতুয়া সম্প্রদায়।
Read More
হাসপাতালে ভরতি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

হাসপাতালে ভরতি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম। শ্বাসপ্রশ্বাসের সমস্যার ভুগছেন দীর্ঘদিন ধরেই। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িয়ে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। বুধবার দুপুরে এই খবর প্রকাশ্যে আসার পরই বুদ্ধদেববাবুর আরোগ্য কামনায় রত রাজনৈতিক মহল।
Read More
শীত ফিরল বঙ্গে

শীত ফিরল বঙ্গে

বুধবার স্বাভাবিক ভাবেই শীত শীত ভাব কিছুটা হলেও ফিরেছে। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। এবার ক্রমশ বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি। এ দিন সকালে কিছুটা হলেও শীত শীত অনুভূত হচ্ছে। একই ভাবে, দক্ষিণবঙ্গের অন্যান্য প্রান্তেও তাপমাত্রা কমেছে। এ দিন দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল পুরুলিয়া। মঙ্গলবার সারা দিন কুয়াশার দাপট থাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। সপ্তাহান্ত থেকে পারদ ফের বাড়তে পারে।
Read More
কলকাতায় পা রাখছেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডা

কলকাতায় পা রাখছেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডা

কলকাতা: ২০২১–এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গ বিজেপি। আজ, বুধবার, দু’‌দিনের সফরে কলকাতায় আসছেন বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ (জে পি) নাড্ডা। ১৯ অক্টোবরের পর ফের আজ বাংলায় পা রাখছেন তিনি। আজ এবং আগামিকাল ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। নড্ডাকে সামনে রেখে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে বিজেপির। আজ দুপুর ১টায় হেস্টিংসে নতুন রাজ্য নির্বাচনী কার্যালয় উদ্বোধন করবেন নড্ডা। গত সফরে যে সব জেলার সঙ্গে কথা বলতে পারেননি তিনি, সেই জেলার প্রতিনিধিদেরই এই বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। রাজ্যের ৯ জেলায় নতুন তৈরি হওয়া দলীয় কার্যালয়গুলিরও ভার্চুয়াল উদ্বোধন করবেন জে পি নাড্ডা। বিজেপি–র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, রাজ্য…
Read More
মারাদোনাকে শ্রদ্ধা জানাতে কলকাতায় হবে  মিউজিয়াম

মারাদোনাকে শ্রদ্ধা জানাতে কলকাতায় হবে মিউজিয়াম

গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। স্তব্ধ হয়ে যায় গোটা ক্রীড়াজগত। এবার ফুটবলের ঈশ্বর মারাদোনাকে শ্রদ্ধা জানাতে কলকাতায় গড়ে উঠছে মারাদোনাকে নিয়ে আস্ত একটি মিউজিয়াম। এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হবে ১৯৮৬ বিশ্বকাপে মারাদোনার বিখ্যাত হ্যান্ড অফ গড। মারাদোনার পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা তুলে ধরা হবে ওই মিউজিয়ামে। এই মিউজিয়াম বানানোর উদ্যোগ নিয়েছেন ববি চেম্মানুর ইন্টারন্যাশনাল গ্রুপ। এই মিউজিয়ামে কিংবদন্তি মারাদোনার সোনার মূর্তি বসানো হবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান ববি চেম্মানুর। মূল আকর্ষণ অবশ্যই মারাদোনার ‘হ্যান্ড অফ গড’। আট বছর আগে কেরলে দিয়েগো মারাদোনাকে আনার পিছনে তাঁর সবথেকে বড় ভূমিকা ছিল।
Read More
কৃষকদের জন্য চালু করা হবে নতুন প্রকল্প

কৃষকদের জন্য চালু করা হবে নতুন প্রকল্প

আগামী বছর নতুন প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষকের কাছে পৌঁছনোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। করোনা আবহে আগামী বছর জুন মাস পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা এতদিন চালের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে খারিফ শস্য সংগ্রহ করবে। প্রতিটি কৃষকের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ধান সংগ্রহ করার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। গত বছর কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান নিয়েছিল সরকার।
Read More