07
Jan
কলকাতা শহরে কমছে সরকারি এবং বেসরকারি বাসের সংখ্যা। গত সপ্তাহ থেকেই বাসের সংখ্যা বাড়ন্ত বললেই চলে। এই প্রসঙ্গে একাধিক কারণ তুলে ধরেছেন বেসরকারি বাসমালিকদের সংগঠন। কেউ এক্ষেত্রে গঙ্গাসাগর মেলা কেউ আবার প্রবল ঠান্ডার দাপট, কেউ বাসের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসাবে উল্লেখ করছেন SIR কে। পরিবহণ দফতরের সূত্রে খবর, প্রতিদিন কলকাতা এবং শহরতলি মিলিয়ে গড়ে প্রায় সাড়ে তিন হাজার পাঁচশো বাস যাত্রীদের পরিষেবা দিয়ে থাকে। কিন্তু প্রবল শীত, গঙ্গাসাগর মেলা, এসআইআর-সহ একগুচ্ছ কারণে বর্তমানে সেই সংখ্যা কমে ২৭০০ থেকে ২৮০০ হয়ে গিয়েছে। একধাক্কায় এত সংখ্যায় বাস কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এক বেসরকারি বাসের মালিক জানাচ্ছেন, পরিস্থিতি আরও খারাপ…
