উত্তর পূর্ব

আসন্ন নির্বাচন নিয়ে কোন দিকে এগোচ্ছে বিরোধী দল

আসন্ন নির্বাচন নিয়ে কোন দিকে এগোচ্ছে বিরোধী দল

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিহার বিধানসভায় সাফল্য পেয়ে নতুন অক্সিজেন পেয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি।  ‘মিশন বাংলা’ সামনে রেখে রাজ্য সংগঠনকে নতুন করে গুছিয়ে তুলতে মাঠে নেমে পড়েছে দল। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট নির্দেশ দিয়েছে, কাজ করতে হবে একযোগে, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না। দলের অভ্যন্তরীণ মূল্যায়ণে উঠে এসেছে, ২০২৬-এর ছাব্বিশের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হতে পারে মহিলাসুরক্ষা ও আইনশৃঙ্খলার অবনতি। বিহারে RJD-কে টার্গেট করতে বারবার ‘জঙ্গলরাজ’ ব্যবহার করেছে বিজেপি, আর ফল ঘোষণার দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা থেকেও সেই ‘জঙ্গলরাজ’…
Read More
সুখবর, বাড়ানো হলো রাইলের সময়সীমা

সুখবর, বাড়ানো হলো রাইলের সময়সীমা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। ইতিমধ্যেই দিঘা যাওয়ার ট্রেন, বাসে টিকিট বুকিংয়ের ধুমও পড়ে গিয়েছে। এর মাঝেই পর্যটকদের জন্য এল বড় সুখবর। বাড়ানো হল দিঘাগামী স্পেশ্যাল লোকাল ট্রেনের সময়সীমা। পাঁশকুড়া-দিঘা রুটে দুটি স্পেশ্যাল লোকাল ট্রেন চালু হয়েছিল আগেই। এবার পর্যটন মরশুমে আবারও দুটি স্পেশ্যাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি করল রেল। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়েই পাঁশকুড়া-দিঘা রুটে দুটি স্পেশ্যাল লোকাল ট্রেন চালু হয়েছিল। আর নতুন আকর্ষণ হিসেবে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই পর্যটকের সংখ্যা আরও বেড়েছে দিঘায়। এবার জানা গিয়েছে, ০৮১১৭…
Read More
নদিয়ার শান্তিপুরে নজির বিহীন চমক

নদিয়ার শান্তিপুরে নজির বিহীন চমক

নিরঞ্জন সরকার নামে এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমন এক কলা গাছ ফলিয়েছেন, যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা এবং তাতে হয়েছে এক হাজারেরও বেশি কলা। আশ্চর্যের বিষয়—গাছের উচ্চতার তুলনায় কাঁদিটি এতটাই বড় যে মাটিতে আলাদা গর্ত কেটে জায়গা তৈরি করতে হয়েছে কাঁদিকে নীচে নামিয়ে দেওয়ার জন্য। এই কলা গাছটি স্থানীয়ভাবে পরিচিত ‘হাজারি কলা গাছ’ নামে। মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা এটি। নিরঞ্জনবাবুর কথায়, কলা ফলন শুরু হওয়ার পর থেকে বিগত আট মাস ধরে কাঁদিটি আরও বড় হচ্ছে। প্রায় এক বছর আগে তিনি চারা লাগিয়েছিলেন। এখন সেই গাছই হয়ে উঠেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এই কলার বিশেষত্ব এর স্বাদেও।…
Read More
শান্তিনিকেতনে ভাষা ভবনে আগুন, আতঙ্কে ছাত্রছাত্রীরা

শান্তিনিকেতনে ভাষা ভবনে আগুন, আতঙ্কে ছাত্রছাত্রীরা

শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনের  রুমে ক্লাস রুমে হঠাৎ আগুন দেখা লাগে। সম্ভবত এসি যন্ত্রে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কে ছাত্রছাত্রীরা তৎক্ষণাৎ উপরের তলা থেকে নিচে নেমে যায়। বিভাগ চত্বর ও রাস্তার ধারে মুহূর্তে ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বোলপুরের দমকল বাহিনী এবং শান্তিনিকেতন থানার পুলিশ। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনও বিপদের আশঙ্কা দূর হয়। যদিও হতাহতের কোন খবর নেই। এই আগুন কিভাবে লাগল তা তদন্ত প্রক্রিয়া চলছে।। ছাত্রছাত্রীদের দাবি, এসি যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি সীমিত হলেও এই ঘটনায় নিরাপত্তা নিয়ে…
Read More
সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। চলতি বছরে ঢেলে সাজানো হয়েছে কলকাতা মেট্রোকে। মেট্রোর সবথেকে পুরনো ব্লু লাইনে কিছু সমস্যা দেখা দিলেও তিনটি নতুন রুটে মেট্রো চলাচল শুরু করেছে। যদিও অরেঞ্জ লাইনে এখনও পর্যন্ত পুরোপুরি পরিষেবা চালু করা হয়নি যাত্রীদের জন্য। অবশেষে এ নিয়ে বড় আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই চিংড়িঘাটা নিয়ে জট লেগে ছিল কলকাতা মেট্রোর কাজে। তবে সম্প্রতি সেই সমস্যার সমাধান হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর কেটেছে জট। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই চিংড়ি ঘাটা এলাকার আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে বলে খবর। আর তেমনটা হলে অরেঞ্জ লাইনে মেট্রোর বাকি অংশেও পরিষেবা দ্রুত শুরু…
Read More
নিষেধাজ্ঞা জারি হলো হার্ডিং-এ

নিষেধাজ্ঞা জারি হলো হার্ডিং-এ

রাজ্যকে দূষণমুক্ত করতে অনেক সময় একাধিক পদক্ষেপ নেওয়া হয়, এবার শহরের দৃশ্যদূষণ রুখতে নতুন বিজ্ঞাপন নীতি ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের উদ্যোগে ইতিমধ্যেই তিনটি ব্যস্ত রাস্তা, যথা- পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোড বেসরকারি বিজ্ঞাপনী কাঠামোমুক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তকেই এবার চ্যালেঞ্জ করা হয়েছে আদালতে। কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছে একাধিক বেসরকারি বিজ্ঞাপন সংস্থা। সিদ্ধান্ত অনুযায়ী, ওই তিনটি রাস্তায় ব্যক্তিমালিকানাধীন জমি বা বিল্ডিংয়ে থাকা মোট ১৫টি বেসরকারি অ্যাড-স্পেস খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই অনেকাংশে সেই কাজও সম্পন্ন হয়েছে। একই সঙ্গে এই এলাকাগুলিতে সরকারি আওতায় প্রায় ১৮ হাজার বর্গফুট…
Read More
গাছের গুঁড়িতে বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

গাছের গুঁড়িতে বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে পড়াশোনা ও খাবার পাওয়া প্রতিটি শিশুর অধিকার। কিন্তু বাঁকুড়ার সোনামুখী শহরের প্রাচীন ও সুপরিচিত সোনামুখী বি. জে. হাইস্কুলে সেই চিত্র আজও বাস্তব হয়নি। পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয়ে যেখানে মিড-ডে-মিলের জন্য আলাদা সেড আছে, সেখানে এই বিদ্যালয়ের ছাত্ররা এখনো বারান্দার ধুলোয় বসে খাবার খেতে বাধ্য হচ্ছে। কেউ বারান্দার মাটিতে বসে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে, আর কেউ আবার গাছের গুড়িকে আসন বানিয়ে খেতে বসেছে—এ যেন একটি পুরোনো দিনের ছবি, যা এই নামকরা বিদ্যালয়ের সঙ্গে একেবারেই মানায় না। মিড-ডে-মিলের মূল উদ্দেশ্য শিশুদের পুষ্টি, পরিচ্ছন্নতা ও মর্যাদা নিশ্চিত করা। কিন্তু সেড না থাকায় সোনামুখী বি. জে. হাইস্কুলের শিশুদের প্রতিদিন অস্বস্তিকর,…
Read More
লালকেল্লা বি*স্ফোরণের পর স*তর্ক কলকাতা, ইডেনে ক*ড়া নিরাপত্তা বলয়

লালকেল্লা বি*স্ফোরণের পর স*তর্ক কলকাতা, ইডেনে ক*ড়া নিরাপত্তা বলয়

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশজুড়ে যখন নিরাপত্তা জোরদার হয়েছে, তখনই ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। এই প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কলকাতা পুলিশ। সোমবার ও মঙ্গলবার পরপর দু’টি ভার্চুয়াল বৈঠক করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা। দিল্লিতে যেহেতু গাড়ি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই বাড়ানো হয়েছে নাকা চেকিং ও টহলদারি। লালবাজার সূত্রে খবর, লালবাজারে আয়োজিত প্রায় ২৫ মিনিটের বৈঠকে পুলিশ কমিশনার ওসি, এসি ও ডিসি - দের নির্দেশ দিয়েছেন হঠাৎ হঠাৎ নাকা চেকিং চালানোর জন্য। ইতিমধ্যেই ভারতীয় ও দক্ষিণ আফ্রিকা…
Read More
হাসনাবাদ দেড় বিঘা জমির গাদা করা ধানে আগুন দুস্কৃতিদের, কয়েক লক্ষ টাকার নবান্নের ধান ক্ষতিগ্রস্ত

হাসনাবাদ দেড় বিঘা জমির গাদা করা ধানে আগুন দুস্কৃতিদের, কয়েক লক্ষ টাকার নবান্নের ধান ক্ষতিগ্রস্ত

উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার আমলানী পঞ্চায়েতের ঢোলটুকারী তে তিন চার দিন আগে দেড় বিঘা জমির ধান কাটেন জমির মালিক। আব্দুল হামিদ গাজী,সুফিয়া বিবি,আকাশ গাজী ইনাদের নামে জমি। গতকাল ই কাটা ধান গাদা করে একজায়গায় করে আমলানী যাত্রী শেড সংলগ্ন স্থানে  রাস্তার পাশে তাদের জায়গায় রাখেন। গতকালই রাত ১২ টা নাগাদ জমির মালিক টাকী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হামিদ গাজীর কাছে স্থানীয়দোর মারফৎ খবর আসে কেউ বা কারা ধানের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। তারা পৌঁছাতে পৌঁছাতে নব্বই শতাংশ ধান ই পুড়ে গেছে দেখেন। বিষয়টি থানার অবগত করানো হয়, ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ।
Read More
ডোমকলে ফের উদ্ধার বোমা, বিপুল পরিমাণ তাজা সকেট বোমা নিয়ে চাঞ্চল্য

ডোমকলে ফের উদ্ধার বোমা, বিপুল পরিমাণ তাজা সকেট বোমা নিয়ে চাঞ্চল্য

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে উদ্ধার হল প্রায় ৪৫ থেকে ৫০টি তাজা সকেট বোমা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ গারাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার হরিশঙ্করপুর পূর্বপাড়া মাঠে অভিযানে চালায়। সেখানে তল্লাশি চালানোর পর মাটির তলা থেকে উদ্ধার হয় প্লাস্টিকের বালতিতে রাখা আনুমানিক ৪৫ থেকে ৫০টি তাজা সকেট বোমা। নিরাপত্তা নিশ্চিত, বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবরবিপুল পরিমাণ এই বোমা উদ্ধারের পর সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে ডোমকল থানার পুলিশ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে প্রহরী। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। কে বা কারা এই…
Read More
কয়েক লক্ষ মানুষ সুবিধা পাচ্ছে এই প্রকল্পে

কয়েক লক্ষ মানুষ সুবিধা পাচ্ছে এই প্রকল্পে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী। এই প্রকল্পের মুকুটে জুড়ল নয়া পালক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে এক কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে চলা এই প্রকল্পে রাজ্য সরকারের এই প্রকল্পে চিকিৎসা খাতে ব্যয় হয়েছে ১৩ হাজার ১৫৬ কোটি টাকা। ২০১৬ সালের ৩০ শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেন। সেই হিসাবে, গড়ে প্রতি বছর প্রায় ১১ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। পরিসংখ্যান বলছে, বর্তমানে…
Read More
তবে কি এবার জেল মুক্তি হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর

তবে কি এবার জেল মুক্তি হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই SSC নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। আলিপুর আদালতে ‘বিশেষ সাক্ষী’র বয়ান গ্রহণ হল। দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে চলা মামলায় এটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন আইনজীবীরা। সম্পূর্ণ সাক্ষ্য গ্রহণ শেষ হলে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। আদালত সূত্রে খবর, সাক্ষী জানান, ঠিক কীভাবে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের নিয়োগ করে। তবে তাঁর বয়ান গ্রহণ সম্পূর্ণ হয়নি। ফের…
Read More
নয়া কৌশল রাজ্যের বিরোধী দলের

নয়া কৌশল রাজ্যের বিরোধী দলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। সমর্থন বাড়ছে, কিন্তু কলকাতা ও লাগোয়া এলাকায় বারবার ব্যর্থতা ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে। তাই এবার বিধানসভা ভোটের আগে শুরু হচ্ছে বড় প্রস্তুতি। সল্টলেকের দফতরে বৈঠকে বসছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই বৈঠকে মূল আলোচ্য বিষয় হল ‘ভোট ম্যাপিং’। লক্ষ্য, কলকাতা ও লাগোয়া এলাকার ২৮টি বিধানসভা কেন্দ্রের রাজনীতির গতিপ্রকৃতি বোঝা। বিজেপি নেতৃত্বের এই বৈঠকে থাকছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও সহকারী পর্যবেক্ষক বিপ্লব দেব। সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের অন্য শীর্ষ নেতৃত্বও। মূলত উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম ও যাদবপুর, এই চারটি সাংগঠনিক জেলার ভোট বিশ্লেষণই…
Read More
শীতের শুরুতেই বাঘ মামার ‘স্পেশাল দর্শন’!

শীতের শুরুতেই বাঘ মামার ‘স্পেশাল দর্শন’!

বারে বারে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়ায় উচ্ছ্বসিত পর্যটকের দল। এর ফলে আতঙ্ক থাকলেও সুন্দরবনের প্রতি বাড়ছে পর্যটকদের আকর্ষণ। গত মঙ্গলবার, বারুইপুর পূর্ব বিধানসভার ধোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর থেকে মোট ২৪ জনের একটি পর্যটক দল কুলতলীর কৈখালী থেকে বনদপ্তরের বৈধ পাস নিয়ে 'এমবি মা মঙ্গলচন্ডী' নামক নৌকায় করে কলস ক্যাম্পের দিকে রওনা হয়। বাড়ি ফেরার পথে, বিশালক্ষী খালের ধারে একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখে আনন্দিত হন পর্যটকরা। কোনো রকম বিলম্ব না করে নিজেদের ক্যামেরায় সেই বিরল দৃশ্য বন্দি করে ফেলেন তারা। বাঘের পাশাপাশি কুমির দেখেও উৎফুল্ল হন পর্যটকরা। নৌকার মাঝি চন্দন নস্কর জানান, গতকাল এবং তার আগের দিনও একাধিক…
Read More