উত্তর পূর্ব

আচমকাই লালনের মৃত্যুতে বাড়ছে রহস্য

আচমকাই লালনের মৃত্যুতে বাড়ছে রহস্য

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ চড়ছে পারদ৷ সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন বগটুইয়ের মানুষ৷ লালনের মৃত্যুতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করেছে বগটুই গ্রামের বাসিন্দারা। সেই বিক্ষোভে সামিল হয় লালনের পরিবারও৷ পাশাপাশি বগটুইকাণ্ডে এখনও পর্যন্ত যাঁরা সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন, তাঁদের পরিজনেরাও এই অস্থায়ী ক্যাম্পের সামনে এসে প্রতিবাদ দেখান। লালনের পরিবারের দাবি, তাঁকে সিবিআই হেফাজতে খুন করা হয়েছে। সিবিআইয়ের ভূমিকা নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন৷ অবিলম্বে সিবিআই আধিকারিকদের শাস্তির দাবি শুরু করেন বিক্ষোভ অবস্থান৷ এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি…
Read More
কেষ্টকে কি দিল্লি নিয়ে যেতে পারবে ইডি

কেষ্টকে কি দিল্লি নিয়ে যেতে পারবে ইডি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। তা নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারকের এজলাসে প্রায় ২ ঘণ্টা মামলার শুনানি হল। তবে শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে। আজ সোমবার এই মামলার রায় দেওয়ার কথা আদালতের। ইডির আবেদনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আগেই। কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, গরু পাচার কাণ্ড 'মাস্টারমাইন্ড' অনুব্রত মণ্ডলই। আগে এই মামলায় এনামুল হক ও সায়গল হোসনকে দিল্লি নিয়ে আসার অনুমতি দিয়েছে আদালত। এখন অনুব্রতর জন্যও একই রায় চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে কলকাতা…
Read More
সিবিআই হেফাজতেই থাকতে হবে সুবীরেশকে

সিবিআই হেফাজতেই থাকতে হবে সুবীরেশকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে বিপদ বাড়ল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা সুবীরেশ ভট্টাচার্যের। নবম-দশমের পর এবার গ্রুপ সি মামলায় সিবিআইয়ের হেফাজতে তিনি। তাঁকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আগামী ২২ ডিসেম্বর ফের আদালতে পেশ করা হবে তাঁকে। দু'দিন আগেই আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুবীরেশ। এখন এই নির্দেশ এল তাঁর বিরুদ্ধে। এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে৷ আদালতে সুবীরেশের আবেদন ছিল, সিবিআইয়ের এফআইআর-এ তাঁর নাম উল্লেখ নেই। তদন্ত শেষ হয়ে গিয়েছে৷ এর পরেও তাঁকে…
Read More
নতুন জল্পনা দিলীপ ঘোষ ও মান্নানের সাক্ষাৎ নিয়ে

নতুন জল্পনা দিলীপ ঘোষ ও মান্নানের সাক্ষাৎ নিয়ে

রাজনীতির মঞ্চে নতুন জল্পনা। 'সৌজন্য সাক্ষাৎ' বিষয়টি নিয়ে নতুন কিছু বলার নেই। রাজনৈতিক প্রেক্ষাপটে এই শব্দটি হামেশাই ব্যবহৃত হচ্ছে। বিরোধী পক্ষের নেতারা একে অপরের সঙ্গে দেখা করলেই এই কথাটি বলে থাকেন কিন্তু তাতে জল্পনা কমে না। দলীয় বৈঠক সেরে ফেরার পথে আচমকা বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নানের বাড়িতে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কংগ্রেসের বর্ষীয়ান নেতার সঙ্গে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। এই নিয়ে এখন আলোচনার শেষ নেই। অনেকেই ভাবতে শুরু করেছেন যে, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কোনও 'সমঝোতা' হতে চলেছে নাকি। যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বেশ…
Read More
চলছে মুখ্যমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক

চলছে মুখ্যমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক

পূর্ব ঘোষনা মতোই গতকাল অর্থাৎশুক্রবার রাতে শহর কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শুরু হয়ে গেল নবান্ন সভাঘরে। সকাল ১১ টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল এবং নির্ধারিত সময়েই সকলের এসে উপস্থিত হন। বৈঠক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ নিয়ে তো বাড়তি উত্তেজনা আছেই, তবে এই বৈঠকে যোগ দিয়েছেন বিরোধী পক্ষের অনেকে। বৈঠকে আছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রয়েছেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নিজে আসতে না পারলেও মন্ত্রিসভার দুই প্রতিনিধিকে পাঠিয়েছেন। গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু…
Read More
লালনের মৃত্যু ঘটনায় রামপুরহাটে চার সিআইডি আধিকারিক

লালনের মৃত্যু ঘটনায় রামপুরহাটে চার সিআইডি আধিকারিক

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ সিবিআই হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে লালনের পরিবার। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন বগটুইয়ের মানুষ৷ কলকাতা হাইকোর্টেও এই ইস্যুতে মামলা দায়ের হয়েছে। এবার জানা গেল, এই মৃত্যু তদন্ত করতে চলেছে সিআইডি। তাঁদের কয়েকজন আধিকারিক পৌঁছে গিয়েছেন রামপুরহাটেও। লালনের পরিবার দাবি করেছে যে, বেধড়ক মারের কারণেই মৃত্যু হয়েছে তার। জানা…
Read More
কলকাতা জুড়ে বাড়ছে শীত

কলকাতা জুড়ে বাড়ছে শীত

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ হালকা আভাস মিললেও কিন্তু শেষ ক'দিনে তাপমাত্রার রদবদল হল ভালোই। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। শনিবার তা আরও এক ধাপ নেমে গেল। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা হল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিনে তাপমাত্রার যে আরও পতন ঘটবে সেটাও স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। দুপুরের পর থেকেই কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রার পতন অনুভব করা যাচ্ছে। ভোর পেরিয়ে সকাল পর্যন্ত সেই আমেজ থাকছে এখন থেকেই। অর্থাৎ অনুমান করা হচ্ছে যে, এবার শীত জাঁকিয়ে পড়তে শুরু…
Read More
চলতি মাসেই খুলে যেতে পারে সাঁতরাগাছি ব্রিজ

চলতি মাসেই খুলে যেতে পারে সাঁতরাগাছি ব্রিজ

মেরামতের কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল ব্রিজ। ব্রিজের সংস্কার চলায় মাসখানেক ধরে পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল এই ব্রিজে। এদিকে একমুখী যান চলাচল করায় সাধারণ মানুষের বিরাট অসুবিধা হচ্ছিল। কিন্তু দীর্ঘ সময়ের এই দুর্ভোগ শেষ হতে চলেছে আর অল্প দিনের মধ্যেই। জানা গিয়েছে, বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরের মধ্যেই খুলে যেতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ। এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। গত ১৯ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছিল এই সাঁতরাগাছি ব্রিজে। জানা গিয়েছিল যে, অন্তত দেড় মাস সংস্কারের কাজ চলবে। কিন্তু রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যাতে সাধারণ মানুষের বেশি দিনের দুর্ভোগ না হয় তার দিকে নজর রাখতে। সেই…
Read More
ভবিষ্যৎবাণী না মেলায় এবার কিছুটা ব্যাকফুটে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা

ভবিষ্যৎবাণী না মেলায় এবার কিছুটা ব্যাকফুটে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ রাজ্য জুড়ে আগামী নির্বাচনের প্রস্তুতির মাঝেই এই ক'দিন যাবৎ ডিসেম্বরের কয়েকটি তারিখ নিয়ে ব্যাপক জলঘোলা চলছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের কথা জানিয়ে বড় ইঙ্গিত দিয়েছিলেন। প্রথম দুটি তারিখ পেরিয়ে গিয়েছে কিন্তু রাজনৈতিকভাবে এই বঙ্গে তেমন কিছু ঘটেনি ঠিকই, কিন্তু ওই দুদিনই দুটি বড় ঘটনা ঘটেছে। ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু ও ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিরোধী দলনেতা বেরিয়ে আসার পরে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা। স্বাভাবিকভাবেই এই নিয়ে চাপে পড়েছে বিজেপি শিবির। আর তাই হয়তো এই…
Read More
শাহের সাথে বৈঠক সারলেন বঙ্গ নেতৃত্ব

শাহের সাথে বৈঠক সারলেন বঙ্গ নেতৃত্ব

পূর্ব ঘোষনা মতোই গতকাল অর্থাৎশুক্রবার রাতে শহর কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিতে তিনি আসলেও বিজেপির সদর কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একপ্রস্ত বৈঠক সেরেছেন তিনি। সেই বৈঠক থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিছু বার্তা দিয়েছেন অমিত শাহ বলে খবর। রাতে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন শাহ। বিজেপি সূত্রে খবর, ৩৫ মিনিট মতো এই বৈঠক হয়েছে সকলের মধ্যে। জানা গিয়েছে, রাজ্যের প্রচুর বিজেপি সমর্থকের কথা বলেছেন তিনি এবং বঙ্গের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যে সকলের কাছে পৌঁছতে হবে। পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে মজবুত করতে এবং একযোগে কাজ করতে হবে, এমন বার্তাও এসেছে…
Read More
বিক্ষোভ চলাকালীন অসুস্থ হলো আরও এক পড়ুয়া

বিক্ষোভ চলাকালীন অসুস্থ হলো আরও এক পড়ুয়া

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলল কলকাতা মেডিক্যাল কলেজে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন, অচলাবস্থা চলছে মেডিক্যাল কলেজে। অনশনে বসা আরও এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। সব মিলিয়ে মেডিক্যালের পরিস্থিতি আরও জটিল। গত শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। তারপর সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু আন্দোলন যেমন ওঠেনি, আবার নির্বাচনের তারিখও মেলেনি। এদিনের বৈঠকে তাই সরাসরি সরকারকে গোটা বিষয়ের জন্য দায়ী করা হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে, কলেজের অধ্যক্ষদেরও কড়া কথা শুনিয়েছে পড়ুয়ারা।…
Read More
মামলা দায়ের হলো জিতেন্দ্রর বিরুদ্ধে

মামলা দায়ের হলো জিতেন্দ্রর বিরুদ্ধে

রাজ্য জুড়ে আগামী নির্বাচনের প্রস্তুতির মাঝেই শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে মর্মান্তিক ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিন জন মারা গিয়েছেন বলে খবর৷ তার মধ্যে একজন শিশুও রয়েছে। আসানসোলের এই অনুষ্ঠান ঘিরে রীতিমতো উত্তেজনা তৈরি হয়। সব থেকে বড় কথা, এই অনুষ্ঠানের জন্য কোনও পুলিশের অনুমতিও নেওয়া হয়নি। এই ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল৷ আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে৷ গত বুধবার আসানসোলে ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা৷ সেই সভা শেষে কম্বল বিতরণের সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু…
Read More
কলকাতায় পারদ নিম্নমুখী

কলকাতায় পারদ নিম্নমুখী

বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ শুরুতেই বেশ টালমাটাল শীত৷ শীতের কনকনে আমেজের অপেক্ষায় রয়েছে শহরবাসী। আরও খানিকটা কমল শহরের তাপমাত্রা। শুক্রবার সকাল থেকেই শহর কলকাতায় শীতের আমেজ। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের তুলনায় যা ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির আশেপাশে৷ হাওয়া অফিসের খবর, বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তা কেটে গিয়েছে। ঘূর্ণাবর্তের ফলে উত্তরের হিমেল হাওয়ার পথে যে বাধা তৈরি হয়েছিল তা কাটতেই বাংলায় ঢুকতে শুরু করেছে হিমেল হাওয়া। ফলে ধীরে হলেও শুরু হবে শীতের লম্বা…
Read More
লালন মৃত্যুকাণ্ডে উঠছে একাধিক প্রশ্ন

লালন মৃত্যুকাণ্ডে উঠছে একাধিক প্রশ্ন

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। ওদিকে, সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচালয় থেকে লালনের ঝুলন্ত দেহ উদ্ধার অনেক প্রশ্ন তুলেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। আর এদিন রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে খতিয়ে দেখল ফরেনসিক দল। সিবিআইয়ের অস্থায়ী শিবিরে যে শৌচালয় রয়েছে সেখানে কি আদৌ গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়া সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এদিন ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক দল। শিবিরের বিভিন্ন জায়গা…
Read More