উত্তর পূর্ব

রাজ্যের তরফে জমা পড়ল রিপোর্ট

রাজ্যের তরফে জমা পড়ল রিপোর্ট

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি মানলাতে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ। রাজ্য জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। চার্জশিট দাখিল হয়েছে ৬৫টি মামলায়। ২০টি মামলায় তদন্ত চলছে। ২টি মামলা রাজ্যের তরফ থেকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে। রাজ্যের পেশ করা রিপোর্ট খতিয়ে দেখে আগামী ১৭ জুন আদালতে জবাব দেবে ইডি। তার আগে আপাতত ২৪ জুন পর্যন্ত রেশন দুর্নীতির ৬টি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। হাই কোর্টে আবেদন…
Read More
নতুন নির্দেশ হাইকোর্টের তরফে

নতুন নির্দেশ হাইকোর্টের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে বিপাকে শিক্ষক-শিক্ষিকারা। এবার বাংলার সব শিক্ষককে নথি দিয়ে যোগ্যতা প্রমাণের নির্দেশ দিল শিক্ষা দফতর। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের শিক্ষা দফতর। জানা যাচ্ছে সব মিলিয়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি শিক্ষককে নথি জমা দিতে হবে। জানা গিয়েছে, ২৭ মে পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের সময় দেওয়া হয়েছে। শিক্ষকদের স্কুল সার্ভিস কমিশনের শংসাপত্র, নিয়োগ পত্র, বর্তমান চাকরির প্রমাণ…
Read More
কলকাতার বুকে খুন হল বাংলাদেশের এমপি

কলকাতার বুকে খুন হল বাংলাদেশের এমপি

ভোট আবহে ঘটে গেল ভয়াবহ কান্ড। খাস কলকাতার বুকে খুন হল বিদেশী সাংসদ। এই হারহিম করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে। মৃত ব্যক্তি বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কলকাতা নিউটাউনে। তবে কে খুন করলো? কী কারণে খুন করল? পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। পুলিশ জানা গিয়েছে, গত মাসের ১২ তারিখে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তাঁর। ফোন করলে রিং হয় কিন্তু ফোন ধরেননি তিনি। ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় আসার পর তিনি বরানগরে একটি বন্ধুর বাড়িতে ছিলেন। ১৩ মে তিনি বন্ধুর বাড়ি থেকে বেড়িয়ে একজনের সাথে দেখা…
Read More
‘ সাধু হতে জাচ্ছি…’ লেটার বক্সে চিঠি ফেলে গৃহত্যাগি স্কুল পড়ুয়া

‘ সাধু হতে জাচ্ছি…’ লেটার বক্সে চিঠি ফেলে গৃহত্যাগি স্কুল পড়ুয়া

উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাম সীতা ঘাট রোডের বাসিন্দা আদর্শ তিওয়ারি একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। গতকাল ভোরে বাড়ি থেকে নিখোঁজ হয়। গঙ্গা স্নান করতে যাচ্ছে বলে একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। জানা গিয়েছে যে, হঠাৎই সাধু হওয়ার লক্ষ্যে গৃহত্যাগী হয়েছে সে। বাড়ির লেটার বক্সে রেখে যায় একটি চিঠি। লিখে যে, নিজের ইচ্ছায় ঘর ছেড়ে আধ্যাত্বিক পথে যাচ্ছে। আগামী ২৪ মে তার জন্মদিন। সেদিন সে দীক্ষা নেবে। যাওয়ার আগে গঙ্গায় স্নান করে, এরপর ঘরেই নিজের ফোন, মানিব্যাগ, চটি ফেলে যায়। চিঠিতে জানিয়ে যায়, সে প্রথমে নবদ্বীপ ও…
Read More
শেষ হতে চললো গরমের ছুটি

শেষ হতে চললো গরমের ছুটি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গরম বাড়তে দেখে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। গরমের জেরে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। আগামী ৩ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। আগে ছুটির তালিকা অনুযায়ী স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, চলতি বছর ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে। শেষ হবে ২ জুন। তবে হঠাৎ ভয়াবহ তাপপ্রবাহের জেরে এপ্রিলের শেষ থেকেই সরকারি স্কুলগুলিতে…
Read More
নতুন মোড় দুর্নীতি মামলায়

নতুন মোড় দুর্নীতি মামলায়

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই তালিকা ধরে ধরে অযোগ্য প্রার্থীদের তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাশাপাশি রেকর্ড করা হয়েছে তাদের বয়ানও। এবার প্রমাণ হিসেবে সুপ্রিম কোর্টে দেওয়া হতে পারে এই অযোগ্যদের বয়ান। এখনও পর্যন্ত প্রায় ৪৫০০ অযোগ্য প্রার্থীর হদিস মিলেছে। অনেকে দুর্নীতির কথা স্বীকারও করে নিয়েছে। ২৫০-র বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করেছে CBI. ঠিক কিভাবে চাকরি পেয়েছিলেন, কাকে, কবে, কোথায়, কী ভাবে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন, এসব সবিস্তারে থাকবে লিপিবদ্ধ বয়ানে থাকবে…
Read More
নিত্য যাত্রীদের জন্য সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

নিত্য যাত্রীদের জন্য সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নিত্যদিন সল্টলেকগামী অফিস যাত্রীদের জন্য শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে খুবই জনপ্রিয় এটি একটি মেট্রো রুট। এই এবার এই মেট্রো লাইনে আসছে বড় পরিবর্তন। জানা গেছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলবে অটোমেটিক ট্রেন অপারেশন মুডে। এর জেরে মেট্রোর গতি বৃদ্ধি পাবে। শিয়ালদা থেকে আরো কম সময়ে পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর ফাইভ। সোমবার থেকেই এবার আরও দ্রুততার সাথে মেট্রো চলাচল করবে শিয়ালদা ও সেক্টর ফাইভের মধ্যে। নতুন এই ব্যবস্থা শুরু হওয়ার ফলে গতি বাড়বে মেট্রোর। এতদিন প্রায় ২০মিনিট সময় লাগত শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার জন্য। তবে…
Read More
আবারও নির্যাতনের অভিযোগ সন্দেশখালিতে

আবারও নির্যাতনের অভিযোগ সন্দেশখালিতে

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার চলতে থাকা এই মামলার মাঝেই সন্দেশখালির বুকে নারী নির্যাতনের অভিযোগ। গ্রামের এক অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেছে মেয়েটির পরিবার। ইমেলের মাধ্যমে কেন্দ্রীয় এজেন্সির কাছে অভিযোগ জানানো হয়েছে। জানা যাচ্ছে, নির্যাতিতা মেয়েটি অষ্টম শ্রেণিতে পড়ে। তাঁর পরিবার জানাচ্ছে, রাতের অন্ধকারে অভিযুক্ত ঘরে ঢুকে মেয়েটির শ্লীলতাহানি করে। অন্যদিকে যে ছেলেটির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে, তাঁর বাবা বলেন, এই ঘটনা সম্বন্ধে কিছু জানেন না তিনি। ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
Read More
চাপ বাড়ল জ্যোতিপ্ৰিয় মল্লিকের, খারিজ হলো জামিনের আবেদন

চাপ বাড়ল জ্যোতিপ্ৰিয় মল্লিকের, খারিজ হলো জামিনের আবেদন

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি মামলায় গত বছর অক্টোবর মাসে গ্রেফর হন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। এবার ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন করলেন জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালু। এদিন জ্যোতিপ্রিয়র আইনজীবীর তরফে আদালতে জানানো হয়, দিনদিন ওজন কমে যাচ্ছে তার মক্কেলের। বার বার শরীর খারাপ হচ্ছে। কিডনির সমস্যা হচ্ছে তার। এছাড়াও আরও একাধিক সমস্যা রয়েছে। এই জন্য বাইরে চিকিৎসা করানো প্রয়োজন। অভিযুক্তর আবেদনের তীব্র বিরোধীতা করেন ইডির আইনজীবী। রেশন দুর্নীতি মামলায় এখনই ‘প্রভাবশালী’ বালুকে হেফাজত থেকে…
Read More
আবারোও খোঁজ মিলেছে করোনার নতুন উপপ্রজাতির

আবারোও খোঁজ মিলেছে করোনার নতুন উপপ্রজাতির

আজ থেকে বিগত চার বছর আগে করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই করোনা ভাইরাসের আতঙ্ক কলকাতায় আরও একবার চোখ রাঙাচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের মতো সম্প্রতি বাংলাতেও খোঁজ মিলেছে করোনার নতুন উপপ্রজাতি KP.2-র। ইতিমধ্যেই বাংলায় এই করোনার নতুন উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন ৩০ জন। যদিও এই নতুন করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবুও সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। খবর অনুযায়ী এখনও পর্যন্ত সারা দেশে এই KP.2-তে আক্রান্ত হয়েছেন মোট ২৭২ জন। তাদের মধ্যেই রয়েছেন বাংলার ৩০ জন। ইতিপূর্বে মহারাষ্ট্র, কেরালা এবং কর্নাটকেও করোনার এই নতুন উপপ্রজাতিতে আক্রান্ত…
Read More
মেট্রোর কাজ নিয়ে কী রায় শোনাল আদালত?

মেট্রোর কাজ নিয়ে কী রায় শোনাল আদালত?

মোমিনপুর থেকে ধর্মতলা এই রুটে মেট্রো রেলপথ নির্মাণের জন্য ময়দান চত্বরে প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ‘পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালকাটা’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছিল। এই মামলার পরিপ্রেক্ষিতেই আজ আদালত রায় দেবে। গত সপ্তাহে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে মেট্রোর জন্য গাছ কাটা সংক্রান্ত মামলায় হলফনামা জমা নিয়েছিল। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সেনা বাহিনী, বন দপ্তরের, রেল বিকাশ নিগম সকলের তরফ থেকে হলফনামা জমা পড়েছিল। তবে পুরসভার রিপোর্ট জমা পড়েনি। এই ঘটনায় বেশ বিরক্ত হয়েছিল উচ্চ আদালত। তবে আদালত স্পষ্টভাবে জানিয়ে…
Read More
চলছে বিক্ষোভ, মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীরা

চলছে বিক্ষোভ, মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ভোটের কিছুদিন আগেই গত ফেব্রুয়ারী মাসে রাজ্য সরকারি কর্মীদের খুশির খবর শুনিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাজেট পেশ করে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই বর্ধিত DA রাজ্যের সরকারি কর্মীদের পকেটে ঢুকছে। প্রসঙ্গত, বিগত সময়ে ৩ দফায় ডিএ বৃদ্ধির পর বর্তমানে ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীদের একাংশ। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন…
Read More
শোকজ করা হল প্রাক্তন বিচারপতিকে

শোকজ করা হল প্রাক্তন বিচারপতিকে

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করে এবার বিপাকে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এই প্রাক্তন বিচারপতি নির্বাচনী প্রচারসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আক্রমণ শাণাতে গিয়ে কুমন্তব্য করেছিলেন। বিজেপি প্রার্থীর করা সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এবার সেই অভিযোগের ভিত্তিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছে কমিশন। কুরুচিকর মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেই সাথেই নোটিশে জানানো হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই শোকজ নোটিশের জবাব দিতে হবে।
Read More
নজর রাখছেন আবহাওয়াবিদরা, ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন

নজর রাখছেন আবহাওয়াবিদরা, ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন

সপ্তাহান্তে কি একটু স্বস্তি পাওয়া যাবে, এই প্রশ্নই করছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে যে, শুধু ঝড়-বৃষ্টি নয়, রীতিমতো ভারী বৃষ্টি হবে বাংলায়। কলকাতা সহ আরও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সোমবার সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। কলকাতা ও আশপাশের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে এদিন। এবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে আরও। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আগামী শুক্রবার থেকে উপকূলের দুই জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা। আর ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হতে পারে নিম্নচাপ। বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আর সেই নিম্নচাপ শুক্রবারের মধ্যে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। নিম্নচাপের চূড়ান্ত অভিমুখ…
Read More