13
Dec
মাঝে বাকি আর মাত্র একদিন৷ তারপরেই শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ নন্দনে এখন উৎসবের তোড়জোড়৷ আগামী ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে তার উদ্বোধনী অনুষ্ঠান। বিগত কয়েক বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের উপস্থিতি ছিল নিয়মমাফিক। এবারও অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও শাহরুখ খানের কাছে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে৷ আমন্ত্রণ জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও৷ ফলে তাঁকেও দেখা যেতে পারে৷ আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও কয়েক জন তারকা নাম জানা যাচ্ছে। সূত্রের খবর, আগামী ১৫ ডিসেম্বর উৎসবের উদ্বোধনী মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন বলিউড তারকা রানি মুখোপাধ্যায় এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ…
