15
Dec
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা সুবীরেশ ভট্টাচার্যের জামিনের শুনানি ছিল৷ এদিন এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে৷ আদালতে সুবীরেশের আবেদন ছিল, সিবিআইয়ের এফআইআর-এ তাঁর নাম উল্লেখ নেই। তদন্ত শেষ হয়ে গিয়েছে৷ এর পরেও তাঁকে আটকে রাখা হয়েছে। এবার তাঁকে জামিন দেওয়া হোক৷ বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদনের শুনানি৷ এদিন আদালকের সামনে সুবীরেশের আইনজীবী বলেন, সিবিআই ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট জমা দিয়েছে এং সেখানে তাঁর মক্কেলের নাম নেই। এর…
