উত্তর পূর্ব

নিষিদ্ধ বাজি নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন

নিষিদ্ধ বাজি নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন

সামনেই আলোর উৎসব দীপাবলি। অন্ধকার কাটিয়ে দীপান্বিতা অমাবস্যায় কালী আরাধনায় মেতে উঠতে তৈরি রাজ্য। বাজি পোড়ানোর ক্ষেত্রে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশিকা এসে গেছে। নিষিদ্ধ বাজি নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। এবার উৎসবের প্রস্তুতির মাঝেই নিউটাউনের অগ্নি নির্বাপন দফতরে বৈঠক সারলেন মন্ত্রী সুজিত বসু। ১৬৬ ফায়ার স্টেশনের পাশাপাশি উৎসবের মরশুমে ৫১ টি অতিরিক্ত ফায়ার স্টেশনের কথা জানিয়েছেন তিনি। কালীপুজোর পাশাপাশি ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোতেও যাতে কোথাও অগ্নিসংযোগজনিত দুর্ঘটনা না ঘটে তা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। আগামী সোমবার রাজ্য জুড়ে কালী বন্দনা। তার আগের রাত১৯ অক্টোবর থেকেই রাস্তায় নামবে দমকল বাহিনী। চলবে অতিরিক্ত নজরদারি ও অগ্নিনির্বাপন টহল। অতিরিক্ত ফায়ার স্টেশনের…
Read More
নিখোঁজ শিশুকে উদ্ধার করে বোলপুর থানায় তুলে দিলেন স্থানীয়রা

নিখোঁজ শিশুকে উদ্ধার করে বোলপুর থানায় তুলে দিলেন স্থানীয়রা

বৃহস্পতিবার সকাল ৭:৩০ নাগাদ বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক রেল স্টেশনের সামনে এক শিশুকে একা বসে কান্নাকাটি করতে দেখা যায়। স্থানীয় এক চা দোকানি ও কয়েকজন বাসিন্দা শিশুটিকে সান্ত্বনা দেন, খাওয়ান এবং তার পরিচয় জানতে চেষ্টা করেন। কিন্তু শিশুটি নিজের নাম, ঠিকানা কিছুই জানাতে পারেনি। পরিস্থিতি বুঝে ওই চার বাসিন্দা দ্রুত তাকে নিয়ে যান বোলপুর থানায়। তাঁদের ভাষ্য অনুযায়ী, শান্তিনিকেতন থানা না গিয়ে তাঁরা বোলপুর থানায় যান কারণ তাঁরা বোলপুর এলাকার বাসিন্দা এবং এখানকার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় বলে তাঁদের বিশ্বাস। পুলিশ আধঘণ্টার মধ্যেই শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। জানা যায়, শিশুটির নাম রাহুল দাস, পিতার নাম বিক্রম দাস, এবং…
Read More
দাম কমবে ইলিশ মাছের

দাম কমবে ইলিশ মাছের

চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। কলকাতার বাজারগুলিতে বেশ ভালোরকম রয়েছে ইলিশ মাছের যোগান। সেপ্টেম্বর-অক্টোবর থেকেই শুরু হয়ে যায় উৎসবের মরশুম। আসন্ন কালীপুজো এবং ভাইফোঁটার খাওয়াদাওয়ায় ফের ইলিশের খোঁজ করবেন ভোজনরসিকরা। ইলিশের মরশুমের প্রথম থেকেই দাম ছিল চড়ার দিকে। পাশাপাশি চাহিদার তুলনায় যোগান কম থাকায় আরোই বেড়ে গিয়েছিল দর। এদিকে দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশের আমদানি হিসেবের তুলনায় ঢের কম এসেছে। যদিও দুর্গাপুজোর পরপরই সরকারি নিয়মে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়। মৎস্যজীবী সংগঠনের তরফে জানানো হয়েছে, ১২ তারিখের পর থেকেই ট্রলার রওনা দিয়েছে সমুদ্রের দিকে। আর ভাইফোঁটার আগেই ফিরে আসবে তারা। মনে করা হচ্ছে, ট্রলারগুলি ফিরলে দাম কমবে…
Read More
নয়া সুর চড়ছে মুখ্যমন্ত্রীর গলায়

নয়া সুর চড়ছে মুখ্যমন্ত্রীর গলায়

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার উৎসবের মেজাজের মধ্যেই এখন দল গোছানোর হিড়িক। তৃণমূল থেকে বিজেপি, সব রাজনৈতিক শিবিরেই এখন একটাই বার্তা, “ঘর গোছাও, ভোট আসছে।” ঠিক এই সময়েই পাহাড়ে থেকেও নিজের কেন্দ্র ভবানীপুরের কর্মীদের উদ্দেশ্যে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে বড়বাড়ি তৈরি করা হচ্ছে। আমি এটা সাপোর্ট করি না। আমাদের ভোটারদের তাড়িয়ে দিচ্ছে।” তিনি আরও বলেন, “আমি কিন্তু যাঁরা বাংলায় থাকেন তাঁদের আউটসাইডার বলছি না, কিন্তু ভবানীপুর…
Read More
এবছর ১৭৪ বছরে পড়লো বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজো

এবছর ১৭৪ বছরে পড়লো বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজো

বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজো এবছর ১৭৪ বছরে পড়লো। বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ি সোসাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের পরিচালনায় এই পুজোর জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। ১৮৫২ সালে এই পুজো শুরু হয়। প্রতিবছর দীপান্বিতা আমাবস্যাতে সম্পূর্ণ বীরাচারী মতে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্মশান কালীর বাৎসরিক পূজো হয়। মাকে পুজোর দিন সন্ধ্যায় বরণের পর রাতে পুজো হয়। কারণ ও পাঁঠা বলি সহ বোয়াল মাছ, শোল মাছ এবং পাঁঠার মাংস দিয়ে মায়ের পুজো হয়। পুজোর পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মায়ের অন্ন ভোগ বিতরণ করা হয়। দীপান্বিতা আমাবস্যা ছাড়াও প্রতিমাসের অমাবস্যাতে এখানে কালীপুজোর পাশাপাশি মায়ের প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও…
Read More
বহরমপুরে বাজেয়াপ্ত ৪৩৬ কেজি গাঁজা, গ্রেফতার ২

বহরমপুরে বাজেয়াপ্ত ৪৩৬ কেজি গাঁজা, গ্রেফতার ২

পাচারের পথে জাতীয় সড়ক থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থানার অধীন এনএইচ ৩৪ -এর ফতেপুর বাইপাস মোড় থেকে প্রায় ৪৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ​পুলিশ সূত্রে খবর, জেলা এসওজি-র পক্ষ থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় একটি ট্রাক আটকানো হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে লুকিয়ে রাখা ৪৩৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার ট্রাকের চালক ও খালাসি। ​প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,…
Read More
বিরোধী দলনেতার তরফে বিস্ফোরক অভিযোগ

বিরোধী দলনেতার তরফে বিস্ফোরক অভিযোগ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিপর্যয় পরবর্তী পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার তৈরি করেছে নতুন ত্রাণ তহবিল। কিন্তু সেই তহবিল প্রকাশ্যে আসতেই উঠল বিস্ফোরক অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে তহবিল তছরূপের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সম্প্রতি তিনি প্রশ্ন তুললেন, “কোথায় গেল কেন্দ্রের পাঠানো ৫ হাজার কোটি টাকা?” সকালে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে সুকান্ত মজুমদার বলেন, “২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেন্দ্র সরকারের যে শেয়ার, তা প্রায় ৫ হাজার কোটি টাকার সমান। সেই…
Read More
প্রাচীন রীতি মেনে আজও পাঁঠা বলি হয় প্রাচীন অরণ্য কালি পূজায়

প্রাচীন রীতি মেনে আজও পাঁঠা বলি হয় প্রাচীন অরণ্য কালি পূজায়

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের খলিসাদী গ্রামে অবস্থিত প্রাচীন অরণ্য কালী মন্দির। অর্থাৎ তৎকালীন সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় ছিল জঙ্গল সেখানেই গ্রামের মঙ্গল কামনায় এক সাধু বাবা জঙ্গলের মধ্যে শুরু করেছিলেন প্রাচীন অরণ্য কালী পূজা তারপর আস্তে আস্তে পরবর্তীতে এলাকার মজুমদার পরিবার সেই দায়িত্ব ভার বেশ কিছু বছর গ্রহণ করেন। পরবর্তীতে মজুমদার পরিবার এলাকা থেকে চলে যাওয়ার সময় এলাকার ভট্টাচার্য পরিবারের হাতে সেই পূজার দায়িত্বভার হস্তান্তর করেন মজুমদার পরিবারের সদস্যরা, তারপর থেকেই ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে আজও পূজিত হচ্ছেন প্রাচীন এই অরণ্যকালী, কথিত আছে এই অরণ্য কালী মন্দিরের কালীমাতা খুবই জাগ্রত অর্থাৎ কালিবাড়ি জঙ্গলের পাশে থাকা…
Read More
কবে মিলবে প্রকল্পের টাকা

কবে মিলবে প্রকল্পের টাকা

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার একাধিক প্রকল্প নিয়ে জল্পনা চলছে। তবে শোনা যাচ্ছে, ভোটের আগে বাংলার বাড়ি নিয়ে চমক দিতে পারে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নবান্ন। বহু আর্জি, চিঠি, হুঁশিয়ারি দেওয়ার পরও কেন্দ্র টাকা না দেওয়ায় নিজের কোষাগার থেকেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষকে বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের ১২ লক্ষ উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। ছাব্বিশের ভোটের আগে চলতি ডিসেম্বর থেকে ফের ১৬ লক্ষ পরিবারকে বাড়ির টাকা দেওয়া শুরু করবে মমতা সরকার।…
Read More
চালু হলো কোটি টাকার প্রকল্প

চালু হলো কোটি টাকার প্রকল্প

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। খড়গপুর-২ ব্লকে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে একেবারে চকচকে, আধুনিক অবকাঠামোয় তৈরি আদিত্য বিড়লা সংস্থার নতুন রঙের কারখানা। প্রায় ৮৬ একর জমিতে (৮৫.৭৯ একর) গড়ে উঠেছে এই বিশাল শিল্প প্রকল্প। প্রায় ১ হাজার কোটি টাকার বিনিয়োগে তৈরি এই কারখানা ঘিরে এলাকায় নতুন আশার আলো দেখছেন স্থানীয় মানুষজন। প্রশাসন সূত্রে খবর, কারখানাটি চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থান তৈরি হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। শুধু তাই নয়, শিল্পায়নের নতুন দিশা খুলে যাবে খড়গপুর ও তার আশপাশের অঞ্চলে। এই বিশাল…
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। কোথাও যাওয়ার হলে ট্রেনের টিকিট অনেক আগে থেকেই কেটে ফেলা হয়। কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় যাত্রার দিন পরিবর্তন করতে হয়। এমন পরিস্থিতিতে ট্রেনে কনফার্ম টিকেট বাতিল করা ছাড়া উপায় থাকে না। তবে এবার ভারতীয় রেলের তরফ থেকে এক বড় পদক্ষেপ নেওয়া হল। ভারতীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী জানুয়ারি মাস থেকে আগের থেকে কেটে রাখার টিকিটে যাত্রার দিন পরিবর্তন করতে পারবেন যাত্রীরা। রেলমন্ত্রী আরও জানান, এই যাত্রার দিন পরিবর্তন করার জন্য কোনরকম অতিরিক্ত খরচ করতে হবে না। অনলাইনের মাধ্যমে নিজেরাই যাত্রার…
Read More
কালীপুজোর আগে নিরাপত্তা ব্যবস্থা মুজবত করতে বিশেষ উদ্যোগ নিল নলহাটি থানার পুলিশ

কালীপুজোর আগে নিরাপত্তা ব্যবস্থা মুজবত করতে বিশেষ উদ্যোগ নিল নলহাটি থানার পুলিশ

নলহাটিতে পুলিশের অভিনব টহল, সাইকেলে চেপে রাস্তায় ভারপ্রাপ্ত আধিকারিক। কালীপুজোর আগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও মুজবত করতে বিশেষ উদ্যোগ নিল নলহাটি থানার পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আলীর নেতৃত্বে সাইকেলে চেপে শহরের বিভিন্ন অলিগলি, বাজার, ব্যাংক এলাকা ও মন্দির চত্বর ঘুরে টহল দেন পুলিশকর্মীরা। উপস্থিত ছিলেন থানার টাউন ও মেজবাবু-সহ অন্যান্য আধিকারিকরাও। পুলিশ সূত্রে জানা গেছে, কালীপুজোর আগে সিভিল পোশাকে পুলিশের এই টহলের মূল উদ্দেশ্য — জনসাধারণের নিরাপত্তা আরও জোরদার করা এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডে নজরদারি বাড়ানো। উৎসবের মুখে পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের কথায়, “এভাবে যদি প্রতিদিন নজরদারি বাড়ে, তাহলে…
Read More
নির্বাচন পূর্বেই শুরু হবে SIR

নির্বাচন পূর্বেই শুরু হবে SIR

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। কালীপুজোর পরই শুরু হতে পারে SIR, আর তার তিন মাসের মধ্যেই রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট অডিটোরিয়ামে তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনটাই স্পষ্ট করেছেন কমিশনের প্রতিনিধিরা। কোলাঘাটে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের জেলাশাসক, ERO ও AERO রা। জাতীয় নির্বাচন কমিশনের টিম সেখানে রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখেন। সূত্রের খবর, কমিশনের প্রতিনিধি বৈঠকে বলেন, “SIR শেষ হওয়ার তিন মাসের মধ্যেই ভোট।” তাঁদের কথাতেই রাজ্যে আগামী এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন হওয়ার…
Read More
দীঘা মোহনায় উঠে এল আন্তর্জাতিক চাহিদা সম্পন্ন তেলিয়া ভোলা মাছ

দীঘা মোহনায় উঠে এল আন্তর্জাতিক চাহিদা সম্পন্ন তেলিয়া ভোলা মাছ

দীঘা মোহনায় মৎস্য জীবীদের জালে উঠল বিপুল পরিমাণে তেলিয়া ভোলা মাছ। একসঙ্গে এত বড় ধরা পড়ায় রীতিমতো আনন্দে ফেটে পড়েন মৎস্যজীবীরা। ট্রলার মালিক আশিক খানের ট্রলারে এই বিপুল পরিমাণে মাছ উঠে আসে। পরে নিলামের জন্য নিয়ে আসা হয় আজিত বাড়াই কাঁটায়। মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে, মোট ৯০টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। কলকাতার একটি কোম্পানি এই মাছগুলি ক্রয় করে বলে জানা গিয়েছে। তেলিয়া ভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল তৈরিতে প্রয়োজনীয় উপাদান তৈরি হয়, যার ফলে আন্তর্জাতিক বাজারে এই মাছের চাহিদা বিপুল। তাই প্রতিটি মাছের দাম লাখের ঘরে পৌঁছে যায়। মৎস্যজীবী সংগঠনের…
Read More