আগামী রবিবার পর্যন্ত ভাঙড়ের কাশীপুরে জারি ১৪৪ ধারা

আগামী রবিবার পর্যন্ত ভাঙড়ের কাশীপুরে জারি ১৪৪ ধারা

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে সামনেই পঞ্চায়েতের বোর্ড গঠন৷ তখনও অশান্তি হতে পারে, সেই আশঙ্কায় আবারও ১৪৪ ধারা জারি করা হল ভাঙড়ের কাশীপুর থানা এলাকায়। ১৩ অগাস্ট রবিবার পর্যন্ত কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। প্রশাসন সূত্রে খবর, বুধবার থেকে ভাঙড়-২ ব্লকের সব পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামী ১২ অগাস্ট পঞ্চায়েত সমিতিরও বোর্ড গঠন হবে৷ বোর্ড গঠন নিয়ে যাতে কোনও অশান্তি না হয় সে জন্যেই এই ব্যবস্থা। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল এবং…
Read More
এবার দুর্ঘটনা হরিদেবপুরের

এবার দুর্ঘটনা হরিদেবপুরের

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। এই পরিস্থিতিতে কিছুদিন যেতে না যেতে বেহালার পর এবার হরিদেবপুরের রাস্তায় দুর্ঘটনায় জখম হল শিশু। স্কুলে যাওয়ার পথে ট্যাক্সির ধাক্কায় আহত হয়েছে দ্বিতীয় শ্রেণির ছাত্র। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন সে। জানা গিয়েছে, সকালে বাবার সঙ্গে স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় আচমকা এক হলুদ ট্যাক্সি চলে আসে। তাতেই ধাক্কা লেগে গুরুতর আহত হয়। তবে জানা গিয়েছে আসলে স্কুলের সামনে চলে আসায় ওই ছাত্র আচমকাই বাবার হাত ছাড়িয়ে দৌড়…
Read More
চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর তরফে

চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথমবার অযোগ্য শিক্ষকদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কারণেই এই গ্রেফতারি। যারা গ্রেফতার হয়েছে তারা সকলেই মুর্শিদাবাদ জেলার। ধৃতরা হলেন সৌগত মণ্ডল, সিমার হোসেন, জাহিরুদ্দিন শেখ, সায়গল হোসেন। এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি ইতিমধ্যেই করেছে সিবিআই। ১৩৬ জন চাকরিপ্রার্থীর থেকে ৩ কোটিরও বেশি টাকা তুলেছিলেন তাপস বলে দাবি করেছে সিবিআই। সিবিআই চার্জশিটে দাবি করেছে, তাপস মণ্ডল এবং তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ বিভিন্ন এজেন্ট মারফত এবং ব্যক্তিগতভাবে…
Read More
বড় বদল হল বঙ্গের শিক্ষা ব্যবস্থায়

বড় বদল হল বঙ্গের শিক্ষা ব্যবস্থায়

দীর্ঘ দিন ধরে চলতে থাকা নিয়মে বড় বদল করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় চালু কার হল নয়া নিয়ম। বর্তমান সময় থেকে রাজ্যের সমস্ত স্কুলে, বাধ্যতামূলক হল বাংলা ভাষা। সরকারের তরফের নয়া ঘোষণা অনুযায়ী সরকারি ও বেসরকারি, সমস্ত স্কুলেই প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে। শিক্ষানীতিটি অনুমোদিত হয়েছে রাজ্য মন্ত্রীসভায়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সব বেসরকারি স্কুলে বাংলা এবং ইংরেজি পড়তেই হবে। তৃতীয় ভাষা হিসেবে যে অঞ্চলে যে ভাষার প্রয়োগ বেশি, সেই অঞ্চলে সেই ভাষা পড়ান যাবে। এবার সমস্ত ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে বাংলাভাষা বাধ্যতামূলক। বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য…
Read More
আজ ছাড়া হতে পারে বুদ্ধবাবুকে

আজ ছাড়া হতে পারে বুদ্ধবাবুকে

সম্প্রতি আবার নতুন করে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছি আলিপুরের বেসরকারি হাসপাতালে। তবে এবার গত কয়েকদিন ধরে লাগাতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর। তাই আজ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। গত ২৯ জুলাই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সুস্থতার দিকেই এগিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে নিয়মিত ফিজিওথেরাপি চলছে বুদ্ধবাবুর। হাসপাতালের পরিবর্তে আপাতত তাঁর বাড়ির বাইপ্যাপ মেশিন ব্যবহার করছেন চিকিৎসকরা। এছাড়া মাঝে মধ্যে মুখ দিয়েও তিনি খাচ্ছেন৷ তাঁর শরীরে সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। তিনি উঠে দাঁড়িয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।…
Read More
বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে মিলল বোমা, অভিযোগের তির তৃণমূলের দিকে

বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে মিলল বোমা, অভিযোগের তির তৃণমূলের দিকে

সামনেই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন তার আগেই বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে বোম রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জের বক্সিরহাট থানার শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে শালবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতে ১৩ টি আসনের মধ্যে ১০ টি আসনে জয়লাভ করে বিজেপি। মাত্র ৩ টি আসন পায় তৃণমূল কংগ্রেস। আগামী ১০ই আগস্ট শালবাড়ি ২নং অঞ্চলে বোর্ড গঠন করবে বিজেপি। ঠিক তার আগেই বিজেপির সভানেত্রীর বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধারের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি। তাদের দাবি, বিজেপি যাতে সুষ্ঠুভাবে বোর্ড গঠন করতে না পারে তার জন্যই তৃণমূল কংগ্রেস এলাকায় আতঙ্কের…
Read More
দুর্ঘটনার পরই বদলে গেল বেহালা চৌরাস্তার চিত্র

দুর্ঘটনার পরই বদলে গেল বেহালা চৌরাস্তার চিত্র

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। বেহালা চৌরাস্তায় সৌরনীলের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয় তদন্ত। কলকাতা পুরসভার পক্ষ থেকে বুলডোজার দিয়ে অবৈধ হকারদের ফুটপাতের উপরের দোকান ভেঙে দেওয়া হল। এর ফলে প্রায় দু ফুট করে চওড়া হল বেহালার রাস্তা। বেহালায় বাস বা অটোয় ওঠার জন্য দাঁড়াতে হচ্ছে নির্দিষ্ট জায়গায়। এছাড়াও লরি দেখতে পেলে বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ। এছাড়াও নির্দেশিকা জারি করে জানানো হয়েছে সকাল ছয় টার পর শহরে প্রবেশ…
Read More
জামিনের জন্য কাতর আবেদন পার্থর

জামিনের জন্য কাতর আবেদন পার্থর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে গত বছর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। একটা গোটা বছর পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। শিক্ষামন্ত্রী থাকাকালীন কোনও ভাবেই তিনি নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন না বলে বারেবারে মন্তব্য করেছেন। আজও এসএসসি-তে নিয়োগের দায় ফের অস্বীকার করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়। এদিন জেলবন্দি পার্থ বলেন, বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু উডল্যান্ডসে ভর্তি, উনিও অসুস্থ, আমিও অসুস্থ। কোনও শর্তে জামিন চেয়ে আদালতে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ আরও…
Read More
কড়া বার্তা, বিদেশ থেকেই ইডিকে আক্রমণ অভিষেকের

কড়া বার্তা, বিদেশ থেকেই ইডিকে আক্রমণ অভিষেকের

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতি থেকে দূরে হলেও, এই সময়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোপ দাগতে বাদ রাখছেন না তিনি। এক ট্যুইটে ইডিকে আক্রমণ করে নেতা লেখেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে এত অকর্মণ্য সব লোক বসে আছে যে ওদের দেখে করুণা হচ্ছে। সপ্তাহে ২ বার আমার বিরুদ্ধে গল্প সাজানো ছাড়া ওদের আর কোনও কাজ নেই। আর এসব করছে শুধু ওদের রাজনৈতিক প্রভুকে খুশি করার জন্য।” সম্প্রতি অভিষেকের বিরুদ্ধে…
Read More
চলতি মাসেই একাধিক কর্মসূচি গেরুয়া শিবিরের

চলতি মাসেই একাধিক কর্মসূচি গেরুয়া শিবিরের

লক্ষ্য এখন একটাই, আগামী আসন্ন বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বাংলায় শক্তি বৃদ্ধি করতে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই এবার রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার কোলাঘাটে গেরুয়া শিবিরের বিশেষ কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচীতেই উপস্থিত থাকবেন নাড্ডাজি। থাকবেন কেন্দ্রের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী পীযূস গোয়েল। ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। বিজেপি অন্দর মহল সূত্রে খবর, লোকসভা ভোটের আগে গ্রাম বাংলার মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের নানা কর্মসূচী, প্রকল্পের কথা তুলে ধরা হবে। ঠিক কোন উপায়ে গ্রামের মানুষের মন জয় করা হবে, কোন কৌশলে ভোট-প্রচার চলবে সেই সব পরিকল্পনাও ওই…
Read More
চাঞ্চল্যকর তথ্য পার্থর তরফে

চাঞ্চল্যকর তথ্য পার্থর তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে গত বছর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। একটা গোটা বছর পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। শিক্ষামন্ত্রী থাকাকালীন কোনও ভাবেই তিনি নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন না বলে বারেবারে মন্তব্য করেছেন। আজও এসএসসি-তে নিয়োগের দায় অস্বীকার করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুধু তাই নয় এদিন সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরের দিকে দায় ঠেলে তিনি বলেন,’নিয়োগ-সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। নিয়োগের ক্ষেত্রে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা ছিলনা। একজন পলিসি তৈরি…
Read More
আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বাংলায় শক্তি বৃদ্ধি করতে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই এবার রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার কোলাঘাটে গেরুয়া শিবিরের বিশেষ কর্মসূচি রয়েছে। বিজেপির সেই কর্মসূচীর নাম পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত কর্মশালা। সশরীরে সেই কর্মসূচীতে উপস্থিত থাকবেন নাড্ডাজি। থাকবেন কেন্দ্রের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী পীযূস গোয়েল। ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। লোকসভার আগে বিজেপির নজরে গ্রাম বাংলা। ১১ অগাস্ট শুক্রবার বঙ্গের মাটিতে পা রাখবেন নাড্ডা। পরদিন শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যে জেলা পরিষদে বিজেপি ক্ষমতায় রয়েছে, তার সভাধিপতি এবং…
Read More
বাংলার স্টেশনগুলি জন্য কত খরচ করছে রেলমন্ত্রক

বাংলার স্টেশনগুলি জন্য কত খরচ করছে রেলমন্ত্রক

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এই পরিস্থিতিতে অমৃত ভারত স্টেশন যোজনার অধীনে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের নানান স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। সেজন্য মোট ১ হাজার ১৮৭ কোটি টাকা খরচও করছে রেল মন্ত্রক। আর সেই পরিকল্পনার অধীনে হাওড়ার মোট ৯টি স্টেশন এবং শিয়ালদহর ৬টি স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। রবিবার ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খোদ নরেন্দ্র মোদী। দেশের রেল স্টেশনগুলির মান বাড়াতে এবং যাত্রী পরিষেবাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের মোট ৩৭ টি স্টেশনের মধ্যে রয়েছে তারকেশ্বর, ইসলামপুর, আলিপুরদুয়ারের মোট ১৫টি স্টেশন,…
Read More
রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে

রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে

আবার একবার নতুন করে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত চরমে উঠলো। কেন্দ্রের ইশারায় রাজ্যপাল কাজ করছেন বলেই তোপ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হিংসার পর দুর্নীতি নিয়েও মুখ খুলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার বিস্ফোরক অভিযোগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সরব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ‘রাজ্যপাল সম্পূর্ণভাবে বিজেপি-র ‘দালালি’ করছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।’ ঠিক এই কথাই শোনা গেল কুণাল ঘোষের মুখে। সম্প্রতি রাজভবনে পিস কন্ট্রোল রুম খুলেছিলেন রাজ্যপাল বোস। আর এদিন শিয়ালদা স্টেশনে ‘অমৃত স্টেশন’ প্রকল্পের উদ্বোধনে রাজ্যপাল রেলমন্ত্রীকে শিয়ালদা থেকে দার্জিলিং পর্যন্ত ‘পিস এক্সপ্রেস’ ট্রেন চালানোর জন্য অনুরোধ জানান। দুর্নীতি এবং হিংসা বাংলার দুই শত্রু…
Read More