উত্তর পূর্ব

সমাপ্ত হলো লড়াই, কর্ম জীবন শুরু করলেন ববিতা

সমাপ্ত হলো লড়াই, কর্ম জীবন শুরু করলেন ববিতা

দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি। কথা মতো কর্ম জীবনে পা রাখলেন ববিতা। জয়ের হাসি হেসেছেন ববিতা সরকার। নিজের হক ছিনিয়ে নিয়ে হাজার হাজার চাকরি প্রার্থীর সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি৷ আজ, সোমবার সপ্তাহের প্রথম দিনে কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে কাজে যোগ দিলেন তিনি। এই স্কুলেই কারচুপি করে চাকরিতে ঢুকেছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। সেই বেআইনি নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন ববিতা। কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হন অঙ্কিতা। তাঁর শূন্য স্থানেই নিয়োগপত্র দেওয়া হয় ববিতা সরকারকে। এদিন স্কুলে যোগ দেওয়ার আগে ববিতা বলেন, মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে কাজে যোগ…
Read More
বেসরকারি হাসপাতালের পর এবার বেসরকারি স্কুলেও হস্তক্ষেপের চিন্তাভাবনা রাজ্য সরকারের তরফে

বেসরকারি হাসপাতালের পর এবার বেসরকারি স্কুলেও হস্তক্ষেপের চিন্তাভাবনা রাজ্য সরকারের তরফে

এবার রাজ্য সরকারের তরফে অভিনব উদ্যোগ। বেসরকারি হাসপাতালের একাংশের বিরুদ্ধে লাগাম ছাড়া বিল করার অভিযোগ বহুদিন ধরেই রয়েছে। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে রোগীর সাধারণ চিকিৎসার পরেও ৪-৫ দিনে বিলের অঙ্ক চার-পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অতিমারি করোনা পরিস্থিতিতে সেই অভিযোগের সংখ্যা অনেক বেড়ে যায়। এরপরই নড়েচড়ে বসে রাজ্যের স্বাস্থ্য কমিশন। বহু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় কমিশন। এবার সেই পথে হেঁটে রাজ্যের বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে রাজ্য। যা অভিনব বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ বেসরকারি হাসপাতালের মতো বেসরকারি স্কুলের বিরুদ্ধেও ফি সংক্রান্ত প্রচুর অভিযোগ রয়েছে। স্কুল ফি-সহ বিভিন্ন খাতে খরচ সংক্রান্ত বিষয়ের পাশাপাশি পরিচালন ব্যবস্থা ইত্যাদি…
Read More
রাষ্ট্রপতি নির্বাচনের সমর্থন চেয়ে বাংলায় আসছেন দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি নির্বাচনের সমর্থন চেয়ে বাংলায় আসছেন দ্রৌপদী মুর্মু

১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তার আগেই দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর,বাংলায় আসছেন তিনি। ৯ জুলাই কলকাতায় আসছেন এনডিএ। শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচনের সমর্থন চেয়ে বাংলায় আসছেন দ্রৌপদী মুর্মু। দেখা করবেন বাংলার সাংসদ ও বিধায়কদের সঙ্গে। উল্লেখ্য, গত মাসেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু । তারপরে নিজেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের ফোন করে তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু ফোন করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেও। এদিকে, কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন,’ বিজেপি আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানায়নি আমাদের।’ প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের ইস্যুতে…
Read More
শেষ হলো লড়াই, চলে গেলেন পরিচালক

শেষ হলো লড়াই, চলে গেলেন পরিচালক

থেমে গেলো বিগত কদিনের লড়াই। অবস্থার উন্নতি হয়েও শেষ রক্ষা হলো না। এসএসকেএম হাসপাতালে ভেন্টিলেশন থেকে আর ফিরতে পারলেন না তিনি। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। কিডনি এবং হৃদ্‌যন্ত্রের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন তিনি৷ গত ১৪ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় উডবার্ন ওয়ার্ড থেকে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুটা অবস্থার উন্নতি হয়েছিল৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন৷ কিন্তু ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকে৷ রবিবার বর্ষীয়ান পরিচালকে ভেন্টিলেশনে দিতে হয়। সেখান থেকে আর তাঁকে ফেরানো গেল না৷ আজ, সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে চির বিদায় নিলেন তরুণ মজুমদার৷ ভিন্নধারার সামাজিক ছবি নির্মাণের ক্ষেত্রে…
Read More
বর্তমান গেরুয়া শিবিরের পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন, লক্ষ্য লোকসভা নির্বাচন

বর্তমান গেরুয়া শিবিরের পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন, লক্ষ্য লোকসভা নির্বাচন

আগামী লোকসভা নির্বাচনই এখন প্রধান লক্ষ্য। জোরকদমে চলছে তার পরিকল্পনা। চব্বিশে বাংলা থেকে বিজেপির পঁচিশ সাংসদ! এমন দাবিই করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে শুরু হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী এদিন দুপুরে বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তার আগে সকাল থেকেই বিজেপির পদাধিকারীরা বৈঠকে বসেন। সেখানে পশ্চিমবঙ্গ থেকে যোগ দেওয়া দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি অন্ততপক্ষে ২৫টি আসনে জিতবে। যে বিষয়টিকে কটাক্ষ করেছে তৃণমূল। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ নেতৃত্বকে…
Read More
স্কুল ফির সমস্যা সমাধানে এবার রাজ্য সরকারের হস্তক্ষেপ

স্কুল ফির সমস্যা সমাধানে এবার রাজ্য সরকারের হস্তক্ষেপ

বিগত দু বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণের তান্ডব চ লায় বন্ধ ছিলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ এই লকডাউনের সময় থেকেই বেসরকারি স্কুলগুলির ফি বা খরচ নিয়ে অভিভাবকদের অভিযোগের অন্ত নেই৷ সেই সমস্যা এখনও রয়েছে৷ এবার এই সমস্যা সমাধানে এবার উদ্যোগী রাজ্য সরকার৷ অভিভাবকদের যাবতীয় অভিযোগের সমাধান করতে স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা কমিশন তৈরি করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্বেই এই প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেটাই এবার বাস্তবায়নের পথে৷ সূত্রের খবর, চলতি মাসেই শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। এই কমিশনের মাথায় রাখা হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে৷ কমিটিতে থাকবেন সরকার মনোনীত শিক্ষা…
Read More
বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

আচমকাই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে এক অগ্যেত আগন্তুক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকলের চোখের আড়ালে গোপনে তাঁর বাড়িতে ঢুকে পড়েন তিনি। কখন তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন তা এখনও জানা সম্ভব হয়নি৷ তবে মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁর ঢুকে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার সকালে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা সকালে ওই ব্যক্তিকে দেখতে পেয়েই কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেন। ওই ব্যক্তির পরিচয় বা উদ্দেশ্য তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কী ভাবেই বা নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে তিনি বাড়ির ভিতরে ঢুকে পড়লেন, তাও অজানা। লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘এক সন্দেহভাজন ব্যক্তি কোনও অজানা উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন। রবিবার সকালে নিরাপত্তাররক্ষীদের নজরে আসার পরই তাঁকে কালীঘাট…
Read More
কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মবিধি ও নির্ঘণ্ট ঘোষণা করল রাজ্য সরকার

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মবিধি ও নির্ঘণ্ট ঘোষণা করল রাজ্য সরকার

দু’দিন আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল, কেন্দ্রীয় স্তরে কলেজ - বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি প্রক্রিয়া এ বছর স্থগিত রাখা হয়েছে। তাই এবার পুরনো পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমনই নির্দেশিকা জারি করল রাজ্য শিক্ষা দপ্তর।আজ, শনিবার রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, স্নাতক স্তরে ১৮ জুলাই এবং স্নাতকোত্তরে ১লা সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।পাশাপাশি বলে হয়, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। নির্দেশিকা: ১) আবেদনের জন্য কোন টাকা লাগবে না। ২)স্ব-শরীরে কলেজ বা বিশ্ববিদ্যালয় আসতে হবে না। ৩) ভর্তির ফি বাবদ টাকা অনলাইনে দিতে হবে। ৪) স্নাতকোত্তরে ভর্তিতে নিজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ৮০ শতাংশ আসন সংরক্ষিত রাখতে…
Read More
ফের দেখা দিচ্ছে নিম্নচাপের সম্ভবনা

ফের দেখা দিচ্ছে নিম্নচাপের সম্ভবনা

পূর্বেই ঘোষিত হয়েছিল চলতি বছর বর্ষা ঢুকবে সময়ের আগেই। কিন্তু কোথায় বৃষ্টি? বৃষ্টি তো নেই উল্টে মানুষ নাজেহাল হচ্ছে বাড়তে থাকা গরমে। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়নি। এমনকি উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে বেড়েছে ভূমিধসের পরিমান। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বৃষ্টি হলেও প্রবল বর্ষণের অপেক্ষায় রয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকা। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহে আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। তাহলে কি নাগাড়ে বৃষ্টি শুরু হবে এবার? হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবারের মধ্যে সারা দেশে মৌসুমী বায়ু প্রবেশ করবে। এই আবহে আগামী সপ্তাহে ওড়িশায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই এর জেরে কলকাতা এবং দুই চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে…
Read More
পরকীয়া! মহিলা ও যুবককে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর, উত্তেজনা

পরকীয়া! মহিলা ও যুবককে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর, উত্তেজনা

ইলেকট্রিক খুঁটিতে বেঁধে মহিলা ও যুবককে বেধড়ক মারধরের অভিযোগ।পশ্চিম মেদিনীপুরের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামের ঘটনা। জানা গিয়েছে,বিবাহিত ওই মহিলার সাথে যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই অভিযোগে বিদ্যুতের খুঁটিতে বেঁধে দুজনকে বেধড়ক মারধর করা হয়। গ্রামের মোড়লের নির্দেশে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাহিত ওই মহিলার সঙ্গে যুবকের দীর্ঘদিনের আলাপ ছিল। মাঝেমধ্যে মহিলার বাড়িতে আসতো ঐ যুবক। গতকাল রাত ১০টা নাগাদ স্থানীয় মানুষজন হাতেনাতে ধরে ফেলে মহিলা ও যুবককে। তার পর দুজনকেই বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয় বলে জানা গেছে। শুধু তাই নয়, মারধরের ভিডিও ভাইরাল করে দেওয়া হয়।…
Read More
রাষ্ট্রপতি নির্বাচনে সুর নরম মমতার! পাল্টিবাজি করতে অভ্যস্ত,বললেন অধীর চৌধুরী

রাষ্ট্রপতি নির্বাচনে সুর নরম মমতার! পাল্টিবাজি করতে অভ্যস্ত,বললেন অধীর চৌধুরী

রাইসিনার রেসে শেষ মুহূর্তে পিছু হটলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ইশকনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্যে দেশজুড়ে শোরগোল। শুক্রবার বিকেলে ইসকনের রথ যাত্রার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বলেন, “বিজেপি আগে জানায়নি যে তারা মহিলা আদিবাসী প্রার্থী করছে। দ্রৌপদী মূর্মুর জয়ের সম্ভাবনা বেশি। মহিলা প্রার্থী হলে আমি সবসময় রাজি। আমি নিজে বিরোধী প্রার্থী প্রত্যাহার করতে পারবো না।। কিন্তু সব বিরোধীরা সিদ্ধান্ত নিলে প্রার্থী প্রত্যাহার করতে পারে।” এদিকে মমতার মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,উনি তো বিজেপিকে জিজ্ঞাস করেননি কাকে প্রদপ্রার্থী করা হবে। উনি প্রথম লাফ দিয়ে মিটিং করে, সবার বাড়ি বাড়ি গিয়ে আগেই নাম ঘোষণা করে দিলেন। আর উনি…
Read More
রাষ্ট্রপতি নির্বাচনে সুর নরম মমতার! মুখ্যমন্ত্রীর তো পাবলিসিটি নেওয়ার ছিল,বললেন দিলীপ ঘোষ

রাষ্ট্রপতি নির্বাচনে সুর নরম মমতার! মুখ্যমন্ত্রীর তো পাবলিসিটি নেওয়ার ছিল,বললেন দিলীপ ঘোষ

রাইসিনার রেসে শেষ মুহূর্তে পিছু হটলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ইশকনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্যে দেশজুড়ে শোরগোল। শুক্রবার বিকেলে ইসকনের রথ যাত্রার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বলেন, “বিজেপি আগে জানায়নি যে তারা মহিলা আদিবাসী প্রার্থী করছে। দ্রৌপদী মূর্মুর জয়ের সম্ভাবনা বেশি। মহিলা প্রার্থী হলে আমি সবসময় রাজি। আমি নিজে বিরোধী প্রার্থী প্রত্যাহার করতে পারবো না।। কিন্তু সব বিরোধীরা সিদ্ধান্ত নিলে প্রার্থী প্রত্যাহার করতে পারে।” এদিকে মমতার মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,উনি তো বিজেপিকে জিজ্ঞাস করেননি কাকে প্রদপ্রার্থী করা হবে। উনি প্রথম লাফ দিয়ে মিটিং করে, সবার বাড়ি বাড়ি গিয়ে আগেই নাম ঘোষণা করে দিলেন। আর উনি…
Read More
ব্রেকিং: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা!

ব্রেকিং: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা!

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)  কনভয়ে ট্রাকের ধাক্কা। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা বলে খবর। আজ, শুক্রবার কাঁথির বাড়ি থেকে তমলুকে একটি রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক শুভেন্দু অধিকারী কনভয়ের চার নম্বর গাড়িতে সজোরে ধাক্কা মারে। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা ছিলেন ওই গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকজন, তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিরাপদে আছেন বলে সূত্রের খবর।
Read More
ভুল মন্তব্যেই দেশজুড়ে তোলপাড়, নূপুরের ক্ষমা চাওয়া উচিত

ভুল মন্তব্যেই দেশজুড়ে তোলপাড়, নূপুরের ক্ষমা চাওয়া উচিত

তার এক ভুল মন্তব্যেই দেশজুড়ে শুরু হয় তোলপাড়। গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার। যে অশান্তির ঘটনা ঘটেছে তার জন্য তিনিই দায়ি। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালতের বক্তব্য, নূপুর শর্মা যে যে মন্তব্য করেছেন তা করা সমীচিন হয়নি। একজন আইনজীবী হয়ে যে কথা বলেছেন তা লজ্জার। তাই তাঁর উচিত এই মুহূর্তে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। এক সাংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ফেলেন নূপুর শর্মা। তাঁর সেই মন্তব্যের পর দেশজুড়ে তুমূল হইচই শুরু হয়। রাজ্যে রাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়। রাস্তায় অবরোধ করা থেকে শুরু করে ট্রেন ভাঙচুর, হিন্দু-মুসলিম বিবাদ…
Read More