05
Oct
বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে তলব ইডির। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত এর আগেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ মামলায় তলব করা হয়েছিল। সেই সময় দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে ফের ডাকা হল। আবার অন্যদিকে লিপ্স অ্যান্ড বাউন্ডস’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে গত ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল তদন্তকারী সংস্থা। শুধু তাই নয় এই কাণ্ডেই…
