25
Nov
গতকাল নেতাজি ইনডোরের সভায় বেশ মেজাজে দেখা গিয়েছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সেখানে একের পর এক মন্তব্য করেন বিরোধীদের উদ্দেশে। তিনি বলেন, “আমি দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে বিরোধীদের দলের ৮ জনকে জেলে ভরব।”গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শোনার পর হেয়ার স্ট্রিট থানায় ইমেল করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানান এবং এর পাশাপাশি পুলিশকে সময়সীমাও বেঁধে দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি লিখেছেন যে, আমি ৭২ ঘণ্টা অপেক্ষা করব, যদি পুলিশ এফআইআর রেজিস্টার করতে অস্বীকার করে তাহলে আমি আদালতের দ্বারস্থ হব। অন্যদিকে পুলিশকে পাঠানো এই অভিযোগ এক্স হ্যান্ডেলেও শেয়ার করে দিয়েছেন শুভেন্দু।তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতার অপব্যবহার…
