23
Sep
চলতি বছর শুরু হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ৷ অবিরাম গতিতে চলছে যুদ্ধ পরিস্থিতি৷ এই যুদ্ধ চলছে বিগত বেশ কয়েক মাস ধরে৷ এখনও ধিক ধিক করে জ্বলছে যুদ্ধের আগুন৷ এরই মধ্যে তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা এবং চিনের মধ্যে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। তাইওয়ান সীমান্তের কাছে চিনের যুদ্ধের মহড়া গোটা বিশ্বের কৌশলগত ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। তবে এবার চিনের উদ্বেগ বাড়িয়ে তাইওয়ান প্রণালী ধরে যৌথ সামরিক মহড়া শুরু করল আমেরিকা এবং কানাডা। চিনের কাছে যা এক ‘চমক’৷ তবে আমেরিকার নাম না করেই তাদের সাফ হুঁশিয়ারি, কোনও রকম প্ররোচনা সৃষ্টির চেষ্টা হলে কিংবা চিনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হলে, পাল্টা জবাব দেওয়ার…
