23
Sep
পঞ্চম শ্রেণির ছাত্রের উপস্থিত বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ শিয়ালদহ শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জীবনের ঝুঁকি নিয়ে কয়েক’শো যাত্রীর জীবন রক্ষা করল দুরন্ত বালক। সেই ছবি ছড়িয়ে পড়তেই খুদের সাহসের তারিফ করেছেন রেলকর্তারাও। রেল সূত্রে খবর, ঘটনাটি শুক্রবার দুপুর সাড়ে ৩টের। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন মালদা জেলার ভালুকা রোড স্টেশন পেরিয়েছে। ওই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল ৮ বছরের বালক মুরসালি। যে রেললাইন ধরে এক্সপ্রেস ট্রেনটির আসার কথা, সেখানে একটি জায়গায় বড় গর্ত দেখতে পায় খুদে। রেললাইনে উপর এত বড় গর্তের ফলে কোনও বিপদে পড়বে না তো ট্রেনটা? ভাবতে ভাবতে পরনের লাল টি-শার্টটা খুলে ফেলে…
