উত্তর পূর্ব

আবার একবার সরকারের বিরুদ্ধে কথা বললেন রাজ্যপাল

আবার একবার সরকারের বিরুদ্ধে কথা বললেন রাজ্যপাল

গত বছরের ভোট পর্বের পরে বরংবার অভিযোগ উঠেছে দুর্নীতির। ২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে ব্যাপক হিংসা হয়েছে এই অভিযোগ তুলে আসছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাষ্ট্রপতির দরবারেও গিয়েছিল তারা। বঙ্গ বিজেপি দাবি ছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। যদিও বঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ এই দাবি নস্যাৎ করেছেন। কিন্তু এই ইস্যু দাবিয়ে রাখতে কিছুতেই চায় না গেরুয়া ব্রিগেড। তাই আজ ভোট পরবর্তী হিংসায় নির্যাতিতদের নিয়ে রাজভবনে গিয়ে কার্যত ধর্না দিল রাজ্যের বিরোধী নেতারা। এদিন রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন ভোট পরবর্তী হিংসায় নির্যাতিতরা, নিহতদের পরিবারের সদস্যরা। তাঁকে বিস্তর অভিযোগ জানান হয় এবং ন্যায়ের…
Read More
উত্তর-পূর্বের রাজ্যে জোড়াফুল ফোটাতে অসম সফরে অভিষেক

উত্তর-পূর্বের রাজ্যে জোড়াফুল ফোটাতে অসম সফরে অভিষেক

উত্তর-পূর্বের রাজ্যে জোড়াফুল ফোটাতে অসম সফর শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম পর্যায়ে গুয়াহাটি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অসম তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।উপস্থিত ছিলেন অসম তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। প্রথম কর্মসূচি হিসেবে কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাবেন অভিষেক। এরপর দলের নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করারও কথা রয়েছে তাঁর। এছাড়াও অসম তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের উদ্বোধন হবে আজ।
Read More
কেটে গেলো ঝড়ের ভয়

কেটে গেলো ঝড়ের ভয়

আতঙ্ক ছিল বিগত বেশ কয়েক দিন ধরেই, সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু আদতে মিললো স্বস্তি। ফের দুর্যোগের মুখে পড়বে বাংলা? ঘূর্ণিঝড় 'আসানি' নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। কিন্তু গতকালই আবহাওয়া দফতর জানিয়েছিল যে, এর প্রভাবে বাংলায় বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই৷ উপকূলে জলোচ্ছ্বাস হবে না। আজ আরও বড় স্বস্তি মিলল। এদিন জানান হয়েছে যে, 'আসানি' শক্তি খুইয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার সকালের মধ্যে তা পরিণত হবে গভীর নিম্নচাপে। এতএব যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল তা এখন আর নেই। মৌসম ভবন জানিয়েছে, আজ সন্ধ্যার মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে 'আসানি', তারপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে চলে যাবে…
Read More
চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে

চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে

আচমকাই চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে। একের পর এক কিশোরী উধাও হয়ে যাচ্ছে শিলিগুড়ি থেকে। থানায় অভিযোগও দায়ের হচ্ছে। কিন্তু কিছুতেই তদন্তের কূল কিনারা করতে পারছেন না পুলিশ আধিকারিকরা। কীভাবে নিখোঁজ হচ্ছে কিশোরীরা, কিশোরীদের নিখোঁজের পিছনে কারা রয়েছে, সেই নিয়ে তদন্ত যত এগোয়, শিলিগুড়ি পুলিশ আসার আলো দেখতে পায়। কিশোরীদের উদ্ধারের পরেও কিছুতেই নাগাল পাচ্ছিল না মূল দুই অভিযুক্তের। অবশেষে পুলিশের জালে পড়ল দুই অভিযুক্ত। হদিশ মিলল নারী পাচার চক্রের। সম্প্রতি শিলিগুড়ি মহিলা থানায় দুই কিশোরীর নিখোঁজের অভিযোগ জমা পড়ে। পাশাপাশি শিলিগুড়ির ভক্তিনগর থানায় আরও এক কিশোরীর নিখোঁজের অভিযোগ জমা পড়ে। এরপরেই শিলিগুড়ি পুলিশ তদন্ত নামে। তদন্তে পুলিশ মোবাইল চেক করতে গিয়ে…
Read More
দল বদলের পরেও চাপে পড়লেন প্রাক্তন মন্ত্রী

দল বদলের পরেও চাপে পড়লেন প্রাক্তন মন্ত্রী

বিগত কয়েক মাস হলো দল বদল করেছেন তিনি। কিন্তু রেহাই নেই দল বদল করেও। গেরুয়া শিবির ছেড়ে রাজ্যের শাসক শিবিরে চলে এসেছেন তিনি। অতীত যেনো তাঁর পিছু ছাড়ছে না কিছুতেই। দুর্নীতির অভিযোগ উঠেছে বাবুল সুপ্রিয়ের কর্মীর বিরুদ্ধে এবং এই কারণেই সিবিআই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বাবুল যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রকের কাজের বরাত প্রদানের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। আর তার জেরেই বাবুলের কর্মীর বিরুদ্ধে মামলা। মূলত কী বিষয়ে মামলা করেছে সিবিআই? সূত্রের খবর, ২০১৬-১৭ সালে বরাত প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করেছেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কর্মী সুশান্ত মল্লিক। ভারী শিল্প মন্ত্রকের বরাত দেওয়ার ক্ষেত্রে এই…
Read More
আরও বাড়বে আলুর দাম? আশঙ্কার কথা শোনালেন ব্যবসায়ীরা

আরও বাড়বে আলুর দাম? আশঙ্কার কথা শোনালেন ব্যবসায়ীরা

তেলের দাম বাড়বার কারনে আলুভাজার বিকল্প হিসেবে পাতে আলু সেদ্ধটাই বেঁছে নিয়েছিল একাংশ মধ্যবিত্ত পরিবার। কিন্তু তাতেও এবার দামের ছেঁকা। তরতরিয়ে বাড়ছে আলুর দাম। বর্তমানে বাজারে চন্দ্রমুখী আলুর দাম অনেক জায়গাতেই ৪০ টাকা ছুঁয়েছে। জ্যোতি আলুও বিকোচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে। পাশাপাশি আগামী কয়েকদিনে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এবিষয়ে আলুর পাইকারী ব্যবসায়ীরা বলছেন, পরিবহণ খরচের পাশাপাশি হিমঘরের ভাড়া বৃদ্ধিও আলুর দাম বাড়ার অন্যতম কারণ। ব্যবসায়ীদের কথায়, এ বছর আলু চাষের মরসুমে ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে প্রচুর আলু বীজ জমিতেই নষ্ট হয়েছিল। পুনরায় কৃষকরা আলুর বীজ বসিয়েও ভালো ফলন পাননি। এর ফলে কৃষকরা বাড়তি লাভের আশায় হিমঘরে আলু রেখে…
Read More
জনস্বার্থ মামলা হলো ছুটি নিয়ে

জনস্বার্থ মামলা হলো ছুটি নিয়ে

বিগত দু সপ্তাহে হাঁসফাঁস করা গরম ছিল কলকাতায়। নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কলকাতাবাসীর। এই প্রচণ্ড দাবদাহের কারণে গরমের ছুটি এগিয়ে এনেছিল রাজ্য সরকার। ২ মে থেকে এই ছুটি পড়েছে এবং আগামী মাস পর্যন্ত চলবে। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকে না-খুশ ছিল একাংশ। প্রথমে বিজেপি থেকে প্রতিবাদ জানান হয়েছিল, পরে অভিভাবকদের একাংশও জানায়। এতদিনে গরমের ছুটির ব্যাখ্যা কেউ পাচ্ছিল না। উপরন্তু যে তাপপ্রবাহের কারণে মূলত ছুটি দেওয়া হয়েছিল তা আর নেই। এখন বৃষ্টি হচ্ছে। সেই কারণেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এখন জানা গেল, এই জনস্বার্থ মামলায় রাজ্যের হলফনামা তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের গরমের ছুটি…
Read More
ক্রমশ শক্তি হারচ্ছে অশনি, এই ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

ক্রমশ শক্তি হারচ্ছে অশনি, এই ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

শক্তি বাড়িয়ে অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে এলেও, বাংলায় পৌঁছনোর আগে নিজের প্রভাব হারাবে অশনি! তবে মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ২৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার, গোপালপুর থেকে ৪৯০ কিলোমিটার ও পুরী থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। এখন তা উত্তর-পশ্চিম অভিমুখে এগোচ্ছে। মঙ্গলবার পৌঁছবে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে। এরপর অভিমুখ বদল করে, ঘুরবে, উত্তর-পূর্ব দিকে। ক্রমে এগিয়ে আসবে, ওড়িশা উপকূল বরাবর। তবে, বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গেই দুর্বল হবে, সাইক্লোন। অতিশক্তিশালী ঘূর্ণিঝড় ৩৬ ঘণ্টার মধ্যে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এদিকে অশনির আশঙ্কায়…
Read More
উদ্বেগ কাটিয়ে ‘অশনি’ নিয়ে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহওয়া দফতর

উদ্বেগ কাটিয়ে ‘অশনি’ নিয়ে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহওয়া দফতর

না কোন ভয় পাবার কারন নেই! কারন, বাংলায় ‘অশনি’র আছড়ে কোন প্রভাব দেখতে পাচ্ছেন না আবহওয়াবিদেরা। আলিপুর আবহওয়া দফতর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে ‘অশনি’। ভৌগলিক মতে, ঘূর্ণিঝড়টি গত ৬ ঘণ্টায় ২৫ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আজ ৯ ই মে, সকাল ৮টা ৩০ নাগাদ ১৪ ডিগ্রি উঃ অক্ষাংশে এবং ৮৮ ডিগ্রি পুঃ দ্রাঘিমাংশে অবস্থান করছে তথা  নিকোবর থেকে ১২০ কিমি উত্তরপশ্চিমে আবার পোর্টব্লেয়ার থেকে ৭৭০ কিমি উত্তরপশ্চিমে, এবং বিশাখাপত্তনম থেকে ৫০০ কিমি দক্ষিণ পূর্বে সর্বশেষ পুরী থেকে ৬৫০ কিমি দক্ষিনে অবস্থান করছে। এটি খুব সম্ভবত আগামী ১০ই যে রাত্রি পর্যন্ত উত্তর-পশ্চিমে দিকে…
Read More
নোবেল চুরির সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেস, কবিগুরুর জন্মজয়ন্তী বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার

নোবেল চুরির সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেস, কবিগুরুর জন্মজয়ন্তী বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার

দেখতে দেখেতে কবিগুরুর জন্ম-সার্ধশতবর্ষের আরও একদশক পেরিয়ে গেল। এবছর তাঁর ১৬১ তম জন্মবার্ষিকী। রাজ্যজুড়ে পালিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী। তবে শুধু এ রাজ্যে বললে ভুল হবে, দেশ-বিদেশেও পালন করা হচ্ছে কবিগুরুর জন্মদিন। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সালের ৭মে) জন্মগ্রহণ করেন তিনি। মূলত, বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীত রচয়িতা-সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী,, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, সংগীতশিল্পী ও দার্শনিক। নতুন পথের নয়া দিগন্ত রচিত হয়েছিল তাঁর লেখণীতে। যেকারনে ১৯১৩ সালে সাহিত্যের জন্য পেয়েছিলেন নোবেল পুরস্কার ও। তবে ২০০৪ সালের ২৫ মার্চে, রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে নোবেল পদকটি চুরি হয়ে যায়। তাই চুরি যাওয়া নোবেল…
Read More
কোন পথে এগিয়ে আসছে ‘অশনি’? ঘূর্ণিঝড় নিয়ে নয়া তথ্য পেশ আবহওয়া দফতরের

কোন পথে এগিয়ে আসছে ‘অশনি’? ঘূর্ণিঝড় নিয়ে নয়া তথ্য পেশ আবহওয়া দফতরের

আবহাওয়াবিদদের আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে ক্রমশ শক্তি বাড়িয়ে রুদ্র রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় অশনি। এরই মাঝে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আকাশে কালো মেঘের ঘনঘটায় বদলে গিয়েছে শহরের চিত্র। মৌসম ভবন সূত্রে খবর, গত ৬ ঘন্টায় দক্ষিন-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত প্রবল ঘূর্ণিঝড় "অশনি” উত্তর-পশ্চিম অভিমুখে ঘন্টায় ২১ কিমি বেগে অগ্রসর হয়ে আজ ৯ ই মে, ২০২২ রাত্রি ০২.৩০ নাগাদ দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ১৩.৩ উঃ অক্ষাংশ, ৮৭.২ পৃ দ্রাঘিমাংশে তথা কার নিকোবর থেকে ৭৬০ কিমি পশ্চিম উত্তর পশ্চিমে, পোর্টব্লেয়ার থেকে ৬২০ কিমি পশ্চিম-উত্তর পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৬৪০ কিমি দক্ষিণ পূর্বে এবং পৃরী থেকে ৭৪০ কিমি…
Read More
তদন্তের জন্য গঠিত হলো টিম

তদন্তের জন্য গঠিত হলো টিম

বিগত এক বছর বাদে দু দিনের সফরে রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সফরের মাঝেই চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। খুন হয় বিজেপি যুবনেতা অর্জুন চৌরাশিয়া। এই মুহূর্তে তার খুনের তদন্তে ছয় সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করল লাল বাজার। কাশীপুরে বিজেপি যুবনেতা অর্জুন চৌরাশিয়া খুনের তদন্তে এই দল গঠন করা হয়েছে। এই দলে লালবাজারের গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে চিৎপুর থানার পুলিশ আাধিকারিকরা থাকবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, বিজেপি চৌরাশিয়ার ভাই বলেছেন, তাঁর দাদার মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই পুলিশকে সাহায্যের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে অর্জুন চৌরাশিয়ার মৃত্যুর তদন্তে প্রথম দিকে পুলিশ সক্রিয় ছিল না। বর্তমানে পুলিশের তৎপরতায় অবাক বিজেপি যুবনেতার পরিবার। অর্জুন…
Read More
ঝড়ের কারণে পিছিয়ে গেলো মুখ্যমন্ত্রীর সফর

ঝড়ের কারণে পিছিয়ে গেলো মুখ্যমন্ত্রীর সফর

চলতি মাসের শুরু থেকেই ঝড়ের সঙ্কেত রাজ্য জুড়ে। আজ থেকে আগামী কয়েক দিনের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় এটি আছড়ে পড়ার কথা। আর এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে ১৩ মে পর্যন্ত। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই সম্ভাবনা তৈরি হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ওপর পড়ল কোপ। তাঁর সফরের দিন পরিবর্তন করল প্রশাসন। পিছিয়ে গেল মমতার জেলা সফর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ ও ১১ তারিখে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার পরিবর্তন ঘটছে। এই দুই দিনের বদলে তা হতে চলেছে আগামী ১৭ এবং ১৮ মে। ১৭…
Read More
শক্তি বাড়িয়ে বাড়ছে ঝড়ের প্রকোপে

শক্তি বাড়িয়ে বাড়ছে ঝড়ের প্রকোপে

চলতি মাসে জোড়া ঝড়ের সংকেত ছিল আগেই। চলতি সপ্তাহের শুরুতেই আবহাওয়াবিদদের আশঙ্কাকেই সত্যি প্রমাণিত করে ক্রমশ শক্তি বাড়িয়ে রুদ্র রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় অশনি। গত সপ্তাহেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল সোমবার রাতের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নেবে অশনি। সেই পূর্বাভাসকেই সত্যি প্রমাণিত করে জানা যাচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে শুধু ঘূর্ণিঝড় নয় বরং ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নেবে অশনি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড়ের অন্ধ উপকূলের কাছে পৌঁছানোর কথা। তবেই ঘূর্ণিঝড় আদৌ স্থলভাগ স্পর্শ করবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা। কিন্তু অশনির জেরে সোমবার থেকে বাংলায় দুর্যোগ শুরু হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর,…
Read More